১ম প্রকাশ, ২০১৬
গোল্ডেন বুদ্ধ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
দ্য ফারাও’স সিক্রেট
ক্লাইভ কাসলার
জার্নি অফ দ্য ফারাওস
ক্লাইভ কাসলার
ড্রাগন
ক্লাইভ কাসলার
সেল্টিক এম্পায়ার
ক্লাইভ কাসলার
এ ডেথ ইন টোকিও
কেইগো হিগাশিনো
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
হিসাশি কাশিওয়াই
বইটির বিস্তারিত দেখুন
| Title | গোল্ডেন বুদ্ধ |
| Author | ক্লাইভ কাসলার |
| Publisher | রোদেলা প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০১৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 352 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.52 Kg |
| Translator | হুজাইফা তুল ইয়ামান |
| Editor | অসীম পিয়াস |
| ISBN | 9789849170129 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিSusmita Roy , May 12, 2017
"#বুক_রিভিউ বইয়ের নাম: গোল্ডেন বুদ্ধ লেখক: ক্লাইভ কাসলার, ক্রেইগ ডার্গো অনুবাদক: হুজাইফা তুল ইয়ামান প্রকাশক: রোদেলা প্রকাশনী। ১ম প্রকাশ: ২০১৬ মুদ্রিত মূল্য: ৪২০ টাকা প্রগতি মূল্য: #কাহিনী_সংক্ষেপ: ১২৮৮ খ্রি: বর্তমান ভিয়েতনামের শাসকেরা কুবলাই খানের বাহিনীর সাথে যুদ্ধজয় উদযাপন করতে গোল্ডেন বুদ্ধ তৈরী করেন। মূর্তিটা তৈরী হয় লাওসের ৫৯৬ পাউন্ড খাঁটি স্বর্ণ দিয়ে, সিয়ামের জেড পাথরের চোখ, বার্মিজ রুবির মালা গলায়, পেটের কাছে থাইল্যান্ডের নীলকান্তমণি। মূর্তিটা ১ম দালাইলামাকে উপহার হিসেবে দেওয়া হয়। দীর্ঘ ৮৭ বছর গোল্ডেন বুদ্ধ তিব্বতের একটি আশ্রমে ছিল। পরবর্তীতে চাইনিজরা ১৪তম দালাইলামাকে নির্বাসনে যেতে বাধ্য করলে তিনি মূর্তিটা সাথে করে নিয়ে যান।কিন্তু ইউ এস এ যাওয়ার সময় ম্যানিলা এয়ারপোর্টে মূর্তিটটা গায়েব হয়ে যায়। অনেকদিন পর মূর্তিটা নিলামে তোলা হয়। উইন্সটন স্পেনসর ২০০ মিলিয়ন ডলার দিয়ে এটি কিনে নেন। এদিকে আবার ল্যাংস্টন ওবারহল্ট সাবেক CIA এজেন্ট জুয়ান ক্যাব্রিলোকে নিযুক্ত করেন গোল্ডেন বুদ্ধকে ফেরত আনা এবং দালাইলামাকে তিব্বতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে স্পেনসর এর কাছে থেকে গোল্ডেন বুদ্ধ কিনে নিতে চান একজন বিলিওনিয়ার। কার ভাগ্যে জুটবে গোল্ডেন বুদ্ধ? স্পেনসর, বিলিওনিয়ার নাকি ক্যাব্রিলো? আবার ব্যাপারটাকে আরো জটিল করে তোলার জন্য আছে ম্যাকাউ পুলিশ ডিপার্টমেন্ট, চাইনিজ সরকার, রাশিয়া। আর গোল্ডেন বুদ্ধ নিয়ে এতো টানাটানি কেন? কারণ এর সাথে জড়িয়ে আছে সমগ্র তিব্বতের ভবিষ্যত আর একটি অনাবিষ্কৃত তেলখনির ভাগ্য। #পাঠ_প্রতিক্রিয়া: ক্লাইভ কাসলারের বই সবসময়ই আমার পছন্দ। উনার বইগুলো রহস্য আর সাসপেন্সে ভরা থাকে। এই বইটাও এর ব্যতিক্রম নয়। প্রথমের দিকে কাহিনী বুঝতে একটু সময় লেগেছে কিন্তু কিছুটা পড়ার পর মনে হয়েছে এ বই শেষ না করে উঠে যাওয়া যায় না। রহস্য যাদের পছন্দ তারা পড়তে পারেন। :) :)"
মাসুম আহমেদ আদি , Oct 17, 2016
"বইয়ের নাম গোল্ডেন বুদ্ধ। কেন? সেই উত্তর জানতে হলে বেশ অনেকটা পেছনে যেতে হবে। আজ থেকে ৭২৮ বছর আগেকার কথা। বর্তমানে যেটা ভিয়েতনাম, সেটার শাসকেরা কুবলাই খানের সাথে যুদ্ধে জিতে যায়। জয় উদযাপন করতে তারা বুদ্ধের একটি মূর্তি বানায় ৫৯৬ পাউন্ড খাটি সোনা দিয়ে। সিয়ামের জেড পাথর দিয়ে বানানো হয় চোখ। বার্মিজ রুবি দিয়ে বানানো একটা মালা পরানো হয় গলায়। পেটের কাছে একটা নীলকান্তমণি বসানো। নাভিতেও একটা উজ্জ্বল পাথর বসানো। বুদ্ধের সেই মূর্তিটা ১৩৭২ সালে প্রথম দালাই লামাকে উপহার হিসেবে দেয়া হয়। এরপর বহুবছর সেটা তিব্বতের একটা আশ্রমে ছিল। ১৯৫৯ (আমি জানতাম ১৯৫৮) সালে চীন যখন তিব্বত অধিগ্রহণ করে তখন চতুর্দশ দালাই লামা তিব্বত ত্যাগ করে ভারতের দিকে যাত্রা করেন। তখন তার সাথে ছিল তার অনুসারিগণ এবং সেই গোল্ডেন বুদ্ধ। দালাই লামা কে? তিব্বতের আধ্যাত্মিক প্রধান। ইনিই তিব্বতের শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী। তিব্বতি বিশ্বাসানুসারে দালাই লামা করুণাময় বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অবতার। ইনি তিব্বতে রাজকীয় মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিত্ব। তিব্বতের লাসা শহরে অবস্থিত বিলাসবহুল পোতালা প্রাসাদে দালাই লামা বসবাস করেন। বর্তমান চতুর্দশ দালাই লামা হলেন তেনজ়িন গিয়াত্সো। ইনি তিব্বতে শান্তিরক্ষায় অবদানের জন্য শান্তিতে নোবেল পেয়েছেন। বর্তমানে ফেরা যাক। কিউবার সান্টিয়াগো বন্দরে একটা কার্গো জাহাজ ভিড়ছে। জাহাজটার নাম ওরিগন। বাইরে থেকে লক্কড় মার্কা রদ্দি মাল মনে হলেও ভিতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। চারটা ম্যাগনেটোহাইড্রোডাইনামিক ইঞ্জিনে চলে এই জাহাজ। পানির স্রোত থেকেই শক্তি পায় এই ইঞ্জিন, কোনওরকম জ্বালানীর প্রয়োজন হয়না। কোনও শব্দও নেই। এই জাহাজে রয়েছে অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম এবং ওয়েপনস সিস্টেম। রয়েছে দুটা সাবমেরিন। সার্ফেস টু এয়ার মিসাইল রয়েছে। আচ্ছা, জাহাজের বর্ণনাটা পরিচিত লাগছে অনেকের? যারা নিয়মিত মাসুদ রানা পড়েন তারা এই জাহাজটার সাথে পরিচিত। জাহাজের মালিক আসলে এর স্টাফরাই। সবাই সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য। নেতৃত্বে আছেন হুয়ান রড্রিগেজ ক্যাব্রিলো। বর্তমানে একটা মিশনে সান্টিয়াগোতে আছে ওরা। এখান থেকেই নতুন একটা মিশন পায় । নির্বাসিত দালাই লামাকে ফিরিয়ে এনে তার হারানো মর্যাদা ফিরিয়ে দিতে হবে। এবং সাথে নিয়ে আসতে হবে গোল্ডেন বুদ্ধকে। কিন্তু গোল্ডেন বুদ্ধ যে এই মুহূর্তে একটা বে আইনি নিলামে। কিভাবে? সবটাই বলে দেব? সেবা প্রকাশনীর বরাত দিয়ে ক্লাইভ কাসলারের লেখার ধরণের সাথে মোটামুটি পরিচিত ছিলাম। কাসলারের প্রায় সবগুলো বইই কোনও না কোনও মাসুদ রানার বইয়ে এডাপ্টেশন হয়েছে। পূর্ণাঙ্গভাবে ক্লাইভ কাসলারের বই এটাই প্রথম পড়ছি। সাথে আছেন ক্রেইগ ডার্গো। ক্রেইগ ডার্গোর লেখার সাথে আমার পরিচয় নেই। এটাই প্রথম। এবং হলফ করেই বলতে পারি পরিচয় পর্বটা আরামদায়ক ছিল। গল্পের শুরুর দিকে ভূমিকাটা একটু বোরিং লাগতে পারে। কিন্তু যেইনা ভূমিকা শেষ করে মূল কাহিনীতে ঢুকবেন, বেরুবার আর চান্স পাবেন না। সাসপেন্সে ঠাসা একটা বই। মাঝে মাঝেই হয়তো সাসপেন্স হজম করতে বেগ পেতে হতে পারে। আমি এইক্ষেত্রে এক পৃষ্ঠা আগে থেকে আবার পড়ি :D এই বইয়ের অনুবাদক আমাকে বলেছিলেন, বেশি প্রত্যাশা রাখবেন না ভাই, ওরিগন ফাইলস সিরিজের মধ্যে এটার কাহিনীই সবথেকে দুর্বল। আমি বলেছিলাম, আমি পড়ার সময় কোনও প্রত্যাশা রাখিনা। পড়ার পর হিসাব করি কতটুকু পেলাম :D ও হ্যাঁ বলতেই তো ভুলে গেছি, এটাই ওরিগন ফাইলস সিরিজের প্রথম বই। প্রকাশ হয়েছিল ২০০৩ এ। এখন পর্যন্ত সবমিলিয়ে এই সিরিজের বই এগারোটি। রিয়াজ ভাইয়ের কাছে আবদার বাকিগুলোও যেন খুব শিঘ্রই অনুবাদ করে প্রকাশ করার ব্যবস্থা করেন। হুজাইফা বলেছিলেন, এটার কাহিনীই নাকি একটু দুর্বল। আমি তো এই দুর্বল কাহিনী পড়েই এই সিরিজের ফ্যান হয়ে গেছি। বাকিগুলো পড়লে তো পাগল হয়ে যাবো :D অনুবাদ ভালো হয়েছে, তবে বইয়ের ভূমিকার কারণে প্রথমদিকে একটু বোরিং লাগতে পারে। আমি বইটির ভূমিকা পড়তে সময় নিয়েছি তিনদিন। ভাবা যায়? তারপর একটানা ১৫ দিন ধরিইনি বইটি। অন্য কোনও বইও পড়তে পারিনি। রিডার্স ব্লকে ছিলাম। ১৫ দিন গ্যাপ দিয়ে যখন মূল কাহিনীতে ঢুকলাম তখন খালি আফসোস করেছি, এতদিন কেন খালি খালি বসেছিলাম। কিছু জায়গায় বানানের ভুল রয়েছে। কয়েক জায়গায় ওরিগনকে অরিগন বলা হয়েছে। এগুলো মূলত টাইপিং মিসট্যাক। ধর্তব্যের মধ্যে রাখিনি। এছাড়া পুরো বইয়ের অনুবাদ প্রাঞ্জল লেগেছে আমার কাছে। (আবার শুধু ভূমিকাটুকু পড়েই কেউ চ্যালেঞ্জ করবেন না প্লিজ)। রোদেলার বইয়ের বাধাই নতুন করে কিছু বলার নেই। এখন পর্যন্ত হতাশ করতে পারেনি আমাকে। প্রচ্ছদটাও সুন্দর হয়েছে। এক কথায় সব দিক দিয়ে বইটি চরম উপভোগ্য। ওরিগনে আপনাদের স্বাগতম :)"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"গোল্ডেন বুদ্ধ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: