২য় প্রকাশ, ২০২১
জলপরানি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | জলপরানি |
| Author | কিঙ্কর আহ্সান |
| Publisher | শিখা প্রকাশনী |
| Edition | ২য় প্রকাশ, ২০২১ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.54 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
33 Ratings and 16 Reviews
পাঠকদের মন্তব্য
১৬টিMehedi Hasan , Oct 14, 2025
"মোটামোটি লেগেছে উপন্যাস টা।আরেকটু সহজভাবে উপস্থাপন হলে ভাল লাগত।"
Sayed azad , Sep 7, 2023
"#প্রগতি_বইপোকা_বুক_রিভিউ_প্রতিযোগিতা বই:জলপরানি লেখক :কিঙ্কর আহসান প্রকাশনী :শিখা প্রকাশনী মূল্য:৪৪৭টাকা লেখক পরিচিতি ও বইয়ের নেপথ্য কথা : -কিঙ্কর আহসান বাংলাদেশের এক তরুণ উপন্যাসিক ও মোটিভেশনাল স্পিকার ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ার সময়েই প্রথম আলোর সাথে টুকটাক কাজ করার সুযোগ হয়েছিল, তখন তিনি অনেকের সাক্ষাৎকার নিয়ে ছিলেন,তার মধ্যেই অনেকে যাদের আজ আমরা সেলিব্রিটি শিল্পী হিসেবে জানি।তাদের সাথে এমন অনেক ব্যক্তিগত কথাও হয়েছে, যা সাক্ষাৎকারে প্রকাশ করা হয়নি, তাদের জীবনের এমন কিছু অজানা গল্প নিয়ে,। এবং চরপাশে ঘটে যাওয়া অনেক বাস্তব জীবনের কাহিনিকে তিনি তার মতো করে উপস্থাপন করেছেন এ বইটিতে। বইয়ের কাহিনী বিন্যাস:-মাদক একটি সর্বনাশী নেশা,বাংলাদেশের গ্রামে গ্রামে এখন এই নেশা ছড়িয়ে পড়েছে,এমনই এক গ্রামের নাম জালিয়াপাড়া, এই পাড়ায় রয়েছে এক রহস্যময় দিঘি, যার নাম জলপরানি।এলাকার মানুষ এই দিঘির অলৌকিক শক্তি আছে বলে বিশ্বাস করে।এই দিঘির মতো এই এলাকার সরদার হারুন শিকদারও এক রহস্যময় মানুষ। যিনি দেখতে দিঘির মতো শান্ত,ভিতরে সমুদ্রের মতো উত্তাল।তার বড়ছেলে কমান্ডার ইফতি,যিনি সর্বোচ্চ চেষ্টা করছেন মাদককে সমাজ থেকে নির্মূল করার জন্য, তার জন্য তাকে বদলি হতে হয় কক্সবাজার তার নিজের গ্রামে, কারণ তথ্যসুত্র অনুযায়ী বাংলাদেশে যে কয় জায়গা দিয়ে ইয়াবা ইত্যাদি মাদক মায়ানমার থেকে প্রবেশ করে, তার মধ্যে জালিয়াপাড়া অন্যতম,এবং এখান থেকেই পুরো বাংলাদেশে এই মাদক ছড়ায়, এখানে যখন সে এসে অনুসন্ধান চালায়, তখন তার হাতে আসে, অনেক চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য?তা জানতে অবশ্যই আপনাকে এ বই পড়তে হবে।