১ম প্রকাশ, ২০২০
পুবের পূর্বপুরুষেরা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | পুবের পূর্বপুরুষেরা |
| Author | মাশুদুল হক |
| Publisher | ৫২ (বায়ান্ন) |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.31 Kg |
| ISBN | 9789849482581 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিTazbeea Tazakka Oushneek , Oct 22, 2021
"ঢাকার ইতিহাস নিয়ে নতুন নতুন পড়াশোনার আগ্রহ হয়েছে। এই বইটা সেকারণেই কেনা। ৪০০ বছরেরও কিছু আগের কথা এই বইতে। ঢাকা বাংলার রাজধানী হওয়ার অনেক আগে। ইসলাম খাঁ এর বিরুদ্ধে মুসা খাঁ এর নেতৃত্বে বারো ভুঁইয়ারা একজোট হয়েছেন। রাজনৈতিক উত্থান পতন প্রতিনিয়ত চলছে। আরেকদিকে পর্তুগীজ আর মগ জলদস্যুদের কারণে বাংলার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই আতঙ্কে থাকে। ওই সময়ের মূল রাজনীতি নিয়ে বা জলদস্যু নিয়ে না গল্পটা। বরং ওই পরিস্থিতিতে সাধারণ দুইজন মানু্ষের কথা, পরিবার, দুর্দশা নিয়ে গল্প। একদম সারমর্ম বলতে গেলে যথারীতি মগদস্যু আর পর্তুগীজ দস্যুদের শিকার হয় আশুরা নামের এক নারী। একের পর এক হাত ঘুরতে ঘুরতে যুদ্ধ করতে থাকে। নিজের কোন দোষ না থেকেও মগদোষী হয়। আরেক প্রধান চরিত্র অরু। নিজের স্ত্রী, সন্তান, পরিবার রেখে গৃহহীন। প্রথমে ভেবেছিলাম সন্ন্যাস জীবন বেছে নিয়েছে বা সর্বহারা হয়ে গিয়েছে। তাই একজন বিখ্যাত মসলিন তাঁতী হয়েও ঘর ছেড়ে নাবিক হয়েছে। পরে দেখলাম আসলে এখানে পরকীয়া জনিত কারণ আছে। নিজে পাপ করে সেটার শাস্তিও পেয়েছে। বিভিন্ন প্রেম ভালবাসার গভীর উপন্যাস আমার কখনোই ভালো লাগে না সেটার অনেকগুলা কারণের মধ্যে অন্যতম কারণ হল, প্রেমের কারণে সমস্ত অন্যায় আর দায়িত্বজ্ঞানহীনতা কে অনেক বেশি মাত্রায় আইডিওলাইজ করা হয়। এই বইতে ভেবেছিলাম সেরকমই কিছু হতে যাচ্ছে। কিন্তু পরে অরুর নিজের অন্যায় এর উপলব্ধি এর কারণে সেটা কিছুটা কম মনে হয়। একেবারে সরাসরি ইতিহাস ও না, একেবারে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট ও না। তবে প্রধান চরিত্র মসলিন তাঁতী হওয়াতে তাঁতী পরিবারের জীবন, তাদের ব্যবসা, তুলা থেকে শুরু করে নিজেদের উদ্ভাবিত বিভিন্ন মসলিন বিক্রি পর্যন্ত অনেক নতুন কিছুই আছে। সব মিলিয়ে ভালো লেগেছে।"
Mahmudur Rahman , Nov 22, 2020
"ভালো, বেশ ভালো। কোন কোন জায়গায় পাঠকের মনে হতে পারে লেখক অনেক বেশি তথ্য উপস্থাপন করছেন যেটা উপন্যাসে প্রয়োজন নেই। এই বিষয়টা মনে হতো না যদি লেখক আখ্যানভাগকে আরেকটু বিস্তৃত করতেন। তবে যেটুকু যা লিখেছেন তা ভালো। কিন্তু 'পুবের পূর্বপুরুষেরা' নামের মধ্যে যে বিস্তৃতি আছে তা এই উপন্যাসে আসলে ফুটে ওঠেনি। একটি নির্দিষ্ট গণ্ডি, স্পষ্ট ভাবে বললে বস্ত্র বয়ন বা মসলিন শিল্পের সাথে জড়িত কিছু মানুষ এবং সেই সময়ের একটা চিত্র পাওয়া যায়। কিন্তু আমাদের কেবল তারাই তো পুবের 'পূর্বপুরুষ' ছিলেন না। সমালোচনা যদি বেশি হয়ে যায় তো প্রসংশা হিসেবে বলতে হবে উপন্যাসের গঠন, উপস্থাপনা ও ভাষার ব্যবহার ভালো। একটা ঠিক যে আরও কিছু লেখা যেতো কিন্তু এটাও ঠিক লেখক অপ্রয়োজনীয় কিছু লেখেননি। অপ্রয়োজনীয় কিছু লেখার চেয়ে কম লেখা ভালো"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
এটার পৃষ্ঠা সংখ্যা কত
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"পুবের পূর্বপুরুষেরা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: