১ম প্রকাশ, ২০২৫
অসচরাচর ২
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | অসচরাচর ২ |
| Author | মাশুদুল হক |
| Publisher | চিরকুট |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.22 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
11 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
priti , Sep 16, 2026
"সত্যিই চমৎকার একটি বই..."
Md Rakib Hasan , Mar 27, 2026
"====== বইয়ের কাহিনী/সার-সংক্ষেপ ও পাঠ প্রতিক্রিয়া ======= সাধারণ, একঘেঁয়ে ও বৈচিত্র্যহীন আমাদের জীবনে সব ঘটনা সচরাচর হিসেবে ঘটলেও কিছু কিছু ঘটনা ঘটে বা রয়ে যায় অসচরাচর হিসেবে। কখনো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করে কিংবা তা যদি আমাদের বোধগম্যের অতীত হয় তাহলে হারিয়ে যায় পুরোনো স্মৃতির অন্তরালে। কিছু ঘটনা আমাদের ব্যক্তিসত্তাকে পরিবর্তন করে আবার কিছু ঘটনা পরিবর্তন ঘটায় চারপাশের মানুষ ও পরিবেশের। কখনো সেই কঠিন সত্যকে গ্রহণ করতে হয় কিংবা পালিয়ে বেড়াতে হয় সেই ঘটনার ভয়াবহতা থেকে নিজকে রক্ষা করতে। বইটি তেমনি গল্পের সমাহার। হ্যাঁ, আবারও বলতেই হবে এককথায় অবিশ্বাস্য ও দারুণ! লেখকের ‘অসচরাচর ১’ বইটি পড়ে যেমন রোমাঞ্চ অনুভব করেছি মনে হলো পরের এই বইতে তিনি সেটাকেও যেন ছাড়িয়ে গেছেন। ১ম বইটা পড়ে যে এক্সপেক্টেশন তৈরি হয়েছিলো লেখক সাহেব তার বেশিই যেন পূরণ করেছেন! তবে বইটি শেষ করে খুব খারাপ লাগলো, লেখককের প্রতি অনুরোধ থাকবে দয়া করে পরের পার্ট বের করলে প্রয়োজন লাগলে সময় নিন, কিন্তু তবুও যেন অন্তত ১০টি এরকম রোমাঞ্চকর গল্পের সমাহার থাকে। মোট মাত্র চারটি ছোট গল্পের সংকলন এটি। ১. পিচ্ছিল, ২. নির্বাণ আশ্রম, ৩. মেরিনা এবং ৪. পাথর। প্রতিটি গল্পই ভিন্ন ভিন্ন স্বাদের; তবে প্রতিটি গল্পই পূর্ণমাত্রায় দিয়েছে ভৌতিক ও অতিপ্রাকৃত রহস্যের অনুভূতি। তবে পাথর গল্পটি বিশেষভাবে আমার ভালো লেগেছে। মানব শরীরের মাধ্যমে বাস্তবেই কী এরকম পাথর তৈরি হওয়া সম্ভব? গল্পটি পড়ে খুব জানতে ইচ্ছা করল। কোন সন্দেহ নাই ভৌতিক ও রহস্য গল্প পছন্দ করেন এমন যেকোন পাঠকেরই বইটি ভালো লাগবেই লাগবে। যারা রিডার্স ব্লকে আছেন তাদের জন্যও এটি একটি পারফেক্ট বই হবে আমার দৃঢ় বিশ্বাস। প্রোডাকশনঃ বইটির কভার ডিজাইন সুন্দর লেগেছে। চিরকুটের প্রোডাকশন নিয়ে কখনো আশাহত হইনি। তাই বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটিও ভালো ছিলো। বানান ভুলও চোখে পড়েনি। ব্যক্তিগত রেটিংঃ ১০/১০।"
nah****com , Mar 16, 2026
"mashudul haque er best book hoche oshochorachor..boiti khuboi bhalo"
ARMAN , Feb 5, 2026
"বইটি রহস্যময় কিন্তু অসচরাচর১ এর মতো রহস্যময় হয় নি।বইটির বেশ কিছু গল্প ফালতু ছিল।"
8801886594127 , Apr 15, 2025
"বই টি অসচরাচর পার্ট ওয়ানের মতো এক কথায় চমৎকার।যারা বই পরতে চায় না,তাদের ও ভালো লাগবে নিশ্চিত। পরর্বতী বইয়ের অপেক্ষায় রইলাম।"
Nusrat Jahan , Mar 27, 2025
"অসচরাচর ২ অসচরাচর ১ এর মতোই মেডিকেল টার্ম নিয়ে লেখা কিছু গল্পের সমষ্টি। ১ম পর্বে ৫ টা গল্প থাকলেও এবারে আছে ৪ টা গল্প। গল্প কম হলেও প্রতিটা গল্পই সেরা। কোনোটাকেই খারাপ লেগেছে বলার চান্স নেই। বইনগরের মিস্ট্রিবক্স থেকে পাওয়া সেরা বই হচ্ছে এই অসচরাচর ২। 🔷 ১. পিচ্ছিল (৪/৫) সৈয়দপুর জেল থেকে হঠাৎ অপরাধী পালিয়ে যেতে থাকে। কিন্তু কিভাবে পালিয়ে যায় তার কোনো সুরাহা করা যায় না। কয়েদিদের ঘর থেকে একটা অদ্ভুত মেডিসিনের কৌটা পাওয়া যায়। কিন্তু কিসের সেটা কেউ জানে না। এদিকে জেলার শফিকের উপর দায় আসে আসামি পালিয়ে যেতে সাহায্য করার জন্য। নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য শফিক নিজেই সেই মেডিসিন সেবন করা শুরু করেন। লেখক এখানে জানাননি শফিক আসলে মেডিসিন গুলো কোথায় পেল। কারন সেটা বের করা গেলেই সব রহস্যের জট খুলতো। 🔷 ২. নির্বাণ আশ্রম (৫/৫) এই গল্পটা অসাধারণ। এখানেই প্রথম আমরা এমন এক রোগ সম্পর্কে জানতে পারি যেখানে মানুষের শরীরে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটে। একবার সোশাল মিডিয়ায় একটা নিউজ দেখেছিলাম যে একজনের শরীরের মাংস গাছে পরিণত হয়। বিরল রোগ। এখানেও অনেকটা তেমনই, তবে গাছে পরিণত হয় না, অন্য কিছু হয় সেটা পাঠক পড়লেই বুঝতে পারবেন। রোগকে কিভাবে শিল্পে পরিণত করা যায় সেটা দেখানোর জন্যও আছে বিশেষ এক চরিত্র। এটাও তার একধরনের মানসিক রোগ। 🔷 ৩. মেরিনা (৫/৫) এই গল্পেও একটা বিরল রোগ নিয়ে ঘটনা বলা হয়েছে। কুরু নামের এই রোগ মূলত পাপুয়ানিউগিনির একটা গোষ্ঠীতে প্রথম দেখা গিয়েছিল। যারা কোরিয়ান জম্বি ড্রামা কিংডম দেখেছেন তারা গল্পের সাথে ড্রামার খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্টের মিল পাবেন। মেরিনার বাবা, চাচা, দুঃসম্পর্কের আত্মীয়, অনাত্মীয় অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিভাবে হয় এটা সেটাই টুইস্ট। প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষ কতদূর যেতে পারে আর তার ফলাফল কত সুদূর প্রসারী হতে পারে সেটাও দেখা যাবে এই গল্পে। 🔷 ৪. পাথর (৪/৫) কক্সবাজারের নুনিয়াছড়া জেলে বস্তিতে বসবাসকারী এক মহিলা পিত্তথলির পাথর অপারেশন করার জন্য হাসপাতালে আসেন। অপারেশনের পরে এন্টিবায়োটিক কেনার টাকা না থাকায় হাসপাতাল থেকে পালিয়েও যান। পরে অনেক খুজেও তাদের পাওয়া যায় নি। মহিলার পিত্তথলির পাথর নিয়েই এই গল্পের রহস্য। আমি এবারে একটা জিনিস খেয়াল করেছি, জানিনা অন্যরাও করেছেন কি না, অসচরাচর ১ এর বেশিরভাগ গল্পেই লেখক বা চিকিৎসক জানেন না এই সমস্যাটা কেন হলো। এটা আদৌ কোনো রোগ কি না বা কিছু। অথবা হয়তো জানতেন কিন্তু এর কোনো ব্যাখ্যা দেননি। কিন্তু অসচরাচর ২ এ প্রথম গল্পটা ছাড়া বাকি তিনটি গল্পেরই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা চিকিৎসক দেখিয়েছেন। শেষ গল্পে মহিলাকে না পাওয়ায় এটাও তার মনে হয়েছে হয়তো কোনো খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলের জন্য এরকম অসচরাচর ব্যাপার ঘটতে পারে। লেখকের লেখার ধরন খুবই চমৎকার। এছাড়া প্রোডাকশন কোয়ালিটি, প্রচ্ছদ সবই খুব সুন্দর হয়েছে। একবসায় শেষ করে ফেলার মত বই। কিন্তু রেশ থাকবে অনেক সময় পর্যন্ত।"
Shirin Ritu , Mar 27, 2025
"বইয়ের নাম: অসচরাচর ২ লেখক: মাশুদুল হক জনরা: মেডিকেল হরর/ বডি হরর প্রকাশনী: চিরকুট প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০২৫ মুদ্রিত মূল্য: দুইশত টাকা পৃষ্ঠা সংখ্যা: ১১২ মূল রিভিউ: Silas Lamb: Cure them? To what purpose? Edward Newgate: Well to... bring them back to their senses. Silas Lamb: And make a miserable man out of a perfectly happy horse? (Stonehearst Asylum) 'অসচরাচর' বইয়ের পরবর্তী সিরিজ বই 'অসচরাচর ২'। 'অসচরাচর' বইয়ের মত অদ্ভুতুড়ে চারটা গল্প নিয়ে সাজানো হয়েছে 'অসচরাচর ২'। যথারীতি ডাক্তার আসিফের জবানিতে গল্পগুলো বর্ণিত হয়েছে। চারটা গল্পের সারাংশ নিচে তুলে ধরছি। ১. পিচ্ছিল: এ গল্পে ডাক্তার আসিফ সৈয়দপুরে নিরিবিলি পরিবেশে ডাক্তারি পেশায় নিয়োজিত। কিন্তু এরকম আরামের কাজ ভালো লাগে না তার। নিজেকে সারাদিন কর্মব্যস্ত রাখতে চান। এরমধ্যে ঘটনাক্রমে একদিন তার দেখা হয় স্কুলবন্ধু শফিকের সাথে। শফিক এক জেলা কারাগারে ডেপুটি জেলার হিসেবে দায়িত্ব পালন করছে। নতুন জায়গায় পুরনো বন্ধুকে পেয়ে ভালো লাগে ডাক্তার সাহেবের। আবার তিন মাস পর একদিন শফিক দেখা করতে আসেন। কিন্তু একটা বিশেষ ঔষধের খোঁজে তিনি ডাক্তার বন্ধুর সাহায্য চান। একটা ছোট কৌটা, তাতে বিশেষ এক ধরনের মেডিসিন৷ শফিক সাহেব দাবী করেন, এই ঔষধের গুণে জেলখানা থেকে কয়েদীরা পালাচ্ছে। শুরুর দিকে আসিফ সাহেব তেমন গুরুত্বের সাথে না নিলেও পরবর্তীতে এই কৌটা নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে... ২. নির্বাণ আশ্রম: একটা নিঝঝুম দ্বীপের মতো জায়গায় ডাক্তার আসিফের কর্মযজ্ঞ শুরু। গ্রামের নাম কাসুন্দিপুর। এই গ্রামে নির্বাণ আশ্রম নামের এক আশ্রমে কাজ শুরু করতে হলো। আশ্রমের মালিক তমিজউদ্দিন সরকার। ওনার নিমন্ত্রণেই ডাক্তারের আগমন। অন্যান্য আশ্রমের চেয়ে এই আশ্রমটি কিছুটা ভিন্ন। এখানে বিরল রোগে আক্রান্ত রোগীদের আশ্রিত হিসেবে রাখা হয়৷ তাদের যথাযোগ্য চিকিৎসা-সেবা দেয়া হয়। এই আশ্রম প্রতিষ্ঠার পিছনের গল্পটি খুব মর্মস্পর্শী। তমিজউদ্দিনের বাবা আলাউদ্দিন সরকার ছিলেন ময়মনসিংহের বড়ো জমিদার। তার ক্ষমতার দাপট ছিল। কিন্তু শেষ বয়সে তিনি হঠাৎ পাল্টে যান। বিরল এক রোগে আক্রান্ত হন তিনি। দেশ-বিদেশ ঘুরেও এ রোগ সারাতে ব্যর্থ হন। এরপর সিদ্ধান্ত নেন এই রোগে আক্রান্ত রোগীদের জন্য তিনি আশ্রম প্রতিষ্ঠা করবেন। আশ্রম প্রতিষ্ঠা করার পর এই রোগে আক্রান্ত রোগীদের তিনি অনেক খুঁজেছেন। কিন্তু দুর্লভ এ রোগের রোগী পাওয়া চাট্টিখানি কথা নয়। এরপর ঠিক করলেন যেসকল রোগী সমাজে অবহেলিত, তাদের এ আশ্রমে ঠাঁই হবে। আশ্রমবাসীর সমস্ত খরচ তিনিই বহন করবেন৷ বাবার শেষ ইচ্ছানুযায়ী ছেলেও এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। যে কেউ তাদের প্রশংসা করতেই পারে। কিন্তু এই নির্বাণ আশ্রমের এক অন্ধকার দিকও আছে। তা জানলে হলে পুরো গল্পটা পড়তে হবে। ৩. মেরিনা: গল্পের নাম মেরিনা হলেও গল্পটা মেরিনাকে নিয়ে নয়। মেরিনার বাবা অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়। মেরিনা ডাক্তার আসিফের বাগদত্তা। স্বাভাবিকভাবেই মেরিনার বাবার অসুখ ধরার জন্য তিনি নিজের মত চেষ্টা করা শুরু করেন৷ হাসপাতালে ডিউটি দেয়ার সময় এক অনভিপ্রেত পরিস্থিতির শিকার হন। এর কিছুদিন পর মেরিনার বাবা মারা যান। কিন্তু তার রোগের ব্যাপারে কিছুই জানা যায়নি। রহস্যময় এ রোগের ব্যাপারে বিস্তারিতভাবে জানার জন্য ডাক্তার আসিফ মেরিনার দাদুবাড়িতে যান। তারপর... ৪. পাথর: সরকারি হাসপাতালে কাজ করে যারপরনাই বিরক্ত ডাক্তার আসিফ। এখানে বেশিরভাগ গরিব রোগী আসে বিনা চিকিৎসার আশায়। কিন্তু সরকারি হাসপাতালেরও কিছু সীমাবদ্ধতা থাকে। তেমন এক গরিব রোগীর পিত্তথলিতে বেশকিছু পাথর ধরা পড়েছে। রোগীর নাম রত্না। অপারেশনের পর থেকে রোগীকে আর পাওয়া গেল না৷ পিত্তথলির অপারেশনে পাওয়া পাথরগুলো ডাক্তার তার নিজস্ব সংগ্রহে রেখে দেন৷ কিন্তু বাসায় অন্যান্য পাথরের সাথে রাখতে গিয়ে বাধে বিপত্তি৷ এ পাথরগুলোর সাথে অন্য পাথরগুলোর একদমই মিল নেই... কিছু ত্রুটিবিচ্যুতি নিয়ে কথা: সাধারনত আমি আমার রিভিউতে এই অংশটা এড়িয়ে যাই। কিন্তু আজকে আমি ঠিক করেছি পয়েন্ট আকারে কিছু কথা বলব। ১/ বানান বিভ্রাট: যেকোনো বইতে হালকা বানান ভুল থাকলে আমি এড়িয়ে যাই৷ এই বইতে আমি এই অংশটুকু এড়াতে পারিনি৷ নামের বানান ভুল থাকলে ব্যাপারটা বেশ দৃষ্টিকটু লাগে। যেমন: নির্বাণ আশ্রম গল্পে বেশিরভাগ জায়গায় নিবার্ণ আশ্রম বানান চোখে লেগেছে। এই গল্পে আশ্রমের মালিকের নাম প্রথম পৃষ্ঠায় তমিজউদ্দিন। পরবর্তী সব জায়গায় তমিজুদ্দিন। যেকোনো একটা নাম রাখেন! ২/ কোটেশন মার্কের অনুপস্থিতি: এই বইয়ের প্রথম সিরিজ বই অসচরাচর-এ কোটেশন মার্কের ব্যবহার ছিল। এই পুরো বইতে ডাক্তার আসিফ অনেকের সাথেই কথা বলেছে। কিন্তু কোনো জায়গায় কোটেশন মার্ক নেই৷ এই উদ্ধরণ চিহ্নের অভাবে বেশকিছু জায়গায় দুই-তিনবার করে পড়ে বুঝতে হয়েছে আসলে কে কথা বলছে। একদম প্রথম গল্প "পিচ্ছিল"-এ আমি অনেক সমস্যায় পড়েছি। এক জায়গায় মনে হয়েছে ডাক্তার আসিফ কথা বলছে। আবার পরক্ষণেই মনে হয়েছে নাহ, তার বন্ধু শফিক কথা বলছে। যেখানে আগের বইটিতে এই কোটেশন মার্কের ব্যবহার ছিল, সেখানে এই বইতে কেন এর ব্যবহার হয়নি আমি লেখকের কাছে আলাদাভাবে জানতে চাই। ব্যক্তিগত মতামত: অসচরাচরে কিছু অসঙ্গতি ছিল। এরপরও আমার কাছে বইটি ভালো লেগেছে। যদি আলাদাভাবে উল্লেখ করি, এই বইয়ের প্রথম তিনটি গল্পই আমার অনেক ভালো লেগেছে। শেষ গল্প 'পাথর' অনেক বেশি ছোট মনে হয়েছে৷ আরেকটু বড় হলে ভালো লাগত। আর ক্রমানুসারে এই বইয়ের পছন্দের গল্পগুলো হলো: নির্বাণ আশ্রম, মেরিনা, পিচ্ছিল। নির্বাণ আশ্রমে শেষদিকে কিছু টুইস্ট ছিল যার জন্য এই গল্পটা আমার মতে এই সিরিজের সেরা গল্প। যাদের মেডিকেল হরর পড়তে ভালো লাগে তারা সাচ্ছন্দ্যে এই সিরিজের বইগুলো পড়তে পারেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
How long could it take to reprint the book?
restock Kobe Hobe?
Is this book still available?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অসচরাচর ২" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: