হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বাঘবিধবা - কিঙ্কর আহ্‌সান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বাঘবিধবা

25 Ratings | 10 Reviews
TK. 260 TK. 295 -12% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"বাঘবিধবা" ফ্ল্যাপের লেখা: মায়ের চেয়ে সুন্দর বন বেশি পছন্দ ছিলো বাবাটার। পশুর নদীর গর্জন শুনলেই তার মাথা খারাপ হয়ে যেত। মোটা চালের ভাত আর কোন্দ আলুর ঝাল ঝাল ব...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"বাঘবিধবা" ফ্ল্যাপের লেখা: মায়ের চেয়ে সুন্দর বন বেশি পছন্দ ছিলো বাবাটার। পশুর নদীর গর্জন শুনলেই তার মাথা খারাপ হয়ে যেত। মোটা চালের ভাত আর কোন্দ আলুর ঝাল ঝাল বিদঘুটে একটা তরকার
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বাঘবিধবা
Author কিঙ্কর আহ্‌সান
Publisher শিখা প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 128
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.29 Kg
ISBN 9789849334019
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.84

25 Ratings and 10 Reviews

★★★★★
7
★★★★☆
9
★★★☆☆
8
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

১০টি
Tashrif Hasan Turjo

Tashrif Hasan Turjo , Jun 4, 2022

★ ★ ★ ★ ★

"ভালোলেগেছে পড়ে। পড়তে পারেন আপনিও৷ আশা করি ভালো লাগবে।"

Zannatul Mawa Shanji

Zannatul Mawa Shanji , Jun 25, 2021

★ ★ ★ ★ ★

"# রিভিউ নম্বর : ০৮ # নিজের নাম : জান্নাতুল মাওয়া শানজি # বইয়ের নাম : বাঘবিধবা #Progoty_Book_Club_Review_Competition "বাঘবিধবা.........." বইটির নাম বাঘবিধবা। সুন্দরবনে যারা মধু আর কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের হাতে প্রাণ হারায়, তাদের স্ত্রীদের বলে "বাঘবিধবা"। নামটির প্রেমে পরে যাই। সত্যিই বইয়ের নামটি খুব ভাবায়। বইটি মূলত সতেরোটি ছোট গল্প দিয়ে সজ্জিত। সতেরোটি গল্পের নাম হচ্ছে... ১/ ফিলিম কানন ২/ বিষণ্ণ পাতা ৩/ হিমশিম দৃশ্যকল্প ৪/ পরিবার এবং ৫/ মানুষকাহন ৬/ শব্দের এলোমেলোমি ৭/ জান্নাতে জান্নাত আলি ৮/ ক্রোধ ; প্রতিশোধ ৯/ বনপোড়া হরিণ ১০/ মানুষপাখি ১১/ ফেরারি ফানুস ১২/ কথোপকথন কিছু ১৩/ বিষাদের জনপদ ১৪/ নজরবন্দি ছোটবেলা ১৫/ সারমেয় ১৬/ উড়ন্ত কলাম ১৭/ বাঘবিধবা। প্রত্যেকটি গল্প নিজ নিজ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। প্রতিটি গল্পে কোনো না কোনো বাস্তব চরিত্রকে প্রতিনিধিত্ব করা হয়েছে এবং দেয়া হয়েছে গভীর কিছু শিক্ষা এবং উপলব্ধি। যেমন প্রথম গল্প "ফিলিম কাননে" নায়করাজ হবার স্বপ্নে বিভোর এক চরিত্র এর সাথে লেখক আমাদের পরিচয় করিয়ে দিয়েছে।তার স্বপ্ন, তার চিন্তা অবশ্যই বাস্তব চরিত্রকে প্রতিনিধিত্ব করে। এটাতে অবশ্য অতিপ্রাকৃত কিছু ব্যাপারও আছে। তেমনি সবার শেষে "বাঘবিধবা" গল্পটি পাঠকদের জন্য একটা চমকই বটে। কারণ নামের ব্যাখ্যা এবং অন্যান্যা ক্ষেত্রে উপলব্ধি করলে বইয়ের গল্পটি স্বাভাবিক মানুষ যেভাবে চিন্তা করবে গল্পটি সেরকম না।গল্পটি একদমই ভিন্ন ধাঁচের....... তাছাড়া বইয়ের মাঝামাঝি অন্যান্য অনেক চরিত্র নিয়ে কথা আছে, গল্প আছে, আছে পাঠকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার মতো বিষয়ও। যেমন : "জান্নাতে জান্নাত আলি" গল্পে স্বাভাবিক চেয়ে লম্বা মানুষকে "মানুষ" ই রীতিমত পশুর বা অস্বাভাবিক নজরে দেখা কিংবা মানুষ হিসেবে বিবেচনা না করা..... ব্যাপারটার গভীরতা ব্যাপক....... তেমনি "মানুষপাখি" গল্পটা খুব সুন্দর একটা ম্যাসেজ দেয় আমাদের। কিছু কিছু গল্প লেখক তার সম্পূর্ণ নিজস্ব মতামত কিংবা স্মৃতিচারণও করেছে। মোটকথা সবগুলো গল্পই পাঠকদের গভীরভাবে ভাবাতে সার্থক। প্রতিটি গল্প / গল্পের কোনো না কোনো অংশই আমার হৃদয় ছুঁয়েছে❤ বই : বাঘবিধবা লেখক : কিঙ্কর আহসান প্রকাশনী : শিখা প্রকাশনী প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২১ মূদ্রিত মূল্য : ২৯৫. ০০ টাকা পৃষ্ঠা নং : ১২৮ #Read_Eat_Sleep #ZmS"

Nabonita Pramanik

Nabonita Pramanik , May 20, 2021

★ ★ ★ ★ ★

"#Progoty_Book_Club_Review_Competition [ রিভিউ : ৩ ] ▪️বইয়ের নাম : বাঘবিধবা ▪️রিভিউ লিখেছেন : নবনীতা প্রামানিক ʼʼকবে থেকে আকাশ দাঁড়িয়ে আছে একা, তার বুক থেকে খসে পড়েছে কত তারা। বেঁচে থাকলে আরো কত তারাই খসবে, তা নিয়ে আকাশ কি দুঃখ করতে বসবে?ʼʼ ▪︎কাহিনি সংক্ষেপ : ʼʼবাঘবিধবাʼʼ শীর্ষক গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে সর্বমোট ১৭টি গল্প। সবগুলো গল্পের কাহিনি নিয়েই একটু করে আলোচনা করছি। 🔘 ফিলিম কানন : নুরাইনপুর বাজারের কাছে বিচিত্র এক বাগান আছে। বাগানের নাম ফিলিম কানন। ফিলিম কাননের মালিক, বজলু বিশ্বাস সিনেমাপাগল মানুষ। ফিলিম তথা ফিল্ম জগতের প্রতি তার প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই ফিলিম কাননের আবির্ভাব। 🔘 বিষণ্ণ পাতা : সন্তানহারা মায়ের শোক কেউ বোঝে না। দুই সন্তানকে হারিয়ে রুবিনার কষ্টের শেষ নেই। কষ্টগুলো বেরিয়ে আসে পাগলামি হয়ে। পাগলামির অংশটুকু সবাই দেখে, কষ্টের পরিমাণ কেউ দেখে না। কিংবা দেখেও না দেখার ভান করে থাকে! 🔘 হিমশিম দৃশ্যকল্প : স্বপ্নের নিবাস, একাকীত্ব আর পালিয়ে বেড়ানো জীবনকে কেন্দ্র করে লেখকের নিজস্ব অনুভূতি উঠে এসেছে এই গল্পে। 🔘 পরিবার এবং : জনক, ভগিনী আর সহধর্মিণীকে কেন্দ্র করে লেখকের নিজস্ব অনুভূতি প্রাধান্য বিস্তার করেছে এই গল্পে। 🔘 মানুষকাহন : দুটি ভিন্নধারার প্লট নিয়ে গল্প এগিয়েছে। প্রথম প্লটের মূলে রয়েছে প্রেম। দ্বিতীয় প্লটে আবর্তিত হয়েছে ঢাকা শহরকে কেন্দ্র করে লেখকের নিজস্ব অনুভূতি। 🔘 শব্দের এলোমেলোমি : নামকরণের ব্যাপারটাকে সার্থক করে এলোমেলো শব্দের টুকরো টুকরো আলাপ উঠে এসেছে এই গল্পে। মার্চ মাসের ৭, ৮ এবং ৯ তারিখের এই আলাপগুলো মূলত ডায়েরিতে টুকে রাখা দিনলিপির কথা স্মরণ করিয়ে দেয়। 🔘 জান্নাতে জান্নাত আলি : জান্নাত আলির বয়স যখন মাত্র সাত, তখন তার উচ্চতা একেবারে পাঁচ ফুটের কাছাকাছি! সময় যত গড়ায়, জান্নাত আলির উচ্চতা তত বাড়ে। উচ্চতার সাথে পাল্লা দিয়ে বাড়ে ক্ষুধা। তারপর? 🔘 ক্রোধ; প্রতিশোধ : ঈর্ষা থেকে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ জাগিয়ে তোলে প্রতিশোধ স্পৃহা। সত্য-মিথ্যার পার্থক্য বোঝা বেশ কঠিন হয়ে যায় তখন। 🔘 বনপোড়া হরিণ : শহরের সচ্ছল যত রিকশাওয়ালা আছে - সবাইকে গরিব বানানোর জন্য উদ্যোগী হয়ে ওঠেন এলাকার ডিসি সাহেব। ধীরে ধীরে গরিবের সংখ্যা বাড়ে। এদিকে অন্যকে গরিব বানাতে গিয়ে নিজেই যে গরিব হয়ে বসে আছেন ডিসি সাহেব, সেই কথা মনে থাকে না তার। 🔘 মানুষপাখি : দীর্ঘদিন ধরে চিলেকোঠার ঘরে আত্মগোপন করে আছে সুজন। বিপদ কেটে গেলেও চিলেকোঠার মায়া ছাড়তে পারে না সে। খাঁচার পাখি যেমন খাঁচার মায়ায় জড়িয়ে পড়ে, সুজনও তেমন জড়িয়ে পড়ে চিলেকোঠার মায়ায়! 🔘 ফেরারি ফানুস : লেখকের পাপ বিষয়ক নিজস্ব অনুভূতির কথা উঠে এসেছে এই গল্পে। 🔘 কথোপকথন কিছু : পাওয়া আর না পাওয়া-কে কেন্দ্র করে গড়ে ওঠা সংলাপনির্ভর গল্প। 🔘 বিষাদের জনপদ : পরিবারের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়ে বেশ হাঁপিয়ে উঠেছেন জামাল সাহেব। সময় এখন নিজের জন্য বাঁচার। যাহোক; বাঁচার মানে খুঁজতে গিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করলেন ভদ্রলোক। সেখানে গিয়ে জড়িয়ে পড়লেন নতুন নতুন অ্যাডভেঞ্চারে। 🔘 নজরবন্দি ছোট্টবেলা : ছেলেবেলার নস্টালজিকতা নিয়ে লেখকের নিজস্ব অনুভূতির সমাহার এই গল্প। 🔘 সারমেয় : সৃষ্টির সেরা জীব মানুষ। অথচ মানুষের কিছু কিছু কার্যকলাপ তাদেরকে সারমেয়দের চেয়েও অধম বানিয়ে দেয়! 🔘 উড়ন্ত কলাম : টুকরো টুকরো দিনলিপির সংকলন এই গল্প; যেখানে বেঁচে থাকা, বোকামি, মধ্যবিত্ত জীবন, মৃত্যু, বন্ধুত্ব, আকাঙ্ক্ষার ন্যায় বিচিত্র সব বিষয়ের ওপর নিজস্ব চিন্তাধারার প্রকাশ করেছেন লেখক। 🔘 বাঘবিধবা : যে গল্পের নামে বইয়ের নামকরণ; সেই ʼʼবাঘবিধবাʼʼ অন্তর্ভুক্ত হয়েছে সবার শেষে। প্রশ্ন হচ্ছে, বাঘবিধবা কারা? বাঘের কবলে পড়ে প্রাণ হারায় যাদের স্বামী, তারা-ই বাঘবিধবা। এবং আকলিমা নামক এক বাঘবিধবাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই গল্পের পুরো কাহিনি। ▪︎পর্যালোচনা : গ্রন্থে এমন কিছু গল্প অন্তর্ভুক্ত হয়েছে; যেখানে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লেখকের চিন্তাধারার স্বতঃস্ফূর্ত প্রকাশ দেখতে পাওয়া যায়। যেমন : ʼʼহিমশিম দৃশ্যকল্পʼʼ, ʼʼপরিবার এবংʼʼ, ʼʼমানুষকাহনʼʼ, ʼʼশব্দের এলোমেলোমিʼʼ, ʼʼফেরারি ফানুসʼʼ, ʼʼনজরবন্দি ছোট্টবেলাʼʼ, ʼʼউড়ন্ত কলামʼʼ ইত্যাদি। লেখকের নিজস্ব জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব গল্পের কাহিনি জুড়ে তেমন বৈচিত্র্যময়তা হয়তো খুঁজে পাওয়া যায়নি। তবে; লেখার মধ্য দিয়ে নিজের ভাবনাগুলোকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার একটা চেষ্টা অবশ্যই খুঁজে পাওয়া যায়। ʼʼফিলিম কাননʼʼ শীর্ষক গল্পের প্লট ভালোই ছিল। শব্দচয়নে ছিল মাধুর্যতা। দারুণ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল কাহিনির গতি। কিন্তু শেষাংশে এসে যে অতিপ্রাকৃতিক শক্তির অবতারণা করেছেন লেখক; সেটা ঠিক গা ছমছমে আবহ তৈরি করতে পারেনি। বরং হাস্যকর বলে মনে হয়েছে। ʼʼবিষণ্ণ পাতাʼʼ, ʼʼজান্নাতে জান্নাত আলিʼʼ, ʼʼবনপোড়া হরিণʼʼ, ʼʼকথোপকথন কিছুʼʼ, ʼʼবিষাদের জনপদʼʼ, ʼʼসারমেয়ʼʼ - এই গল্পগুলো পড়ে তেমন ভালো লাগেনি। আবার তেমন খারাপও লাগেনি। মূলত লেখকের লেখার কায়দায় একটা গতিময়তা ছিল, যার কারণে গল্পগুলো পড়তে গিয়ে তেমন বিরক্ত অনুভূত হয়নি। ʼʼক্রোধ; প্রতিশোধʼʼ আর ʼʼমানুষপাখিʼʼ - এই দুটো গল্প পড়ার অভিজ্ঞতা বেশ ভালো। বর্ণনাশৈলী দারুণ, কাহিনির প্লটও খারাপ না। এবার আসি ʼʼবাঘবিধবাʼʼ প্রসঙ্গে। পুরো বই পড়ে এই একটা গল্প আমি খুঁজে পেয়েছি, যা আমার দীর্ঘদিন মনে থাকবে। এবং বাঘবিধবা তথা সুন্দরবনকে কেন্দ্র করে গড়ে ওঠা আরও কিছু সাহিত্যকর্ম পড়ার ইচ্ছে রইল। [ একনজরে বইয়ের তথ্য ] ▪︎ বইয়ের নাম : বাঘবিধবা ▪︎ লেখকের নাম : কিঙ্কর আহ্সান ▪︎ প্রকাশনা প্রতিষ্ঠানের নাম : শিখা প্রকাশনী ▪︎ প্রকাশকাল : জানুয়ারি, ২০২১ ▪︎ প্রচ্ছদ : তথাগত তৃত ▪︎ পৃষ্ঠা সংখ্যা : ১২৮ ▪︎ মুদ্রিত মূল্য : ২৯৫ টাকা"

shourov

shourov , Mar 20, 2021

★ ★ ★ ★ ★

"যথেষ্ট সাবলীল ভাষায় লেখা লেখকের প্রতি আহবান দামটা আরেকটু বিবেচনা করে তরুনদের মাঝে বইয়ের নেশা ছড়িয়ে দিন।"

jheelam biswas

jheelam biswas , Mar 17, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এই বইটা আসলে কিছু ছোটগল্পের সংকলন। কিছু ভাল, কিছু লেখকের অবসর বিলাস। তবে আমার তিনটি গল্প- ফিলিম কানন, বাঘবিধবা, আর ক্রোধ ভাল লেগেছে। বাকিগুলি মোটামুটি মানের।এটা আমার এই লেখকের পড়া প্রথম বই, যদিও তিনি নতুন কেউ নন। লেখনী খারাপ নয়, উপভোগ করেছি, তবে দামটা একটু কম হলে ভাল হত।"

Md. Sirajul Islam FCA

Md. Sirajul Islam FCA , Feb 18, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"That is a nice book"

Shimul Shil

Shimul Shil , Feb 2, 2021

★ ★ ★ ★ ★

"কিঙ্কর আহসানের লিখা আমার বরাবরি ভালো লাগে তবে অত্যান্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে যে "বাঘবিধবা" বইটি আমাকে আশাহত করেছে। জলপরানির জন্য শুভ কমনা রইলো প্রিয় লেখক❣️"

zobayer hoshen

zobayer hoshen , Dec 27, 2020

★ ★ ★ ★ ★

"অপেক্ষায় আছি অসাধারণ কিছুর"

Sumon Ahamed

Sumon Ahamed , Dec 25, 2020

★ ★ ★ ★ ★

"আশা করছি বাঘবিধবা সকলের মন জয় করবে।"

Md. Robiul Islam Robi

Md. Robiul Islam Robi , Dec 25, 2020

★ ★ ★ ★ ★

"বইটি হাতে পাওয়ার অপেক্ষায় রইলাম।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
রঙিলা কিতাব
একটু পড়ে দেখুন
রঙিলা কিতাব কিঙ্কর আহ্‌সান
(36)
TK. 230 -13% OFF
TK. 200
নীলডুমুর
একটু পড়ে দেখুন
নীলডুমুর কিঙ্কর আহ্‌সান
(35)
TK. 400 -14% OFF
TK. 344
ইনসান
একটু পড়ে দেখুন
ইনসান কিঙ্কর আহ্‌সান
(9)
TK. 200 -11% OFF
TK. 179
মধ্যবিত্ত
একটু পড়ে দেখুন
মধ্যবিত্ত কিঙ্কর আহ্‌সান
(6)
TK. 280 -11% OFF
TK. 249
মেঘডুবি
একটু পড়ে দেখুন
মেঘডুবি কিঙ্কর আহ্‌সান
কোনো রেটিং নেই
TK. 600 -14% OFF
TK. 516
জলপরানি
একটু পড়ে দেখুন
জলপরানি কিঙ্কর আহ্‌সান
(33)
TK. 520 -12% OFF
TK. 458
মকবরা
একটু পড়ে দেখুন
মকবরা কিঙ্কর আহ্‌সান
(21)
TK. 270 -14% OFF
TK. 232
রাজতন্ত্র
একটু পড়ে দেখুন
রাজতন্ত্র কিঙ্কর আহ্‌সান
(11)
TK. 270 -11% OFF
TK. 239

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বাঘবিধবা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বাঘবিধবা পাতা: 1 / 11
পাতা 2
বাঘবিধবা পাতা: 2 / 11
পাতা 3
বাঘবিধবা পাতা: 3 / 11
পাতা 4
বাঘবিধবা পাতা: 4 / 11
পাতা 5
বাঘবিধবা পাতা: 5 / 11
পাতা 6
বাঘবিধবা পাতা: 6 / 11
পাতা 7
বাঘবিধবা পাতা: 7 / 11
পাতা 8
বাঘবিধবা পাতা: 8 / 11
পাতা 9
বাঘবিধবা পাতা: 9 / 11
পাতা 10
বাঘবিধবা পাতা: 10 / 11
পাতা 11
বাঘবিধবা পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।