এদিকে হারুন শিকদারের দ্বিতীয় ছেলে জাহান, জাহান এক সংগীত পাগল ছেলে, জাহানের কেউ নেই,বাবা অল্প বয়সেই করেন সম্পর্ক ছিন্ন, এই গানের কারণেই, অল্প বয়সে বাড়ি ছাড়ার কারণে ভাইয়ের সাথেও নেই সুসম্পর্ক, তার জীবনের একমাত্র কাছের মানুষ মায়মুনা নামের একমেয়ে,যে জাহানকে সবসময় আগলে রাখে,কি হয় তাদের সম্পর্কের শেষ পরিণতি? জানতে অবশ্যই বইটি পড়তে হবে। ইফতি একটি বাসে অপারেশন করে অনেক মাদক, ইয়াবা ইত্যাদি জব্দ করেন, সবাইকে গ্রেফতার করেন, কিন্তু একজনকে ছেড়ে দেন,কে সে? তা জানতে পড়তে হবে বইটি। সেদিনই জন্মে তার মেয়ে সালিমা,কিভাবে খোঁজ পায় ইফতি জাহানের? তা জানতে বইটি পড়তে হবে।জাহানকে ইফতি ভর্তি করে ব্রাদার রোনাল্ড নামে একজনের মাদক নিরাময় কেন্দ্রে,কে এই ব্রাদার রোনাল্ড? তার কাছে কি জাহান ভালো হয়?কি তার উদ্দেশ্য? এদিকে হারুন শিকদারের একক প্রভাবের সমাজে তার ক্ষমতায় ভাগ বসায় আলম নামে এক তরুণ, এমনকি হারুন শিকদারের একেবারে কাছের মানুষ কবির ব্যাপারী সে যোগ দেয় আলমের সাথে, আলমের ক্ষমতার উৎস কী?কিভাবে সে প্রবীণ নেতাদের সাথে ক্ষমতায় ভাগ বসালো?জানতে বইটি পড়তে হবে। এরকম বহু রহস্যময় রোমাঞ্চে ভরপুর বইটি। ব্যক্তিগত মতামত:-বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমার দারুণ লেগেছে, আমি আশা করি বইটি সকলের ভালো লাগবে। রিভিউ-সাইদ আজাদ"
সবুজ আহম্মদ মুরসালিন , Feb 23, 2022
"অসাধারণ একটা বই"
marjiya , Nov 14, 2021
"অসম্ভব ভালো একটা বই, অফার চলছিলো এমনিতেই কিনেছিলাম বইটা এতো বেশি ভালো হবে আশাই করিনি। বইটা আরো অনেক আগেই কেনা উচিত ছিল। বর্তমান প্রেক্ষাপট নিয়ে লেখা চমৎকার একটা বই। শেষ অংশে এসে লেখক আমাদের কাঁদিয়েছে, সবচেয়ে বেশি খারাপ লেগেছে কমান্ডার ইফতির জন্য স্ত্রী সন্তান নিয়ে কি সুন্দর সুখী একজন মানুষ ছিল শেষ দিকে সব কেমন যেন ওলট পালট হয়ে গেল। পুরো বই জুড়ে আমাদের পাঠকদেরকে খুব আচ্ছন্ন করে রেখেছে লেখক। পড়ে দেখতে পারেন সবাই ভালো লাগবে।"
Sadik Khan , Nov 9, 2021
"অসাধারণ ছিল"
SHANIN HOQUE , Jun 14, 2021
"#Progoty_Book_Club_Review_Competition #প্রগতি_বুক_রিভিউ_প্রতিযোগিতা_২০২১ [রিভিউ : ৩] বই : জলপরানি রিভিউ লেখক : শানিন হক •কাহিনী সংক্ষেপ : জলপরানি মূলত একটি দীঘির নাম হলেও এটি দিঘী এই উপন্যাসের মূল উপজীব্য নয় বরং উপন্যাসের মূল উপজীব্য হলো আত্মা কিংবা রক্তের বন্ধনে আবদ্ধ একই সুতো গাঁথা কতিপয় জীবন। এক কথায়, জলপরানি - মাদকের সঙ্গে জড়িয়ে থাকা জীবনের গল্প। আর পাঁচটা জীবনের গল্পের মতো এই গল্পেও উঠে এসেছে কর্মব্যস্ততা-কর্মপরায়ণতা-নিষ্ঠা-ভালোবাসা আর বন্ধুত্বের কথা ; বাদ যায় নি দুঃখ-জরা-যন্ত্রণা-বিষণ্ণতা-শঠতা-বিশ্বাসঘাতকতা আর অপরাধপ্রবণতার কথাও!তবে,কোন পরিস্থিতিতে কোন চরিত্রের মধ্যে উক্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কোন কোন বৈশিষ্ট্য প্রস্ফুটিত হয়েছে তা জানতে পড়ে ফেলতে হবে লেখক কিংকর আহসান রচিত উপন্যাস 'জলপরানি'। •চরিত্রায়ণ : উপন্যাসে বেশ অনেকগুলো চরিত্রের আনাগোনা পরিলক্ষিত হয়েছে। তন্মধ্যে আমার দৃষ্টিতে অন্যতম গুরুত্বপূর্ণ কতিপয় চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় প্রদান করছি। ১.হারুন শিকদার : একজন গ্রাম্য নাগরিক।এই বৃদ্ধ জালিয়াপাড়া নামক গ্রামের প্রাচীন বাসিন্দা এবং উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ইফতির পিতা। ২.ইফতি : উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। সম্পর্কে তিনি হারুন শিকদারের পুত্র। তার মূল পরিচয় হচ্ছে সে মাদক বিরোধী অভিযানের কমান্ডার। ভীষণ সাহসী ও কর্মনিষ্ঠ ব্যক্তি। নিপুণ কর্মদক্ষতায় সফল মাদক বিরোধী অভিযান সম্পন্ন করেছেন। ৩. সালিমা : কমান্ডার ইফতির সদ্যোজাত ফুটফুটে শিশু কন্যা। ৪.রুমা : কমান্ডার ইফতির স্ত্রী যিনি ভীষণ ব্যস্ত স্বামীর অনুপস্থিতিতে শিশুকন্যা সালিমাকে অনেকটা একাই প্রতিপালনে আত্মনিয়োগ করেন। ৫.জাহান : একজন নেশাসক্ত তরুণ।যার চোখের রেখায় আঁকা বড় মাপের শিল্পী হবার স্বপ্ন। তার সেই স্বপ্ন কি পূরণ হবে? ৬.মায়মুনা : নেশাসক্ত তরুণ জাহানের একমাত্র সহচর ; তার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানো মানুষ । •পাঠানুভূতি : কতিপয় জীবনকে এক সূত্রে গেঁথে লেখক কিংকর আহসান বড় পরিসরের উপন্যাসটি আমার বেশ ভালো লেগেছে। লেখক চমৎকার বর্ণনাভঙ্গিতে গোটা উপন্যাসটা রচনা করেছেন।বিন্দুমাত্র, পাঠককে বিরক্ত হবার অবকাশ দেননি। আমি তাই এটিকে সুখপাঠ্য উপন্যাস হিসেবেই বিবেচনা করবো। • নামকরণ - প্রচ্ছদ অলংকরণ - ভাষাশৈলী - সম্পাদনা : এক্ষেত্রে জনান্তিকে বলে রাখি,বইটির নাম দেখেই আমি বইটি পড়তে আগ্রহী হয়েছিলাম।তাই বলাই যায়, নামের মাধ্যমেই পাঠককে আকৃষ্ট করতে পেরেছেন লেখক ; এখানেই একজন লেখকের প্রথম সার্থকতা।বইটির প্রচ্ছদ-ও ভালো লেগেছে।পরিশেষে, বইটির ভাষাশৈলী এবং সম্পাদনা নিয়েও আমার কোনো অভিযোগ নেই। • কিছু প্রিয় উক্তি : ১.একটা চিঠি আসবে বলে তাই, ব্যাথার নদী বুকেতে জমাই! পড়লে মনে জানান দেওয়া মানা, ঝড়ের দিন আসুক যতই, বদলাবে না ঠিকানা! ২.মরে গেলে পাখি হও, ঠিকানায় লিখে দিয়ো 'আকাশ', আকাশে ওড়ার এই লোভেই মানুষের যত সর্বনাশ! ৩.অথচ আমরা ইচ্ছের বিরুদ্ধেই বাঁচি অনেকে মেনে নেয়, কেউ আমরা অভিনয় করে আছি! ৪.প্রতিশোধ মুখ ডুবিয়ে হাসে, ঘৃণা তারই জন্য, সে সবচেয়ে বেশি ভালোবাসে। •বই সংক্রান্ত তথ্য : বই : জলপরানি লেখক : কিঙ্কর আহসান ঘরানা : সমকালীন উপন্যাস প্রকাশনা সংস্থা : শিখা প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা : ৩১৭ প্রচ্ছদ : মাহ্ফুজ আলি"
Fahim Morshed , Jun 12, 2021
"#Progoty_Book_Club_Review_Competition Review- Fahim Morshed বইঃ জলপরানি লেখকঃ কিঙ্কর আহসান প্রকাশনীঃ শিখা প্রকাশনী পৃষ্ঠা সংখ্যাঃ ৩১৭ "তোমাকে পাওয়ার চেয়ে বেশি সুখ চাওয়ার কল্পনায়..." চরিত্রঃ জাহান, ইফতি, মায়মুনা, রুমা, সালিমা, হারুন শিকদার, ব্রাদার রোনাল্ড, আলম, কবির ব্যাপারী, কৌশিক। কাহিনীসংক্ষেপঃ এককথায় বলতে গেলে মাদককে কেন্দ্র করে একটি (বা কয়েকটি) জীবনের গল্প- জলপরানি। উপন্যাসের শুরু হয় জালিয়াপাড়া গ্রামে হারুন শিকদারের জলপরানি দীঘির কাহিনী বলা দিয়ে। হারুন শিকদারের ছেলে ইফতি মাদক বিরোধী অভিযানের কমান্ডার। কক্সবাজার থেকে ঢাকা আসার পথে তিনি একটি বাসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইয়াবা পান। জড়িতদের সকলকে অ্যারেস্ট করা হলেও, একজনকে ছেড়ে দেন ইফতি। কিন্তু কেন? সে যাইহোক। অলৌকিকভাবে, অভিযানের দিনই কমান্ডার ইফতি এক ফুটফুটে কন্যাসন্তানের জনক হন। একদিকে বিভিন্ন অভিযানে তার ব্যস্ততা বাড়তে থাকে; অন্যদিকে স্ত্রী রুমা মেয়ে সালিমাকে একাই দেখভাল করতে থাকেন। উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র জাহান ছেলেটি মাদকের নেশায় বুদ সবসময়। সে ছোটবেলার স্মৃতি স্মরণ করে, মায়ের কথা চিন্তা করে কাতর থাকে। একটাই স্বপ্ন অনেক বড় গায়ক হবে, গুরু বাউল শরাফতের মতো। এই স্বপ্নপূরণে জাহানের পাশে থাকা মানুষটির নাম মায়মুনা। অদ্ভুতভাবে পরিচয় হলেও জাহানের সব পাগলামি সে মেনে নিয়ে আগলে রাখে মেয়েটি। মায়মুনা মোহাম্মদপুরে থাকে বাবা আর অন্ধ ভাই রায়হানের সাথে। মায়মুনা জাহানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। কিংবা হয়তো বন্ধুর চেয়েও বেশি। তা জানার দায়িত্ব পাঠকের। এইদিকে, মাদক নিরাময়ের জন্য জীবন-মৃত্যুর মাঝে থেকে একের পর এক দুর্ধর্ষ অভিযানে জড়াতে থাকেন কমান্ডার ইফতি। কাজের সূত্রে পারি দিতে হয়, মায়ানমারেও। সেখানে কী হয়? এটাও একটা বড় প্রশ্ন। কাহিনী আগাতে থাকলে দেখা যাবে, একটা চরিত্র খুব নিবিড়ভাবে আরেকজনের সাথে জড়িত। কেউ হয়তো রক্তের সম্পর্কে, কেউবা আত্মার। জীবনগুলোর, সম্পর্কগুলোর সবকিছুর পরিণতি জানতে আপনাকে পড়তে হবে “জলপরানি” উপন্যাস। পাঠ প্রতিক্রিয়াঃ বইটি পড়ার জন্য অপেক্ষায় ছিলাম বেশ অনেকদিন। সৌভাগ্যবশত, সেই অপেক্ষার ফল সুমধুর লেগেছে। বরাবরের মতোই কিঙ্কর আহসান ভাইয়ার নিজস্বতা প্রকাশ পেয়েছে লেখায়। জলপরানি মাদকের কবলে পড়া একটি জীবনের গল্প, একজন কমান্ডারের অভিযানের গল্প, বন্ধুত্বের গল্প, বিশ্বাসের গল্প আবার বিশ্বাসভঙ্গেরও গল্প। সেইসাথে কিঞ্চিৎ রহস্য- রোমাঞ্চ কিংবা অ্যাডভেঞ্চারও পাবেন আপনি বইটিতে। সব মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে এই দীর্ঘ উপন্যাসটি। আশা করছি আপনাদেরও বইটি ভালো লাগবে। বইয়ের কিছু প্রিয় লাইন- মরে গেলে পাখি হও, ঠিকানায় লিখে দিও 'আকাশ', আকাশে ওড়ার এই লোভেই মানুষের যত সর্বনাশ। প্রতিশোধ মুখ ডুবিয়ে হাসে, ঘৃণা তারই জন্য, সে সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষ ঘুমিয়ে থাকা অবস্থাতেই একটু হলেও বাঁচে। জেগে থাকা মানেই নানান ঝক্কি, মিথ্যে হাসির অভিনয়। প্রতারণা থাকবেই, থাকুক ভুল ভ্রান্তি, এই বলি সত্যি, বিশ্বাস করে ঠকেও শান্তি!"
Razoana Shik Anta , Jun 12, 2021
"রিভিউকারীর নামঃরেজওয়ানা সাহিক আন্তা বইয়ের নামঃজলপরানি #Progoty_Book_Club_Review_Competition বইয়ের নামকরণঃজলপরানী নামটি ছিলো লেখকের অপ্রকাশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্মের। এক মধ্যবিত্ত ছেলের জীবন সংগ্রামের প্রথম ব্যর্থতা,যা তাকে সফলতার সোপানে নিয়ে যায়।সেই সাথে প্রকাশ পেয়েছে জেগে ওঠা প্রতিভাকে দমন করার জন্য ধূর্ত লোকের কারুকাজ, আবার এক শ্রেণির মানুষের আন্তরিকতাও।ব্যর্থতার গ্লানি ঢাকতেই আবার নিয়ে আসা হয়েছে জলপরানি নামটি অন্য রুপে। চরিত্র আলোচনাঃউপন্যাসের প্রতিটা চরিত্র যে বাস্তব সে ব্যাপারে সন্দেহ রাখে না।এখানে প্রধান চরিত্র কমান্ডার ইফতি এবং জাহান। এই দুই ভাইয়ের জীবনের চরম বাস্তবতার গল্প। ধূর্ত চরিত্র ছিলো সুবিনয়, যে মিষ্টভাষী হয়ে তেতো করে অসহায় মেয়ের জীবন। নৃশংস চরিত্র ছিলো হারুন শিকদার, আলম, কবির ব্যাপারী আর পাপিয়া।এই লোকগুলো নিজ স্বার্থে ধ্বংস করে সাজানো গোছানো জীবন। ধোঁয়াশা চরিত্র রুমা ও মায়মুনা।কখনো তারা মায়াবতী আবার রুক্ষতার প্রতীক। সামান্য হয়েও অসামান্য ছিলো ইফতি কন্যা সালিমা, ইফতি ও জাহানের মা।অবহেলিত চরিত্র রায়হান,যার বাঁচা বা মরা কারো জন্য জরুরি ছিলো না।আরো ছিলেন ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল,কৌশিক সহ অনেকে। বিষয়বস্তুঃলেখকের চোখে দেখা কয়েকটি ভিন্ন জীবনকে একসূত্রে গেঁথেছেন জলপরানি দীঘিকে কেন্দ্র করে। এখানে মূল গল্পের সাথে পাশ্ববর্তী পরিবেশ ও যথাযথ ফুটিয়ে তুলেছেন। এখানে দেখানো হয়েছে সততার মন্দির ভেঙে দেয় পাপের সম্রাজ্ঞী। উপন্যাসের ট্রাজেডির কারুন্যবহ অংশ ছিলো সালিমা হত্যা। কাহিনি পর্যালোচনাঃকমান্ডার ইফতি যার সফল জীবন, সাজানো সংসার। মাদক রহস্য সমাধান করতে গিয়ে সে হারায় তার সব কিছু। জাহান একটি মাদকাসক্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন অবহেলিত একটি ছেলে। জীবনের মোড় ঘোরানো অধ্যায় উঠে এসেছে ।প্রতিটি অংশে আলাদা রকমের অনুভুতি। কোথাও রহস্য, কোথাও বিচ্ছেদ, কোথাও ধোঁকা আবার নিজের লোকের মুখোশ খুলে যাওয়ার যন্ত্রণা। একটি সার্থক উপন্যাসের যে আটটি গুন থাকা দরকার তার সবটাই যথাযথ ছিলো এখানে। প্রিয় উক্তিঃ ১."তোমাকে পাওয়ার চেয়েও বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায়!" ২."থাকলে হারানোর ভয়, ভালোবাসায় সব মেনে নিতে হয়!" ৩."প্রতিশোধ মুখ ডুবিয়ে হাসে,ঘৃণা তারই জন্য যে সবচেয়ে বেশি ভালোবাসে।" ৪."কষ্ট হয়,বাড়ছে ক্ষত,এইতো অসুখ ভালোবাসার চেয়েও প্রতিশোধ বেশি সুখ! " ৫."যখন ভালোবাসার ফোয়ারা বাতাসে, উষর জমিতেও প্রবল ফসল আসে।" ৬."বলার মতো কথা অনেকেরই থাকে, কেউ জমিয়ে রাখে বিষ,কেউ ভালোবাসার ছবি আঁকে। " পাঠক প্রতিক্রিয়াঃবইয়ের প্রচ্ছদের প্রতি এক বিশেষ ভালো লাগা থেকে বইটা কেনা।কিন্তু উপন্যাসটি শেষ করার পর অনুভুতি অসাধারণ ছিলো। লেখকের জন্য শুভকামনা। বইটি পড়বেন কিনা বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত।আমি বলবোনা এটি না পড়লে জীবন বৃথা কিন্তু বলবো,জীবনের সাথে অদৃষ্টের যে খেলা হয় তার প্রতিচ্ছবি দেখতে পাবেন। বইয়ের বৃত্তান্তঃ বইঃ জলপরানি লেখকঃ কিঙ্কর আহসান প্রকাশনীঃশিখা প্রকাশনী প্রথম প্রকাশঃ২০২১ মুদ্রিত মূল্যঃ৫২০টাকা পৃষ্ঠা নংঃ৩২৮"
Zuheb Ahmed , Apr 12, 2021
"This is a very good novel. Outstanding power of writing which engages the reader in the sublime way of writer's view"
Farid Uddin , Apr 11, 2021
"জাহান গিটার রেখে পাশে থাকা ড্রয়ার থেকে সুঁই-সিরিঞ্জ বের করে। তারপর খুব যত্নে, আগলে রাখা প্যাথেডিন এর অ্যাম্পুল ভেঙে তা থেকে পুরনো সিরিঞ্জে তরলটুকুন নেয়। বাঁ পায়ের হাঁটুর নিচের অংশে শিরায় ইনজেকশন পুশ করা হয়। শান্তি। এবার কমবে অস্থিরতা। প্যাথেডিন মনের ব্যাথা কমাবে! জাহানের রক্তে প্যাথেডিন এর তরল মিশে যেতেই ঘুম ঘুম লাগে তার। শরীর ঘামে। ভাত খাবার পর হাতে তরকারি লেগে থাকলে শুকিয়ে সেটা যেমন কড়কড়ে হয়ে যায় তেমনি আস্ত শরীরটায় এমন কড়কড়ে ভাব টের পাওয়া যায়। বার্বিচুরেটস আর প্যাথেডিন সবচেয়ে বেশি প্রিয় জাহানের। দুশ্চিন্তা চলে গিয়ে ঘুম আসে এতে। একটা আজব মন ভালো করা ক্লান্তির পোকা শরীরজুড়ে ঘুরে বেড়ায়। ভালো লাগে। জাহান চোখ বন্ধ করে। মায়ের কথা ভুলতে চাইলেও মায়ের মুখটা সবার আগে সামনে চলে আসে। কী মায়া! এই মুখ ভোলা যায়না। নিজের সাথে লড়াই করে জাহান। চোখ বন্ধ করে সব ভুলে যেতে চায়। অথচ চোখের সামনে আরও স্পষ্ট হয়ে ওঠে জালিয়াপাড়া গ্রামটা। অই যে দেখা যায় স্কুলের সামনের ফুটবল মাঠ। ‘পাস দে, পাস দে...।’ বলে চিৎকার করে বন্ধু কৌশিক। পাগলা বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে গোলপোস্ট এর দিকে দৌড়াতে থাকে জাহান। গোলকীপার এর কাছাকাছি যেতেই ল্যাং মারে কেউ একজন। প্রচন্ড ব্যাথা নিয়ে মাটিতে পড়ে যায় সে। চোখে ঢুকে যায় কাঁদা। সব অন্ধকার। ‘আমার চোখ, চোখ...।’ বলে ব্যাথায় চিৎকার করে ওঠে জাহান। আশেপাশে যেনো কেউ নেই আর। পৃথিবী ডুবে গেছে আঁধার, কালোতে। ঠিক তখনই আবার দৃশ্যপট বদলে যায়। জাহান দেখতে পায় ইকড়ি মিকড়ি রোদের ছায়ায় তাল গাছ থেকে মাটিতে নেমে আসা তাল নিয়ে বন্ধুদের সাথে ঝগড়ার দৃশ্য। শেষ বিকেলে বাউল শরাফত গেয়ে ওঠে, ‘ও রে, দেহের মরন আছে/মনের মরন নাই/আমি অই খাঁটি সোনা মনের দেখা কই পাই/ কই পাই?’ আর গানের সাথে তাল মিলিয়ে বাজারে হালিম কারিগর ফুলের মতোন সুন্দর পিয়াজু ভাজতে থাকে সন্ধ্যা অবধি। মাগরিবের আযান দিলেই বাড়ি ফেরার তাড়া আছে। তার আগে দীঘিতে ডুব দিয়ে পরিস্কার করে নিতে হবে শরীর। দীঘির নামটি মনে আছে? জলপরানি দীঘি!"
Muhtasim Hasan , Mar 24, 2021
"খুব ভালো বই। কিঙ্কর ভাইয়ের প্রতি শুভকামনা।"
Muhtasim Hasan , Mar 13, 2021
"আশা করি খুব ভালো একটা বই হবে এটা।"
Md. Sirajul Islam FCA , Feb 27, 2021
"Hope this book will very good In Sha Allah. The cover and contents seem good. Waiting for a good book. Thanks to the writer."
Naim Ahmed , Feb 23, 2021
"ভালো লেগেছে পৃষ্ঠাগুলো পড়ে শুভকামনা। ❤"
zobayer hoshen , Feb 16, 2021
"অসাধারণ কিছুর অপেক্ষায়"
Sajal bhadro , Feb 16, 2021
"অসম্বভ সুন্দর একটা বই!💙🤍"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
এটা কেমন ধরনের উপন্যাস?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"জলপরানি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: