১ম প্রকাশ, ২০২৩
মহাজাগরণ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
আমরা দুজন একটি গায়ে থাকি
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
যে শহরে গল্প লেখা বারণ
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
এভাবেও ফিরে আসা যায়
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
কানাভুলো প্যারাডক্স
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
ভ্রম সমীকরন
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
শূন্যবিন্দু
মোহাইমিনুল ইসলাম বাপ্পী
বইটির বিস্তারিত দেখুন
| Title | মহাজাগরণ |
| Author | মোহাইমিনুল ইসলাম বাপ্পী |
| Publisher | বেনজিন প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | অমর একুশে গ্রন্থমেলা |
| Weight | 0.23 Kg |
| ISBN | 9789849738633 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
MH Mridul , Dec 15, 2024
"বই: মহাজাগরণ লেখক: মোহাইমিনুল ইসলাম বাপ্পী জনরা: সাইফাই/অ্যাপোক্যালিপ্টিক প্রচ্ছদ: জাওয়াদ উল আলম প্রকাশনীঃ বেনজিন প্রকাশন পৃষ্ঠা: ৯৬ মুদ্রিত মূল্য:-২৫০ টাকা ধ্বংসকে সহজভাবে নিতে হবে, এটি সৃষ্টির অংশ –মহাজাগরণ কাহিনি সংক্ষেপ: উন্মাদ হয়ে গেছে ঢাকার মানুষ। দল বেঁধে হামলা করছে একে অপরের উপর। ভাঙচুর করছে দোকানপাট, গাড়ি-ঘোড়া, পোড়াচ্ছে বাড়িঘর। কিছু মানুষ আবার দেওয়ালে দেওয়ালে কুৎসিত ভয়াবহ এক দানবের গ্র্যাফিতি এঁকে বেড়াচ্ছে রাতের অন্ধকারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। চলছে গোলাগোলি, রক্তপাত। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পুরো শহর। এই যখন পরিস্থিতি, তখন খুঁজে পাওয়া গেল এক তরুণ গবেষকের লেখা প্রবন্ধ, যেখানে সে কয়েক বছর আগেই এই পরিস্থিতির কথা ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু সেই তরুণ কোথায় এখন? নিরুদ্দেশ! কেউ জানে না তার অবস্থান। শুরু হলো অস্তিত্ব ও সভ্যতা রক্ষার এক অবিশ্বাস্য লড়াই, যা প্রশ্নবিদ্ধ করে আমাদের চেনাজানা রিয়েলিটিকে। আশানূর তাসনিম আপু এই বইটা নিয়ে অসাধারণ কিছু কথা লিখেছেন সেটা তুলে ধরতেছি, ‘এইবইটা বেশ চিন্তা উদ্রেককারী। স্রেফ কোনো সাইন্স ফিকশন কমিক বই না এটা যেন সাইন্সের একটা বাস্তবধর্মী থিসিস পেপার যেটাকে গড়গড়িয়ে পড়ে চলা যায় না । এটাকে বুঝতে হলে একটু হলেও সাইন্স ব্যাকগ্রাউন্ড এর হতে হবে আপনাকে। আমি জানি আমি কোনো বৃহৎ পুস্তক বিশ্লেষক না তারপরেও আমার এই ক্ষুদ্র পরিসরের পাঠ প্রতিক্রিয়ায় এইটাই প্রথম এবং একমাত্র বই দেখলাম যেটা একই সাথে ইতিবাচকতা এবং নেতিবাচকতা উপস্থিত। বিষয়টা বেশ চমকপ্রদ। রোগটা বায়োলজিক্যাল নয়, সাইকোলজিক্যাল। রোগ জীবাণুতে ছড়ায় না এটি, ছড়ায় অন্যের রাগ দেখে। বলেন তো কি এমন রোগ এটা রোগের উৎসটাই বা এমন বিদঘুটে কেন। আর কীভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। সব উত্তর পেতে হলে পড়ে ফেলতে হবে মোহাইমিনুল ইসলাম বাপ্পীর "মহাজাগরণ" এছাড়াও বইটিতে কিছু এডাল্ট কনটেন্ট আছে যেটা হয়তো সবার পছন্দ নাও হতে পারে। তবে মূল উদ্দেশ্যপূর্ণ গল্প টা যদি ধরতে পারেন তবে এই বইটা একটা মাস্টার পিস হতে পারে।’ এবার বইটা নিয়ে লেখকের কথা তুলে ধরলাম ‘সিমুলেশন নিয়ে আমার ভীষণ আগ্রহ। আগ্রহ বাস্তবতার সংজ্ঞা নিয়েও। সেই সাথে, জোম্বি অ্যাপোক্যালেপস আমার প্রিয় একটা জনরা। কিন্তু এই তিন বিষয়ের উপর বাংলায় খুব একটা কাজ নেই। তবে সেই অভাব পূরণের জন্য বইটা লিখেছি, ব্যাপারটা এমন নয়। বইটা লিখেছি গল্পটা মাথায় ছিল বলে। তবে এটা জেনে ভালো লাগছে যে, এই জনরায় বাংলায় এটাই সম্ভবত এটিই প্রথম বই।’ ব্যক্তিগত মতামত: এই প্রথম এই জনরার একটা বই পড়া হলো। অনেক ভাল লেগেছে।কিছু কিছু কারণে বইটা কে মাস্টারপিস মনে হয়েছে। তাছাড়া বইটা দেখে কিছুটা কসমিক হরর এবং কিছুটা লাভক্র্যাফটিয়ান সাইফাই ভাইব আছে। বিশেষ করে লাভক্র্যাফটের আজাথথ গল্পের মতো মনে হলো তবে পরে দেখা গেল কাহিনী অন্যরকম। এজন্য বেশ ভালো লেগেছে গল্পটা। সর্বশেষ বইয়ের এক লাইন তুলে ধরতেছি ‘সব ধ্বংস হবার আগেই আমি তোমার চোখে ভিজতে চাই’ #মৃদুলের_বইয়ের_দুনিয়া"
উপমা , Feb 17, 2024
"এক বসায় পড়ে ওঠা যায় এমন একটি বই।"
Umar Faruk Akash , Mar 2, 2023
"বইঃ মহাজাগরণ লেখকঃ মোহাইমিনুল ইসলাম বাপ্পী প্রচ্ছদঃ জাওয়াদ উল আলম বানান সংশোধনঃ নিঝুম ধরণঃ সাইফাই/অ্যাপোক্যালিপ্টিক প্রকাশনায়ঃ বেনজিন প্রকাশন মুদ্রিত মূল্যঃ ২৫০/- পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬ ফ্ল্যাপ থেকেঃ উন্মাদ হয়ে গেছে ঢাকার মানুষ। দল বেঁধে হামলা করছে একে অপরের উপর। ভাঙচুর করছে দোকানপাট, গাড়ি-ঘোড়া, পোড়াচ্ছে বাড়িঘর। কিছু মানুষ আবার দেওয়ালে দেওয়ালে কুৎসিত ভয়াবহ এক দানবের গ্র্যাফিতি এঁকে বেড়াচ্ছে রাতের অন্ধকারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। চলছে গোলাগোলি, রক্তপাত। যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে পুরো শহর। এই যখন পরিস্থিতি, তখন খুঁজে পাওয়া গেল এক তরুণ গবেষকের লেখা প্রবন্ধ, যেখানে সে কয়েক বছর আগেই এই পরিস্থিতির কথা ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু সেই তরুণ কোথায় এখন? নিরুদ্দেশ! কেউ জানে না তার অবস্থান। শুরু হলো অস্তিত্ব ও সভ্যতা রক্ষার এক অবিশ্বাস্য লড়াই, যা প্রশ্নবিদ্ধ করে আমাদের চেনাজানা রিয়েলিটিকে। পাঠপ্রতিক্রিয়াঃ বলা চলে অনেকদিন পর দারুণ একটা বই পড়লাম। বেশ ইউনিক প্লট। রহস্য ও রোমাঞ্চে ভরপুর। সাই ফাই ও সিমুলেশনের এক অসাধারণ মেলবন্ধন রীতিমতো মুগ্ধ করেছে। বইটি নিয়ে বেশি কিছু বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। বইটা সাই-ফাই ঘরানার হলেও একটা থ্রিলিং সাধ পেয়েছি। প্রথম দিকে বইটা একটু সাদামাটা ভাবে এগুলেও যতো গভীরে ঢুকেছি ততই রহস্য ও থ্রিলিং ভাইব দিতে শুরু করে। বইটিতে একই সাথে রয়েছে, রোমাঞ্চ, রহস্য, ও সিমুলেশন সূত্রের অসাধারণ কম্বিনেশন। যা খুব সহজেই আপনাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। এই লেখক নিজে ব্রেইনস্টর্মিং করতে এবং পাঠকদের চিন্তা চেতনা, ব্রেইন নিয়ে খেলতে ভালোবাসে সম্ভবত। লেখকের অন্যান্য বইগুলোর মতো এটারও লিখনশৈলী, বর্ণনা, সংলাপ সবকিছুই দারুণ সুখপাঠ্য ছিলো। সিমুলেশন ও জোম্বি অ্যাপোক্যালিপ্টিকের কঠিন ও মাথা নষ্ট করার মতো সব থিওরি উনার লেখনীর মাধ্যমে খুব সহজভাবে তুলে ধরেছেন। ছোট সাইজের এই বইটি কিন্ত খুবই গতিময় ছিল। গল্পে ঢুকে পড়বেন তো দ্রুত পৃষ্ঠা উল্টাবেন। সুন্দর ও গোছানো ছিল। প্লট ও কাহিনির বুনন বেশ পরিপক্ক লেগেছে। বইয়ের সেটিং, থিম এনালাইসিস ও রিসার্চগুলো ছিলো দারুণ। সাধারণত লেখক এসবের সমন্বয়ে একটি বই রচনা করে পাঠকের সামনে তুলে ধরেন। আর লেখক সেখানেই নিজের বুদ্ধিমত্তা ও বাজিমাত করেছেন। পার্ফেক্ট স্টোরি টেলিং হয়েছে বইটার। লেখক চেষ্টা করেছেন নতুনত্ব দেওয়ার এবং অনেকখানিই সফল হয়েছেন তিনি। সবশেষ, বেনজিনের বইয়ের প্রডাকশন নিয়ে নতুন করে বলার কিছু নেই, ওরা আমাকে মুগ্ধ করে বারবারই এবারও বইয়ের পৃষ্টার মান, জাওয়াদ উল ভাইয়ের অসাধারণ মনকাড়া প্রচ্ছদ, ডাস্ট কভার, কালার কম্বিনেশন, ফন্ট সবকিছুই টপনচ, এককথায় অসাধারণ। প্রকাশনীর এমন কাজ সত্যিই প্রসংশার দাবীদার।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"মহাজাগরণ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: