অর্কেস্ট্রা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
বইটির বিস্তারিত দেখুন
| Title | অর্কেস্ট্রা |
| Author | বুদ্ধদেব বসু |
| Publisher | মাটিগন্ধা |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| Weight | 0.196 Kg |
| Editor | বুদ্ধদেব বসু |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Rahman Ferdinand , Jul 9, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা RF-07-016 বইঃ অর্কেস্ট্রা লেখকঃ সুধীন্দ্রনাথ দত্ত প্রকাশনীঃ মাটিগন্ধা যদি বইয়ের শিরোনাম থেকে বলতে যাই, তবে বলতেই হয়- অর্কেস্ট্রা মানে কি জানেন? অর্কেস্ট্রা বিভিন্ন বাদ্যযন্ত্রের সম্মিলিত বাদন, যা ঐকতানবাদন বা বৃন্দবাদন নামেও পরিচিত। সুধীন্দ্রনাথ তার অর্কেস্ট্রাতে বিভিন্ন ভাব, ছন্দ,রূপ এর মিলন ঘটিয়েছেন। অর্কেস্ট্রার যন্ত্রবিন্যাস প্রধানত চার প্রকার স্ট্রিং বা তত, উইন্ড বা শুষির, মার্বেল বা ঘন এবং আবদ্ধ বা চামড়ার ছাউনিযুক্ত বাদ্যযন্ত্র। একটি বৃহৎ অর্কেস্ট্রায় ততযন্ত্রের সংখ্যা থাকে সর্বাধিক প্রায় দু-তৃতীয়াংশ, শুষিরযন্ত্র থাকে এক-চতুর্থাংশ, ঘনযন্ত্র বাদনের জন্য নিযুক্ত থাকে চার-পাঁচজন এবং পারকাশন বা তালযন্ত্র বাদনে থাকে তিন থেকে পাঁচজন শিল্পী। গোটা অর্কেস্ট্রা যিনি রচনা ও পরিচালনা করেন তাকে বলা হয় কম্পোজার ও কন্ডাক্টর। তিনি অর্কেস্ট্রা রচনার সঙ্গীত পরিকল্পনা এবং তা রূপায়ন করেন। এ কাব্যগ্রন্থে কম্পোজারের ভূমিকাতেই ছিলেন সুধীন্দ্রনাথ আর যন্ত্রের ভূমিকা পালন করেছে ছন্দ,ভাব,অনুভূতি,রূপ। আর এ সঙ্গীত যখন বৃন্দযন্ত্রে ধ্বনিত হয় তখন তাকে বলা হয় সিম্ফনি, ঠিক তেমনি কবিতাগুলো যখন আপনার কন্ঠে ধ্বনিত হবে, তখন পাশ্চাত্য অর্কেস্ট্রারর সাধ্যি কি তাকে ছাড়িয়ে যায়!!! বইয়ের নাম কবিতা 'অর্কেস্ট্রা'য় তিনি দেখিয়েছে মায়াবিনী কবিতার দেখা একবার যে পেয়েছে, সে কি আর মুক্ত হতে পারে? রচনার পরিমান হ্রাস পেলেও আরাধ্যা থাকেন সেই দেবীই। তখন মুখে বলবার আর কি ই বা থাকতে পারে?- "কখন হয়েছে মূক পাখীর গীতা; অকপট সমারোহে বচন বৃথা! শোনো মৌনের তলে বিধাতা অবাধে চলে, আঁখিয়া অলখ হলে প্রানের সীতা! অকপট সমারোহে বচন বৃথা।।" যিনি স্বর্গচ্যুত, জীবন যার নঞর্থক, যিনি এক নিঃসীম শূন্যতা ভরা নয়নে অবলোকন করছেন সবকিছু, তার কাছে ভগবানে বিশ্বাস মাঝে মাঝে শূন্যই লাগে হয়তো... "উড়ায়ে মরুর বায়ে ছিন্ন বেদ বেদান্তের পাতা বলেছে পিশাচ হন্তে নিহত বিধাতা।" রবীন্দ্রনাথ যেখানে প্রেমে পূর্ণতারর প্রাসাদ লাভ করেছিলেন, সুধীন্দ্রনাথ সেখানে নেতি ছাড়া কিছুই পাননি- হিরন নদীর বিজন উপকূলে আচম্বিতে পথের অবসান তপোবনের কল্পতরুর মূলে অভির্ভূত নিত্য বর্তমান...... পাঠ প্রতিক্রিয়াঃ যারা সুধীন্দ্রনাথ সম্পর্কে কিছুটা হলেও জানেন তারা হয়তো শুনেছেন, সুধীন্দ্রনাথের কবিতা দুর্বোধ্য। আমি বলতে চাই শুধু দুর্বোধ্যই নয় বরং দুরূহ! তবে এই দুর্বোধ্যতা অতিক্রম করতে পারলে যে এক আনিদ্য সুন্দরের দেখা পাওয়া যায় তা কেবল কবিতা প্রেমীরাই বুঝতে পারবে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"অর্কেস্ট্রা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: