হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
শ্বেতপদ্ম - ড. তাবারক হোসেন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় মুদ্রণ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

শ্বেতপদ্ম

5 Ratings | 5 Reviews
TK. 699 TK. 800 -13% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"শ্বেতপদ্ম" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ একাত্তরের অগ্নিঝরা দিনরাত্রির পটভূমিতে এদেশের কয়েকজন মানুষের যাপিত জীবনের গল্প। তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-ভা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"শ্বেতপদ্ম" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ একাত্তরের অগ্নিঝরা দিনরাত্রির পটভূমিতে এদেশের কয়েকজন মানুষের যাপিত জীবনের গল্প। তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-ভালােবাসার কথা। আজী
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title শ্বেতপদ্ম
Author ড. তাবারক হোসেন
Publisher অন্যপ্রকাশ
Edition ২য় মুদ্রণ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 254
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.623 Kg
ISBN 9789845023375
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

5 Ratings and 5 Reviews

★★★★★
5
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৫টি
Anik Hassan

Anik Hassan , Sep 6, 2019

★ ★ ★ ★ ★

"মুক্তিযুদ্ধ পরিবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গল্প, সব সময়ই প্রচণ্ড আকর্ষণের। আর তা যদি হৃদয়গ্রাহী করে উপস্থাপন করা হয়, তবে তো আর কথায় থাকে না। শ্বেতপদ্ম বইয়ে যা ফুটে উঠেছে খুব চমৎকার ভাবে। কখনো কখনো ফিকশনের চেয়ে প্রেম, আবেগ, বন্ধনও জীবনের অনেকটা অংশ জুড়ে জায়গা করে নেয়। ইতিহাসভিত্তিক উপন্যাস হলেও, শ্বেতপদ্মে মুক্তিযুদ্ধের নানা পটভূমিতে এদেশের মানুষের ভালবাসা, আবেগ, অনুভূতি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লেখক। মনের সাথে মনের টান, প্রাণের বন্ধন, ইতিহাসের সাথে সরল রেখায় চলতে থাকা ভালোলাগা, অনুভূতি, অভিমান, পাকসেনাদের কারো কারো মাঝে জমে থাকা আক্ষেপ, মানবিকতা, মনুষ্যত্ব ... যা পাঠক হৃদয় আন্দোলিত করবেই। ইতিহাসের সাল তারিখ মনে রাখা অনেকের জন্য বেশ কষ্টের। কিন্তু বইয়ে উল্লেখিত ইতিহাসের নানা তারিখ, সাল, ঘটনা; এমন ভাবে লেখক উপস্থাপন করেছেন, যা খুব সহজেই পাঠক মনে জায়গা করে নেবে।"

Shuvo

Shuvo , Sep 22, 2016

★ ★ ★ ★ ★

"অসাধারন প্রতিভাবান "তাবারক হোসেন "স্যারের মহান মুক্তি যুদ্ধ নিয়ে লেখা একটি উপন্যাস "শ্বেত পদ্ম"।উপন্যাসের প্রতিটা ঘটনা এত ধারাবাহিক ভাবে উপস্থাপন করা হয়েছে যে, পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছেড়ে আসা যায়না। উপন্যাসটি পড়ে মনে হলো লেখক তার জ্ঞান ,দক্ষতা ,অভিজ্ঞতা,দুষ্টু আর মিষ্টি কথা দিয়ে অনেক যত্ন করে উপন্যাসটি লিখেছেন ।উপন্যাসটির মাধ্যমে মহান মুক্তি যুদ্ধের ইতিহাস ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যাবে । তাছাড়া আজীম আর চঞ্চল ছালমার ইতিহাস ও অন্যান্য বিষয়ক আলোচনা উপন্যাসটিকে অনেক বেশি আকর্ষণীয় করেছে ।অন্য দিকে আজীম আর জোসনার বিচ্ছেদ, আবীরের সাথে একটু কথা বলার জন্য ঝুমুরের ব্যাকুলতা এবং স্বামী নাফিসকে ভালোবাসা সত্ত্বেও আবীরের প্রতি অর্পিতার দুর্বলতা লেখক খুব সুন্দর ভাবে বাস্তব জীবনের একটি চিত্র এই উপন্যাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । দেশের স্বাধীনতার জন্য আজীম, আবীর, অর্পিতা,নাবিলাহ, জামাল এবং নির্মলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যে ক্যাপ্টেন সোহেল অর্পিতার জীবন ও সম্মান বাঁচিয়েছে অর্পিতার হাতে তার মৃত্যু পাঠক মনকে আহত করছে । মুক্তিযুদ্ধ কালীন সময়ের কিছু মানুষের প্রেম-ভালোবাসা, সুখ-দুঃখ, আবেগ-অনুভুতি ও আত্মত্যাগ নিয়ে লেখা "শ্বেত পদ্ম" উপন্যাসটি সত্যি চমত্কার ।"

kasem

kasem , Sep 12, 2016

★ ★ ★ ★ ★

"জনাব তাবারক হোসেন লিখিত “শেতপদ্ম” -ঃ “শেতপদ্ম” নামক উপন্যাসে অত্যন্ত সার্থকভাবে এ দেশের মুক্তি যুদ্ধ কালীন সময়ে কিছু ব্যক্তি ও পরিবারের আনন্দ-বেদনা, প্রেম-ভালবাসা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ ও আত্মত্যাগের এক মর্ম্মস্পর্শী চিত্র ফুটিয়ে তুলে ধরা হয়েছে। ঘটেছে প্রেম-ভালবাসা ও যুদ্ধের এক অপূর্ব সমন্বয়। মায়াবতি রমণী অরপিতা। উপন্যাস জুড়ে চরিত্রটি পরিব্যাপ্ত। আসল নাম নিলুফার ইয়াসমিন। এ নাম থেকেই নীলপদ্ম। অতঃপর এক নিষ্ঠাবান প্রেমিকা, যোদ্ধা এবং সেবিকার মূর্ত প্রতীকরূপে “শেতপদ্ম” নাম ধারন। তাই উপন্যাসের নামকরণটি হয়েছে যথার্থ। লক্ষনীয় যে, আজিমের মত একজন প্রথিতযশা ও নির্মোহ লেখকের নিরবে সাহিত্য চর্চার পাশাপাশি দরিদ্র মানুষ তথা মানব প্রেম ও দেশের প্রতি তার অক্রিতিম ভালবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রদর্শিত হয়েছে। অপরদিকে দু’জন প্রবাসীর দেশের প্রতি প্রগাড় ভালবাসা, তাদের excellent idea, সরাসরি যুদ্ধে অংশ নেয়া ইত্যাদি চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এ জগত সংসারে যুদ্ধ-বিগ্রহে, বিপদ-আপদে ও জীবন-সংগ্রামে মানুষের প্রেম-ভালবাসা ও বিরহ-বিচ্ছেদ কখনও থেমে থাকেনি। এ উপন্যাসেও তার ব্যত্যয় ঘটে নি। আজিম-জোছনার ভালবাসা ও বিচ্ছেদ এবং তার বিয়োগান্ত পরিসমাপ্তি, নাফিছ-অরপিতার অসামান্য প্রণয়ের সেই কাল রাতে পাক-হানাদারের বুলেটে ইতি, আর তুচ্ছ ঘটনায় আবির-ঝুমুর এর অমলিন ভালবাসার যন্ত্রণাদায়ক বিচ্ছেদ লেখক অতি যত্নে ফুটিয়ে তুলেছেন। নারী মন ও চরিত্রের চিরাচরিত বহুমাত্রিক পরিচয় উপন্যাসটিতে খুব নিপুণভাবে সালমা, ঝুমুর ও অরপিতার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে লেখক যথেষ্ট পরিপক্কতার সাক্ষর রেখেছেন। আর নারী চরিত্র চিত্রণ মূলত উপন্যাসের এক বিশেষ উপজীব্য। পরিশেষে আবির-অরপিতার বিচ্ছেদ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে। তারা একজন আরেকজনের অতি নিকটে হওয়া সত্ত্বেও তাদের মনের কথাটা পরস্পরকে বলতে পারেনি। আমার বিশ্বাস, পাঠকরা ওদের দু’জনার একাকিত্ত ঘুচিয়ে মিলনটাই কামনা করেছে। আর এখানেই একজন লেখক হিসেবে উপন্যাস সৃষ্টির সার্থকতার পরিচয় দিতে সমর্থ হয়েছেন। -আবুল কাসেম খিলগাঁ, ঢাকা।"

K Z Shohag

K Z Shohag , Sep 12, 2016

★ ★ ★ ★ ★

"অনুকূল পরিবেশে নিজের গুণ ও যোগ্যতার বিকাশের ফলশ্রুতিতে মানুষ সন্মানের আসনে প্রতিষ্ঠিত হওয়াটা খুবই স্বাভাবিক এবং এতে বিচিত্র হওয়ার মত কিছু নেই। কিন্তু প্রতিকূল পরিবেশে যে কাজ পূর্বে কেউ করতে সমর্থ হন নাই, অথবা সম্পন্ন করতে চেষ্টা করে অকৃতকার্যতার দরুণ উদ্যম হারিয়েছেন, সেই কাজ যিনি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারেন আমার বিচারে তিনি তাঁর পূর্বসুরিদের তুলনায় অধিকতর সন্মানের অধিকারী। রবীন্দ্রনাথ আর নজরুলের মধ্যে তফাৎ এখানেইঃ একজন লেখার জন্য পর্যাপ্ত সময় পেতেন; অন্যজন পেটের দায়ে হাঁড় ভাঙ্গা খাটুনির পরও মনের জোড়ে লেখার জন্য সময় বের করে নিতেন এবং বিচিত্র ব্যপার হল, দু’জনের লেখা সম্পূর্ণ আলাদা! ‘শ্বেতপদ্ম’ বইটি পড়েছি। এখন পর্যন্ত একবারের জন্যও মনে হয় নি এটি লেখকের প্রথম উপন্যাস। আমার বরং মনে হয়েছে কোন বিখ্যাত ক্লাসিক লেখকের উপন্যাস পড়ছি। বলে দেয়া নিষ্প্রয়োজন যে, রবীন্দ্রনাথ আর নজরুলের মত হুমায়ুন আহমেদ আর তবারক হোসেন এই দু’জনকেও হালের অনুকূল আর প্রতিকূল পরিবেশের লেখক বল্লে বোধ করি অত্যুক্তি হবে না। নিজের জন্য চিন্তা আর সমাজের জন্য চিন্তা এ দুয়ের মাজখানে একটি সুস্পষ্ট সীমারেখা টেনে নিজের প্রতি সুবিচার করা এবং অপরের প্রতি বিশেষ করে দেশ ও দশের প্রতি অবিচার না করার নীতিই হল আদর্শ নীতি। যতদূর পড়েছি শ্বেতপদ্মকে আমার নিছক একটি উপন্যাসই মনে হয় নি; বরং এটিতে লেখকের একধরণের গবেষণালব্ধ পরিপাটি জ্ঞান ও নৈতিক শিক্ষার সমন্বয় আছে- যা উপন্যাসটিকে ক্লাসিক মর্যাদা দিবে বলে আমার বিশ্বাস। আমার দৃঢ় বিশ্বাস, পরবর্তী প্রজন্ম উপন্যাসটিতে তা-ই খুজবে এখন আমরা রবীন্দ্রনাথ আর নজরুলের লেখায় যা খুজি। উপন্যাসটিতে পাত্র-পাত্রীর সংলাপের মাধ্যমে আমাদের পরমপ্রপ্তির মুক্তিযুদ্ধের পটভূমির কথা যেমন বলা আছে, তেমনি আছে অজানা অসংখ্য কৌতূহলী ছোট-খাট ইতিহাসের কথা। পড়লে কারোরই বুঝতে অসুবিধা হবে না যে, লেখক অনেক পড়া-শোনা করে পরম যত্নে সন্তানের মত করে উপন্যাসটির প্লট সাজিয়েছেন। আমি যেমন ইতিহাসের ছাত্র নয় এবং ইতিহাসে আমার আগ্রহও তেমন ছিল না কিন্তু ‘Charles Dickens’এর সেই অমর উপন্যাস ‘A Tale of Two Cities’ পড়ার পর ইতিহাসে আমার আগ্রহ বেড়ে গিয়েছিল। আমি নিশ্চিত, ‘শ্বেতপদ্ম’ পড়ার পর অনেকেই ইতিহাসে আগ্রহী হয়ে উঠবে। তবে শেষ পর্যন্ত ‘A Tale of Two Cities’ এর মতই পাঠকেরা এটিকে একটি চমৎকার প্রেমের উপন্যাস হিসেবে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বইটিতে ‘মেয়েটিকে দেখে মনে হয়, বনকলমি লতায় কোন এক শীতের সকালে ফোটা কলমি ফুল’ কিংবা ‘বাড়িওয়ালার নাম রহমতউল্লাহ। আল্লাহর রহমত সত্যিই তার সঙ্গে আছে।‘ –এমন সব চমৎকার মৌলিক উপমা আছে, যা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আর রিকশাওয়ালার বাড়িতে দাওয়াত খাবার বিষয়ে আজীমের মনোভাবের মাধ্যমে কিংবা ‘সাধারণ মানুষের আনন্দের উৎসগুলো অসধারণ। এ যেন নির্ধনের বিলাসিতা।‘ এমন বক্তব্যের মাধ্যমে লেখক মনোবিদের আর দর্শনের চমৎকার সংমিশ্রন ঘটিয়েছেন। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই বোধ করি প্রথম নারীর মূল্য দিয়েছেন। নারীও যে মানুষ এবং রক্তমাংসের তিনিই চরিত্রের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু ‘শ্বেতপদ্ম’ উপন্যাসে লেখক তাঁর তৈরী নারী চরিত্র দিয়ে যেমন যুদ্ধ করিয়েছেন, রাজনীতি করিয়েছেন, একইভাবে সংসার জীবনের পরাকাষ্ঠায় তিনি নারীর ভেতরের ও বাইরের রূপ এবং রূপান্তর দারুণ মমতায়,মানবিক বোধে সৃষ্টি করেছেন। একই সঙ্গে, মানুষ বা নারী কতো ভিন্ন ভিন্ন হতে পারে, তারই উপমেয় বর্ণনা লিখেছেন। আমাদের শ্বাশতকালের পরম স্নেহময় নারীদের তিনি দেখিয়েছেন কখনো মা, কখনো প্রেমিকা, কখনো সেবিকা, কখনো আপন ধর্মে নিষ্ঠাবান একজন গৃহিণী। তবে বাংলা সাহিত্যে বোধ হয় তবারক হোসেনই প্রথম লেখক যিনি খুব চমৎকারভাবে নারীর পাশাপাশি পুরুষ চরিত্র সৃষ্টিতে দক্ষতার পরিচয় দিয়েছেন। একজন পুরুষের ভেতরে অনেককে দেখার ও আবিষ্কার করার অবাক ক্ষমতা দেখে পাঠক হিসেবে, এই আধুনিককালেও অবাক না হয়ে পারি না। নারী পুরুষের সর্ম্পক কতো বিচিত্র এবং পরিহাসপ্রিয় হতে পারে, অর্পিতা, নাফিস, আবীর, আজীম, সালমা, ঝুমুর, জামাল, নির্মলা, জোছনা, নাবিলাহ্, এজাজ, ফারুক, রাজাকার আতর মুন্সী (নুরু মু্ন্সী), ক্যাপ্টেন সোহেল প্রভৃতি চরিত্রের মাধ্যমে বিভিন্ন সর্ম্পকের পাঠ না করা পর্যন্ত বোঝা কঠিন। নারী ও পুরুষের পরস্পর সংযুক্তি, আবার পরস্পরবিরোধী সর্ম্পক ‘শ্বেতপদ্ম’ উপন্যাসকে দিয়েছে জটিল মার্যাদা, বিশেষ আবেগ আর চিরকালীন আভিজাত্য। আর দু’একটি চরিত্র যেমন আজীম কিংবা ক্যাপ্টেন সোহেল সময়ের ব্যবধানে Sydney Carton কিংবা Charles Darnay এর মত অমর চরিত্র হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। সালমার স্বপ্নের মাধ্যমে ইয়াহিয়া, আকবর আর হিটলারের সংলাপের অংশটুকু আমার যারপরনাই ভালো লেগেছে। লেখক এইখানটায় উৎকৃষ্ট ফিকশন তৈরীর অনন্য উদাহরণ আর মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। উপন্যাসটি সর্ম্পকে এতো কম পরিসরে বিস্তারিত লেখার সুযোগ নেই। তবে বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি, বইটি পড়লে আপনাদের ভালো লাগবেই লাগবে!"

