হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
হিজলতলি - কিঙ্কর আহ্‌সান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

হিজলতলি

9 Ratings | 6 Reviews
TK. 179 TK. 200 -11% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

শেরেবাংলা নগর থানায় ধরে নিয়ে আসা হয়েছে নুরুজ্জামানকে। অফিসে বসে থাকতে থাকতে কী যেন হয়ে গিয়েছিল তার। ভেঙেচুরে একাকার করেছে সে তার অফিসের ঘর। ফলশ্রুতিতে এখন...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

শেরেবাংলা নগর থানায় ধরে নিয়ে আসা হয়েছে নুরুজ্জামানকে। অফিসে বসে থাকতে থাকতে কী যেন হয়ে গিয়েছিল তার। ভেঙেচুরে একাকার করেছে সে তার অফিসের ঘর। ফলশ্রুতিতে এখন হাজতবাস । থানায় বসে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title হিজলতলি
Author কিঙ্কর আহ্‌সান
Publisher পাঞ্জেরী পাবলিকেশন্স
Edition ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 80
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.29 Kg
ISBN 9789846345193
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.67

9 Ratings and 6 Reviews

★★★★★
6
★★★★☆
3
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৬টি
ইয়াসির আল সাইফ

ইয়াসির আল সাইফ , Dec 29, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"#আড্ডাখানায়_প্রগতি #রিভিউ_২০২৩ পাঠক হিসেবে গল্পগ্রন্থ আমার কাছে বিশেষভাবে অগ্রাধিকার পায়। কম সময়ে চট করেই একটা গল্প পড়ে ফেলা যায়। যেকোনো উপন্যাস পড়ার সময় যে 'কন্টিনিউটি' মেইনটেইন করতে হয়, সেটা গল্পগ্রন্থ পাঠ করতে প্রয়োজন নেই। তবে গল্প যদি হয় মানসম্মত, তবে এক বসাতেই সম্পূর্ণ গল্পগ্রন্থ পড়ে শেষ করা যায়। 'হিজলতলি'র গল্পগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। • গল্পগ্রন্থটি তে ১০ টি ভিন্ন ভিন্ন প্লটের গল্প আছে। গল্পগুলো হলো: ১. বাবুই, ২. মনলিপি, ৩. চিহ্ন চিরকাল, ৪. অসীম আঁধার, ৫. পথনাটক, ৬. আলাপন আবোল-তাবোল, ৭. গল্পের বাড়ি, ৮. প্রিয় প্রাক্তন, ৯. মৃত্যুবাণ, ১০. হিজলতলি। • পাঠ প্রতিক্রিয়া: গল্পের প্লট গুলো পাঠকদের জন্য কোনো না কোনো বার্তার ইঙ্গিত দেয়। তাছাড়া লেখক গল্প লিখেছেন বেশ সাবলীল ভাষায়। কোনো জটিল ধরনের শব্দচয়ন দেখা যায় না এখানে। এ গল্পগুলো কোনো রকমের অতিরঞ্জিত কিছু নয়, এগুলো আমার আপনার চারপাশে ঘটে যাওয়া গল্প। এ কারণে লেখকের সহজ সাবলীল ভাষা গল্পগুলোকে আরো উপজীব্য করেছে। এখানে যেমন আছে হতাশা, অশ্রু, প্রতিশোধের কথা তেমনি আছে বিরহ, একাকিত্ব আর লালসার দৃষ্টান্ত। উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের জীবনের একাংশ এনেই যেনো লেখক গল্পের বুনন প্রাণবন্ত করেছেন। 'বাবুই' ও 'হিজলতলি' এর মধ্যে আমার অধিক পছন্দের গল্প। বিশেষ করে শেষ গল্প হিজলতলি যেভাবে হৃদয়ে রুক্ষ আঁচড়ের দাগ কেটেছে তা প্রকাশ করার মতো না। এই গল্পের নামের 'পরে বইয়ের নাম ও গল্পটি সবার শেষে রেখে বইটি সম্পাদনা করার বিষয়টি খুব ভেবে চিন্তেই করা হয়েছে। এছাড়া 'মনলিপি' গল্পে পাঠক কবিতার উপস্থিতি খুঁজে পাবেন। কবিতার বাক্যগুলোও ভালো লাগার মতো। • আমাদের জীবন স্রোতে সময় অসময়ে বহু ঢেউ আছড়ে পড়ে। আমাদের আশেপাশের মানুষেরা সেই ঢেউয়ের বাক কেবল দূর থেকেই দেখে চলে যায়, নদীর তীরের মানুষদের মতো। সেই ঢেউ আমাদের ভাঙন ধরলো কি না তা নিয়ে কারো মাথা ব্যাথা নেই। হবার কথাও নয়। কারণ সবাই ব্যস্ত যার যার জীবনের গল্প নিয়ে। 'হিজলতলি' আমায় এই ফিলোসফি ও একইসাথে চরম বাস্তব কথাটারই ইঙ্গিত দিয়ে গেছে। • পরিশেষে যদি প্রচ্ছদ নিয়ে বলি, তবে বইটার প্রচ্ছদ আমার কাছে ভালোই লেগেছে। একটা স্নিগ্ধতার ছাপ পাওয়া যায় এতে। • বই: হিজলতলি • লেখক: কিঙ্গর আহসান • ধরন: গল্পগ্রন্থ • প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স • প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী • মুদ্রিত মূল্য: ২০০ টাকা • ব্যাক্তিগত রেটিং: ৪/৫ ~ ইয়াসির আল সাইফ"

Tashrif Hasan Turjo

Tashrif Hasan Turjo , Apr 28, 2023

★ ★ ★ ★ ★

"যতটা আশা করেছিলাম ততটা ভালো লাগেনি৷ মোটামুটি ভালোই।"

MD. Samiul Islam

MD. Samiul Islam , Feb 24, 2023

★ ★ ★ ★ ★

"হিজলতলি ১০টি ছোট গল্পের সংকলন। গল্পগুলোর বিষয়বস্তু প্রান্তিক মানুষের জীবনচেতনা ও বোধ, উচ্চবিত্ত ও নিম্নবিত্ত মানুষের প্রতিদিনকার জীবনাচরণ। এখানে ফুঁটে উঠেছে গণমানুষের প্রতিচ্ছবি। “বাবুই” গল্পে যেরকমভাবে ফুটে উঠেছে প্রাকৃতিক প্রতিশোধ, তেমনি “মনলিপি”গল্পটি প্রশ্ন করে মানবজীবন কতটুকুই-বা আনন্দের? মানুষ আনন্দের কথা যতটা জানায়, হয়তো শোকের কথা জানান দিতে চায় তার চেয়েও বেশি আওয়াজ তুলে। প্রেমকামড় থেকে বাঁচতে বিবাহিত পুরুষের ছলচাতুরী পাঠককে বইটিতে আটকে রাখে আরও গভীরভাবে। বইটিতে আরও আছে দুর্ভাগা প্রবাসী নারীকর্মীর দুঃখগাঁথা অথবা “পথনাটক” গল্পের অপুর জমির বড় দালাল হয়ে ওঠার নির্মম বর্ণনা। আচ্ছা!? সুপারশপের মানিকুইনের সাথে আবলতাবল কথোপকথন কেমন হয়? মানুষের থেকে কি জড়বস্তুর সাথে আলাপই ভালো? ক্ষমার আশা না করে প্রিয় প্রাক্তনের জন্য শুভ কামনা কিভাবে করে? ক্রসফায়ারের মৃত্যু কি দামি? নুরুজ্জামানের মত মানুষ কেন মৃত্যুতেই মুক্তি খোঁজে? বাবুই, চিহ্ন চিরকাল, অসীম আঁধার, পথ নাটক, প্রিয় প্রাক্তন, হিজলতলি গল্পগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি গল্পই মৌলিক এবং কথনভঙ্গি সরল। বইটি সংগ্রহে রাখতে পারেন। পড়তেও পারেন।"

immigration world

immigration world , Feb 22, 2023

★ ★ ★ ★ ★

"Golpo gulo dharun"

Sajal bhadro

Sajal bhadro , Jan 27, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসম্ভব সুন্দর লেখা!🤍 🤌"

Kamrul Hossain

Kamrul Hossain , Jan 7, 2023

★ ★ ★ ★ ★

"বরাবরের মতোই ভালো হবে আশা করি। কিঙ্কর আহসান'র জন্য অনেক অনেক শুভকামনা 💚"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
রঙিলা কিতাব
একটু পড়ে দেখুন
রঙিলা কিতাব কিঙ্কর আহ্‌সান
(36)
TK. 230 -13% OFF
TK. 200
নীলডুমুর
একটু পড়ে দেখুন
নীলডুমুর কিঙ্কর আহ্‌সান
(35)
TK. 400 -14% OFF
TK. 344
ইনসান
একটু পড়ে দেখুন
ইনসান কিঙ্কর আহ্‌সান
(9)
TK. 200 -11% OFF
TK. 179
মধ্যবিত্ত
একটু পড়ে দেখুন
মধ্যবিত্ত কিঙ্কর আহ্‌সান
(6)
TK. 280 -11% OFF
TK. 249
মেঘডুবি
একটু পড়ে দেখুন
মেঘডুবি কিঙ্কর আহ্‌সান
কোনো রেটিং নেই
TK. 600 -14% OFF
TK. 516
জলপরানি
একটু পড়ে দেখুন
জলপরানি কিঙ্কর আহ্‌সান
(33)
TK. 520 -12% OFF
TK. 458
মকবরা
একটু পড়ে দেখুন
মকবরা কিঙ্কর আহ্‌সান
(21)
TK. 270 -14% OFF
TK. 232
রাজতন্ত্র
একটু পড়ে দেখুন
রাজতন্ত্র কিঙ্কর আহ্‌সান
(11)
TK. 270 -11% OFF
TK. 239

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"হিজলতলি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
হিজলতলি পাতা: 1 / 9
পাতা 2
হিজলতলি পাতা: 2 / 9
পাতা 3
হিজলতলি পাতা: 3 / 9
পাতা 4
হিজলতলি পাতা: 4 / 9
পাতা 5
হিজলতলি পাতা: 5 / 9
পাতা 6
হিজলতলি পাতা: 6 / 9
পাতা 7
হিজলতলি পাতা: 7 / 9
পাতা 8
হিজলতলি পাতা: 8 / 9
পাতা 9
হিজলতলি পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।