হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ড্রাগন - ক্লাইভ কাসলার এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০০৮

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ড্রাগন

6 Ratings | 3 Reviews
TK. 301 TK. 350 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

“ড্রাগন" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ১৯৪৫ সালের এক কাল রাতে আলাস্কা ছেড়ে আকাশে উড়েছিলাে। একটি বােমারু বিমান, উদ্দেশ্য ছিলাে জাপানের হিরােশিমা এবং। নাগাশাকির পর আর...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

“ড্রাগন" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ১৯৪৫ সালের এক কাল রাতে আলাস্কা ছেড়ে আকাশে উড়েছিলাে। একটি বােমারু বিমান, উদ্দেশ্য ছিলাে জাপানের হিরােশিমা এবং। নাগাশাকির পর আরাে একটা শহরে আণবিক ব
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ড্রাগন
Author ক্লাইভ কাসলার
Publisher রোদেলা প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০০৮
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 384
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.59 Kg
Translator মখদুম আহমেদ
ISBN 9847011700359
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.17

6 Ratings and 3 Reviews

★★★★★
2
★★★★☆
3
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩টি
Manna Chakraborty

Manna Chakraborty , Jul 20, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Rashel

Rashel , Jan 17, 2017

★ ★ ★ ★ ★

"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগীতা। বই- ড্রাগন। লেখক- ক্লাইভ কাসলার। অনুবাদ- মখদুম আহমেদ। ধরন- অ্যাডভেঞ্চার, সাসপেন্স। পৃষ্ঠা- ৩৫৬। প্রকাশনী- রোদেলা। প্রধান চরিত্র- ডার্ক পিট, অ্যাল জিওর্দিনো, অ্যাডমিরাল জেমস স্যানডেকার, হিদেকি সুমা, কোরেরি ইয়োশিশু, ইচিরো সুবোই, মুরো কামাতোরি, রেইমন্ড জর্ডান, ডোনাল্ড কার্ণ, লরেন স্মিথ, ষ্টেসি। শুরুটা হয় দিত্বীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। হিরোশিমা ও নাগাসাকি ছাড়াও জাপানের আরো একটি শহরে অ্যাটম বোমা ফেলতে এগিয়ে যায় আমেরিকার বোমারু বিমান বাহিনীর বিশেষ একটি টিম যা ডেনিংশ ডেমন নামে পরিচিত। কিন্তু সেই বিমান গায়েব হয়ে যায়। কেউ জানেনা পরবর্তীতে কি হলো সেই প্লেনের ভাগ্যে। ১৯৯১সালে একটি অদ্ভুত ঘটনায় টনক নড়ে যায় মার্কিন সরকারের। প্রশান্ত মহাসাগরে একটি জাপানি কার্গো জাহাজে পারমাণবিক বিস্ফোরন ঘটে। কাছাকাছি থাকা আরো দুটো জাহাজ ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়া একটি ব্রিটিশ জাহাজ থেকে সাবমারসিবলে করে কিছু লোক পানিতে নেমেছিলো। ভাগ্যক্রমে তারা বিস্ফোরন থেকে বেচে যায়। পানিতে আটকা পড়ে যায় সাবমারসিবলটি। যখন তাদের উদ্ধারের আশা প্রায় নেই তখন সেখানে আগমন ঘটে নুমার জায়ান্ট সাবমারসিবল চালক ডার্ক পিট ও অ্যাল জিওদির্নো। নিজের জীবনের ভয়ানক রিস্ক নিয়ে ডার্ক পিট রক্ষা করে পানিতে আটকে পড়া সমস্ত সদস্যদের। দাতেঁ দাঁত চেপে প্রতিঙ্গা করে ডার্ক, যেই এরজন্য দায়ী তাকে দেখে নেবে সে। হিদেকি সুমা। জাপানের মুকুটহীন সম্রাট। প্রাচীন জাপান ও জাপানি কালচারের পৃষ্ঠপোষক। তার কতো টাকা আছে তা সে নিজেও জানেনা। জাপান থেকে একটু দুরে সোসেকি দ্বীপে সে বানিয়ে নিয়েছে তার ব্যাক্তিগত এক জগত যা অত্যাধুনিকতার চূড়ান্ত। নতুন এক পৃথিবী গড়তে চায় সে। যার প্রভূত ক্ষমতা থাকবে জাপানিদের হাতে। সবখানে হবে জাপানের সংস্কৃতির চর্চা। সবাই জাপানিদের হাতের পুতুল হয়ে থাকবে। আর সে হবে সেই পৃথিবীর অধীশ্বর। তারজন্য তার প্রধান শত্রু আমেরিকাকে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করেছে সুমা। সুমার এই প্রজেক্টের নাম কেইটন প্রজেক্ট যা সে এবং তার বাবার বন্ধু কোরেরি ইয়োশিশু মিলে পরিচালনা করছে। দুঘর্টনাজনিত বিস্ফোরনের খবর যথাসময়ে তারা পেয়ে যায়। কিন্তু পরিকল্পনা মোতাবেক এগিয়ে যায় তাদের কেইটন প্রজেক্ট। হিদেকি সুমা চায় ধ্বংস করে দেবে সে বিশ্বের অর্থনিতী। যে তার বিরুদ্ধে দাড়াবে তাকে জানে নয়, ভাতে মারবে হিদেকি সুমা। ওদিকে তোলপাড় হয়ে যায় আমেরিকায়। প্রতিরক্ষা বিভাগের দুই প্রধান রেইমন্ড জর্ডান ও ডোনাল্ড কার্ন মিলে বিভিন্ন এজেন্টদের নিয়ে একটি মাল্টি ইন্টেলিজেন্স টিম গঠন করেন। ক্লান্ত ডার্ক ও অ্যালকেও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এদিকে দুই সিনেট সদস্য মাইক ডিয়াজ ও লরেন স্মিথকে কিডন্যাপ করা হয়। লরেনকে ধরে নিয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে যায় ডার্ক। যে করেই হোক তার দীর্ঘদিনের প্রেমিকাকে উদ্ধার করতেই হবে। ক্লাইভ কাসলারের দুর্দান্ত এক মাষ্টারপীস এই বই। পাতায় পাতায় সাসপেন্স। পাঠকের মাথা ঘুরিয়ে দেবার মতো কাহিনী। এটা রানা সিরিজে জাপানি ফ্যানাটিক নামে অ্যাডাপ্ট করা হয়েছে। বইটার কিছু সমালোচনা করা দরকার। বরং বলা যায় প্রকাশনীর। এই প্রথম কোনো বই পেলাম যেখানে একশোরও বেশী ভুল বানান পাওয়া যাবে। একদম সাধারন বানানে পর্যন্ত ভুল করে রেখেছে। কোন প্রুফ রিডারকে দিয়ে কাজ করিয়েছিলো আল্লাহই জানে। এছাড়া মে ডে বইটার মতো এখানেও একটি যায়গায় রানার সাথে গুলিয়ে ফেলা হয়েছে। এরকম নেতিবাচক মান আসলে আশা করা যায় না। বানান ভুলের রেকর্ড ছাড়িয়ে গেছে এই বই। তারপরও কাহিনী এতো দারুন যে শেষমেষ না পড়ে ওঠা যায়নি। পাঠকদের উদ্দেশ্যে ছোট্ট উপদেশ, পড়ার সময় গুগলকে হাতে রাখবেন। যখন কোনো সাবমারসিবল বা গ্লাইডারের বর্ণনা দেওয়া হবে তা একবার গুগল ইমেজে দেখে নিলে পড়তে সুবিধা হবে। নাহলে কঠিন মনে হবে বইটি। কারন এখানে অনেক ভৌগলিক, ঐতিহাসিক, সমুদ্র বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির ব্যাপার আনা হয়েছে। সেসব না বুঝলে সুন্দর এই বইটিকে বোরিং মনে হবে। সবার প্রতি পড়ার আহবান রইলো। রেটিং- ৪.৮০/৫.০০"

Jubayer Ahammad

Jubayer Ahammad , Oct 15, 2016

★ ★ ★ ★ ★

"বই - ড্রাগন লেখক - ক্লাইভ কাসলার অনুবাদ - মখদুম আহমেদ প্রকাশনা - রোদেলা প্রকাশনী দাম - ৩৫০ /- বই রেটিং - ৫/৫ অনুবাদ রেটিং - ৫/৫ . প্রথমেই বলে রাখা ভালো প্রিয় লেখকের তালিকায় ক্লাইভ কাসলার এর নাম আমার কাছে সবার উপরে। ড্রাগন বইটা সেই জায়গা আরো অনেক বেশি পোক্ত করেছে। কাসলারের অন্য আর দশটা লেখার মত ড্রাগনের শুরুটাও ইতিহাসের পাতা থেকেই। যার শেষ বর্তমানে। প্রতিহিংসাপরায়ণ জাপানি অর্থনৈতিক সম্রাট হিদেকি সুমার ক্ষিপ্র মেধা, অসংখ্য পারমাণবিক বোমা, সামুরাই যোদ্ধা কামাতোরি আর অসামান্য বুদ্ধির তোশি কুদোর বিপরীতে নিউক্লিয়ার সায়েন্টিস্ট, কম্পিউটার বিশেষজ্ঞ ইরাম হিয়েজার আর দুই অসামান্য সাহসী আল জিওদার্নো এবং ডার্ক পিট। এখানে আছে অর্থনীতি, রাজনীতি আর এডভেঞ্চার এর পূর্ণ স্বাদ। কাসলারের কাছ থেকে পাঠক যা আশা করেন তার পুরোটাইই পাবেন। আর মখদুম আহমেদ এর অনুবাদ আপনাকে নিয়ে যাবে বইয়ের চেয়েও অনেক গভীর এক রাজ্যে। . কাহিনী সংক্ষেপ - . মেজর চার্লস ডেনিংস। এক অসামান্য ইতিহাসের সামনে দাঁড়িয়ে। পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা'মায়ের নিঃশ্বাস' নিক্ষেপ করতে যাচ্ছেন জাপানের ওসাকায়। কিন্তু কিছু ত্রুটি থাকায় সে বোমা কখনোই বিস্ফোরিত হতে পারেনি। বোমা সমেত সাগরে ঘুমিয়ে 'ডেনিংস ডেমনস'। . আটলান্টিক সাগরে হঠাৎ এক বিস্ফারণ। সাগরের উপরের এক গাড়িবোমার বিস্ফোরণের ঢেউ লাগে তলদেশে থাকা 'নুমা'র প্রজেক্টে। চারমাস সাগরমন্থন শেষে মাটিতে আসতে বাধ্য হন ডার্ক পিট। এসেই জড়িয়ে পড়েন ভয়ানক এক ড্রাগনের সামনে। শুরু হয় ইঁদুর বেড়াল খেলা। হিদেকি সুমার নিউক্লিয়ার বোমার সন্ধানে মাঠে নামেন আরো কিছু ক্ষুদ্র টিমের সাথে। কিন্তু যুক্তরাষ্ট্রের গঠিত 'মাল্টি এজেন্সি ইনভেস্টিগেটিভ টিম' এই রয়েছে বিশ্বাসঘাতক। যারা ইউএস এ বেড়ে উঠেছে ইউএস কে ভূপতিত করার বাসনায়। হিদেকি সুমার এই অনুগত ব্যক্তিরাই হয়ে ওঠে সারা বিশ্বের বিপদ। রাজনৈতিক মারপ্যাঁচে অপহৃত হন সিনেটর মাইক ডিয়াজ আর পিটের বাগদত্তা কংগ্রেস সদস্যা লরেন স্মিথ। ধীরে ধীরে একটা ব্যক্তিগত লড়াইয়ে নেমে যান ডার্ক পিট। . জাপানে অসফল অবতরণ করেন পিট। মুখোমুখি হন সামুরাই যোদ্ধা কামাতোরির। ফেন্সিং এ পদক জয়ী ডার্ক পিট কি পারবেন কামাতোরির সাথে? কিংবা শেষ পর্যন্ত আবার কেন জেগে উঠল ডুবে যাওয়া 'ডেনিংস ডেমনস'? ডার্ক পিট কি হারিয়ে গেলেন চিরতরে? সবটা জানার জন্য পড়তে হবে ৩৭৯ পৃষ্ঠার 'নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার' বই 'ড্রাগন'।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ড্রাগন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ড্রাগন পাতা: 1 / 11
পাতা 2
ড্রাগন পাতা: 2 / 11
পাতা 3
ড্রাগন পাতা: 3 / 11
পাতা 4
ড্রাগন পাতা: 4 / 11
পাতা 5
ড্রাগন পাতা: 5 / 11
পাতা 6
ড্রাগন পাতা: 6 / 11
পাতা 7
ড্রাগন পাতা: 7 / 11
পাতা 8
ড্রাগন পাতা: 8 / 11
পাতা 9
ড্রাগন পাতা: 9 / 11
পাতা 10
ড্রাগন পাতা: 10 / 11
পাতা 11
ড্রাগন পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।