১ম প্রকাশিত, ২০২৩
যখন থামবে কোলাহল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | যখন থামবে কোলাহল |
| Author | বন্যা হোসেন |
| Publisher | ছাপাখানা প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশিত, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 138 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.32 Kg |
| ISBN | 9789843536778 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টি
Sakib , Mar 14, 2023
"#যখন_থামবে_কোলাহল #পাঠ_অনুভূতি ♦এক নজরেঃ •গল্প সংকলনঃ যখন থামবে কোলাহল •লেখকঃ বন্যা হোসেন •প্রকাশনীঃ ছাপাখানা প্রকাশনী •প্রচ্ছদঃ ফাইজা ইসলাম •মুদ্রিত মূল্যঃ ৩৮৫ •পৃষ্ঠা সংখ্যাঃ ১৩৭ •প্রকাশকালঃ বইমেলা ২০২৩ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ বেশ কিছুদিন ধরে আমার কেমন যেন বই পড়া হচ্ছিল না । বারবার আমি না পড়তে পারার কারণ যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন মনে হলো এই গল্প সংকলনটিই পড়ি । আজকে পুরোটা দিনের বিভিন্ন সময়ে এই গল্প সংকলনটি পড়েছি । ♦নামকরণঃ আকারে সবচেয়ে বড় গল্পটিকে বইয়ের নাম করা হয়েছে । সাধারণত গল্প সংকলনে যেভাবে নামকরণ করা হয় সেভাবেই করা হয়েছে । নামটি শুনলে অদ্ভুত একটা আকর্ষণ কাজ করে কেনো যেন । ♦ফ্ল্যাপে লেখাঃ বিখ্যাত রুশ কথাসাহিত্যিক আন্তন চেখবের একটি বিখ্যাত উক্তি, The role of the artist is to ask questions, not answer them. মানবজীবনের পরতে পরতে লুকিয়ে থাকা অসংখ্য কৌতুহলী প্রশ্ন, জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ জীবনযাপনের চাকায় পিষ্ট হয়ে অদৃশ্যে মিলিয়ে যায় । জৈষ্ঠ্যের খরতাপে ক্লান্ত হয়ে, কখনও শ্রাবণের ধারাপাতে ধুয়ে মুছে, কখনওবা হেমন্তের গোধূলী বেলায় আকাশের ধূপছায়া রঙের মাঝে শব্দ রহস্যের আলো আঁধারিতে কতকিছু অজানা রয়ে যায় । শব্দ আর প্রশ্নের ভেলায় ভেসে মানুষ কখনও গন্তব্যে পৌঁছে, কখনও পাথরে ঠোকর লেগে চিরতরে অদৃশ্য হয় । মানুষের অদম্য কৌতূহলে প্রশ্নগুলো কখনও বড় হয়ে উঠে, কখনও ছোটো হতে হতে কুঁকড়ে যায় বা রঙ বদলায় । এই গল্প সংকলনে অসংখ্য প্রশ্ন উত্থাপিত হয়েছে । যা মুখ ফুটে বলতে সাহস হয় না, জীবনভর অনুচ্চারিত রয়ে যায় । ♦প্রচ্ছদঃ এই প্রচ্ছদটি আমার একেক সময় একেক রকম লাগে । কখনও খুবই ভালো লাগে । কখনও বা তেমন একটা প্রিয় মনে হয় না । সাদায় আচ্ছাদিত প্রচ্ছদটি যেন একই সুতায় গাঁথা জীবনের অনেকগুলো মানুষের গল্প বলে । এই অদ্ভুত দোটানা নিয়ে আমার মনে তাই প্রচ্ছদটা তাই অন্যরকম এক অদ্ভুত জায়গা নিয়েই থাকে । ♦গল্প সংখ্যাঃ ১৮টি । ♦গল্প বিশ্লেষণঃ ♣গল্পের নামঃ শ্রীময়ীর ডায়েরি ★কাহিনী সংক্ষেপঃ দুই নারীর সংসার জীবনের গল্প যেন শ্রীময়ীর ডায়েরি । নীলা নামের মেয়েটির হঠাৎ করে স্বামী নিখোঁজ হয়ে যায় । এই জীবনে শ্রীময়ী নামের একটি মেয়ে কিভাবে হাজির হয়ে তার ডায়েরি পাঠায় নীলার কাছে । ডায়েরিতে মিশে থাকে হাসি, আনন্দ, সুখ, কান্না, ক্লান্তি, নিশ্চুপতা । এই ডায়েরি দুইজন নারীর জীবনে কি অবদান রাখে তাই দেখার । নীলার স্বামী আর কি ফিরে আসে? ★অনুভূতিঃ এই গল্পটি যেভাবে সাজানো হয়েছে কিংবা যেভাবে গল্পের আবহ সৃষ্টি করে পটভূমি সাজানো হয়েছে তা বেশ ভালো লাগার মতো ছিল । ছোট গল্প হলেও যেভাবে আকর্ষণ ধরে রেখেছিল তা বেশ ভালো লাগার মতো ছিল । ★গল্প রেটিংঃ ৪.২/৫ ♣গল্পের নামঃ অদৃশ্য পেন্সিল ★কাহিনী সংক্ষেপঃ আনিস যখন দ্বিপাক্ষিক চুক্তি করতে যায় বাংলাদেশ সরকারের প্রতিনিধি হয়ে মস্কোতে । তখন তার জীবনেও যেন দুই ধরনের চুক্তি মনে দাগ কেটে যাচ্ছে । তার জীবনের আয়নায় কতগুলো মানুষকে খুঁজে পাওয়ার তাড়া ছিল । মস্কোর আবহাওয়ার ধাঁচে ধাঁচে আনিসের জীবনে রং বদলায় । মনের আয়নার সাথে চোখের আয়নার এক অদ্ভুত পালাবদল ঘটে ওর জীবনে । বিদেশী সংস্কৃতির সুশা আনিসের জীবনে কিভাবে আসে! কিভাবে সুশার প্রতিটি পদক্ষেপ আনিসের জীবনে অদৃশ্য পেন্সিলের মতো প্রতিফলন ঘটায় তাই দেখার । ★অনুভূতিঃ এই গল্পটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা বেশ লেগেছে আমার । যেভাবে অতীত, বর্তমান পাশাপাশি থেকেও গল্পের পটভূমিতে বুঝানো হয়েছে তা বেশ অসাধারণ ছিল । এই পটভূমিটা আমার পছন্দ হয়েছে । নিজের করা কাজের প্রতিফলন কিভাবে মনে প্রতিনিয়ত অনুভূতি অনুভব করায় তাও বেশ লাগলো । ★গল্প রেটিংঃ ৪.৪/৫ ♣গল্পের নামঃ ভাঙ্গা বাটির আখ্যান ★কাহিনী সংক্ষেপঃ পাপড়ির জীবনে সংসার জীবন যেন নিশ্চুপ নিঃসঙ্গ থাকারই সমার্থক । জীবন বয়ে যায় তার সংসার জীবনও এগিয়ে যায় । দেখতে দেখতে তিন ছেলে মেয়ের মা পাপড়ির সংসারে হঠাৎ করে নতুন কিছু অনুভূতির সাথে পরিচিত হয় । সেই অনুভূতিকে জিইয়ে ধরে রাখতে চাওয়া বা না চাওয়ার খেলায় তার মনে পড়ে অনেক বছর আগে কেনা যে ছয়টি বাটির মধ্যে একটা ভাঙ্গা বাটি এতদিন ধরে স্পর্শ করে রেখেছিল উপস্থিতি দিয়ে তা ফিরিয়ে দেয়ার সময় হয়েছে । কি হয়েছিল সেই বাটির জীবনে! ★অনুভূতিঃ এই গল্পের আনুষঙ্গিক মুহূর্তগুলো বেশ ভালো ভাবে দেখানো হয়েছে । বিশেষ করে জীবনের সাথে জড়িয়ে যাওয়া বস্তুগুলোকে জীবনের সুখ শান্তির সাথে যে ছড়িয়ে ছিটিয়ে যায় তা বেশ সুন্দর করে দেখানো হয়েছে । ★গল্প রেটিংঃ ৩.৮/৫ ♣গল্পের নামঃ হলদে ফড়িঙ আর নীল প্রজাপতির গল্প ★কাহিনী সংক্ষেপঃ শিক্ষক শাহানার জীবনে সংসারে জড়ানোর ভয় । একাকী থাকতে তার নিঃসঙ্গ জীবনে আছে অসুস্থ স্ট্রোক হয়ে অবশ মা । তার চল্লিশ বছরের জীবনে বাড়িওয়ালা আজিজের উপস্থিতিই বা কতটুকু । ফেসবুকে নীল প্রজাপতির কাছে হলদে ফড়িঙ কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে । ★অনুভূতিঃ এই বইটির প্রথম অন্যরকম ভাবে লেখা অন্যরকম পটভূমিতে লেখা গল্পটি এটি । গল্পের আবহ এবং যেভাবে সাজানো হয়েছে তা বেশ অন্যরকম ছিল । কারণ গল্পের আবহে কষ্টের ছোঁয়া থাকলে পরশে পরশে কখনও কখনও রসাত্মক ভাবও ছিল । এই দুই রকমের গুণে গল্পটা তাই ধরে রাখতে বেশ লাগছিল । ★গল্প রেটিংঃ ৩.৭/৫ ♣গল্পের নামঃ মারকুটে মেয়ে ★কাহিনী সংক্ষেপঃ স্বামী সন্তান কাজের জন্য দূরে থাকায় একা একা বসে রিমা হ্যালোউইন করার বিভিন্ন পূর্বের কাজের কথা মনে করে । সেই মনে করতে করতে তার কিছু পূর্বের করা সাহসী মুহূর্ত চোখের সামনে চলে আসে । এই মারকুটে মেয়ের জীবনে তারপর কি হয়! ★অনুভূতিঃ এখন পর্যন্ত পড়া এই বইটির সব থেকে সাধারণ ধাঁচের গল্প এটি । সাজানো কিংবা পটভূমি হিসেবেও গল্পটি আরো সুন্দর হতে পারতো । গল্পের শব্দপ্রয়োগ আরো ভালো হতে পারতো । ★গল্প রেটিংঃ ৩.২/৫ ♣গল্পের নামঃ মাধবী মিষ্টান্ন ভান্ডার ★কাহিনী সংক্ষেপঃ মিষ্টি বানানো এক অদ্ভুত নেশা । এই মিষ্টি বানানো কারিগর মাধবীর জীবনের সাথে অদ্ভুত ভাবে জড়িয়ে যায় আরো একটি মেয়ে, জরিনা । জরিনা এর জীবনের কষ্ট কিভাবে মিলেমিশে একাকার হয়ে যায় মাধবীর সাথে । মাধবী মিষ্টান্ন ভান্ডার-এ এই দুই নারীর জীবনের গল্প কোন সুতোয় গাঁথা থাকে তাই দেখার । ★অনুভূতিঃ এই গল্পের পটভূমিটা বেশ সুন্দর । যেভাবে গল্পটি সাজানো হয়েছে এবং গল্পের আবহ কিংবা জীবনধারায় যেভাবে মোড় দেওয়া হয়েছে তাও বেশ ভালো লাগার মতো ছিল । ★গল্প রেটিংঃ ৩.৯/৫ ♣গল্পের নামঃ ভালোবাসার তালা চাবি ★কাহিনী সংক্ষেপঃ চুমকি নিজামের সংসার জীবনে হঠাৎ করেই এসে পড়ে নীতু এবং স্বপন নামের নবদম্পতি । তাদের ভালোবাসাময় জীবন চুমকিকে প্রভাবিত করতে থাকে যত্ন, সুখ শান্তির মোড়কে থাকা ভালোবাসার জীবনে । এই পৃথিবীতে ভালোবাসা নামক তালাবদ্ধ ঘরে চাবি হয়ে আসলে কি আসে! দেখানো ভালোবাসা নাকি অদৃশ্য ভালোবাসা! তাই শুধু দেখার । ★অনুভূতিঃ গল্পটি যেভাবে সাজানো হয়েছে কিংবা অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে তা বেশ ছিল । এই গল্পের পটভূমিতে যেভাবে জীবন জুড়ে বয়ে চলা পাশাপাশি থেকেও প্রতিটি অনুভূতি দেখানো হয়েছে তাও বেশ ভালো লেগেছে আমার । ★গল্প রেটিংঃ ৪.২/৫ ♣গল্পের নামঃ উন্মোচন ★কাহিনী সংক্ষেপঃ টিভি চ্যানেলে একটি অনুষ্ঠান হয় যার নাম উন্মোচন । উন্মোচনে আখতারুজ্জামান আসে নিজের জীবনের গল্প বলতে । যে জীবনের গল্প বলার পাশাপাশি ভেসে আসে মুক্তিযুদ্ধের স্মৃতি । তারপর কি হয় তার অতীত জীবনে! কেনোই বা এই উন্মোচন করতে গিয়েই হতে হয় রহস্য! ★অনুভূতিঃ এই গল্পের শেষের মোড়টা অসাধারণ । যেভাবে জীবনধারা বয়ে চলছিল পটভূমিতে তা বেশ অন্যরকম ছিল । কিন্তু যেভাবে শেষের দিকে গিয়ে হঠাৎ করে আবহে মোড় নিয়ে এসে গল্পটাকে সাজানো হয়েছে তাতে বেশ পটভূমিতে অন্য এক আদল এসেছে । এই গল্পটা তাই বেশ লেগেছে আমার । ★গল্প রেটিংঃ ৪.৩/৫ ♣গল্পের নামঃ তুমি নাহয় রহিলে কাছে ★কাহিনী সংক্ষেপঃ প্রীতা ভালোবাসে সুখনকে । আর সুখন? সুখনের ভালোবাসার প্রতি অদ্ভুত এক অনুরাগ প্রীতার । প্রীতার মন জুড়ে বসে থাকে সুখনকে নিয়ে ঘিরে থাকা কত নাম না জানা অনুভূতি । সেগুলো সুখন শুনে আর হাসে । প্রীতা-সুখনের এই অদ্ভুত ভালোবাসার জীবনে কাছে থেকেও ‘না হয়’ শব্দটা জুড়ে বসে । কিভাবে বসে তাই দেখার । ★অনুভূতিঃ এখন পর্যন্ত এই বইয়ের সেরা গল্প এটি । আমার পড়ার সময়েও এটা মনে হয়নি । যত পড়েছি তত যেন আবহ আর পটভূমিতে ভেসে গিয়েছি আমি । এই গল্পের শেষের মোড়টাও অসাধারণ ছিল । ★গল্প রেটিংঃ ৪.৫/৫ ♣গল্পের নামঃ ছুরিকাহত ★কাহিনী সংক্ষেপঃ ফিরোজ-পিয়ার প্রবাসী জীবনে হঠাৎ দেশে ফিরে আসতে হয় বাবা মায়ের হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার ঘটনা শুনে । বাবা মায়ের অসুস্থতাকে দায়িত্ববোধ থেকেই দেখতে দেখতে দিন দিন মানুষ, তাদের নৈতিকতা ইত্যাদি বুঝতে না পারার জীবনে ডিয়ান এর মূল্যই বা কতটুকু! বাবা মায়ের পরবর্তী জীবনে ফিরোজের তারপর কি হয়! ★অনুভূতিঃ এই গল্পটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা বলে যেন । যেভাবে গল্পের পটভূমিতে সংস্কৃতি সাজানো হয়েছে তা বেশ সুন্দর ছিল । এই গল্পের আবহ এবং জীবনধারা যেন আজকাল সমাজে দিনদিন বয়ে যায় । ★গল্প রেটিংঃ ৩.৩/৫ ♣গল্পের নামঃ ব্যালেরিনা কানের দুল ★কাহিনী সংক্ষেপঃ বিয়ের পরে প্রথম ঈদে সারাহকে ব্যালেরিনা কানের দুল দেয়ার খুব ইচ্ছে সুমনের । কিন্তু আর্থিক পরিস্থিতির কারণে দিতে না পেরেও কোনো এক ভাবে সেই দুল তার হাতেই চলে আসে । দুল চলে আসার সাথে সাথে অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয় তাকে । এই অদ্ভুত পরিস্থিতির সাথে সাথে রাত যেন আরো রহস্য তৈরি করে । ★অনুভূতিঃ এই গল্পটিতে রহস্য আছে । রহস্য এবং অতীতের টানাপোড়েন সম্পর্কের আবহতে মোড় আনে । গল্পের পটভূমিটা তাই এই গল্প সংকলন হিসেবে অন্যরকম লেগেছে এখন পর্যন্ত । যেভাবে তাই রহস্য উদঘাটন হয়েছে তাও বেশ অন্যরকম ছিল । ★গল্প রেটিংঃ ৩.৭/৫ ♣গল্পের নামঃ এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ★কাহিনী সংক্ষেপঃ পৃথিবীতে সময়ের মূল্য অনেক । প্রতিটি সেকেন্ডে মানুষ নিজ নিজ ভূমিকা রেখে যায় । জয়ের মুক্তিযুদ্ধের সময়ের জীবনে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের সময়টাই যেন ঘুরে ফিরে আসে কানাডার এই অদ্ভুত জীবনে । এই এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বারবার জয়ের জীবনে এসে কিসে অনুভূতি দিয়ে যায়! ★অনুভূতিঃ আরেকটি ভালো লাগার মতো গল্প । আকারে ছোট হলেও এই গল্পটির আবহ আমার বেশ পছন্দ হয়েছে । এর পটভূমিও বেশ পছন্দ হয়েছে আমার । মুক্তিযুদ্ধের সময়ের জীবনের পরিস্থিতির সাথে সম্পর্কের টানাপোড়েন দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে । ★গল্প রেটিংঃ ৪.৩/৫ ♣গল্পের নামঃ গীতসুধারসে ★কাহিনী সংক্ষেপঃ ক্রিকেটার মুশফিক এর জীবনে এক অদ্ভুত দুর্ঘটনার জন্য পরিচয় হয় মাহতাব খানের । এই দুর্ঘটনা তাদেরকে জড়িয়ে দেয় এক নতুন বন্ধনে । কিছু কিছু বন্ধন আসলে নতুন এক সম্পর্কের শুরু হয় । এই সম্পর্ক কতটুকু এগিয়ে যায় তাই দেখার । ★অনুভূতিঃ মানবজীবনে সেবা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । সবার জন্যে ভাবনাচিন্তা করাও একটি অসাধারণ মুহূর্ত তৈরি করে যেন । এই গল্পের পটভূমিটাও আমার এজন্য বেশ পছন্দ হয়েছে । একই ধাঁচে এবং আবহে গল্পটা চলে গিয়েছে জীবনজুড়ে । ★গল্প রেটিংঃ ৪.২/৫ ♣গল্পের নামঃ যুগ্মতারা ★কাহিনী সংক্ষেপঃ টরন্টোতে ভোররাতের দিকে প্রিয়মের সাথে দেখা হয় মাছ ধরতে আসা জমজ ভাই বোন মার্ক এবং লিয়ানা এর । মাছ ধরার পাশাপাশি জীবনের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি চলে আসতে থাকে তাদের কথায় কথায় । প্রিয়মের এই ভোররাতে কিছু উদ্দেশ্য নিয়ে বের হওয়া কাজের পিছনে অজুহাত যেন তৈরি হতে চেয়েও হয় না । কি ছিল সেই গোপনীয় কাজ! ভাই বোন দুইটিরই বা কি হয়! ★অনুভূতিঃ এই গল্পটির পটভূমি আমার বেশ পছন্দ হয়েছে । পুরোপুরি আবহ অনুযায়ী বয়ে যাইনি পটভূমিতে । জীবনধারায় মোড় এসেছে । শেষের দিকে গল্পে নতুন ধাঁচ এসেছে । যা আরো ভালো লাগা বাড়িয়ে দিয়েছে । ★গল্প রেটিংঃ ৪.৪/৫ ♣গল্পের নামঃ আয়নাজীবন ★কাহিনী সংক্ষেপঃ রিফাতকে পৃথিবীতে চলার মতো জীবনের বিভিন্ন পথ শেখাতে বাইরে নিয়ে আসে তানভীর । দেখাতে চায় জীবনের বিভিন্ন গলিঘুপচিতে থাকা একই মুদ্রার এপিঠ ওপিঠের জীবন । এই জীবনের বিনিময়ে পৃথিবীতে যা করে তাই যেন ফেরত পায় পরবর্তীতে । ঠিক আয়নার মতো । যতটুকু দেখায়, ততটুকুই যেন ফেরত আসে । ★অনুভূতিঃ এই গল্পটির আবহ বর্তমান সমাজে বেশ ছাপ ফেলে । এরকম পটভূমি আজকাল সমাজে বেশ দেখা যায় । পটভূমি কিংবা জীবনধারায় মনে হয়েছে গল্পটার সবকিছুতে যেন তাড়াহুড়ো করা হয়েছে । ★গল্প রেটিংঃ ৩.৬/৫ ♣গল্পের নামঃ জোনাকি, জোছনা ও কাশবন ★কাহিনী সংক্ষেপঃ ছেলে এবং মা’কে নিয়ে একা হাতে সবকিছু করা মুনার জীবনে ফিরে আসে বন্ধু চঞ্চল । চঞ্চলের সাথে ছোটবেলার কিছু মুহূর্ত ভেসে আসে যেন পূর্বের কল্পনাকে ছাপিয়ে বর্তমানে । ★অনুভূতিঃ সব মানুষের নিজ জীবনের সুখ বেছে নেওয়ার দায় আছে । এটা যেন এই গল্পটি পড়ে আরো একবার অনুভব করলাম । গল্পটির পটভূমি বেশ ভালো ছিল । এবং আবহও অসাধারণ ছিল । ★গল্প রেটিংঃ ৪/৫ ♣গল্পের নামঃ শিকার ★কাহিনী সংক্ষেপঃ মুক্তিযুদ্ধ চলাকালীন কিশোর সাদেক যুদ্ধের কথা শুনে । অন্যায়, পরিশ্রমী মানুষের কথা শুনে মনে মনে কষ্ট পায় । দেশ বিজয়ের অপেক্ষা করতে করতে হঠাৎ একদিন সাদেক এর বাবা গল্প করতে করতে দরজায় কড়া নাড়ে আব্বাস চাচা । সেই দরজার ওপাশে কি ছিল! আব্বাস চাচার আসার পেছনে কারণই বা কি ছিল! ★অনুভূতিঃ মুক্তিযুদ্ধ সংবলিত গল্পগুলো পড়তে আমার বেশ লাগে । বারবার মনে হয় যেন অনুভূতিতে ভাসতে থাকি । বারবার দেশের বিজয়ের কথা ভেবে মনের মাঝে শান্তি বিরাজ করে । এরকমই পটভূমিতে থাকা এই গল্পটিও তাই বেশ লাগে । ★গল্প রেটিংঃ ৪.১/৫ ♣গল্পের নামঃ যখন থামবে কোলাহল ★কাহিনী সংক্ষেপঃ শামসুল আরেফিন সিদ্দিকী নামের একজন প্রভাবশালী ব্যবসায়ী হঠাৎ করে নিখোঁজ হয়ে যান । তারই বাড়িতে খুঁজে পাওয়া যায় একটা লাশ । সেই লাশের সাথে তার নিখোঁজ হওয়ার কি সম্পর্ক খুঁজতেই আসে প্রবাসী টরন্টোর ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করা রোহান । রোহান এর বিভিন্ন তথ্য এর সাথে সাথে যখন থামবে কোলাহল গানটি কিভাবে এক সূত্রে গাঁথা হয় । কে খুন হয়েছিল? কে-ই বা খুন করেছিল! ★অনুভূতিঃ অনেকদিন পরে ছোট একটা থ্রিলার ঘরানার গল্প পড়ে ফেললাম । আরো বিশেষ করে যেন এই বইটির সবথেকে বড় গল্পটি পড়ে ফেললাম । যেভাবে পটভূমিতে ঘটনাপ্রবাহে সূত্র সাজানো হয়েছে তা বেশ ভালো লেগেছে আমার । এছাড়াও গল্পের প্রতি পরতে পরতে রহস্য রেখে যাওয়া হয়েছে । ★গল্প রেটিংঃ ৩.৯/৫ ♦পাঠপ্রতিক্রিয়াঃ ১৮টি গল্পের প্রতিটি গল্পই মানুষের জীবনের গল্প বলেছে । প্রতিটি গল্পের একেকটিতে একেক রকম আবেশ এবং ছাপ দিয়ে গড়ে তোলা হয়েছে । একেক রকম অনুভূতি কাজ করেছে । একেক গল্পের সুর একেক রকম ভাবে সেই গল্পের পরিবেশে গড়ে উঠেছে । সেই পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে । কোনো কোনো গল্প আমার বেশ ভালো লেগেছে । কিছু কিছু গল্প পড়ে আমার মোটামুটি লেগেছে । এই নিয়েই যখন থামবে কোলাহল! ♦প্রকাশনীঃ ছাপাখানা প্রকাশনী বেশ অসাধারণ ভাবে বইটি ফুটিয়ে তুলেছে । প্রচ্ছদটা দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে । বইটির বাঁধাই কিংবা পৃষ্ঠা অসাধারণ ভাবে সাজানো হয়েছে । এমনকি বইটিতে তেমন একটা টাইপিং মিস্টেক নেই । যে কারণে পড়ার সময়েও বেশ লেগেছে । ♦লেখক প্রসঙ্গেঃ লেখক বন্যা হোসেন এর পূর্ণাঙ্গ গল্প সংকলন এই প্রথম পড়া হলো আমার । তার উপন্যাস পড়া হয়েছে আমার আগে । বেশ ভালো লেগেছিল তার লেখা পড়তে । বারবার মনে হয় শব্দপ্রয়োগ কিংবা বাক্যালাপ তিনি দারুণ ভাবে করে থাকেন । এই বইটিতে তিনি যেভাবে বিভিন্ন ঘরানার গল্পগুলো একই সাথে সাজিয়েছেন তাও বেশ ভালো লাগার মতো ছিল । ♦পূর্ণাঙ্গ রেটিংঃ ৩.৯/৫ ♦উপসংহারঃ আরেকটি গল্প সংকলন পড়া হয়ে গেল আমার । গল্প সংকলন পড়ার সময়ে আমি খেয়াল করতে থাকি গল্পগুলোতে শেষ না হয়েও শেষ ধরনের আবেশ কতটুকু রয়ে যায় । কোনটিতে কতটুকু ভালো লাগা কাজ করতে থাকে । গল্প সংকলনে কম সময়ে এত সঠিক ভাবে সাজিয়ে তোলার জন্য তাই অনুভূতির দিক থেকেও তারতম্য আসে । সেই তারতম্য ঠিক কতখানি তাও খেয়াল করি ।"
Shuravi Hasneen , Mar 2, 2023
"কিছু লেখকের লেখা এখন চোখ বন্ধ করে কিনতে পারি। বন্যা হোসেন তেমনি একজন সাহিত্যিক। যখন থামবে কোলাহল- সুখপাঠ্য এবং সংগ্রহে রাখার মতো একটি বই।"
Moulee Akhund , Feb 16, 2023
"বন্যা হোসেন সমসাময়িক লেখকদের মধ্যে অন্যতম শক্তিশালী লেখক। তার অন্যান্য বইয়ের মতো এ বইটিও আমাকে মুগ্ধ করেছে। আশা করি বইপড়ুয়া পাঠক বইটি পড়ে আনন্দ পাবেন।"
Capt. Md Monowar Hossain , Jan 31, 2023
"বন্যা হোসেনের লেখার সাথে পরিচয় পেন্সিলে। খুব অবাক হতাম ভাষার পরিমিতি দেখে। সাধারণ ঘটনাকে সাধারণ ভাবে বর্ননা এবং স্বাভাবিক কথোপকথন তার অন্যতম শক্তিশালী জায়গা। বিষয় নির্বাচন আরেকটি উল্লেখ্যযোগ্য ব্যাপার। সর্বোপরি গল্পে যেসব ম্যাসেজ থাকে, তা সত্যিই প্রণিধানযোগ্য। সামাজিক গল্পে বন্যা হোসেন অন্যতম অগ্রগামী লেখক।"
Eshrar Latif , Jan 31, 2023
"বন্যা হোসেনের লেখা সব সময়ই সুখপাঠ্য এবং বুদ্ধিদীপ্ত।"
Ameena Tabassum , Jan 31, 2023
"বন্যা হোসেন একজন ভীষণ শক্তিশালী লেখক। তাঁর লেখার মধ্য দিয়ে পাঠক সুখ-দুঃখ, আনন্দ-বেদনা মিশ্রিত এক অনন্য গন্তব্যের পথে যাত্রা করে। এই বইয়ের গল্পগুলোও পাঠকের মনে গেঁথে যাবার মতো ভিন্ন ভিন্ন স্বাদের একেকটা অনন্য যাত্রা।"
Bipasha Bashar , Jan 31, 2023
"পাঠকপ্রিয় লেখিকা বন্যা হোসেনের লেখার ভাষা অত্যন্ত সাবলীল হলেও তার লেখায় প্রচন্ড আবেগ আর জীবনের গভীরতা প্রকাশ পায়। এ যুগের সামাজিক সমকালীন জনরায় তিনি একজন শীর্ষস্থানীয় লেখক।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"যখন থামবে কোলাহল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: