হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
বাজি - নাবিল মুহতাসিম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বাজি

18 Ratings | 9 Reviews
TK. 351 TK. 450 -22% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"বাজি" বইটিতে লেখা শেষের কথা: সাড়ে চার বছর ধরে কোমায় পড়ে থাকা এজেন্ট বাবুকে জাগানাের মানে একটাই-আকাশ ভেঙে পড়েছে দেশের মাথায়। ফেল মেরে গেছে বাকি সব এজেন্ট।...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"বাজি" বইটিতে লেখা শেষের কথা: সাড়ে চার বছর ধরে কোমায় পড়ে থাকা এজেন্ট বাবুকে জাগানাের মানে একটাই-আকাশ ভেঙে পড়েছে দেশের মাথায়। ফেল মেরে গেছে বাকি সব এজেন্ট। আসলেই তাই। বাংলাদেশে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title বাজি
Author নাবিল মুহতাসিম
Publisher বাতিঘর প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 319
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.47 Kg
ISBN 9789848729410
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.50

18 Ratings and 9 Reviews

★★★★★
3
★★★★☆
6
★★★☆☆
7
★★☆☆☆
1
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৯টি
FAYSAL

FAYSAL , Mar 13, 2023

★ ★ ★ ★ ★

"Lack of continuation but appreciate how someone who was going to be a doctor from DMC and tried to write thriller"

sadikur rahman

sadikur rahman , Apr 21, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসম্ভব ফাস্ট পেসড অ্যাকশন প্যাকড ছিলো। রেটিং অবশ্য কমেছে প্রুফ রীডার আর ছাপাখানার ভুতের দোষে। বড্ড দৃষ্টি কটু ছিলো বানান ভুলগুলো"

Masuk Helal

Masuk Helal , Apr 1, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"What a book! I loved it!"

Ajwad Bari

Ajwad Bari , Mar 11, 2021

★ ★ ★ ★ ★

""এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।" - সৈয়দ শামসুল হক বাজিকর বইয়ের সেই ইউক্রেন মিশনের ছয় মাস পরের কাহিনী নিয়ে বাজি বইয়ের মূল প্লট। হুইসলব্লোয়ার কার্ল হাসান সেভার্স বন্ধু সাব্বিরকে নিয়ে সিলেটের এক চা বাগানে বসে একটি ওয়েবসাইট খুলে ‘দ্য অক্টোপাস’ এর গোপন নথি ফাঁস করতে শুরু করেছে। তাদের থামাতে দ্য অক্টোপাস সমস্ত শক্তিতে ঝাঁপিয়ে পড়েছে, নানান দেশের সেরা এজেন্টদের একের পর এক পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। ভিনদেশি এজেন্টদের ঠেকাতে জাগিয়ে তোলা হয় সাড়ে চার বছর ধরে কোমায় পড়ে থাকা এজেন্ট বাবু'কে। বাবুকে জাগানোর মানে একটাই-আকাশ ভেঙ্গে পড়েছে দেশের মাথায়। ফেল মেরে গেছে বাকি সব এজেন্ট।রহস্যময় এক সুপার জিনিয়াস স্ট্র্যাটেজিস্ট মাস্টার সিফাতের বুদ্ধি নিয়ে কাজ করতে হবে ওকে, যার স্ট্র্যাটেজিতে করা ইউক্রেন মিশন ব্যর্থ হয়েছিল ভয়ানকভাবে। অনেকগুলো প্রশ্ন উঁকি দিতে থাকে বাবুর মনে। কিন্তু তার আগে তাকে লড়তে হবে রাশিয়া , পাকিস্তান, আমেরিকা , ইংল্যান্ডসহ আরও নানান দেশের সেরা এজেন্টদের সাথে। পাঠ- প্রতিক্রিয়াঃ সুলেখক নাবিল মুহতাসিমের এসপিওনাজ থ্রিলারধর্মী বাজিকর ট্রিলোজির দ্বিতীয় বই বাজি। ট্রিলোজির প্রথম বাজিকর আমার বেশ ভালো লেগেছিল। তাই কয়েক দিনের ব্যবধানেই দ্বিতীয় বই বাজি পড়া শুরু করি। বাজির প্লট বাজিকরের থেকেও বেশি উত্তেজনাপূর্ণ ও বিস্তৃত। কাহিনী বেশ গতিশীলও , তরতর করে পাতার পর পাতা পড়ে যাচ্ছিলাম। প্রথম বইয়ে খুব কম সময়ের জন্য দৃশ্যপটে আসা বাবুই এই বইয়ের মূল চরিত্র। বাজিকরে বাবুকে খুব কম সময়ের জন্য দেখা গেলেও তার চরিত্রটা আগ্রহ জাগাতে পেরেছিল। কোমায় থাকা একটি বিশেষ এজেন্টের মিশনের গল্প যাকে শুধু দ্য এজেন্সির বাকিসব এজেন্ট ফেল মেরে গেলেই জাগিয়ে তোলা হয় – এটুকুই অনেক এক্সাইটিং মনে হচ্ছিলো। আর এমনিতেই বাজিকর ভালো লাগার কারণে বেশ উচ্চাশা নিয়েই বাজি শুরু করি। উচ্চাশা নিয়ে শুরু করা যে ভুল হয়নি তা প্রথম ৫০-৬০ পৃষ্ঠা পড়েই বুঝতে পারছিলাম। প্লট বিল্ডিং ও এক্সিকিউশন এক কথায় দুর্দান্ত। যেভাবে গল্পটা শুরু হয়েছে এবং বাঁকে বাঁকে কিছু ছোট বড় টুইস্ট এবং অনেকগুলো চরিত্রের আনোগানোয় এগিয়ে গিয়েছে তা চমৎকার লেগেছে। মূল প্লটের পাশাপাশি কিছু দারুণ সাবপ্লটও ছিল বইতে। তবে বইয়ের ব্যাক কভারে দেওয়া কাহিনী সংক্ষেপটা আমার কাছে অনেক বেশি রিভিলিং মনে হয়েছে। ব্যাক কভারে এমন ভাবে কিছু প্রশ্ন করা হয়েছে যেটার কারণে কিছু টুইস্ট (যেগুলো একেবারেই অপ্রত্যাশিত হওয়ার কথা ছিল) দেখে খুব বেশি একটা শকড হয়নি। তাই কাহিনী সংক্ষেপ লেখার সময় আমি বেশি রিভিলিং পয়েন্টগুলো বাদ দিয়ে নিজের মতো করে লিখেছি। বাজি নাবিল মুহতাসিমের তৃতীয় মৌলিক বই। লেখকের আগের দুটো মৌলিক, ‘শ্বাপদ সনে’ ও বাজিকর আমার পড়া ছিল। দুই একটা ছোট খাট অভিযোগ থাকেলও বই দুটোতে লেখনী বেশ সাবলীলই লেগেছিলো। বাজিতে এসে নাবিল মুহতাসিমের লেখনী আরও সাবলীল, পরিণত ও গোছানো মনে হয়েছে। বর্ণনাভঙ্গীতে লেখকের নিজস্বতাটাও অনেক বেশি করে ফুটে উঠেছে এই বইয়ে। বইয়ের প্রতিটি ডিটেইলিং অনেক যত্নসহকারে এবং দক্ষভাবে করেছেন লেখক। বইয়ের ভেতরের জগতটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারেন নাবিল মুহতাসিম এবং খুব কম সময়ের মধ্যেই পাঠককে সেখানে পুরোপুরিভাবে প্রবেশ করাতে পারেন। বাজি বইয়ের পাতায় পাতায় প্রচুর একশন ছিল। একশন সিকুয়েন্স বর্ণনায় লেখকের মুনশিয়ানার কারণে মনে হচ্ছিলো যেন কোন দুর্দান্ত গ্রাফিক নভেল পড়ছি। খুব সহজে প্রতিটি দৃশ্যই ভিসুয়ালাইজ করতে পারছিলাম । বইতে একশন ও ড্রামার পরিমাণ কারো কাছে একটু বেশি বেশিও মনে হতে পারে। কিন্তু আমি বেশ উপভোগ করেছি ব্যাপারগুলো এবং লেখকের চমৎকার বর্ণনার কারণে হাঁপিয়ে যাওয়ার বা বিরক্ত হওয়ার কোন সুযোগ ছিল না। বাজি বইয়ের মূল চরিত্র বাবুকে দারুণ লেগেছে। প্রথম বইয়ের আহাদের মতো বাবু চরিত্রটিরও সাহসী ও শক্তিশালী এজেন্ট হওয়ার পাশাপাশি অন্যান্য দিকগুলো সুন্দরভাবে উঠে এসেছে বইয়ে। দ্য এজেন্সির ডিরেক্টর আতিয়ার রহমান, মাস্টার সিফাত ও ট্রাভিস আরভাইনকেও বেশ ভালো লেগেছে। বাবুর সাথে মুখোমুখি হওয়া ভিনদেশী এজেন্টগুলোও আলাদা ছাপ রেখে যাচ্ছিলো। বাজি বইয়ের সমাপ্তিটাও আমার দারুণ লেগেছে। শেষ ৫০-৬০ পৃষ্ঠা একদম রকেট গতিতে এগিয়েছে। প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত লেখক টানটান উত্তেজনা ধরে রাখতে পেরেছেন। দুই একটা সাবপ্লট অবশ্য অপূর্ণ রয়ে গেছে , একটা ট্রিলোজির দ্বিতীয় বইয়ের ক্ষেত্রে যেটা অস্বাভাবিক কিছু না। একদম শেষের ক্লিফহ্যাঙ্গারের কারণে ট্রিলোজির শেষ বই বাজিমাত শুরু করার জন্য উদগ্রীব হয়ে আছি। বাজি বইয়ে বানান ভুল বা টাইপিং মিস্টেক খুব বেশি একটা চোখে পড়েনি। বাঁধাইও মোটামুটি ভালো। ডিলানের করা প্রচ্ছদটা দারুণ লেগেছে। (আমার দেওয়া ছবিতে অবশ্য প্রচ্ছদের রঙটা হালকা অন্যরকম দেখাচ্ছে) সর্বোপরি , গতিশীল ও টানটান উত্তেজনাপূর্ণ একটি চমৎকার এসপিওনাজ থ্রিলার ‘বাজি’। মৌলিক এসপিওনাজ বা স্পাই থ্রিলারের স্বাদ নিতে চাইলে বাজিকর ট্রিলোজি পাঠকদের মিস দেওয়া উচিৎ হবে না। লেখক নাবিল মুহতাসিমের জন্য অনেক শুভ কামনা রইল।"

Rafsan Sajid Hossain

Rafsan Sajid Hossain , Feb 13, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Abir Yeasar

Abir Yeasar , Jan 10, 2021

★ ★ ★ ★ ★

"জঘন্য, গাঁজাখুরি। তামিল সিনেমার মত কাহিনী। *লছাল"

BookHunter

BookHunter , Oct 9, 2019

★ ★ ★ ★ ★

"☆☆☆☆"

Rezaul Karim

Rezaul Karim , Sep 9, 2019

★ ★ ★ ★ ★

"বাজিকর ট্রিলজির দ্বিতীয় পর্ব বাজি। প্রথম পর্ব বাজিকর থেকে এই পর্বটা অনেক ভালো লেগেছে। প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে টান টান উত্তেজনা ছিল। শেষের দিকের টুইস্টটা মারাত্মক ছিল। লেখক এমন ভাবে বইটা শেষ করেছে তৃতীয় পর্বের জন্য পাঠকরা যাতে মুখিয়ে থাকে। এখন শুধু অপেক্ষায় আছি কখন বাজিকর সিরিজের তৃতীয় আখ্যান আসে।"

K.M. Ettahad

K.M. Ettahad , Jul 21, 2019

★ ★ ★ ★ ★

"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ_জুলাই #বই_রিভিউ_২১ #বাজি #লেখক: নাবিল মুহতাসিম #বইয়ের_ধরণ: একশন থ্রিলার, স্পাই থ্রিলার #প্রকাশনী: বাতিঘর #পৃষ্ঠা: ৩২০ #মুদ্রিত_মূল্য: ৩৪০ টাকা #ব্যক্তিগত_রেটিং: ৭.৫/১০ . . নাবিল মুহতাসিমের 'বাজিকর' ট্রিলজীর দ্বিতীয় আখ্যান হলো 'বাজি'। তবে এবারের গল্পটা বাবুর। বাজিকর বাবুর। 'অক্টোপাস' নামের এক সিক্রেট সোসাইটি পুরো একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে চায়, তাদের ই গোমর ফাস করে দিচ্ছে কার্ল আর সাব্বির নামের দুই এজেন্ট। একজন হলো সি আই এ এর আর অন্যজন হলো 'দ্য এজেন্সি'র। . . এই দুজনকে ধরার জন্য অক্টোপাস তার বিভিন্ন দেশের সিক্রেট এজেন্সির টপ বাজিকরদের বাংলাদেশে পাঠায়। সবারই প্রাথমিক টার্গেট থাকে বাজিকর বাবু। যারা সাহায্যেই পাওয়া যাবে কার্ল এর সাব্বিরের খোজ। শেষমেশ কে সফল হয় বাবু নাকি অক্টোপাসের এজেন্টরা? ইউক্রেন মিশন শেষে আহাদের কি হলো? সে কি মারা যায় নাকি বেচে ফিরে? গোপন নথিগুলোর ই বা কি হয়? সাব্বির আর কার্ল কি সেগুলো প্রকাশ করতে পারে? এ সব প্রশ্নের উত্তর মিলেই লেখক লিখেছেন বাজি নামের স্পাই থ্রিলারটি। . . লেখক খুব বেশি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই বেশি বাড়িয়ে লিখেছেন। নইলে ৩২০ পেজের থ্রিলারটি সহজেই ২৫০ পেজে মলাটবদ্ধ করা যেত। এই ইচ্ছে করে বাড়িয়ে বর্ণনা দেয়াটা বোরিংনেস এনেছে পড়ার মাঝে। বিশেষ করে একশান সিন গুলোর বর্ণনা অতিরঞ্জিত করে ফেলেছেন লেখক। . . এছাড়া শেষদিকে 'বাজিকর' এর মত 'বাজি'তেও ভালোই টুইস্ট ছিল। প্রচ্ছদ, পেজ কোয়ালিটি, প্রিন্ট ভালোই ছিল। বানান ভুল ও খুব একটা চোখে পড়েনি। . #হ্যাপী_রিডিং"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"বাজি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
বাজি পাতা: 1 / 6
পাতা 2
বাজি পাতা: 2 / 6
পাতা 3
বাজি পাতা: 3 / 6
পাতা 4
বাজি পাতা: 4 / 6
পাতা 5
বাজি পাতা: 5 / 6
পাতা 6
বাজি পাতা: 6 / 6
পাতা / 6
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।