হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
নর্স মিথলজি - নিল গেইম্যান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

নর্স মিথলজি

31 Ratings | 15 Reviews
TK. 301 TK. 350 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"নর্স মিথলজি" বইয়ের ভূমিকা থেকে নেয়াঃ গল্পে নর্স দেবতাদেরকে সম্রাট অথবা বীরযােদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে, যাতে করে খ্রিস্টান বিশ্বে খুব সহজেই সেগুলাে ছড়িয়...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"নর্স মিথলজি" বইয়ের ভূমিকা থেকে নেয়াঃ গল্পে নর্স দেবতাদেরকে সম্রাট অথবা বীরযােদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে, যাতে করে খ্রিস্টান বিশ্বে খুব সহজেই সেগুলাে ছড়িয়ে দেয়া যায়। এমন কিছ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title নর্স মিথলজি
Author নিল গেইম্যান
Publisher আদী প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 160
Country বাংলাদেশ
Language বাংলা
Category Mystery, Detective, Horror, Thriller and Adventure
Weight 0.31 Kg
Translator মো. ফুয়াদ আল ফিদাহ,ওয়াসি আহমেদ রাফি
ISBN 9789849243965
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.35

31 Ratings and 15 Reviews

★★★★★
15
★★★★☆
13
★★★☆☆
2
★★☆☆☆
1
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১৫টি
Mahmud Ebne Zaman

Mahmud Ebne Zaman , Jul 22, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সহজ ও সাবলীল অনুবাদ। নর্স মিথলজির ক্লিয়ার ধারণা দিতে সক্ষম। পরিচিত ক্যারেক্টারগুলো যেমন: থর, লোকি, ওডিন দের উৎপত্তি কোথায়?? কারা করতো তাদের উপসনা ?? ভাইকিংসদের মৃত্যুর পরের পরিণতির বিশ্বাস সম্পর্কে জানতে চাইলে পড়ে ফেলুন নর্স মিথলজি।"

S. M. Mukim Hasan

S. M. Mukim Hasan , Sep 21, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Moderate"

Arup Chowdhury Rudra

Arup Chowdhury Rudra , Sep 12, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মোটামুটি"

Rafsani Rohan

Rafsani Rohan , Mar 16, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Md. Shafquat Nawaz Rouf

Md. Shafquat Nawaz Rouf , Sep 9, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কল্যাণে থর এখন আমাদের সকলের কাছে প্রিয় এক দেবতা। থর হচ্ছে নর্স মিথলজির দেবতা। থরের সাথে সাথে নর্স মিথলজির উপরও আগ্রহ সৃষ্টি হয়েছে। নিল গেইম্যানের এই বইটা আমাদের এই সেই প্রত্যাশা মিটিয়েছে। আর অনুবাদক ফিদাহ অসাধারণ অনুবাদ করেছেন।"

Ishtiak Chowdhury

Ishtiak Chowdhury , Apr 28, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Must read..."

মো. আরিফ আনজুম রিফাত

মো. আরিফ আনজুম রিফাত , Mar 20, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"নর্স মিথ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জনের জন্য একটি উপযোগী বই।"

Khandaker Maidur Rahman

Khandaker Maidur Rahman , Jan 22, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"নর্স মিথলজি সংক্রান্ত বই।"

Turas Tanzim

Turas Tanzim , Jan 21, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"নিল গেইম্যান নর্স মিথলজিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই বইতে। পড়তে পড়তে আপনার একটুও মনে হবে না আপনি কোনো থিসিস পড়ছেন, মনে হবে আপনি কোনো গল্পের বই পড়ছেন যা আপনার কল্পনাকে আরো জাগরিত করবে। মার্ভেল কমিক্সের থর সিনেমা দেখে আমি নর্স মিথলজিতে আগ্রহী হই। এখানে আপনি পাবেন বজ্রদেবতা থর, সর্বপিতা ওডিন, লোকি সহ অনেক দেবতাদের। আশা করি বইটি কোনো পাঠককে নিরাশ করবেনা। যেমনটা আমাকে করে নি।"

Mouri Haque Dola

Mouri Haque Dola , Dec 26, 2019

★ ★ ★ ★ ★

"দারুণ এক মিথলজি! পড়তে পড়তে যেন হারিয়ে যাই নতুন এক ভুবনে। সে ভুবনে সর্বপিতা ওডেন, থর আর তার হাতুরি, আর লোফির নানা চক্রান্ত আর সেই চক্রান্ত থেকে বেরোনোর জন্য নিজেই নতুন নতুন পন্থা আবিষ্কার করা....... আছে সুন্দরী ফ্রেয়া যে কাঁদলে সোনা ঝরে........... দারুণ এক বই....."

Tamjid Shajol

Tamjid Shajol , Dec 9, 2019

★ ★ ★ ★ ★

"সৃষ্টির শুরুতে আমাদের আজকের এই পৃথিবী কেমন ছিল? ধর্মীয় ব্যাখ্যা এবং বিজ্ঞানের আলোকে আমরা হয়তো অনেকেই কিছু না কিছু জেনে থাকবো। কিন্তু নর্স পুরাণ এক্ষেত্রে কি বলে? আসুন দেখে নিই। সৃষ্টির আদতে পৃথিবীর উত্তর দিকটা ছিল অন্ধকারাচ্ছন্ন কুয়াশায় ভরপুর, যা পরিচিত ছিল নিফেলহাইম নামে। বরফের চেয়েও অধিক শীতল ছিল এই নিফেলহাইম। কুয়াশাচ্ছন্ন এগারোটি বিষাক্ত নদী আর হুরহেলমির নামক একটি টগবগে ফুটন্ত ঝর্ণা ছিল নিফেলহাইমে। দক্ষিণপ্রান্তটা মুসফেল নামে পরিচিত ছিল, যেখানে খেলা করতো জ্যোতির্ময় গলিত লাভা। অগ্নিস্ফুলিঙ্গ, অকল্পনীয় তাপ, গলিত পাথর আর জ্বলন্ত অঙ্গার এর বাইরে আর কিছুই ছিল না সেখানে। মুসফেল আর নিফেলহাইমের মাঝামাঝিতে ছিল জৃম্ভমান নামক আকার আকৃতিবিহীন বিশাল এক গহ্বর। কুয়াশার দেশে বয়ে চলা নদীর পানি আর মুসপেলের উষ্ণ বাতাসের ছোঁয়ায় জৃম্ভমান নামক এই গহ্বরেই বিকাশ ঘটলো প্রাণের। য়িমীর নামক বিশালাকৃতির উভয়লিঙ্গের এক দৈত্যের জন্ম হয় এই গহ্বর থেকে। য়িমীরের বাম হাতের নীচ থেকে জন্ম নিলো এক পুরুষ ও এক নারী দৈত্য, ছয় মাথাওয়ালা আরেক দৈত্য জন্ম নিলো য়িমীর পা থেকে। তারপর বুরি থেকে বোর, বোর থেকে ওডিন, ভিলি আর ভে জন্ম নিলো। ওডিন, ভিলি আর ভে এই তিন ভাই মিলে খুন করলো য়িমীরকে। য়িমীরের মাংস থেকে মাটি আর হাড় থেকে তৈরি করা হলো পাহাড়-পর্বত। পুরো পৃথিবী জুড়ে যে পাথর, নুড়ি, বালি আর কঙ্কর দেখা যায়, এগুলো সৃষ্টি করা হলো য়িমীর দাঁত আর হাড়ের টুকরো থেকে। য়িমীর শরীরের প্রবাহিত রক্ত থেকে সৃষ্টি হয় সমুদ্র। মুসফেল থেকে ছিটকে আসা আগুনের ফিনকি থেকে সৃষ্টি করা হলো গ্রহ, উপগ্রহ, ধুমকেতু আর উল্কাপিন্ড। আর আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের পাল সৃষ্টি করা হলো য়িমীর মগজের টুকরাে থেকে। কিছুটা অবিশ্বাস্য মনে হচ্ছে না? হওয়ারই কথা। আসলে নর্স মিথলজি হচ্ছে রূপকথার আলোকেই তৈরি করা এক রহস্যময় গল্পসম্ভার। নর্স পুরাণ হচ্ছে উত্তর জার্মানিয় মানুষের পৌরণিক সংকলন যা নর্স পৌত্তলিকতা থেকে উদ্ভূত। যা স্ক্যান্ডিনেভিয়ার খ্রিস্টানিকরণের পরও অব্যাহত ছিল এবং আধুনিক যুগের স্ক্যান্ডিনেভিয়ার লোককাহিনীর মধ্যে বিদ্যমান। নিল গেইম্যান এর লেখা 'নর্স মিথলজি' বইটিতে মূলত অনেক দেবতার কথাই উল্লেখ করা হয়েছে। যেমন হাতুড়িধারী মানবতা সুরক্ষকর্তা বজ্র দেবতা থর। যে নিরলসভাবে তার শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত। থর ছিলেন ওডিনের পুত্র। আকারে বিশাল, লালচে রঙের চুল দাঁড়িওয়ালা আর দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই দেবতা ছিল শান্ত আর সহজ সরল। একচক্ষুবিশিষ্ট সবচেয়ে বয়স্ক দেবতা ছিল ওডিন। যে চাতুর্যভাবে সারা বিশ্বব্যাপী জ্ঞানের অন্বেষণ এবং মানবজাতিকে রুনিক বর্ণমালা দান করেছেন। তিনি সর্বপিতা আর মৃতদের প্রভু বলে পরিচিত ছিলেন। দেবতা ফ্রেই, যার আবহাওয়া এবং কৃষির সাথে সম্পৃক্ততা মানবজাতির জন্য শান্তি ও আনন্দ বয়ে আনে। রহস্যময় দেবতা হাইমডাল, যিনি ঘাসের গজানো শুনতে পারেন। যার সোনার দাঁত আছে, এবং একটি আলোড়ন সৃষ্টিকারী শিঙা বহন করেন। লোকি, যে দেবী ফ্রিগের সুন্দর পুত্র বালডরের মৃত্যুর কুটচাল দ্বারা দেবতাদের দুর্ভাগ্য বয়ে আনেন। লোকিকে বলা হতো সবচেয়ে সুদর্শন দেবতা। আবার তার মতো ধূর্ত, কূট আর খল দেবতাও ছিল না। তিনি ছিলেন অন্ধকারে ডুবে থাকা এক অদৃশ্য সত্ত্বা, যার মাঝে রয়েছে রাগ, ঈর্ষা আর লোভ। এই নর্স পৌরাণিক কাহিনী মূলত দেবতাদের অবস্থা এবং তাদের পারস্পরিক আদান প্রদান, বেঁচে থাকার কৌশল, প্রাত্যহিক জীবন যাপন আর ব্যক্তিগত জীবনের রূপকথার গল্পকেই কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নর্স মিথলজি এমনই এক অনির্বান গল্পের স্রোত যেখানে অত্যন্ত রোমাঞ্চকর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ওডিন, থর, লোকিসহ আরো অনেক দেবতার জীবন চরিত্র। ফ্রেয়ার অদ্ভূত বিবাহানুষ্ঠান, থরের দৈত্যপুরী ভ্রমণ, অমরত্বের আপেল, গার্ড আর ফ্রের গল্প, হাইমির আর থরের মাছশিকার, বল্ডারের মৃত্যু, লোকির শেষ দিনগুলো, রেগনোরক ও দেবতাদের নিয়তি প্রত্যেকটি অধ্যায়ই ছিল রোমাঞ্চে ভরপুর। এর আগে দিবাকর দাসের গ্রীক মিথলজি পড়ে ট্রয়নগরী আর রহস্যময়ী সুন্দরী হেলেন সম্পর্কে বিস্তারিত জানার সৌভাগ্য হয়েছিলো। আজ নর্স মিথলজি পড়ে এক বাক্যে আখ্যা দিতে চাই, মিথলজির জগতে নিঃসন্দেহে এই বইটি একটি মাস্টারপিস। পুরো বইটির প্রত্যেক পৃষ্টায় পৃষ্টায় লুকায়িত ছিল চমকের পর চমক। পড়েছি আর মনের অজান্তেই শিহরিত হয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নর্স মিথলজির অনুবাদক মোঃ ফুয়াদ আল ফিদাহ এবং ওয়াসি আহমেদ'র প্রতি, নর্স পুরাণের এতো চমৎকার একটি বই মাতৃভাষায় অনুবাদ করে আমাদের পড়ার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য। বইটি বাংলা ভাষায় রূপান্তরের ক্ষেত্রে তাঁরা দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন। কেননা, ঝরঝরে অনুবাদ, সাবলীল বাক্যগঠন, শব্দচয়নের ভিন্নতা আর ভাবানুবাদের সংমিশ্রণে বইটিকে তাঁরা দুজনেই করে তুলেছেন দারুণ সুখপাঠ্য। আসলে ফুয়াদ ভাইয়ের যে কয়টি অনুবাদ পড়েছি, সবগুলোই ছিল দারুণ সুখপাঠ্য। বইটির প্রচ্ছদও ছিল বেশ আকর্ষণীয়। সেজন্য আদনান আহমেদ রিজন ভাই অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য। আদি প্রকাশন থেকে প্রকাশিত বইটির কাগজ আর ছাপার মান ভালো থাকলেও বাঁধাই ছিল একদম বাজে। পড়তে গিয়ে বারবারই যেন মনে হচ্ছিল এই বুঝি পাতা খসে পড়ছে। আর ভুল বানান ছিল যৎসামান্য। প্রিয় পাঠক, হাতে সময় থাকলে একবার ঘুরে আসতে পারেন নর্স মিথলজির দুনিয়ায়।"

Zaber

Zaber , Nov 9, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Name : Norse Mythology. Author : Neil Gaiman. Genres : Fantasy, Fiction, Mythology, Short Stories. !!!মিথোলোজিতে আগ্রহী থাকায় বইটি পড়ে ভালো লেগেছে!!!"

Salauddin Naeem

Salauddin Naeem , Oct 26, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Very nice and impressive"

Adib Zaman

Adib Zaman , Nov 15, 2018

★ ★ ★ ★ ★

"অনেক্ষন ধরে বসে থেকেও একটা শব্দও লিখতে পারলাম না।জোছনা ও জননীর গল্পের রিভিউ লিখতে যেমন বেগ পেতে হয়েছে নর্স মিথলজির রিভিউ লিখতে আরও বেশি বেগ পেতে হয়েছে।কিভাবে লিখব সেটাই ত বুঝছি না!এটা কোন উপন্যাস না কোন থ্রিলার কাহিনীও না।এটা মিথলজি।কিছু লিখতে গেলেই স্পয়লার হয়ে যাচ্ছে!মিথলজি আমার প্রিয় হলেও কখনো বই কিনে পড়া হয় নি,ফেসবুকে এ একটু কাহিনী ও একটু কাহিনী দিলে তাইই আগ্রহ সহকারে পড়তাম,তারপর এ বই বের হওয়ার খবর শুনে আর তর সইছিলো না।যাই হোক,রিভিউতে আসি।ভিন্ন ভাবে রিভিউ লেখার চেষ্টা করলাম। আচ্ছা,আপনি কি থর কে চেনেন?মারভেল কমিক্সের হিরো!অ্যাসগার্ডের রাজা থর।আর থরকে চিনলে।প্রথমে যেটা মনে আসে সেটা হচ্ছে তার হাতুরি মিওলনির!যা দিয়ে কাবু করা যায় যেকোন কাওকে,যা কখনো ভাঙা সম্ভব নয়,পৃথিবীর যেকোন কিছুকে বধকরতে পারে এই হাতুরি!এবং থরের অস্ত্র বলতে এই একটা,মিওলনির।আচ্ছা বলতে পারেন,এই হাতুরি কিভাবে এলো থরের কাছে?কেনই বা থরের হাতুরির হাতল ছোট?বলতে পারেন? বলতে পারেন সর্ব-পিতা ওডিনের কেন এক চোখ নেই?!কেন সে এক চোখে দেখে?বলতে পারবেন তাকে কেন সর্ব-পিতা বা মৃতদের প্রভু বলা হয়? দেবতাদের মধ্যে বুদ্ধিতে এগিয়ে রয়েছেন লোকি।বাতাসের আগে কাজ করে।লোকির মস্তিষ্ক।তাকে অনর্থের দেবতা বলা হয়।লোভী হয়েও, এরকম অনর্থের দেবতা হয়েও কেন সে দেবতাদের মধ্যে জায়গা পেলো? কেন সব সময় বুদ্ধির জন্য সব দেবাতারা তার কাছেই আসেন?বার-বার কেন সবার বিপদে ফেলার পরেও দেবতারা তার বুদ্ধি গ্রহণ করেন।বলতে পারেন? এইত গেলো শুধু পরিচয়পর্ব।এখনো যে বই শুরুই হয়নি! আচ্ছা,ভূমিকম্প কেন হয়?আমরা যে এত কবিতা লিখি,গল্প লিখি,কেও জানেন এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে কোত্থেকে সৃষ্টি হয়েছে?এমনকি আমাদের মধ্যে অনেকে দারুন গান গায়,অনেকে বলে ওডিনের আশীর্বাদ পেয়েছে বলেই সে এমন গান গায়,লোকে কেন বলে সে ওডিনের আশীর্বাদ পেয়েছে বলে এমন গান গায়?আবার অনেকের গলা ভালো না।জানেন কেন ভালো না?কিভাবে সৃষ্টি হলো আকাশ?পাথর?পাহাড়?কিভাবে হলো?বলতে পারেন কেও?এমনকি কিভাবে সৃষ্টি হলো মানুষ?ভালোবাসা কিভাবে তৈরি হলো বলতে পারবেন? সব প্রশ্নের উত্তর মিলবে নিল গেইম্যানের অসাধারন বই নর্স মিথলজিতে! ১৬০ পৃষ্ঠার বইতে প্রতি পৃষ্ঠায় ছিলো চমক,প্রত্যেক পৃষ্ঠা উল্টাচ্ছি আর ভয়ে শিহরিত হচ্ছি,চমকে উঠছি বারবার!কখনো থরের হাতুরি চুরি হয়ে যাচ্ছে,কখনো থরের সাথে বেধে যাচ্ছে দৈত্য দের যুদ্ধ।বা কখনও দৈত্য রা বিবাহ করতে চাচ্ছে দেবতাদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ফ্রে কে!ওহ!সে আর এক অস্থির কাহিনী!ভুল বললাম,সবই অস্থির।পুরো একটা বইটাই যেন একটা যুদ্ধ!কি নেই?প্রেম,ভালোবাসা,যুদ্ধ,অলৌকিক। সব কিছু পাবেন,নর্স মিথলজিতে। আন্তরিক ধন্যবাদ জানাবো ওয়াসি ভাইয়া আর ফুয়াদ ভাইকে, এত সুন্দর করে অনুবাদ করে আমাদেরকে এত সুন্দর একটা বই পড়ার সুযোগ করে দেয়ার জন্য।তারপর ধন্যবাদ জানাবো,রিজন ভাইয়াকে,প্রচ্ছদ টা অনেক সুন্দর হয়েছে।তারপর ধন্যবাদ জানাবো আদী প্রকাশনীকে।এত সুন্দর করে আমাদের মাঝে বইটা উপস্থাপন করার জন্য।মজার বিষয় হলো,দু একটা জায়গায় ছাড়া বইতে একটাও বানান ভুল নেই!যার কারনে দারুন গতিতে এগিয়েছে পড়া। সবাইকে এই অসাধারণ বইটা পড়ার আমন্ত্রণ রইলো।"

Shuvagoto Dip

Shuvagoto Dip , Jun 24, 2017

★ ★ ★ ★ ★

"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা || রিভিউ || বই : নর্স মিথলজি মূল : নিল গেইম্যান রূপান্তর : মো: ফুয়াদ আল ফিদাহ ও ওয়াসি আহমেদ প্রকাশক : আদী প্রকাশন প্রকাশকাল : জুন, ২০১৭ ঘরানা : পৌরাণিক কাহিনি পৃষ্ঠা : ১৬০ প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন মুদ্রিত মূল্য : ২৫০ টাকা প্রাচীন নর্ডিক দেবতাদের নানা আখ্যানকে এক করে লেখক নিল গেইম্যান পাঠকদের সামনে হাজির করেছেন 'নর্স মিথলজি'। সৃষ্টির শুরু কিভাবে হয়েছিলো সেটা যেমন এই বইয়ে আছে, তেমনি সৃষ্টির লয় কিভাবে আসবে সেটারও ভবিষ্যতবাণী করা হয়েছে এই পৌরাণিক আখ্যানে ভরা বইয়ে। দেবতাদের ঐশ্বরিক জীবন আর খেয়ালি আচরণের সাথে একই ধারায় বর্ণিত হয়েছে নানান রকম লড়াই আর জাদুঘেঁষা ঘটনাবলী। দেবরাজ ওডিন। যিনি জ্ঞানের সাগরকে নিজের ভেতরে ধারণ করার জন্য মহাজ্ঞানী মিমিরের কাছে উৎসর্গ করেছিলেন নিজের এক চোখ। তারপর যখন বহুল আকাঙ্ক্ষিত দিব্যদৃষ্টি লাভ করলেন ওডিন, তখন তার বলে নিজের দেবত্বকে আরো ভালো ভাবে চিনলেন তিনি। অ্যাসগার্ডকে সাজালেন নানারকম দেবতাদের নিয়ে। অসমসাহসী পুত্র থর, যার হাতে সবসময় শোভা পায় ভয়াবহ হাতুড়ি মিওলনির সর্বদাই ওডিনের আদেশ পালনে প্রস্তুত থাকেন। আরো আছেন দেবী ফ্রেয়া ও তাঁর ভাই সুদর্শন দেবতা ফ্রে। আছেন দেবতা বল্ডার আর অ্যাসগার্ডের বাইফ্রস্টের (রংধনু সেতু) পাহারাদার হাইমডাল সহ আরো অনেকে। আর অবধারিত ভাবেই আছেন নর্ডিক মিথলজির অবিচ্ছেদ্য অংশ ও গুরুত্বপূর্ণ চরিত্র অনিষ্টের দেবতা লোকি - যিনি কিনা দানব লাউফির পুত্র হয়েও দেবরাজ ওডিনের রক্তসম্পর্কিত ভাই। যখনই দেবতাগণ কোন অস্থিতিশীল পরিস্থিতিতে পড়েন, সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত থাকেন অশুভ দেবতা লোকি। অথচ তিনি সর্বদাই অ্যাসগার্ডের এসির দেবতাদের সাথে সহাবস্থান বজায় রেখেছেন। 'নর্স মিথলজি' বইয়ে তিনি বেশ কয়েকবার বজ্রদেব থরের সফরসঙ্গী হন। মানবসন্তান থায়ালফিও তাঁদের সাথে দৈত্যপুরীর সফরে অংশ নেন। দৈত্যরাজ উটগার্ডালোকি আয়োজিত একের পর এক প্রতিযোগিতা থর-লোকি-থায়ালফি ত্রয়ীকে নাস্তানাবুদ করে তোলে। তবে এই উপাখ্যানের শেষে একটা অসাধারণ ট্যুইস্ট আছে। সেটা ভালো লেগেছিলো। হিন্দু মিথলজিতে দেবর্ষি নারদের কথা আছে। তিনি দেবতাদের মধ্যে ঝগড়াঝাঁটি বাধাতে পছন্দ করতেন। নর্ডিক পুরাণে লোকিকেও অনেকটা একই ভূমিকা পালন করতে দেখা যায়। লোকির শাণিত দুর্বুদ্ধিতে বেশ অনেকবার দেবতারা বিভ্রান্ত হন। তিনিই অমরত্বের আপেল বহনকারীনি দেবী ইডুনকে বিরাট বিপদে ফেলে দেন। তাঁর কারণেই অপহৃত হন ইডুন। আর অ্যাসগার্ডের দেবতারা অমরত্বের আপেলের অভাবে এগিয়ে যেতে থাকেন বার্ধক্যের দিকে। তারপর একটা ভয়াবহ খণ্ডযুদ্ধ শেষে পরস্থিতির উন্নতি ঘটে। 'নর্স মিথলজি' বইটা একটার পর আরেকটা গল্পের আঙ্গিকে লেখা উপাখ্যান দিয়ে সাজানো হয়েছে। 'লোকির সন্তানেরা' উপাখ্যানে আমরা দেখতে পাই লোকি আর দানবকন্যা অ্যাংব্রোডার তিন সন্তান জরমুনগান্ড (মিডগার্ডের সর্প), হেল (একপাশ সুন্দরী তরুণী আর আরেকপাশ লাশ) ও ফেনরিরকে (বিশালাকায় নেকড়ে)। দেবরাজ ওডিন লোকির এই তিন ভয়াবহ সন্তানকে তিন স্থানে স্থানান্তর করেন। তবে র‍্যাগনোরকের (মহাপ্রলয়) সময় আবারো এই তিন ভয়াবহ অপার্থিব জীব একত্র হবে। যুদ্ধে অংশ নেবে অ্যাসগার্ডের দেবতাদের বিপক্ষে। আর এই র‍্যাগনোরকের ভবিষ্যতবাণীও বেশ সাবলীল ভাবে করা হয়েছে নর্ডিক পুরাণে। ব্যক্তিগত মতামত : 'নর্স মিথলজি'-এর অনুবাদ নিয়ে কিছু বলার নেই। যথারীতি সহজপাঠ্য ও উপভোগ্য অনুবাদ করেছেন মো: ফুয়াদ আল ফিদাহ ও ওয়াসি আহমেদ যৌথ ভাবে। দুই-এক জায়গায় টাইপিং মিসটেক ছিলো। এই ব্যাপার গুলোতে আজকাল বেশিরভাগ প্রকাশনীই সতর্ক না। বই প্রকাশের তাড়াহুড়া থাকা ভালো। তবে প্রুফরিডিং তার চেয়েও জরুরি একটা বিষয়। এটার কোন বিকল্প নেই। মিথলজিক্যাল ব্যাপারে আমার কখনোই অতি আগ্রহ ছিলোনা। এডিথ হ্যামিলটনের 'মিথলজি' বইটা পড়ার পর এই ঘরানার কোন বই সেভাবে আয়োজন করে পড়িনি। নর্ডিক পুরাণ নিয়ে লিখিত 'নর্স মিথলজি' পড়ার ক্ষেত্রে মার্ভেল কমিক্সের 'থর' চরিত্রটার প্রতি আগ্রহ অনেকাংশে কাজ করেছে। আর লোকিকেও চেনার আগ্রহ ছিলো আরো কাছ থেকে। সেই উদ্দেশ্যও পূরণ হয়েছে বলা যায়। আদী প্রকাশন থেকে নিল গেইম্যানের আরেকটা বেস্টসেলার বই 'আমেরিকান গডস' আসবে শীঘ্রই। অনুবাদক হিসেবে এটাতেও আছেন মো: ফুয়াদ আল ফিদাহ। বইটা আগামী বইমেলায় প্রকাশ হওয়ার কথা। অপেক্ষায় আছি। নিল গেইম্যানের লেখার একরকম ভক্তই হয়ে গেছি 'নর্স মিথলজি' পড়ে। মূল বইয়ের প্রচ্ছদ অবলম্বনে করা আদনান আহমেদ রিজনের প্রচ্ছদ ভালো লেগেছে। থরের হাতুড়ি মিওলনিরের একটা রেপ্লিকা পেলে সংগ্রহে রাখার প্ল্যান আছে। রেটিং : ৪/৫ © শুভাগত দীপ"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
স্টারডাস্ট
একটু পড়ে দেখুন
স্টারডাস্ট নিল গেইম্যান
(1)
TK. 400 -40% OFF
TK. 240
কোরালাইন
একটু পড়ে দেখুন
কোরালাইন নিল গেইম্যান
(15)
TK. 350 -20% OFF
TK. 279
আনানসি বয়েজ
একটু পড়ে দেখুন
আনানসি বয়েজ নিল গেইম্যান
(3)
TK. 480 -14% OFF
TK. 413
এ ডেথ ইন টোকিও
একটু পড়ে দেখুন
এ ডেথ ইন টোকিও কেইগো হিগাশিনো
(9)
TK. 500 -40% OFF
TK. 300
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
একটু পড়ে দেখুন
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম হিসাশি কাশিওয়াই
(10)
TK. 400 -40% OFF
TK. 240
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
একটু পড়ে দেখুন
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ) জোসেফ শেরিডান লি ফানু
(23)
TK. 330 -30% OFF
TK. 231
ভয় ও ভৌতিক সমগ্র
একটু পড়ে দেখুন
ভয় ও ভৌতিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(9)
TK. 450 -45% OFF
TK. 248
নূরজাহান
একটু পড়ে দেখুন
নূরজাহান মো: খালিদ হাসান
(5)
TK. 250 -48% OFF
TK. 129

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"নর্স মিথলজি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
নর্স মিথলজি পাতা: 1 / 13
পাতা 2
নর্স মিথলজি পাতা: 2 / 13
পাতা 3
নর্স মিথলজি পাতা: 3 / 13
পাতা 4
নর্স মিথলজি পাতা: 4 / 13
পাতা 5
নর্স মিথলজি পাতা: 5 / 13
পাতা 6
নর্স মিথলজি পাতা: 6 / 13
পাতা 7
নর্স মিথলজি পাতা: 7 / 13
পাতা 8
নর্স মিথলজি পাতা: 8 / 13
পাতা 9
নর্স মিথলজি পাতা: 9 / 13
পাতা 10
নর্স মিথলজি পাতা: 10 / 13
পাতা 11
নর্স মিথলজি পাতা: 11 / 13
পাতা 12
নর্স মিথলজি পাতা: 12 / 13
পাতা 13
নর্স মিথলজি পাতা: 13 / 13
পাতা / 13
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।