ABU MOHAMMAD YOUSUF BIN AHAMMAD

ABU MOHAMMAD YOUSUF BIN AHAMMAD , Sep 1, 2016

★ ★ ★ ★ ★

"বহু গ্রন্থ, ইতিহাস রচিত রয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে, বহু চলচ্চিত্রও নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশিত উপন্যাস শ্রদ্ধেয় তাবারক স্যারের লেখা “শ্বেতপদ্ম”।মহান স্বাধীনতা নিয়ে রচিত গ্রন্থভান্ডারে এটি নতুন সংযোজন। “শ্বেতপদ্ম” স্যারের দ্বিতীয় গ্রন্থ, প্রথম উপন্যাস। ৯টি সুখপাঠ্য গল্প এবং একটি ব্যক্তিগত ঘটনা বর্ণনায় রচিত প্রথম গ্রন্থ “আঁধারের ঋণ ও অন্যান্য”। সত্যের কাছে দায়বদ্ধ হিসেবে স্যার স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন ঘটনা উপন্যাসের বিভিন্ন পাত্র-পাত্রীর মাধ্যমে উপস্থাপন করেছেন। উপন্যাসে জীবনের বিভিন্ন আবেগ-অনুভূতি, প্রেম-ভালবাসার ঘটনাকে হৃদয়গ্রাহী করে উপস্থাপন করা হয়েছে।বাহুল্য বর্ণনা এবং দূ্র্বোধ্য শব্দচয়ন সাবধানতার সাথে পরিহার করা হয়েছে। অত্যন্ত সহজ-সরল, সহজবোধ্য এবং সাচ্ছন্দভাবে ঘটনার পরম্পরা বর্ণনা করা হয়েছে।ঘটনাগুলো এত ধারাবাহিক এবং প্রাসংগিকভাবে উপস্থাপন করা হয়েছে যে, পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছেড়ে আসা যায় না। অর্পিতা, নাফিস, আবীর, আজীম, সালমা, ঝুমুর, জামাল, নির্মলা, জোছনা, নাবিলাহ্ এবং পরবর্তীতে এজাজ, ফারুক, রাজাকার আতর মুন্সী (নুরু মু্ন্সী), ক্যাপ্টেন সোহেল প্রভৃতি চরিত্রের মাধ্যমে উপন্যাসটির কাহিনী এগিয়ে গেছে। কাহিনীতে আজীম কর্তৃক জামালের স্ত্রীকে রেডিও কিনে দেয়া, হকারের মেয়ে জরিনাকে পূনর্বাসিত করা, ক্যাপ্টেন সোহেল কর্তৃক অর্পিতাকে পাক-হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করে মুক্তিযোদ্ধাদের আস্তানায় পৌঁছে দেয়ার মত মন ভাল করা বর্ণনা যেমন রয়েছে, তেমনি আবীরের সাথে ঝুমুরের বিচ্ছেদ বা অতি সামান্য কারণে আজীমকে কষ্ট দেয়ার জন্য অপছন্দের ছেলেকে জোছনার বিয়ে করার মত কষ্টদায়ক ঘটনার বর্ণনাও রয়েছে। আবার আবীরকে লেখা ঝুমুরের চিঠি, আবীর-অর্পিতার পরস্পরকে লেখা চিঠি, যুদ্ধজয় শেষে নাবিলাহ্র সাথে তার কানাডা প্রবাসী বাবা-মায়ের টেলিফোনিক কথপোকথনের ন্যায় পাঠক হৃদয়কে আদ্র করার মত বর্ণনাও দেয়া হয়েছে। পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নাফিসের মৃত্যু, পাকিস্তানী সৈন্যদের হাত থেকে প্রাক্তন প্রেমিক জোছনাকে বাঁচাতে গিয়ে আজীম-জোছনার করুণ মৃত্যুর মত মর্মস্পর্শী ঘটনা পাঠক হৃদয়কে নাড়া দিয়েছে। ক্যাপ্টেন সোহেল কর্তৃক অর্পিতাকে পাক সেনাদের হাত থেকে রক্ষা করা এবং সর্বশেষে অর্পিতার গুলিতেই ক্যাপ্টেন সোহেলের মৃত্যু সকলের হৃদয়ে এক কষ্টকর অনুভূতির স্বাদ দিয়েছে। ব্যক্তিগত ঘটনা-দূর্ঘটনা, অনুভূতি-আবেগ, প্রেম-ভালবাসা ঘটনাক্রম বর্ণনার ফাঁকে ফাঁকে গুলিস্থানের কামানের ইতিহাস, সম্রাট আকবরসহ ভারতের অন্যান্য ইতিহাস, পৃথিবীর বিভিন্ন যুদ্ধের ইতিহাস এমনকি ১৮৩২ সালে ভূমিকম্পে যমুনা নদীর সৃষ্টির মত বিষয়ও উঠে এসেছে। ক্ষেত্রবিশেষ বর্ণিত ইতিহাসের সত্যতার স্বপক্ষে নজীর প্রদান ইত্যাদি উপন্যাসটিকে বিশেষ অবস্থানে আসীন করেছে, ভিন্নমাত্রা দান করেছে। দেশের জনপ্রিয় প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ বইটি প্রকাশ করেছে। ধ্রুব এষ প্রচ্ছদ। কৃতজ্ঞতাঃ মোঃ আনোয়ার হোসেন"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"শ্বেতপদ্ম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
শ্বেতপদ্ম পাতা: 1 / 13
পাতা 2
শ্বেতপদ্ম পাতা: 2 / 13
পাতা 3
শ্বেতপদ্ম পাতা: 3 / 13
পাতা 4
শ্বেতপদ্ম পাতা: 4 / 13
পাতা 5
শ্বেতপদ্ম পাতা: 5 / 13
পাতা 6
শ্বেতপদ্ম পাতা: 6 / 13
পাতা 7
শ্বেতপদ্ম পাতা: 7 / 13
পাতা 8
শ্বেতপদ্ম পাতা: 8 / 13
পাতা 9
শ্বেতপদ্ম পাতা: 9 / 13
পাতা 10
শ্বেতপদ্ম পাতা: 10 / 13
পাতা 11
শ্বেতপদ্ম পাতা: 11 / 13
পাতা 12
শ্বেতপদ্ম পাতা: 12 / 13
পাতা 13
শ্বেতপদ্ম পাতা: 13 / 13
পাতা / 13
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।