হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দ্য পোয়েট - মাইকেল কনেলি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৭

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দ্য পোয়েট

53 Ratings | 29 Reviews
TK. 468 TK. 600 -22% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"দ্য পোয়েট" বইয়ের পিছনের কভারের লেখা: ক্রাইম রিপাের্টার জন ম্যাকেভয়ের কাজ আবর্তিত হয় মৃত্যুকে ঘিরে। কিন্তু তার পুলিশ অফিসার যমজ ভাই যখন আত্মহত্যার পথ বেছে নে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"দ্য পোয়েট" বইয়ের পিছনের কভারের লেখা: ক্রাইম রিপাের্টার জন ম্যাকেভয়ের কাজ আবর্তিত হয় মৃত্যুকে ঘিরে। কিন্তু তার পুলিশ অফিসার যমজ ভাই যখন আত্মহত্যার পথ বেছে নেয় তখন অবসাদ থেকে মু
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দ্য পোয়েট
Author মাইকেল কনেলি
Publisher বাতিঘর প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০১৭
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 477
Country বাংলাদেশ
Language বাংলা
Category Mystery, Detective, Horror, Thriller and Adventure
Weight 0.62 Kg
Translator সালমান হক
ISBN 9848729440
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.53

53 Ratings and 29 Reviews

★★★★★
29
★★★★☆
23
★★★☆☆
1
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২৯টি
Junayed

Junayed , Sep 2, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"one of the greatest crime thiller I have ever read"

Jannatul Ferdouse

Jannatul Ferdouse , Aug 7, 2025

★ ★ ★ ★ ★

"একদম শেষ পর্যন্ত আঁকড়ে রাখার ক্ষমতা আছে বইটার। A must-read book!"

Nusrat Nandini

Nusrat Nandini , Mar 14, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটা বই। গল্পের প্রতিটা মোড়ে নতুন নতুন টুইস্ট। খুব সুন্দর অনুবাদ।"

আবিদুজ্জামান মজুমদার রাফিন

আবিদুজ্জামান মজুমদার রাফিন , May 28, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"This is undoubtedly one of the greatest thrillers of all time and for me personally, best I have ever read. This is what a thriller is all about. Everything about this book is exceptional, extraordinary, even the translation. I will recommend everyone to read it, PLEASE!"

Asaduzzaman Khan

Asaduzzaman Khan , Jan 11, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার বই। সালমান হকের একটু আগের বই বলে অনুবাদের মান হয়তো বর্তমানের মতো না। তবে, ওভারঅল রিকমেন্ডেড বুক।"

Piyal Roy

Piyal Roy , Aug 31, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এই রাতে 440 শর্ট খেলাম মনে হলো।গা গরম হয়ে গেলো।মাথা থেকে মনে হলো চুল উড়ে গেলো।কানের দুপাশ দিয়ে আগুন বের হচ্ছে এমন অনুভূতি হচ্ছে।মেরুদণ্ড বরাবর শীতলতা বয়ে গেলো।বইটা আসলেই এতো শক্তিশালী যে এটা পাঠককে স্বজ্ঞানে শীতলতার বৈচিত্র্য অনুভব করাবে।শেষ দিকের থ্রিলিং টা ছিলো আমার উপরে উক্ত ব্যাখ্যার ন্যায়।অনুবাদ ছিলো অত্যন্ত সাবলীল।বইটা কিনেছিলাম২০২১ সালে শখের বসে।শেষ করলাম ২৩ এ। বইটা শেষ করলাম আমক আমি। এখন রাত ২ টা বেজে ২৩ মিনিট।"

Manna Chakraborty

Manna Chakraborty , Jul 20, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Tamzid Rifat

Tamzid Rifat , May 8, 2023

★ ★ ★ ★ ★

"এ যাবত যত থ্রিলার পড়েছি বেশিরভাগ বইয়ের কাহিনির কোনো না কোনো পর্যায়ে এসে খানিকটা ধৈর্য্য হারিয়েছি নয়তো কিঞ্চিৎ ভ্রু সংকুচিত হয়েছে বিরক্তির জন্য কিন্তু এ বইটি এ জায়গায় অনন্য। বইটিতে কাহিনির ঘোড়া শুরু থেকে শেষ পর্যন্ত সমান গতিতে ছুটেছে বলা যায়। তবে মূল অ্যান্টাগোনিস্টের অপরাধী মনস্তত্ত্ব নিয়ে কিছু আলোচনা থাকবে আশা করেছিলাম যা অনুপস্থিত ছিলো। হয়তো সিরিজের ১ম বই, পরবর্তী বইগুলোতে এ সংক্রান্ত আলাদা প্লট থাকতে পারে। যাইহোক অনুবাদ বেশ ভালো ছিলো। বানান ভুলও তেমন ছিলো না। সর্বাপরি আপনি যদি থ্রিলার ভক্ত হন তবে এই বইটা উপেক্ষা করার সূযোগ নেই।"

Asif Talukder

Asif Talukder , Feb 3, 2023

★ ★ ★ ★ ★

"খুব ভালো একটি বই"

Nazmul ahmed

Nazmul ahmed , Dec 13, 2022

★ ★ ★ ★ ★

"দা পোয়েট এর চেয়ে রহস্য ও রোমাঞ্চকর উপন্যাস দ্বিতীয়টি নেই। প্রথম পাতা হতে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। এককথায় রুদ্ধশ্বাস ত্ত অতুলনীয়।৷৷ ব্যক্তিগত রেটিংঃ ১০/১০"

Nazmul Islam Sourav

Nazmul Islam Sourav , Jul 6, 2022

★ ★ ★ ★ ★

"The Poet হলো একটি উপন্যাস যেখানে পরদে পরদে রহস্য আর রোমাঞ্চ। সত্যি বলতে এমন উপন্যাস খুব কমই পড়েছি। ৪৭৭ পৃষ্ঠার বইয়ের ৪৫০ পৃষ্ঠা শেষ করেও জানতে পারেনি খুনি কে। আর যখন জানতে পারলাম কে আসল খুনি তখন একদম অবাক হয়ে গিয়েছিলাম। একদম টান টান উত্তেজনা অনুভব করেছি পুরো সময়। বইটা আসলেই বেস্ট। আমার ব্যক্তিগত রেটিংঃ ১০/১০।"

Navid Safa Nova

Navid Safa Nova , Mar 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারন।"

music zone

music zone , Feb 13, 2022

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি বই"

Riad Mahmud

Riad Mahmud , Feb 7, 2022

★ ★ ★ ★ ★

"আমার পড়া অন্যতম সেরা থ্রিলার বই , অনুবাদ ভালো হয়েছে , বই এর শেষ পর্যন্ত twist আর mystry 😍"

Avijit Paul

Avijit Paul , Dec 31, 2021

★ ★ ★ ★ ★

"highly recommended"

Md.Mazharul Islam Fahim

Md.Mazharul Islam Fahim , Jun 12, 2021

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি বই। একদম নাড়িয়ে দিয়েছে ভেতরটা।"

Abdullah Al Moin

Abdullah Al Moin , Apr 26, 2021

★ ★ ★ ★ ★

"সাইকোলজিক্যাল থ্রিলার "দ্য পোয়েট" বইটার শুরুটা বেশ রহস্যময়.. যখন পড়া শুরু করলাম বেশ ভালোই এগুচ্ছিলাম.. তবে গল্পের কাঠামোটা মোটামুটি তৈরি হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল জন ম্যাকেভয়ের সাথে আমিও কিছুটা পিংপং বলের মত এদিক ওদিক ছোটাছুটি করছি... কিন্তু লেখক আমাকে হতাশ করে নি.. লাস্ট 200 পেইজের সাসপেন্স আমাকে এতটাই টেনেছে যে বই ছেড়ে ওঠাটা ছিল রীতিমত অসম্ভব একটা ব্যাপার .. যাই হোক, পড়া শেষ করার পর বেশকিছু দিন একটা ঘোর কাজ করছিল, সব সময় মনে হচ্ছিলো কি যেনো একটা নেই.. লেখক সব কিছু সুন্দর করে গুছিয়ে বললেও শেষের দিকে কেন জানি বেশ অসমাপ্ত রেখেই ইতি টেনেছেন.. তারপর, অনেক খোঁজা খুঁজির পর জানতে পারলাম যে এটার আরেকটা সিকুয়াল আছে যার নাম "দ্য ন্যারোস"... এখন কি এক ঝামেলায় পড়লাম, এই বইটার অনুবাদও নেই, আবার ইংরেজি ভার্সনটাও কোথাও খুঁজে পাচ্ছি না.. তাই 2nd part- "the narrows" বইটার অপেক্ষায় রইলাম Happy reading"

Alauddin Rahat

Alauddin Rahat , Oct 28, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ"

Mehedy Hasan

Mehedy Hasan , Jul 9, 2020

★ ★ ★ ★ ★

"বেশি কিছু বলার দরকার নেই শুধু বলবো অসাধারণ একটা বই পড়ে শেষ করলাম। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষের টুইস্টটা বাকরুদ্ধকর।"

Khandaker Maidur Rahman

Khandaker Maidur Rahman , Feb 15, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ঘটনা খুবই সাধারণ, বিশেষ কিছু নেই। এর থেকে রবার্ট ল্যাংডন, শার্লক,পোয়ারোর বইগুলো ভালো।বইটি না কিনাই ভালো,টাকাটা পানিতে গেলো।"

Saikat Rahman

Saikat Rahman , Dec 16, 2019

★ ★ ★ ★ ★

"পশ্চিমা বিশ্বে সিরিয়াল কিলিং নিয়ে রচিত বইয়ের সংখ্যা কম নয়। তার মধ্যে মাইকেল কনেলির "দ্য পোয়েট" একটি বিশেষ জায়গা দখল করে আছে।আমার নিজের পড়া বইগুলোর মধ্যে একদম ওপরের দিকে তাকবে এই বইটি। বইটির অনুবাদ এক কথায় অসাধরণ হয়েছে। আমার মতে বইটি একবার হলেও পড়া উচিৎ।"

Topu

Topu , Nov 4, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"just wow"

BookHunter

BookHunter , Oct 17, 2019

★ ★ ★ ★ ★

"Denver crime-beat reporter Jack McEvoy specializes in violent death. So when his homicide detective brother kills himself, McEvoy copes in the only way he knows how--he decides to write the story. But his research leads him to suspect a serial killer is at work--a devious murderer who's killing cops and leaving a trail of poetic clues. It's the news story of a lifetime, if he can get the story without losing his life."

Parvez Alam

Parvez Alam , Aug 30, 2019

★ ★ ★ ★ ★

"প্রথমে অভিযোগ হচ্ছে, এত চমৎকার এক থ্রিলার বই এতদিনে কেন অনুবাদ করা হল? :D যারা মোটামুটি থ্রিলারের ভক্ত তাঁদের জন্য অবশ্যপাঠ্য বই দ্য পোয়েট! প্রথমেই বলে রাখি অনুবাদকের অনুবাদ যথেষ্ট ঝরঝরে ফলে এক টানা পড়ে যেতে আপনার সমস্যা হবার কথা না! সাংবাদিক জন ম্যাকেভয়ের কাজ মানুষের অস্বাভাবিক মৃত্যুগুলো নিয়ে সংবাদপত্রে খুটিনাটি তুলে ধরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাঁর আপন ভাইয়ের কাজ চাপলো তাঁর উপর। পুলিস অফিসার শন ম্যাকেভয় এর আত্নহত্যা! কিন্তু জন নিজে বিশ্বাস করতে পারেনি যে তাঁর ভাই আত্নহত্যা করতে পারে। তাই কেচো খুড়তে যেয়ে সাপ বের হবার মত বেরিয়ে পড়ল তাঁর ভাই কে খুন করা হয়েছে। শুধু তাঁর ভাই না বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে এমন কিছু পুলিশ অফিসার খুন হয়েছেন যেটা আত্মহত্যা হিসেবে ধরা হয়েছে। পুলিশ অফিসারদের লাস্ট কেস ছিল বিকৃত মানসিকতার কিছু খুন... এইদিকে সমান্তরালে খুনি চালিয়ে যাচ্ছে তাঁর কাজ। নতুন শিকারের জন্য ছুটে চলছে। পিছনে ফেলে রাখছে লাশ। অপরদিকে জন শেষ পর্যন্ত যেয়ে জুটল এফ বি আই এর টিমের সাথে। সাংবাদিক হওয়া স্বত্বেও এফ বি আই তাঁকে নিতে বাধ্য হল টিমে। একদিকে যেমন খুনি এগিয়ে যাচ্ছে তাঁর লক্ষ্যে এফ বি আই টিম আগাচ্ছে তাঁর মত করে। একসময় জাল গুটিয়ে ফেলা হল। কিন্তু আসলেই কি জালে ধরা পড়ল খুনি? কে লিখে যাচ্ছে অ্যাডগার অ্যালান পোর কবিতার অংশ? জনের সন্দেহ কি শেষ পর্যন্ত ঠিক হবে? নাকি চমক অপেক্ষা করছে অন্য কিছুর। জানতে হলে আপনাকে পড়তে হবে দ্য পোয়েট। গল্পের পটভূমি অবশ্য আধুনিক যুগ না বেশ কিছু বছর আগের। তবে সেটা গল্পে কোন প্রভাব ফেলে না। অনুবাদ চমৎকার বরাবরের মত। থ্রিলার আর সাসপেন্স আর টুইস্টে ভরপুর এক কথায় দ্য পোয়েট"

Abu Salehin Rifat

Abu Salehin Rifat , Sep 25, 2018

★ ★ ★ ★ ★

"অনেক ভালো একটা বই। আমার এই পর্যন্ত পড়া সেরা থ্রিলার উপন্যাস। বইটি একবার হলেও পরার জন্য বলব।"

Md. Saiful Islam Sohel

Md. Saiful Islam Sohel , Aug 10, 2018

★ ★ ★ ★ ★

"#প্রগতি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগিতা_৩ মাস - আগস্ট। পর্ব - ৩ রিভিউ -৩ বই-দ্য পোয়েট লেখক -মাইকেল কনেলি। অনুবাদ-সালমান হক। বাতিঘর প্রকাশনী। ধরণ -সিরিয়াল কিলিং রহস্য। প্রচ্ছদ -ডিলান। অনুবাদ,প্রথম প্রকাশ -২০১৭ বইয়ের পাতায় মূল্য লেখা-৪৫০ পৃষ্ঠা- ৪৭৭ লেখক পরিচিতি - মাইকেল কনেলির জন্ম যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে। বারো বছর বয়সে সপরিবারে তারা ফ্লোরিডায় চলে আসে।ওখানকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রেমন্ড শ্যান্ডলারের বই পড়ে তার লেখক হবার ইচ্ছে জাগে।এ কারণে সাংবাদিকতার উপরে মেজর করেন,পাশাপাশি মাইনর করেন ক্রিয়েটিভ রাইটিংসে।পেশাগত জীবনে তিনি সংবাদপত্রে ক্রাইম -রিপোর্টার হিসেবে কাজ করেন। 'দ্য পোয়েট ' উপন্যাসটিকে মাইকেল কনেলির সেরা কাজ হিসেবে অভিহিত করা হয়। পাঠ প্রতিক্রিয়া - বিশ্বের সেরা ১০০টি রহস্য উপন্যাসের যে তালিকা করেছে গুড রিডস ওয়েব সাইটে তার একদম ওপরের দিকে অবস্থানে রয়েছে উপন্যাস "দ্য পোয়েট"। যাদুকরী মনস্তাত্ত্বিক সম্মোহনে আচ্ছন্ন হয়েছিলাম বইটি শেষ হওয়া অবধি।উত্তেজনা,আগ্রহ,পরবর্তীতে কি হচ্ছে বুঝতে না পারার মোহ নিয়ে চমৎকার বইটি শেষ করলাম। সিরিয়াল কিলিং নিয়ে বইটি,কিন্তু কিলার?রহস্যাবৃত! ক্রাইম রিপোর্টার জন তার পুলিশ অফিসার যমজ ভাইয়ের আত্মহত্যার ঘটনার সন্দেহ থেকে হত্যার রহস্য খুঁজে পায়,এবং অন্যান্য পুলিশ অফিসারের আত্মহত্যার ধরণ প্রায় একই রকম! প্রতিটি সুইসাইড নোটে অ্যালন পোয়ের কবিতার পংত্তি,উক্তি লেখা!এই রহস্য থেকেই খুনি একজন ব্যক্তি,ধারনা করা হয়,তাই হয়তো নাম করণ "দ্য পোয়েট"। গ্ল্যাডেন খুনি এ সন্দেহ শুরু থেকেই মনে হবে পাঠকের,যাকে নিয়েই তদন্ত চালায় যৌথভাবে এফবিআই অফিসাররা ও সাংবাদিকরা।ছোটবেলায় পিতৃস্থানীয় ডিটেকটিভ বেলট্রানের যৌন নিপীড়নের স্বীকার হয়ে প্রতিশোধের নেশায় বেলট্রানের পরবর্তী শিকার গ্যাব্রিয়েল ওরটিজ নামের ছেলেটিকে খুন করে গ্লাডেন।।প্রতিটি পুলিশ অফিসারকে খুনের মাধ্যমে বেলট্রানকে খুন করার আত্মতৃপ্তি অনুভব করে সে,কিন্তু গ্লাডেনের হত্যার প্রধান শিকার বাচ্চারা।তার ধারণা ছিল শৈশবের এমন পরিস্থিতিতে যেনো আর কোনো বাচ্চা শিকার না হয়। গ্লাডেনের মৃত্যুর পর জ্যাক এর সন্দেহাতীত ভাবে ধারণা খুনি র‍্যাচেল।যে কিনা বারো,তেরো বছরে নিজ বাবা থেকে যৌন নির্যাতনের শিকার,তবে শৈশবের এ নির্যাতন পাশ কাটিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে,মনোবিজ্ঞানে পড়াশোনা করে এফবিআাইতে যোগ দিয়ে নিজ যোগ্যতায় শীর্ষ সারির অফিসারের পদে এখন নিয়োজিত।সন্দেহ কি সত্যি! কে আসল খুনি?খুনি কে জানার পর আমার মতোই পাঠক চমকে উঠবেন! জানতে চাইলে পড়ুন "দ্য পোয়েট"। অনুবাদ প্রশংসনীয়।বইটি ১৮ অশ্লীলতার জন্য মনে হয়নি, নৃশংসভাবে খুনের বর্ণনা ও বাচ্চাদের নিপীড়ন এর কারণ হতে পারে। রিভিউ লিখেছেনঃ শিরিন আকতার আইভি"

mahmud shafayet zamil

mahmud shafayet zamil , Feb 6, 2018

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সুন্দর প্রচ্ছদ। ভালো অনুবাদ। রহস্য আছে, থ্রিল আছে। খুবই খুবই ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে। উপন্যাসটা পড়ার চেষ্টা করবেন।"

murad

murad , Nov 1, 2017

★ ★ ★ ★ ★

"বইটি নিঃসন্দেহে ভালো। বিশেষ করে ভাষার কারুকার্জ কোনো ভাবেই উপেক্ষা করার মতো নয়। কিছু কিছু অংশের শব্দচয়ন এবং বাক্যচয়ন বইটির আবেদনকে আরো তীব্র করেছে। লেখা শৈল্পিক হলেও ভাব প্রকাশে লেখক ছিলেন সাবলীল। বইটির প্রথমদিকে মুল কাহিনীতে প্রবেশের আগে লেখক যেভাবে গল্পের আদলে ভূমিকা টেনে গেছেন তা যে কাউকে মুগ্ধ করবে।সিরিয়াল কিলিং নিয়ে পশ্চিম বিশ্বে রচিত বইয়ের সংখ্যা কম নয়। এই সিরিয়াল কিলিংকে মূল উপাদান হিসাবে ব্যহার করে রচিত হয়েছে অনেক বেস্টসেলিং উপন্যাস। কিন্তু তার মধ্যে মাইকেল কনেলির দ্য পোয়েট স্বতন্ত্র একটি জায়গা দখল করে আছে। বিশ্বের সেরা ১০০টি রহস্য-উপন্যাসের যে তালিকা করেছে গুডরিডস ওয়েবসাইটে, সেটারও একদম ওপরের দিকে এর অবস্থান। এর কারণ পাঠক নিজেই বইটা পড়ার পরে উপলদ্ধি করতে পারবেন। মাইকেল কনেলিকে বিবেচনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা রহস্য-উপন্যাসিক হিসেবে। আর দ্য পোয়েট তার শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। আমার নিজের পড়া বইগুলোর তালিকাতেও একদম ওপরের দিকে থাকবে বইটি। তাই তো বিশাল ব্যপ্তি সত্ত্বেও অনুবাদ করতে গিয়ে উপভোগ করেছি পুরো সময়টা। শ্রদ্ধেয় নাজিমভাইকে ধন্যবাদ এরকম একটি বই অনুবাদের সুযোগ করে দেয়ার জন্য। তবে একজন ব্যাক্তি নাম উল্লেখ না করলে অপরাধ হয়ে যাবে, তিনি সুলেখক তানজীম রহমান। বইটিতে বেশ কয়েক জায়গায় কিছু কবিতা ব্যবহৃত হয়েছে, সেগুলো অনুবাদ ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে তার। সেজন্য তার কাছে কৃতজ্ঞ। আশা করি সবার ভালো লাগবে।"

Mahbub Zaman

Mahbub Zaman , Oct 30, 2017

★ ★ ★ ★ ★

"সিরিয়াল কিলিং নিয়ে পশ্চিমা বিশ্বে রচিত বইয়ের সংখ্যা কম নয়। এই সিরিয়াল কিলিংকে মূল উপাদান হিসেবে ব্যবহার করে রচিত হয়েছে অনেক বেস্টসেলিং উপন্যাস। কিন্তু তার মধ্যে মাইকেল কনেলির দ্য পোয়েট স্বতন্ত্র একটি জায়গা দখল করে আছে। বিশ্বের সেরা ১০০টি রহস্য-উপন্যাসের যে তালিকা করেছে। গুডরিডস ওয়েবসাইটে, সেটারও একদম ওপরের দিকে এর অবস্থান। এর কারণ পাঠক নিজেই বইটা পড়ার পরে উপলব্ধি করতে পারবেন। মাইকেল কনেলিকে হিসেবে। আর দ্য পোয়েট তার শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। আমার নিজের পড়া বইগুলোর তালিকাতেও একদম ওপরের দিকে থাকবে। বইটি। তাই তো বিশাল ব্যপ্তি সত্ত্বেও অনুবাদ করতে গিয়ে উপভোগ করেছি। পুরো সময়টা। শ্ৰদ্ধেয় নাজিমভাইকে ধন্যবাদ এরকম একটি বই অনুবাদের সুযোগ করে দেয়ার জন্যে । তবে একজন ব্যক্তির নাম উল্লেখ না করলে অপরাধ হয়ে যাবে, তিনি সুলেখক তানজীম রহমান। বইটিতে বেশ কয়েক জায়গায় কিছু কবিতা ব্যবহৃত হয়েছে, সেগুলো অনুবাদের ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে তার। সেজন্যে তার কাছে কৃতজ্ঞ। আশা করি সবার ভালো লাগবে আমাদের বাতিঘর পরিবারেরর এই প্ৰয়াস।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

2 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বই টা আপনাদের স্টকে আছে এখন?

Muntasir Dhip • 14 Aug, 2022
A
জি, আছে স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন।
Al Amin Sarker • 14 Aug, 2022
Q

স্টক শেষ হয়ে গেলে আবার কতদিনের মধ্যে পেতে পারি বইটা

Taiyeb Hasan Sahabi • 28 Nov, 2021
A
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না স্টক শেষ হয়ে গেলে পরবর্তী সংস্করণ কবে পাওয়া যাবে।
Al Amin Sarker • 28 Nov, 2021

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
দ্য লেট শো
একটু পড়ে দেখুন
দ্য লেট শো মাইকেল কনেলি
কোনো রেটিং নেই
TK. 550 -40% OFF
TK. 330
দ্য ব্ল্যাক একো
একটু পড়ে দেখুন
দ্য ব্ল্যাক একো মাইকেল কনেলি
(13)
TK. 600 -22% OFF
TK. 468
দ্য ডার্ক আওয়ার্স
একটু পড়ে দেখুন
দ্য ডার্ক আওয়ার্স মাইকেল কনেলি
(37)
TK. 600 -25% OFF
TK. 450
দ্য লিংকন লয়্যার
একটু পড়ে দেখুন
দ্য লিংকন লয়্যার মাইকেল কনেলি
(7)
TK. 530 -30% OFF
TK. 371
এ ডেথ ইন টোকিও
একটু পড়ে দেখুন
এ ডেথ ইন টোকিও কেইগো হিগাশিনো
(9)
TK. 500 -40% OFF
TK. 300
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
একটু পড়ে দেখুন
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম হিসাশি কাশিওয়াই
(10)
TK. 400 -40% OFF
TK. 240
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
একটু পড়ে দেখুন
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ) জোসেফ শেরিডান লি ফানু
(23)
TK. 330 -30% OFF
TK. 231
ভয় ও ভৌতিক সমগ্র
একটু পড়ে দেখুন
ভয় ও ভৌতিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(9)
TK. 450 -45% OFF
TK. 248

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দ্য পোয়েট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দ্য পোয়েট পাতা: 1 / 13
পাতা 2
দ্য পোয়েট পাতা: 2 / 13
পাতা 3
দ্য পোয়েট পাতা: 3 / 13
পাতা 4
দ্য পোয়েট পাতা: 4 / 13
পাতা 5
দ্য পোয়েট পাতা: 5 / 13
পাতা 6
দ্য পোয়েট পাতা: 6 / 13
পাতা 7
দ্য পোয়েট পাতা: 7 / 13
পাতা 8
দ্য পোয়েট পাতা: 8 / 13
পাতা 9
দ্য পোয়েট পাতা: 9 / 13
পাতা 10
দ্য পোয়েট পাতা: 10 / 13
পাতা 11
দ্য পোয়েট পাতা: 11 / 13
পাতা 12
দ্য পোয়েট পাতা: 12 / 13
পাতা 13
দ্য পোয়েট পাতা: 13 / 13
পাতা / 13
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।