হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কোরালাইন - নিল গেইম্যান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কোরালাইন

15 Ratings | 4 Reviews
TK. 279 TK. 350 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"কোরালাইন" বইয়ের সংক্ষিপ্ত কথা: একটা কথা কোরালাইনের মাথায় প্রায়ই ঘুরপাক খায়, কী আছে ড্রয়িংরুমের ওই বন্ধ দরজার পেছনে? নিরেট ইটের দেয়াল দেখে বেশ হতাশ হয় মে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"কোরালাইন" বইয়ের সংক্ষিপ্ত কথা: একটা কথা কোরালাইনের মাথায় প্রায়ই ঘুরপাক খায়, কী আছে ড্রয়িংরুমের ওই বন্ধ দরজার পেছনে? নিরেট ইটের দেয়াল দেখে বেশ হতাশ হয় মেয়েটা। তারপর…আরেকদিনে
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কোরালাইন
Author নিল গেইম্যান
Publisher বুক স্ট্রিট
Edition ১ম প্রকাশ, ২০১৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 143
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.29 Kg
Translator ওয়াসি আহমেদ
ISBN 9789848729533
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.40

15 Ratings and 4 Reviews

★★★★★
6
★★★★☆
9
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৪টি
Tazmilur Rahman

Tazmilur Rahman , Aug 28, 2022

★ ★ ★ ★ ★

"◑ স্পয়লার - ফ্রি রিভিউ » ❝কোরালাইন❞ ◑ ❝ সাহসী হলেই যে আপনি ভয় পাবেন না, এই ধারণাটা ভুল। বরং সেই ভয় নিয়ে দুরুদুরু বুকে ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হওয়াটা সাহসিকতার লক্ষণ। ❞ “কোরালাইন"। বইটি লিখেছেন ‘নিল গেইমেন'। পশ্চিমা সাহিত্য জগতের বর্তমান যে ক’জন সাহিত্যিক সব ধরনের পাঠকের দ্বারা সামাদৃত, বৃটিশ লেখক ‘নিল গেইমেন' অন্যতম । অসংখ্য সব মন জুড়ানো বইয়ের রচইতা তিনি। তার প্রতিটি বই অনেকের কাছেই ব্যপকভাবে পরিচিত ৷ তিনি অসংখ্য পুরষ্কার কুরিয়েছেন শুধুমাত্র লেখালেখির মাধ্যমেই । লেখকের সাথে প্রথম এবং ফ্যান্টাসি জগতের সাথে আমার দ্বিতীয় বারের মতো যোগাযোগ ঘটলো কেরালাইন বইটি দিয়ে। লেখক নিল গেইমেন এর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তার বইগুলোর মধ্যে ‘আমেরিকান গডস’, ‘দ্য ওশেন অ্যট দি এন্ড অফ দি লেন’, ‘কোরালাইন', ‘দ্য গ্রেভইয়ার্ড' বইগুলো অন্যতম। তার রচিত গ্রাফিক নভেল সিরিজ “স্যান্ডম্যান" বিশেষ ভাবে সমাদৃত হয়েছে সব মহলে। বর্তমানে ক্যামব্রিজে বসবাস করছেন খ্যাতিমান এই লেখক। চলুন বইটির আখ্যান ভাগ থেকে একটু ঘুরে আসি। একটা কথা কোরালাইনের মাথায় প্রায় ঘুরপাক খায়,কী আছে ওই ড্রোইংরুমের দরজার পেছনে? ইটের দেয়াল দেখে বেশ হতাশ হয় মেয়েটা। তারপর....... কয়েকদিনের কথা, দরজার ওপাশে দেখা যায় রহস্যকর এক সিঁড়িপথ। পা রাখা মাত্রই কোরালাইন চলে যায় অন্য এক জগতে । নতুন এই জগতের সাথে ওর পরিচিত পুরোনো জগতের ভিষণ মিল! তবে এখানকার সবকিছু যেন একটু বাড়াবাড়ি রকমের ভালো - বাড়ির চাইতে সুস্বাদু খাবার, খেলনাগুলোও অসাধারণ। এই “অন্যভূবনের" বাবা - মা’র চেহারাও কিন্তু ওর নিজের বাবা - মা’র মতো। তবে স্বভাবে তারা আরো বন্ধুসুলভ। বকাঝকার বালাই নেই। উপদেশ বা নিষেধাজ্ঞা আরোপন - ও তাদের স্বভাবের মধ্যে পড়ে না। শুধু চোখের যায়গায় কালো বোতাম না থাকলে, অনায়াসে তাদেরকে নিখুঁত বলা যায়। ছোট্ট মেয়েটাকে নিজের কাছে রেখে দিতে চায় তারা...... চিরকাল! নতুন এক দুঃস্বপ্নের জগতের সাথে পরিচয় হয় কোরালাইন, ঘুঁচে যায় আপন আর পরের পার্থক্য। নিজের সাথে সাথে রক্ষা করতে হবে আরো কয়েকটি জীবন। আয়নাবন্দি এ জগত থেকে মুক্তি মিলবে তো? কেরালাইন নভেলাটির জনরা বললে এটিকে বলা যায় চিলড্রেন’স ডার্ক ফ্যান্টাসি,হরর হিসেবে। যদিও এটি চিলড্রেন’স ডার্ক ফ্যান্টাসি, যা শুধু ছোটদের ভালো লাগার মতো বই তা না। বইটি ছোট বড় সকল পাঠকদের জন্যই খুবই উপভোগ্য। যারা আমার মতো ফ্যান্টাসি জগতে প্রথম পদার্পন করতে চান,তাদের জন্য কোরালাইন বইটি বেশ ভালো উপযোগী হবে। কোরালাইন বইটি মোট ১৩ টি অংশ বা অধ্যায় জুড়ে নির্মিত। বইটির গল্প অনেক ইউনিক লেগেছে আমার কাছে। গল্প বুননে একটুও তাড়াহুড়ো করেননি লেখক। বইটির প্রথম কিছু পৃষ্ঠা লিখা হয়েছে একটি সাধারণ পরিবারের সাধারণ জীবনযাপন নিয়ে। তাই প্রথম দিকে বইটি আপনাকে একটু বোর করে তুলতে পারে। কিন্তু বইয়ের কিছুদূর যাওয়ার পর, বইয়ের পৃষ্ঠা আর থামিয়ে রাখা সম্ভব হবে না। যা আমার ক্ষেত্রে হয়েছিল। মূল গল্পে ঢুকার পর যতক্ষণ না বইটা শেষ করতে পারিনি, ততক্ষণ মনের ভিতরে এক আলাদা অস্থিরতা হানা দিতে শুরু করেছিল। বইটির কাহিনী আহামরি কিছু নয়। সাদামাটা গল্পই বলা চলে। তবে পড়তে একটুও সংকোচ বোধ হয়নি।মূল কাহিনী শুরু হওয়ার পর থেকে উত্তেজনা ছিল প্রতিটি পাতায় পাতায়, লাইনে লাইনে। কিছুদিন আগে বইয়ের কয়েকটি পজেটিভ রিভিউ দেখে নিজেকে আর আটকাতে পারলাম না৷ দ্রুত কিনে দ্রুত পড়ে ফেললাম বইটি। এবারে বইয়ের মূল গল্প এবং চরিত্রগুলো নিয়ে কথা বলা যাক। গল্পের মূল চরিত্র কোরালাইন। মূল চরিত্রের নামানুসারে বইটির নামও রেখেছেন “কেরালাইন"।মা - বাবার একমাত্র সন্তান সে। মা - বাবা শত ব্যাস্ততার কারণে ঠিকমতো খোজখবরও নেয় না মেয়েটার। তাদের বাড়িতে তারা ৩ জন সহ থাকত আরো কয়েকজন। বাড়ির নিছ তলায় থাকেন মিস পিঙ্ক আর মিস ফোরসিবল। তারা দুজনই একসময় অভিনেত্রী ছিলেন। তাদের দুজনেরই রয়েছে কিছু অলৌকিক ক্ষমতা। কোরালাইনদের বাড়ির উপরে থাকে ঈঁদুরপোষক এক পাগলাটে বুড়ো। বুড়ো ভুল করে কোরালাইনকে সবসময় ক্যারোলিন বলে ডাকত। বাড়িতে নতুন আসায় কোরালাইন তার বাড়ির সবকিছু ভালো মতো দেখে নিচ্ছিল। একসময় সে দরজা গুনতে গিয়ে ড্রইংরুমের তালাবদ্ধ দরজা তার চোখে পরে। কৌতুহল বসত কেরালাইন তালা খুলে চলে যায় সেখানে। দরজার ওপাশে রয়েছে অন্য একটি দুনিয়া। তার অন্য বাবা - মা রয়েছে সেখানে। এখান থেকে গল্প পুরো বারুদের মতো ছুটতে শুরু করল। অন্য জগতের কাহিনীও শুরু হয় এখান থেকে। পুরো গল্প জুরে তখন শুরু হয় টান টান উত্তেজনা। যা হয়ত বলে বুঝানেটা সম্ভব নয়। বইটি পড়লে খুব সুন্দর ভাবে বোঝা এবং উপভোগ করা সম্ভব। বইয়ের যে বিষয়টি আমাকে বেশি আকৃষ্ট করেছে তা হচ্ছে, গল্প রিলেটেড কিছু ইলাস্ট্রেশন। গল্পের সাথে মিল রেখে কিছু ইলাস্ট্রেশন দেয়া আছে বইটিতে। যা পড়ার সময় আরো বেশি আকর্ষন নিয়ে এসেছিল। বইয়ের ইলাস্ট্রেশনগুলো এঁকেছেন ডেভ ম্যাককিন নামক এক চিত্রশিল্পি। এছাড়াও প্রতিটি অধ্যায়ের শুরুতে ‘কোরালাইন' নামক টাইপোগ্রাফিটা ছিল অসাধারণ। টাইপোগ্রাফার টাইপোগ্রাফির মাঝে জুড়ে দিয়েছেন বিড়াল, ঈঁদুর এবং বোতামের ছবি। বইয়ের লেখক নিল গেইমেন বইটি প্রথম লেখা শুরু করেন ১৯৯০ সালে। বইয়ের গল্প প্রকাশিত হয় ২৪ জানুয়ারি ২০০২ সালে। বইটি শ্রেষ্ট উপন্যাসের জন্য ২০০৩ সালে হুগো পুরস্কারে ভূষিত হয়। দ্য গার্ডিয়ান ২১ শতকের ১০০ টি সেরা বইয়ের তালিকায় কোরালাইনকে ৮২ তম স্থান দিয়েছে। বইটির নামে এবং বইটির গল্প অনুসারে ২০০৯ সালে হেনরি সিলিক তৈরি করেন দারুণ একটি অ্যানিমেশন মুভি৷ মুভিটা আমি বই পড়ার পর দেখেছি। তাই মুভিটা দেখে আরো বেশি ভালো লাগা কাজ করেছিল আমার মাঝে। চাইলে আপনারাও দেখে নিতে পারেন। বইয়ের অনুবাদ সম্পর্কে বলতে গেলে এক কথায় অসাধারণ। অনুবাদ দেখে মনে হয়, কোনো যন্ত্রের মাধ্যমে অনুবাদ করা হয়েছে। তিনি যেসব ভাষা ব্যাবহার করেছেন এবং বাক্য গুলো যে অনুপাতে সাজিয়েছেন, তাতে পাঠকের পড়তে কেনো ঝামেলা হবেনা। তার অনুবাদ প্রশংসার অবকাশ রাখে। বইটির অনুবাদক হচ্ছেন ওয়াছি আহমেদ। তার পৈতৃক নিবাস বগুড়া। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি বিভিন্ন বই লেখার পাশাপাশি বিভিন্ন বইয়ের অনুবাদও করেছেন। এখনও তিনি তার কয়েকটি অনুবাদ ও মৌলিক উপন্যাসের কাজ চালিয়ে যাচ্ছেন। এবারে আসা যাক বইয়ের প্রচ্ছদ এবং প্রডাকশন নিয়ে। ব্যাক্তিগতভাবে বইয়ের প্রচ্ছদটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বইটা কেনার পিছনে প্রচ্ছদের ভূমিকা অনেকখানি। প্রচ্ছদের কালার কম্বিনেশন দেখার মতো। প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন ভাই। ভাইকে কৃতজ্ঞতা জানাই। বইয়ের প্রডাকশন বেশ ভালোই। বইয়ের মলাট, পৃষ্ঠা এবং বাঁধাই একদম মনমতো। তবে বইয়ের পৃষ্ঠা চিন্হিত রাখার জন্য সুতা রাখলে পাঠকের জন্য আরো সুবিধা হতো। বইটির বানানে ভুল নেই বললেই চলে। খুবই সামান্য। যা অনায়াসে ঠিক করে নেয়া সম্ভব। সম্পাদনায় সামান্য অভাব থাকতে দেননি বইটির সম্পাদক। সম্পাদকের জন্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ✪ একনজরে বইয়ের পরিচিতি ✪ ◑ বইয়ের নামঃ কোরালাইন ◑ লেখকঃ নিল গেইমের ◑ অনুবাদকঃ ওয়াসি আহমেদ ◑ জনরাঃ চিলড্রেন’স ডার্ক ফ্যান্টাসি, হরর ◑ প্রকাশনীঃ বুক স্ট্রিট ◑ প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০১৮ ◑ প্রচ্ছদঃ আদনদন আহমেদ রিজন ◑ পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪ ◑ মুদ্রিত মূল্যঃ ২৪০ ৳"

Aridee Hasan Sakib

Aridee Hasan Sakib , Apr 29, 2022

★ ★ ★ ★ ★

"বই পরিচিতি :- বইয়ের নাম - কোরালাইন লেখক - নিল গেইম্যান অনুবাদক - Wasee Ahmed Rafi জনরা - ডার্ক ফ্যান্টাসি হরর প্রচ্ছদ - আদনান আহমেদ রিজন মলাট মূল্য - ২৬০ ৳ পৃষ্ঠা সংখ্যা - ১৪৪ প্রথম প্রকাশ - ফেব্রুয়ারি ২০১৮ প্রকাশনী - বুক স্ট্রিট ফ্ল্যাপ থেকে :- একটা কথা কোরালাইনের মাথায় প্রায়ই ঘুরপাক খায়, কী আছে ড্রয়িংরুমের ওই বন্ধ দরজার পেছনে? নিরেট ইটের দেয়াল দেখে বেশ হতাশ হয় মেয়েটা। তারপর…আরেকদিনের কথা, দরজার ওপাশে দেখা যায় রহস্যময় এক সিঁড়িপথ। পা রাখা মাত্র কোরালাইন পৌছে যায় অন্য এক জগতে। নতুন এই জগতের সাথে ওর পরিচিত পুরনো জগতের ভীষণ মিল! তবে এখানকার সবকিছু যেন একটু বাড়াবাড়ি রকমের ভালো- বাড়ির চাইতে সুস্বাদু খাবার, খেলনাগুলোও অসাধারণ। এই ‘অন্যভুবনের’ বাবা-মা’র চেহারাও কিন্তু ওর নিজের বাবা-মা’র মতো। তবে স্বভাবে তারা আরও বন্ধুসুলভ। বকাঝকার বালাই নেই, উপদেশ বা নিষেধাজ্ঞা আরোপণ-ও তাদের স্বভাবের ভেতর পড়ে না। শুধু চোখের জায়গায় কালো বোতাম না থাকলে, অনায়াসে তাদেরকে নিখুঁত বলা যায়। ছোট্ট মেয়েটাকে নিজেদের কাছে রেখে দিতে চায় তারা…চিরকাল! নতুন এক দুঃস্বপ্নের জগতের সাথে পরিচিত হয় কোরালাইন, ঘুঁচে যায় আপন আর পরের পার্থক্য। নিজের সাথে সাথে রক্ষা করতে হবে আরও কয়েকটি জীবন। আয়নাবন্দী এ জগত থেকে মুক্তি মিলবে তো..? অনুভূতিকথন :- সন্তান হারিয়ে গেলে বাবা-মা মরিয়া হয়ে ওঠে সন্তান কে উদ্ধার করার জন্য। মা-বাবা হারিয়ে গেলে সন্তান রাও তার বাবা-মা কে খুঁজতে যে কোন কিছু করতে প্রস্তুত। ছোট্ট এক মেয়ে ভয়ে ভয়ে হলেও ধীরেধীরে দারুণ সাহসিকতা দেখিয়েছে। বইয়ে ছোট ছোট কিছু ছড়ার লাইন খুব ভাল লেগেছে আমার। ইলাস্ট্রেশন্স এর কারণে পুরো বই পড়ে বেশ মজা পাওয়া গেছে। চরিত্রকথন :- বইয়ের মূল চরিত্র কোরালাইন ও একটা কালো বিড়াল। কোরালাইন যে বাড়িতে আছে সেখানে আরো কিছু পরিবার আছে।কোরালাইনদের ফ্লাটের নিচতলায় থাকে মিস স্পিন্ক আর মিস ফোরসিবল আর মোটা সোটা কয়েকটা কুকুর যাদের নাম হ্যামিশ, অ্যান্ডু, জক ইত্যাদি। উপরের ফ্লাটে থাকে বোব নামের এক পাগলাটে বুড়ো। ইয়া পেল্লাই এক গোঁফ তার, যে ইঁদুরদের একটা সার্কাস বানাতে চান। আর ডাইনি চরিত্রে রয়েছে অন্য মা যে একদম নিখুঁত তার মায়ের মত দেখতে, পার্থক্য শুধু দাত বড় বড় ও দুই হাতের নখ কিছুটা লম্বাটে আর চোঁখের মনিতে বোটাম বসানো। প্রত্যেকটা চরিত্র বেশ উপভোগ করার মত। পছন্দের লাইন :- ১. মনের ভেতর ভয় নিয়েও যখন কেউ কোনকিছু করতে যায়, সেটাই প্রকৃত সাহসের পরিচয়। ২. এক শ্রেণীর মানুষ আছে, যারা প্রত্যেকটা ঘন্টার হিসাব রাখে। আরেক দল আছে যারা অতো হিসাব-নিকাশে নেই। প্রচ্ছদ ও প্রডাকশন :- প্রচ্ছদ টা বেশ আকর্ষণীয়। হরর হরর একটা ভাব আছে। প্রডাকশন দারুণ, বইয়ের প্রত্যেকটা ইলাস্ট্রেশন্স আপনার খুব ভাল লাগবে। প্রোডাকশন দারুণ এক কথায় অতুলনীয়। লেখক নিয়ে কিছু কথা :- নিল গেইম্যান কে নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই। পাঠকের কাছে তিনি বেশ জনপ্রিয়। অনুবাদ ও বানান :- ওয়াসি ভাই এর অনুবাদ আমার কাছে খুব সহজ ও সাবলীল মনে হয়েছে। ছোট-বড় ভিন্ন শ্রেণীর পাঠক বেশ উপভোগ করবে। বানান এত নিখুঁত যে ভুল খুঁজে পাইনি, পাইনি বললে ভুল হবে একটা বানান ভুল চোঁখে পড়েছে। পরর্বতী সংস্করণে এটাও সংশোধন হবে আশাকরি। রেটিং :- ৫/৫"

Junaed Arfan

Junaed Arfan , Jan 26, 2021

★ ★ ★ ★ ★

"বইঃ কোরালাইন লেখকঃ নিল গেইম্যান অনুবাদঃ ওয়াসি আহমেদ প্রকাশনীঃ বুক স্ট্রিট প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০১৮ পৃষ্ঠাঃ ১৪৪ মুদ্রিত মূল্যঃ ২৪০ টাকা কাহিনী পরিচিতিঃ একটা কথা কোরালাইনের মাথায় প্রায়ই ঘুরপাক খায়, কী আছে ড্রয়িংরুমের ওই বন্ধ দরজার পেছনে? নিরেট ইটের দেয়াল দেখে বেশ হতাশ হয় মেয়েটা। তারপর…আরেকদিনের কথা, দরজার ওপাশে দেখা যায় রহস্যময় এক সিঁড়িপথ। পা রাখা মাত্র কোরালাইন পৌছে যায় অন্য এক জগতে। নতুন এই জগতের সাথে ওর পরিচিত পুরনো জগতের ভীষণ মিল! তবে এখানকার সবকিছু যেন একটু বাড়াবাড়ি রকমের ভালো- বাড়ির চাইতে সুস্বাদু খাবার, খেলনাগুলোও অসাধারণ। এই ‘অন্যভুবনের’ বাবা-মা’র চেহারাও কিন্তু ওর নিজের বাবা-মা’র মতো। তবে স্বভাবে তারা আরও বন্ধুসুলভ। বকাঝকার বালাই নেই, উপদেশ বা নিষেধাজ্ঞা আরোপণ-ও তাদের স্বভাবের ভেতর পড়ে না। শুধু চোখের জায়গায় কালো বোতাম না থাকলে, অনায়াসে তাদেরকে নিখুঁত বলা যায়। ছোট্ট মেয়েটাকে নিজেদের কাছে রেখে দিতে চায় তারা…চিরকাল! নতুন এক দুঃস্বপ্নের জগতের সাথে পরিচিত হয় কোরালাইন, ঘুঁচে যায় আপন আর পরের পার্থক্য। নিজের সাথে সাথে রক্ষা করতে হবে আরও কয়েকটি জীবন। আয়নাবন্দী এ জগত থেকে মুক্তি মিলবে তো? পাঠ প্রতিক্রিয়াঃ বইটি বেশ আলোচিত অনুবাদের পাঠকমহলে। বেশ ভালো ভালো রিভিউ দেখেছিলাম বইটি নিয়ে। তাই দেরিতে হলেও পড়ে ফেললাম বইটা। ফ্যান্টাসি ঘরানায় নিল গেইম্যান বিশ্বব্যাপী সমাদৃত একজন লেখক। এই বইয়ের মাধ্যমেই প্রথম তার কোনো বই পড়ার সুযোগ হলো। কাহিনী কোরালাইন নামে একটা বাচ্চা মেয়েকে নিয়ে। বই পড়ার সময় পাঠক ধীরে ধীরে মিশে যাবে কোরালাইনের অজানাকে জানা ও রোমাঞ্চকে আলিঙ্গন করার ঘটনাসমূহের সাথে। বইটি একটু শিশুতোষ ঘরানার হলেও, ছোট-বড় সবারই বইটা ভালো লাগবে। যারা ফ্যান্টাসি বই পড়া শুরু করতে চান, তাদের জন্য এই বইটা শুরু করার জন্য বেশ ভালো একটা বই। কাহিনি ও কাহিনির বিন্যাস আহামরি কিছু নয়, তবে সহজ-সরল ভাষা ও কাহিনির এই বইটি সবার জন্যই ফ্যান্টাসি বই হিসেবে 'স্টার্টার' হতে পারে। বইয়ের ইলাস্ট্রেশনগুলোও বেশ চমৎকার। অনুবাদ বেশ ভালোই হয়েছে। বইয়ের সহজ-সরল কাহিনীর স্বাদ অনুবাদক তার অনুবাদে ফুটিয়ে তুলতে পেরেছেন। ধন্যবাদ তাকে! রেটিংঃ ৪/৫"

Khandaker Maidur Rahman

Khandaker Maidur Rahman , Dec 26, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভৌতিক রহস্যময় কাল্পনিক সবকিছুর সংমিশ্রণে ভরপুর একটি বই, পরলে ভালো লাগবে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

এ বইটা এখন কিনা যাবে না?

Holiday with Kangkhita • 23 Oct, 2023
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Zakariya Arif • 23 Oct, 2023

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কোরালাইন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কোরালাইন পাতা: 1 / 11
পাতা 2
কোরালাইন পাতা: 2 / 11
পাতা 3
কোরালাইন পাতা: 3 / 11
পাতা 4
কোরালাইন পাতা: 4 / 11
পাতা 5
কোরালাইন পাতা: 5 / 11
পাতা 6
কোরালাইন পাতা: 6 / 11
পাতা 7
কোরালাইন পাতা: 7 / 11
পাতা 8
কোরালাইন পাতা: 8 / 11
পাতা 9
কোরালাইন পাতা: 9 / 11
পাতা 10
কোরালাইন পাতা: 10 / 11
পাতা 11
কোরালাইন পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।