২য় সংস্করণ, ২০১৬
তিথিডোর
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | তিথিডোর |
| Author | বুদ্ধদেব বসু |
| Publisher | হাসি প্রকাশনী |
| Edition | ২য় সংস্করণ, ২০১৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 304 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.48 Kg |
| ISBN | 9848661697 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Sultan , Sep 18, 2019
"তিথিডোর মূলত যাকে ঘিরে আবর্তিত হয়েছে তার নাম রাজেন বাবু। যিনি অনেক শৌখিন, শৌখিন মানে বিলাসী নন সুন্দর মনের অধিকারী। উনার স্ত্রী পনেরো বছর বয়সে স্বামীর বাড়ি আসেন। রাজেনবাবুর স্ত্রী যখন প্রথম অন্তঃসত্ত্বা হন, উনি বললেন মেয়ে হলে অনেক ভালো হয় কিন্তু উনার স্ত্রীর আবার ছেলে পছন্দ। কয়েকমাস পর যখন ঘর আলো করে মেয়ে হলো উনি তার নাম রাখলেন শ্বেতা যেহেতু মেয়ের গায়ের রং সাদা তাই তিনি এই নাম রাখলেন। এরকম একে একে শ্বেতার পর মহাশ্বেতা, সরস্বতী আর শাশ্বতীর জন্ম হওয়ার পর তাদের ছোট মেয়ের জন্ম হয় যার নাম রাখেন স্বাতী। স্বাতীর আগে অবশ্য তাদের একটা ভাই হয় যার নাম রাখেন বিজন। মেয়েদের সম্বন্ধে রাজেনবাবু ছিলেন একটু বেশিই মুগ্ধ, এতো রূপবতী মেয়ে উনার চোখে আর পরেনা। প্রথমে শ্বেতার বিয়ে হয় এক জমিদার পুত্রের সাথে, এরপর মহাশ্বেতা আর সরস্বতীর বিয়ে হয়, যদিও দুজনই অরুণ কে পছন্দ করত কিন্তু অরুণের পছন্দ সরস্বতী কে, তাই মহাশ্বেতার জন্য অন্য পাত্র দেখে, দুইজনের একই দিনে বিয়ে দেন তাদের বাবা। তাদের বিয়ের পরই তাদের মা মারা যান। মা হীন সংসারে বড় হতে থাকে শাশ্বতী, বিজু আর স্বাতী। তিন মেয়ের বিয়ের পর আসে শাশ্বতীর পালা। সে যখন বিএ পড়ে তখন তার জীবনে আসে হারীত। হারীত ছিলো কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী কিন্তু সেটা ছিলো অন্তঃসারশূন্য। তার এই বিভিন্ন মতবাদের কারণে তাদের দাম্পত্য জীবনে আসে এক অদৃশ্য দেয়াল। তাদের কে করে তোলে আলাদা জগতের বাসিন্দা। এই বইয়ের আরো উল্লেখ্য যোগ্য চরিত্র হলো বিজন আর মজুমদার। বিজন রাজেনবাবুর ছেলে হলেও পড়াশোনায় তেমন ভালো না। তাই বিভিন্ন সময় সে বিভিন্ন ভাবে উপরে উঠার চেষ্টা করে আর সেই সূত্রেই তার বন্ধুত্ব হয় প্রবীর মজুমদারের সাথে। মজুমদার হচ্ছে চল্লিশের দশকের শেষের দিকে চোরাকারবারি, কালোবাজারি করে ফুলে-ফেঁপে উঠা একদল লোকের প্রতিনিধি। এবার আসি গল্পের নায়ক নায়িকার প্রসঙ্গে। গল্পের নায়িকা স্বাতী, রাজেনবাবুর ছোটমেয়ে যে অল্প বয়সে মাকে হারিয়ে বাবাকে আঁকড়ে বড় হয়েছে। উপন্যাসের প্রথম ভাগে লেখক অন্যান্য চরিত্রের পাশাপাশি স্বাতীকেও দেখিয়েছেন কেমন নিঃসঙ্গ জীবনে সে অভ্যস্ত। পরিবার ও সমাজে বাবা ছাড়া কারো সাথে মানিয়ে নিতে পারেনি,কারো সঙ্গে গড়ে তুলতে পারেনি বন্ধুত্বের সম্পর্ক। তার সেই নিঃসঙ্গ জীবনে আসে সত্যেন, স্বাতীর কলেজের প্রফেসর। ছোটবেলায় মা,আর একটু বড়বেলায় বাবার মৃত্যু তাকে সকল বন্ধন থেকে মুক্ত করে বইয়ের জগতে নিক্ষেপ করে। যে জগত ছিলো শুধু সত্যেনের একার সেখানে যুক্ত হয় আরো একজন তার নাম স্বাতী। দুজন নিঃসঙ্গ মানুষ বই আর কবিতার মাধ্যমে এক হয়ে যায়। তাদের সম্পর্ক টা ঠিক প্রেমিক প্রেমিকার নয়, আবার বন্ধুত্বেরও নয়, যেনো এক অন্যরকম এক সম্পর্ক। কিন্তু তাদের সেই ভূবনে আরেকজন প্রবেশ করে বাধা সৃষ্টি করে সে হচ্ছে প্রবীর মজুমদার। মজুমদার স্বাতীর রূপ, গুনে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চায়। স্বাতীর বোন শাশ্বতীর আর তার বর হরীতেরও একই ইচ্ছা। স্বাতী আর সত্যেন কি পারবে মজুমদারের অগাধ সম্পত্তির পাহাড় ডিঙ্গিয়ে তিথিডোরে বাঁধা পড়তে?"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"তিথিডোর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: