হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
জীয়নবিদ্যা - নাবিল মুহতাসিম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

জীয়নবিদ্যা

6 Ratings | 3 Reviews
TK. 179 TK. 200 -11% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"জীয়নবিদ্যা" বইয়ের সংক্ষিপ্ত কথা: গল্প শুনবেন? আসুন, শোনাই। আগুনটাকে ঘিরে গোল হয়ে বসুন আমার পাশে। গল্পে গল্পে কেটে যাক রাতটা। ভয়ের গল্প শুনবেন বলছেন? শোনাবো।...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"জীয়নবিদ্যা" বইয়ের সংক্ষিপ্ত কথা: গল্প শুনবেন? আসুন, শোনাই। আগুনটাকে ঘিরে গোল হয়ে বসুন আমার পাশে। গল্পে গল্পে কেটে যাক রাতটা। ভয়ের গল্প শুনবেন বলছেন? শোনাবো। প্যারানরমাল ইনভেস্টিগ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title জীয়নবিদ্যা
Author নাবিল মুহতাসিম
Publisher অবসর প্রকাশনা সংস্থা
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 112
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.2 Kg
ISBN 9789848799437
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.17

6 Ratings and 3 Reviews

★★★★★
0
★★★★☆
3
★★★☆☆
1
★★☆☆☆
2
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Wazedur Rahman Wazed

Wazedur Rahman Wazed , Jul 3, 2021

★ ★ ★ ★ ★

"গল্প শুনবেন? আসুন, শোনাই। আগুনটাকে ঘিরে গোল হয়ে বসুন আমার পাশে। গল্পে গল্পে কেটে যাক রাতটা। ভয়ের গল্প শুনবেন বলছেন? শোনাবো। প্যারানরমাল ইনভেস্টিগেটর শিপলুকে বোধহয় আপনারা চেনেন, ওর দুটো নতুন কেসের গল্প আছে কাছে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আক্রান্ত এক ছেলে ক্লাসে গিয়ে আবিষ্কার করলো তার এক সহপাঠী বন্দুক নিয়ে এসে সবাইকে ওয়ানোর ভয় দেখাচ্ছে-সেই গল্পও শুনতে পারেন। প্রচ্ছদপটের এমন দারুণ বর্ণনা যে কোনো পাঠককেই আকৃষ্ট করবে বইটার প্রতি। আর বইটা শেষ করে পাঠক তৃপ্তির ঢেঁকুর তুলবে দুর্দান্ত কিছু ছোটগল্পের জগত থেকে ঘুরে আসলো বলে। হ্যাঁ, ২০২০ সালের অমর একুশে বইমেলায় অবসর প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত নাবিল মুহতাসিমের গল্পগ্রন্থটা আদতে এমনই। লেখক যেন অর্ধগুচ্ছ গল্পের ঝুড়ি বিলিয়ে দিয়েছেন পাঠকদের উদ্দেশ্যে। দারুণ প্রচ্ছদে মোড়া আর নিঃসন্দেহে দারুণ একটা একক গল্পসংকলন হচ্ছে - জীয়নবিদ্যা। অর্ধগুচ্ছ বললেও বইতে মোট গল্প আছে ৭টা। কাপগ্রাস, একেই বলে শ্যুটিং, আজীবর মৌলভির কৌটা, ডেয়ার কাট, ডেমোলিশন ডার্বি, এক মধ্য-গ্রীষ্ম দুপুরের দুঃস্বপ্ন এবং জীয়নবিদ্যা। প্রতিটা গল্পেরই আছে নিজস্ব বৈচিত্র্যতা আর স্বতন্ত্রতা। বইয়ের প্রতিটা গল্পই যেন প্রতিযোগিতায় নেমেছে কোনটা আকৃষ্ট করায় সবচাইতে বেশি এগিয়ে থাকবে। এরমধ্যে নাবিলের লেখার সঙ্গে পরিচিত পাঠকরা দুয়েকটা গল্প ঠিকই চিনে নেবে, অন্য কোনো গল্পসংকলনে ছিল বলে। বাদবাকিগুলো আনকোরা নতুন। কাপগ্রাস – শিপলু একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর। বর্তমানে আছে জামিল সাহেবের বাসায়। কেননা, তাঁর ছেলে জালাল শিপলুকে একটা চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল জালালের বাবা-মাকে মেরে তাদের রূপ ধারণ করে আছে দুটো পিশাচ। আবার, জামিল সাহেব আর তাঁর সহধর্মিনী বলছেন, ছেলেটার মানসিক রোগের কথা। শিপলুরও তাই মনে হচ্ছে। ছেলেটা হয়তো কাপগ্রাস সিনড্রোমে ভুগছে। যেই রোগের কারণে সকলকেই নকল মনে হয়। সেই রাতটা জালালদের বাসাতেই থেকে যায় শিপলু। তারপর? জীয়নবিদ্যা – গল্পটা মুক্তিযুদ্ধের সময়কার। পূর্ব বাংলার কোনো এক প্রত্যন্ত গ্রামে। রক্তক্ষয়ী এক যুদ্ধে এলাকার সব মানুষ মারা গেলে আর পালালে, বেঁচে থাকে একমাত্র পাক জওয়ান শেহজাদ। ক্ষুধার্ত শেহজাদ চাইলেও গ্রাম ছেড়ে পালাতে পারে না। কেননা, গ্রাম থেকে বের হবার সকল রাস্তাতেই মাইন পোঁতা রয়েছে। ঘুরতে ঘুরতে একসময় গ্রামের একমাত্র জীবিত একজনকে খুঁজে পায়, এক পাকিস্তানী রমণী। তারপর? নাবিল মুহতাসিমের মনোলোগ ধারায় গল্প বলার শৈলী একদমই ব্যতিক্রম আর অনন্য। পাঠক যেন বই না পড়ে স্বয়ং লেখকের কাছে বসেই গল্পটা শুনছে। সাবলীল আর প্রাঞ্জল ভাষার বর্ণনা এই শৈলীকে করে আরো আকর্ষণীয়। আর গল্পের উপস্থাপনায় লেখক বৈচিত্র্যতার জন্য সাহায্য নেয় ইতিহাসেরই বিভিন্ন ঘটনা বা সুপরিচিত বা অজানা কোনো শব্দ বা ব্যক্তিবিশেষকে উপমা হিসেবে ব্যবহারের মধ্য দিয়ে। ব্যাপারটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। গল্পগ্রন্থের সবকয়টা গল্পই মোটামুটি ভালো। তবে বেশি ভালো লাগার কাতারে থাকবে একেই বলে শ্যুটিং, ডেয়ার কাট এবং এক মধ্য-গ্রীষ্ম দুপুরের দুঃস্বপ্ন। প্লট-টার্নিং বা প্লট-টুইস্টিং থ্রিলার বলতে যা বুঝায় তার বেশ ভালো উদাহরণ এই দুটো গল্প। পাঠকের বিন্দুমাত্র বুঝার সুযোগ নেই ঠিক কি হতে চলেছে গল্পের আবহে। আর পরাবাস্তবতার সঙ্গে সামাজিক সমস্যা মিলে এক অদ্ভুত বাস্তবতার গল্প হচ্ছে এক মধ্য-গ্রীষ্ম দুপুরের দুঃস্বপ্ন। তাই বলে যে, বইয়ের অন্যান্য গল্প খারাপ লেগেছে; এমনটাও না। সবকটা গল্পই ভালো লাগার কাতারেই ছিল। কাপগ্রাস গল্পটা প্যারানরমাল হিসেবে বেশ ভালো লেগেছে। যদিও এটা আগেই পড়া ছিল। তবে আজীবর মৌলভির কৌটা গল্পটা বিশেষ ভালো লাগেনি। গল্পটাই কেন জানি খুব একটা গোছানো বলে মনে হয়নি। তবে পড়তে খারাপ লাগেনি। ডেমোলিশন ডার্বি গল্পটাও থাকবে এই কাতারে। কোনো এক অদ্ভুত কারণে এই গল্পটাকে লেখকের মৌলিক রচনা বলে স্বীকার করে নিতে কষ্ট হয়েছে। পড়ার সময় বারবার মনে হয়েছে এটা যেন কোনো বিদেশী সাহিত্যের অনুবাদ পড়ছি। আর গল্পগ্রন্থে মূল আকর্ষণ জীয়নবিদ্যা গল্পটাও বেশ ভালো লেগেছে। তবে আরো ভালো লাগতো যদি অনুমেয় না হতো গল্পটা। লেখক মনোলোগে বেশ ভালো গল্প বলতে পারে। তবে একটানা একই ধাঁচের গল্প পাঠককে বিনোদনের বদলে অনুমানের শক্তিও দেয়। তাই গল্পের প্রেক্ষাপট বা পটভূমি অথবা গল্প বলার উপস্থাপন অনেকটাই পাঠকের কাছে চেনা ঠেকে। সত্যি বলতে, গল্পগ্রন্থের শেষ তিনটা গল্পই আমার কাছে অনুমেয় ছিল। তাই, খানিকটা আগ্রহ হারিয়েছি আর কি! গল্প ধরেই বুঝতে পেরেছি লেখক কোনো দিকে নিজে যেতে চাচ্ছে পাঠক হিসেবে আমাকে। তবে শুরুর চারটা গল্প বেশ ভালোই ধাক্কা দিয়েছে, দিকভ্রান্তের মতোই। তবুও, এই গল্পগ্রন্থ সংগ্রহে রাখার মতোই। কেননা, অনুমেয় ঠেকলেও পড়তে আমার বিন্দুমাত্র খারাপ লাগেনি। আর সেটার কারণও নাবিলের লেখনশৈলী। বইটি পড়লে দারুণ আর দুর্দান্ত কিছু গল্পের সঙ্গেই পরিচিত হতে পারবে পাঠক। নাবিল তথা লেখকের জন্য অনেক শুভকামনা। বই: জীয়নবিদ্যা লেখক: নাবিল মুহতাসিম প্রচ্ছদ: পার্থ প্রতিম দাশ প্রকাশনী: অবসর প্রকাশনা সংস্থা মলাট মূল্য: ২০০/- টাকা"

Wasee Ahmed

Wasee Ahmed , Feb 12, 2020

★ ★ ★ ★ ★

"রহস্য অথবা আধিভৌতিকতা; সাথে প্রচুর লিটারেরি রেফারেন্স, চমৎকার ন্যারেটিভ স্টাইল আর অনেকটুকু অ্যাকশন - Nabil Muhtasim এর লেখার এই ধরণটা বরাবরই পছন্দ আমার। পড়তে গিয়ে মনে হয়, খুব আয়োজন করে মুখোমুখি বসে গল্প শোনাচ্ছে গল্পকথক। সেই গল্প শুনে স্থির হয়ে বসে থাকার উপায় নেই। গল্পকার প্রস্তুতি নিয়েই বসেছে, রীতিমতো বুক ধড়ফড়ে ভাব নিয়ে বশীভূত অবস্থায় অপেক্ষা করতে হবে উপসংহার পর্যন্ত। আবার কখনও যেন গল্পের জগতের সাথে বাস্তবতা মিশে একাকার হয়ে যায়। নিজেকেই আবিষ্কার করে ফেলি গল্পের বদ্ধ ঘর, অন্ধকার জঙ্গল অথবা বোমা বসানো বহুতল ভবনে। রীতিমতো অস্বস্তিকর গা ছমছমে অনুভূতি যাকে বলে! জীয়নবিদ্যা- নাম, প্রচ্ছদ, গল্প সবকিছু মিলিয়েই পার্ফেক্ট। থ্রিলার গল্প হিসেবে "ডেয়ার কাট" গল্পটার কথা আলাদাভাবে উল্লেখ করতে হয়; নাপিতের ক্ষুর নিয়ে অনেকের মাঝেই এক ধরণের ফোবিয়া কাজ করে, এই গল্পটা সেই ফোবিয়াকে অনেকখানি উস্কে দেবে। প্রটাগনিস্ট আর এন্টাগনিস্ট- দুটো চরিত্রই দুর্ধর্ষ রকমের 'ব্যাড অ্যাস!' 'একটি মধ্য-গ্রীষ্ম দুপুরের স্বপ্ন' সংকলনের অন্য গল্পগুলোর চেয়ে আলাদা। পরাবাস্তবতা অথবা বিভ্রমের আড়ালে বাস্তব জীবনদর্শন। আর সবশেষে 'জীয়নবিদ্যা।' নতুন প্রজম্নের লেখকেরা মুক্তিযুদ্ধের গল্প লিখতে জানে না অথবা মুক্তিযুদ্ধের গল্প নতুনভাবে লেখা হয় না ভেবে যারা অভিযোগ করেন, তাদের এই গল্পটা অবশ্যপাঠ্য।মাইন-ঘেরা এক গ্রামে একাত্তরে কি কাণ্ড হয়েছিলো সেটা শুনলে হয়তো তাদের মতামত পাল্টাবে। আর হ্যাঁ, 'সারভাইভাল স্কিলের' এত সুন্দর একটা পরিভাষার জন্য নাবিলকে আবারও ধন্যবাদ।"

Dr. Asif Shufian Arnab

Dr. Asif Shufian Arnab , Jan 31, 2020

★ ★ ★ ★ ★

"রাত জেগে একটানা পড়েছি "জীয়নবিদ্যা"। ৭ টি গল্পের ৬ টিই দারুণ লেগেছে একটা শুধু গল্প ছোট হবার কারণে তেমন একটা ভালো লাগে নি। মুক্তিযুদ্ধের গল্প হিসাবে ইউনিক ছিলো যথেষ্ট কিন্তু গল্পটা আরেকটু বড় হলেই ছক্কা। যারা ভিন্ন স্বাদের একের ভিতর অনেক খুঁজতে ও পড়তে পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটি বই ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
বাজিকর
একটু পড়ে দেখুন
বাজিকর নাবিল মুহতাসিম
(21)
TK. 350 -22% OFF
TK. 273
শ্বাপদ সনে
একটু পড়ে দেখুন
শ্বাপদ সনে নাবিল মুহতাসিম
(24)
TK. 300 -22% OFF
TK. 234
বাজি
একটু পড়ে দেখুন
বাজি নাবিল মুহতাসিম
(18)
TK. 450 -22% OFF
TK. 351
বিভং
একটু পড়ে দেখুন
বিভং নাবিল মুহতাসিম
(14)
TK. 300 -22% OFF
TK. 234
বাজিমাত
একটু পড়ে দেখুন
বাজিমাত নাবিল মুহতাসিম
(10)
TK. 450 -22% OFF
TK. 351
সসেমিরা
একটু পড়ে দেখুন
সসেমিরা নাবিল মুহতাসিম
(7)
TK. 350 -12% OFF
TK. 308
ত্রাশন
একটু পড়ে দেখুন
ত্রাশন নাবিল মুহতাসিম
(1)
TK. 400 -22% OFF
TK. 312
অনাহূত
একটু পড়ে দেখুন
অনাহূত নাবিল মুহতাসিম
(1)
TK. 500 -25% OFF
TK. 375

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"জীয়নবিদ্যা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
জীয়নবিদ্যা পাতা: 1 / 7
পাতা 2
জীয়নবিদ্যা পাতা: 2 / 7
পাতা 3
জীয়নবিদ্যা পাতা: 3 / 7
পাতা 4
জীয়নবিদ্যা পাতা: 4 / 7
পাতা 5
জীয়নবিদ্যা পাতা: 5 / 7
পাতা 6
জীয়নবিদ্যা পাতা: 6 / 7
পাতা 7
জীয়নবিদ্যা পাতা: 7 / 7
পাতা / 7
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।