১ম প্রকাশ, ২০২০
অণু
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | অণু |
| Author | ড. তাবারক হোসেন |
| Publisher | অবসর প্রকাশনা সংস্থা |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 117 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.27 Kg |
| ISBN | 9789848799178 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
Nazma Sultana , Dec 23, 2019
"লেখক তাবারক হোসেন-এর ‘অণু’ বইটি পড়লাম। এই গ্রন্থে তাঁর প্রতিটি অণুগল্প ও ফ্ল্যাশফিকশন মানব-মানবীর জীবনের এক একটি মুহূর্ত এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যা আমাদের পাঠক মনকে সত্যিই আন্দোলিত করে। বিশেষ করে আমি একটি ছোট গল্পের কথাই বলি “একখন্ড মেঘ, এক ঝাঁক বৃষ্টি আর খুলে যাওয়া খোপা” এই গল্পের বিষয়টি এমন যে হঠাৎ যখন বিকট শব্দ করে বিজলি চমকালো, বজ্রপাতের শব্দে যখন মাটি কেঁপে উঠে ঠিক তখন-ই শিশির এবং মেয়েটি দু’জন দু’জনকে বাহু বেষ্টনীতে আকড়ে ধরে। এই মানব-মানবী যুগলকেও হিমশীতল বাতাসে ছুয়ে যায়। আর এরই মাঝে দু’জন অপরিচিত মানব-মানবীর উষ্ণ নিশ্বাসের স্পর্শ বা ক্ষণিকের ভালোবাসার বিবরণ যে লেখক এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এটা সত্যিই এক অপূর্ব সৃষ্টি। অপরিচিত যে কোন মানব-মানবীর মধ্যেও যে একদম ক্ষণিকের গভীর ভালোবাসা জন্মাতে পারে এগল্পটিতে লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।"
Asaf-ud-daula , Dec 18, 2019
"‘অণু’ নামটা এবং এর প্রচ্ছদ দেখে বেখেয়ালে বইয়ের দোকান থেকে বইটা হাতে নিই। প্রথমে ভেবেছিলাম হয়ত বিজ্ঞানের কোন বই হবে অণু-পরমাণু জাতীয় কিছু কিন্তু প্রচ্ছদ দেখে আবার খটকা লাগল, এরপর পৃষ্ঠা ওল্টাতেই আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম এটা একটা ছোট গল্পের বই! তখন আবার বইটার প্রতি আকর্ষণবোধ করলাম। অণু গল্প নিয়ে কিছু কথা পড়া বাদ দিয়ে সরাসরি প্রথম গল্পটি ‘বিজাতিয়ার প্রেম’ পড়া শুরু করলাম এবং আবারও আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম দু’টি মিনিটেই দুই পাতার গল্পটা পড়া শেষ। গল্পটা অনেক ছোট কিন্তু অনেক গভীর। চম্পা যে ভাবে তার স্বামীর আচরণের ব্যাখ্যা দিলেন, তা সত্যিই মনোমুগ্ধকর। “অণু’র গল্পগুলো সত্যিকারেই চমৎকার..."
Rupa , Dec 12, 2019
"উৎকৃষ্ট মানের বই-এর মাঝেই লুকায়িত আছে জীবনের অনেক সমস্যার সমাধান। অনু এমনই একটি বই। অল্প শব্দে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন জীবনের বিভিন্ন মোড়ের চিএ। প্রতিটি গল্প পড়তে মাএ দুই মিনিট সময় লাগে। গল্প পড়তে দুইমিনিট লাগলেও তার রেশ থেকে যায় অনেকখ্খন। আমার সবচেয়ে ভাল লেগেছে ফুলওয়ালী, বাবাদের কান্না, পাশের হাত ও corporate art-03. আমার বিশ্বাস এই বই-এর প্রতিটি গল্পে পাঠক - পাঠিকারা কাউকে না করা এমন অনেক কঠিন প্রশ্নের সহজ উওর পাবে। এই বইটি রচনার জন্ন লেখকের প্রতি অশেষ কৃতজ্ঞতা।"
Jony Biswas , Dec 12, 2019
"আমাদের ব্যক্তি জীবনে যে বা যারা আমাদের অজান্তেই নিবিড় ভাবে ভালোবাসা দিয়ে যায়, আমরা হয়তো অনেক সময় বিরক্ত হই, কিংবা অনেক সময় তাদের এই ভালোবাসাটুকুর মূল্যায়ন না করে তাদের প্রতি অবহেলা করি বা রাগ করি। কিন্তু যখন তারা আমাদের আশে পাশে না থেকে তাদের নিরব ভালোবাসাটুকু প্রকাশ করা থেকে বিরত থাকে বা বাধ্য হয় তখনই তাদের অনুপস্থিতিতে তাদের এই নিরব ভালোবাসার অভাবটা প্রচন্ডভাবে অনুভব করতে পারি। বলতে গেলে বলা যায় যে, আমাদের মা-বাবা, বোন কিংবা ভাই, বা কোন প্রতিবেশী বা সহপাঠী বা অন্য যে কেউই হতে পারে। অণু’র ‘তিথি ও অপুর গল্প’ আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়।"
Sumon , Dec 11, 2019
"ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাকে লেখক যেভাবে গল্পে রূপদান করেছেন, তা সত্যিই মুগ্ধকর। প্রতিটা গল্পের নামকরণও খুবই আকর্ষণীয় এবং যুক্তিসঙ্গত। কিছু কিছু গল্পে অনেক ভাবনার খোরাপ জোগায় উদাহরণ স্বরূপ ‘ফুলওয়ালী’ কথা এখানে বলা যেতে পারে। অথবা ‘ভাবনাগুলো সরে গেল’ এই গল্পের সাথে হয়ত অনেকেই নিজের সাথে মিল খুঁজে পাবে। চাহনি গল্পের কথা যদি এখানে বলি তাহলেও মনে হবে এরকম ঘটনাতো আমার সাথেও হয়েছে। এখানেই লেখকের মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়।"
Arun Roy , Dec 11, 2019
"অণু পুস্তকখানায় লেখক কর্পোরেট দুনিয়া এবং কর্পোরেট আর্ট-১, ২,৩ও৪ এই মোট ৫খানা গল্পে বর্তমান কর্পোরেট দুনিয়া যা ঘটছে এবং যা ঘটা উচিত সে সম্পর্কে অত্যন্ত বাস্তবধর্মী কথা ছোট করে, কিন্তু গভীরভাবে ব্যক্ত করেছেন। যা আগে খেয়ালই করা হয়নি কিন্তু এই অণুগল্পগুলো পড়ার পর নতুনভাবে নিজের কর্মক্ষেত্রকে অনুভব করতে শিখেছি। ব্যস্ত ঢাকার ট্রাফিক জ্যামে পরে প্রায়ই পুরো বই-ই পড়ে ফেলেছি। পড়া শেষে আবারও পড়তে ইচ্ছে করছে। অর্থাৎ একটি গল্প একবার পড়েই সে তার আবেদন একদমই হারায়নি, আবারও পড়তে ইচ্ছে করেছে। এই বইয়ের গল্পগুলো আমাদের যাপিত জীবনকেই যেন দু’মোড়কের মধ্যে বন্ধী করেছে।"
Suriya Yousuf , Dec 11, 2019
"অণু বইটি পড়ে অনেক আনন্দ পেয়েছি। আবার অনেক কিছু সম্পর্কে বইটি পড়ার আগে যে দৃষ্টি ভঙ্গি ছিল তার পরিবর্তন ঘটেছে। যেমন, বই কেনা, বই পড়া’য় লেখক পনের/ষোল বছরের একটি মেয়ে হকারের জবান বন্দিতে যে সত্যটুকু আমাদের কে প্রতিবাদের সুরে জানিয়েছেন, তা সত্যিই অবাক হবার মতো। “না স্যার। আপনের কাছে বই বেচুম না।” -কেন? “আপনে বই পড়বেন না।” কি সরল স্বীকারোক্তি। সে নিজের ব্যবসার দিকে না তাকিয়ে, বইটি যে ভুল মানুষের কাছে যাবে তাই সে তার কাছে বই বিক্রি করবে না। বইটি পড়ার পূর্বে গাড়িতে আসার যাওয়ার সময় হকারদের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা ছিল। আর এখন তাদের প্রতি ভালবাসা এবং সম্মানবোধ জাগ্রত হয়েছে। মেয়েদের প্রতি এ কেমন অসভ্যতা? এখানে চলার পথে আমরা মেয়েরা প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হয়, লেখক তা অত্যন্ত গভীর পর্যবেক্ষণ ও মমতা দিয়ে লিখেছেন। আর সবচেয়ে মজার ব্যপার হলো আমি টিভি সিরিয়াল দেখার বিজ্ঞাপন বিরতিতে অনেকগুলো অণুগল্প পড়ে শেষ করে ফেলেছি। যা সত্যি আমার কাছে অনেক মজা লেগেছে।"
ABU MOHAMMAD YOUSUF BIN AHAMMAD , Dec 11, 2019
"ভাল"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অণু" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: