৩য় মুদ্রণ, ২০১৫
কয়েকটি বিহ্বল গল্প
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ক্রাচের কর্নেল (বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত)
শাহাদুজ্জামান
একজন কমলালেবু
শাহাদুজ্জামান
খানিকটা আত্মজৈবনিক বাকিটা গল্প
শাহাদুজ্জামান
এ জীবন লইয়া কী করিব ও অন্যান্য বক্তৃতা
শাহাদুজ্জামান
আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরি
শাহাদুজ্জামান
চ্যাপলিন আজো চমৎকার
শাহাদুজ্জামান
বইটির বিস্তারিত দেখুন
| Title | কয়েকটি বিহ্বল গল্প |
| Author | শাহাদুজ্জামান |
| Publisher | মাওলা ব্রাদার্স |
| Edition | ৩য় মুদ্রণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 72 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.21 Kg |
| ISBN | 9844100592 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
16 Ratings and 9 Reviews
পাঠকদের মন্তব্য
৯টি
Zahedul Islam , Apr 29, 2026
"লেখকের প্রথম পড়া গল্পগ্রন্থ। প্রিয়।"
Siam Ihsan , Dec 4, 2022
"পড়া শুরু করলে মনে হয় পুরাটা বই শেষ করে উঠি"
iftekhar shishir , Aug 14, 2022
"all okay"
Arefin Sohan , Apr 7, 2022
"Bcs digest"
Md. Abir Hossan , Feb 25, 2021
"Very good!"
Md. Nazmush Shakib , Nov 13, 2019
""শাহাদুজ্জামান নিরীক্ষাধর্মী লেখা লিখতে পছন্দ করেন। এই বইটাও তার সেই সিগনেচার স্টাইলে লেখা। লেখকের একজন মুগ্ধ ভক্ত হিসেবে বইটা আমি গোগ্রাসে গিলেছি। কিন্তু আমার যেটা মনে হয়েছে - এই বইটাতে সেই স্বপ্নীল, ঘোর লাগা, অবচেতনেই কলজে কাঁপিয়ে দেয়া শাহাদুজ্জামানের উঁচু স্বরটা একটু যেন ম্রিয়মাণ! প্রথম গল্পটা অসাধারণ, মনে দাগ কাটার মত। কিন্তু পরের গল্পগুলোয় লেখকের সেই জাদুর কাঠি অনেকটাই যেন ঘুমিয়ে ছিল। আমরা শাহদুজ্জামানের কাছ থেকে আরো অনেক ঘোরলাগা দুপুর -সন্ধ্যা-রাত চাই। চাই মেঘের ভেলায় সোনালী সিংহ দেখতে। ইলিয়াস-জহির-ছফা-শওকত আলী চলে যাওয়ার পর আমরা যারা এক বুক হাহাকার আর ভালোবাসা নিয়ে কাউকে খুঁজে ফিরছি তাদের অন্যতম ভরসার জায়গা শাহাদুজ্জামান। ভালো থাকুন প্রিয় লেখক...আমাদের জন্য সৃষ্টি করুন নতুন নতুন সব ঘোর লাগা মূহুর্ত।""
Neel kontho , Oct 25, 2019
"এই গল্পগুলোর মত চমকপ্রদ ১৪টি গল্পের সমাহার 'কয়েকটি বিহ্বল গল্প'। মাত্র ৭২ পৃষ্ঠার এই বইয়ের প্রতিটি গল্পই স্বতন্ত্র এবং প্রতিটি গল্প পড়ে পাঠক বিহ্বল হবেন। আমার পড়া অন্যতম সেরা একটি গল্পগ্রন্থ এই বইটি। ১৯৯৬ সালে এই বইয়ের পান্ডুলিপির জন্য লেখক "মাওলা ব্রাদার্স কথাসাহিত্যিক পুরস্কার" অর্জন করেন। ভিন্ন স্বাদের গল্প পড়তে আগ্রহীদের জন্য বইটি হাইলি রিকমেন্ডেড।"
Mitul Rahman Ontor , Mar 31, 2019
"কয়েকটি বিহ্বল গল্প। প্রকাশিত হয় জানুয়ারি, ১৯৯৬ সালে। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য ১৬০টাকা। ৭২ পেজের ছোট্ট একটি বই। ১৪টি ছোট গল্পের সংকলন। শাহাদুজ্জামানের বিহ্বল গল্পগুলির মাঝে ভিন্ন এক আমেজ পেয়েছি। সমাজ পরিবর্তনের বা Revolution এর আকাঙখা, সমাজের কদর্যতা, আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা... অনেক কিছুই খুজে পাওয়া যায়। ভিন্ন ফ্লেভারের ছোট গল্প। এক বসায় পড়ে ফেলতে পারবেন এবং হতাশ হবেন না, এতটুকু বলতেই পারি। দিন দিন লেখক শাহাদুজ্জামানের ফ্যান হয়ে যাচ্ছি। ক্রাচের কর্ণেল, একজন কমলালেবু, খাকি চত্ত্বরের খোয়ারির পর "কয়েকটি বিহ্বল গল্প" ও আমাকে মুগ্ধ করেছে। যারা ছোটগল্প ভালোবাসেন তাদের জন্য অবশ্যই বইটি Recommended থাকলো! ব্যক্তিগত রেটিংঃ ৪.৫ (প্রগতিতে ৪ তারকা দিয়ে একটু কিপ্টেমিই করলাম। কেননা এই লেখকের প্রতি এক্সপেকটেশন এখন অনেক বেশি 3 )"
jami jahan , Jul 1, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই-কয়েকটি বিহ্বল গল্প লেখক- শাহাদুজ্জামান ধরণ-গল্প সংকলন পৃষ্ঠা-৭১ মূল্য-১৬০ মাওলা ব্রাদার্স প্রকাশনী "কয়েকটি বিহ্বল গল্প" ১৯৯৬ সালে এই বইয়ের পান্ডুলিপির জন্য লেখক "মাওলা ব্রাদার্স কথাসাহিত্যিক পুরস্কার" অর্জন করেন। এই লেখকের সাথে আমাকে যিনি পরিচয় করিয়েছিলেন , উনাকে আমি হারিয়ে ফেলেছি। কোনদিন খুঁজে পাওয়ার আশা একেবারেই নগন্য। যাই হোক, নামকরণ ই আমাকে বিহ্বল করে দিয়েছে। বিহ্বল শব্দের মানে হলো, অভিভূত হওয়া বা কোন কিছু দেখে, শুনে, জেনে আত্মহারা হওয়া। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকা। এই অনুভূতি, ব্যক্তির মানসিক অবস্থা।লেখক আমাদের নিমন্ত্রণ জানালেন এমন কতগুলো গল্প পড়তে, যা পড়ার পর পাঠকের চিন্তাশক্তি কিছুটা ধীরে কাজ করবে। হ্যাঁ, কথা গুলো সত্যি। মোট ১৪ টি গল্পের এই গল্প সংকলন একই সাথে দিবে ভিন্ন স্বাদ। সেই সাথে পাঠক অভিভূত হবেন গল্পের একেকটার মর্মার্থ উদ্ধারে। জীবনের পথে চলতে প্রতিদিনিই কিছু না কিছু আমাদের চোখে বিস্ময় রূপে প্রকাশিত। এটা কখনো উচ্ছ্বাস কখনো কখনো বা হতবাক করা অনুভূতিতে।বিহ্বলতা আমাদের খুব একটা অপরিচিত নয়। সংকলনের সব গুলো গল্পই অভিনব। একই সাথে স্বতঃস্ফূর্ত, ভাষাশক্তি আর আঙ্গিক বৈচিত্র্যে শাহাদুজ্জামান তার প্রতিটি গল্পে অবতারণা করেছেন স্বতন্ত্র এক একটি প্রসঙ্গের। এবং তার কৌতুহল ব্যাপ্ত হয়েছে মুক্তিযুদ্ধ, সামরিক শাসন, সন্ত্রাস, ক্ষুধা, যৌনতাসহ একটি কাঁঠালপাতা কিংবা ডোডো পাখি অবধি। একদিকে পরাক্রান্ত বাস্তব অন্যদিকে বিহ্বল ব্যক্তি। এর মাঝখানের ভয়, ভুল, ক্ষতি, আনন্দই গল্পগুলোর বিষয়। সাহিত্য পাঠ করাকে যারা জীবনচর্চার অংশ বলে মনে করেন গল্পগুলো তাদের গভীরে দাগ কেটেই যাবে। বইয়ের ক' পাতা উল্টাতেই উৎসর্গ পাতাতে পাঠক কে থমকে যেতে হবে কিছুক্ষণ। পাপড়ীন নিত্য স্বরণ রাখি তোমার সেই উচ্চারণ, 'যে আমার নীরবতা বোঝে না সে আমার ভাষাও বুঝবে না' প্রথম গল্প হলো, 'এক কাঁঠাল পাতা আর মাটি ঢেলার গল্প ' - নাম টা শুনে যে গল্পই মনে আসুক না কেন, এই গল্প পাঠকের মনে উঁকি দিবে বাস্তবতা নিয়ে। লেখার শৈল্পিকতায় মুগ্ধ হবেন পাঠক। সে সাথে বিহ্বলও। ২য় গল্পের নাম-'অগল্প'। লেখকের প্রথম মৌলিক গল্প লেখার সময় লেখক ঠিক বুঝতে পারছিলেন না গল্পের নাম কি দেওয়া যায়। কেন না তিনি নিশ্চিত ছিলেন না, এটা ঠিক গল্প হয়ে উঠলো কিনা। নাম দিলেন 'অগল্প'। লেখকের যাই মনে হোক না কেন, আমার কাছে এই গল্প সেরা গুলোর মধ্যে অন্যতম। 'ক্যালাইডোস্কোপ' - একটি পারিবারিক সমস্যা বিষয়ে আলাপ করতে করতেই গল্পের শুরু। পুরো গল্প জুড়ে পরিবারের সব চরিত্র গুলোই একে একে সামনে আসে। "ডোডো পাখির জন্য নষ্টালজিয়া" -প্রকৃতি প্রেমী এই গল্প। মানুষের অবহেলায় প্রকৃতির প্রতিশোধ। এই গল্পে লেখক সেটাই জানান দিয়েছেন। " হারুনের মঙ্গল হোক"- আমাদের সমাজের শিক্ষিত বেকারদের জন্য, কোন এক বেকার যুবকের আত্মকথা। "মিথ্যা তুমি দশ পিঁপড়া"- গল্পে এক যুবকের তিনটে চিঠি । প্রথম টা মাকে, ২য়টি প্রেমিকা আর ৩য় টা বন্ধুর কাছে। সে চিঠি পাঠে পাঠক বুঝতে পারেন, একজন যুবক সমাজকে নতুন রূপে তৈরিতে বদ্ধপরিকর ছিলো। অথচ সেনাজীবনে প্রবেশ করে তার মনোভাব পাল্টাতে শুরু করে। আর তাই সে চিঠিতে তুলে ধরে। কি করে এক মুক্ত মন, শৃঙ্খলের বেড়িতে আবদ্ধ হয়। "ক্ষত যত ক্ষতি তত"- এই গল্প নোংরা বাস্তবতার আরো একটি উদাহারণ। এক হতভাগী মমতাজের গল্প। "জ্যোৎস্নালাকের সংবাদ"- চাঁদের ভরা জোসনায় ভেসে যায় চার দিক। এরকম মানুষে ভাসমান চারদিকে যারা মুখে ধর্মের বুলি আওরায়, অথচ তাদের দ্বারাই হয়ে থাকে সব থেকে বড় অধর্ম। স্বপ্নভঙ্গের এক নিদারুণ যন্ত্রণার চিত্র এঁকেছেন গল্পের পরিনতিতে। "স্যুট টাই অথবা নক্ষত্রের দোষ"- এক মূল্যবোধের অবক্ষয়ে তাড়িত বিবেকের সাবধানী। এটাতে আছে সততার সুক্ষ বিচার। "কতিপয় ভাবুক"- মানুষ যখন ভাবে , তখন তাকে সুন্দর দেখায়।আর তাদের ভাববার জন্য লেখক একটি বানানো গল্প দিলেন। আর সেই গল্প মনোযোগের সাথে শুনে উত্তর বের করতে হবে কিছু প্রশ্নের। একই বিষয়ে একই মতামত কখনই দুজন মানুষের হয় না। এই গল্পে লেখক ভাবনার জঠিলতার স্বাক্ষর রেখেছেন। "কিছু শিরনামা"- গল্প কিনা লেখকও নিশ্চিত নন। লেখকের বানীতে, তিনি এই লেখাকে কবিতা আবৃত্তি অনুষ্ঠানেও শুনেছেন। যাই হোক, দু পৃষ্ঠায় ৪ টি শিরোনামে এর সমাপ্তি হয়েছে। "যুবতী কাছে এলে সাপের জিহ্বার মতো কাপতে থাকে যুবকের মন।" "মারাত্মক নিরুপম আনন্দ"- এই গল্পে এক কনিষ্ঠ আর এক জ্যেষ্ঠর কতপোকতন। যেখানে প্রাকৃতিক দৃশ্যের পর্যালোচনায় উঠে আসে দর্শন। বইয়ের প্রতিটি গল্পই আমাকে আকর্ষণ করছিলো, বিশেষ করে" এক কাঁঠাল পাতা আর মাটির ঢেলার গল্প, অগল্প, ক্যালাইডোস্কোপ, ক্ষত যত ক্ষতি যত, কতিপয় ভাবুক, মারাত্মক নিরুপম আনন্দ গল্পগুলো। আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিলো। আমি কখনো মুগ্ধ হয়েছি। কখনোও বিস্মিত। গল্প গুলো আমাকে উপলব্ধি করিয়েছে জীবনের মূল্যবোধ।একই সাথে স্বাধীনতা, ক্ষুধা আর বর্বরতার। যা থেকে আজও নিস্তার মেলেনি আমাদের সমাজের। শাহাদুজ্জামান অসাধারণ একজন কথাসাহিত্যিক। তার রচিত ‘কয়েকটি বিহ্বল গল্প’ যেন একটি আয়না স্বরূপ। যে আয়নায় তাকালে আমাদের আশপাশের অসম্ভব সত্য গুলো অনুধাবন করতে পারি। ব্যতিক্রমী এবং নিরীক্ষাধর্মী গ্রন্থগুলোর মধ্য দিয়ে শাহাদুজ্জামান মননশীল বাংলা কথাসাহিত্যের বিদগ্ধ পাঠক- পাঠিকার কাছে হয়ে উঠেছেন অনিবার্য নাম। রেটিং৫/৫ প্রগতি লিংক- https://www.progoty.com/book/5323/কয়েকটি-বিহ্বল-গল্প [ছবি কালেক্টেড]"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
is it available?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কয়েকটি বিহ্বল গল্প" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: