হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দ্য ব্ল্যাক একো - মাইকেল কনেলি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দ্য ব্ল্যাক একো

13 Ratings | 8 Reviews
TK. 468 TK. 600 -22% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ডিমোশন পেয়ে নিজ বাড়িতে সময় কাটাচ্ছিল ডিটেকটিভ হ্যারি বশ। একদিন রাতে হঠাৎ করেই খবর এলো লস অ্যাঞ্জেলসের টানেলওয়েতে পাওয়া গিয়েছে একটা অজ্ঞাত লাশ। ঘটনাস্থলে গিয়ে বশ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ডিমোশন পেয়ে নিজ বাড়িতে সময় কাটাচ্ছিল ডিটেকটিভ হ্যারি বশ। একদিন রাতে হঠাৎ করেই খবর এলো লস অ্যাঞ্জেলসের টানেলওয়েতে পাওয়া গিয়েছে একটা অজ্ঞাত লাশ। ঘটনাস্থলে গিয়ে বশ টের পেল লাশটা ভিয়েত
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দ্য ব্ল্যাক একো
Author মাইকেল কনেলি
Publisher বাতিঘর প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 463
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.6 Kg
Translator ইশরাক অর্ণব
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.31

13 Ratings and 8 Reviews

★★★★★
4
★★★★☆
9
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৮টি
Fahad Hossain

Fahad Hossain , Apr 24, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"দুর্দান্ত । মাইকেল কনেলির পড়া আমার প্রথম উপন্যাস এটা । বইটা পড়ে অনেক ভালো লাগছে।"

asl****com

asl****com , Mar 27, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালোই।"

MAHIN

MAHIN , Dec 2, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Washim Bond

Washim Bond , Jun 15, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"I didnt heard about this author before. His writing is very classic. This book starts of very slow but eventually gears up. I am on 1 third part of the book. I can’t say boring but it gets interesting with time to time. For summary check up you can see already here in Progoty description section I dont want to spoil again. Four stars worth it. Bit dated but very interesting book. You have to be patient. Whole book is about dead body investigation. You will know about many things there. Excellent writing, good translation."

Manna Chakraborty

Manna Chakraborty , Jul 20, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Mohammad Jahedul Islam

Mohammad Jahedul Islam , Feb 12, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ব্ল্যাক একো এমন এক জগত, যা রঙিন দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। সেই রাজ্যকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে অন্ধকার। সেখানে যাওয়া অনেকটা জাহান্নামে প্রবেশ করার মতো। ওখানে নামলে মানুষ নিজেই নিজের আতঙ্কের গন্ধ পায়। এ অন্ধকার জগত কোনো প্রকার দয়া-মায়া ছাড়া অনেকের জীবন কেড়ে নিয়েছে। সেখানে নামা মানে মৃত হিসেবে নিজেকে বরণ করে নেয়া। এ টানেলকে একটা দল ডাকত ব্ল্যাক একো নামে। এখানের গল্পটা শুধু ব্ল্যাক একোকে নিয়ে নয়, এ গল্পের ব্ল্যাক একো কারো না কারো ইতিহাসের একটা অংশ। বর্তমানের রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ইতিহাসের সেই অংশ। বর্তমানের ঘটনাপ্রবাহে খুব জোরালোভাবে প্রভাব ফেলে ইতিহাসের সেই অংশটা। এখানে ইতিহাসের সেই লেজ ধরে এগিয়ে গেলে উন্মোচিত হবে সমস্ত রহস্য। ❛দ্য ব্ল্যাক একো❜ এমন একটা তদন্ত কাহিনি যেখানে একটা খুনের আড়ালে লুকিয়ে আছে লোভ, স্বার্থ আর প্রতিশোধ। ➤ কাহিনি সংক্ষেপ :- এক রাতে হঠাৎ খবর এলো লস অ্যাঞ্জেলসের টানেলওয়েতে পাওয়া গেছে অজ্ঞাত একটি লাশ। ঘটনাস্থলে গিয়ে হ্যারি বশ জানতে পারল লাশটা ভিয়েতনাম যুদ্ধে ওর এক সহযোদ্ধার। কী রহস্য লুকিয়ে আছে এই খুনের পেছনে? অপরদিকে গোপনে মাটির নিচে টানেল খুঁড়ে শহরের ব্যাংকগুলোতে ডাকাতি করছে একদল ডাকাত। কারা এরা? খুনটার সাথে এদের অথবা ভিয়েতনাম যুদ্ধের কী কোনো সম্পর্ক আছে, নাকি পুরোটাই কাকতালীয়? ডিপার্টমেন্ট, এফবিআই এবং সরকারী নিষেধাজ্ঞা সত্ত্বেও তদন্তে নামে হ্যারি বশ। সেখানে তাকে মুখোমুখি হতে হয় ভয়ানক এক সত্যের। ➤ পাঠ - পর্যালোচনা :- শুরুতে বলে দিই, ❛দ্য ব্ল্যাক একো❜ ধৈর্যের পরীক্ষা নেবে অনেক। কারণটা হচ্ছে এ বইয়ে তদন্তের গতি ধীর হওয়ার ফলে কেসটা সমাধান করতে তদন্তকারীকে যথেষ্ট সময় নিতে হয়। শুরুতে ক্লু পেয়ে যাওয়া, সেই ক্লু ধরে এগোনোর পরেও কেসটা সমাধান করতে অনেক সময় লাগা, এসবের পেছনের কারণ হচ্ছে কাহিনির সময়কাল নব্বইয়ের দশক হওয়ায় সেখানে উন্নতমানের প্রযুক্তির ছোঁয়া ছিল না। স্মার্টফোন, ইন্টারনেট ইত্যাদির ব্যবহার না থাকাটাই মূলত তদন্তের গতি মন্থর হয়ে যায়। বর্তমানে পুলিশের তদন্তগুলো অনেকটা প্রযুক্তিনির্ভর। সেখানে মোবাইল ফরেনসিকের ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে আলামত সংগ্রহ ও বিশ্লেষণ, ডিএনএ পরীক্ষা, বায়োমেট্রিক, এপস, রোবট, ট্রেসিংয়ের ইত্যাদির মাধ্যমে সহজে অপরাধীকে শনাক্ত করা যায়। ❛দ্য ব্ল্যাক একো❜তে এসবের কোনো ছোঁয়ায় ছিল না। সম্পূর্ণ তদন্ত ছিল সোর্স-নির্ভর। সোর্স-নির্ভর তদন্ত হওয়ার কারণে এখানে মনস্তাত্ত্বিক প্রভাব খাটিয়ে তদন্তকারীকে এগোতে হয়েছে। তবুও ধীর গতির কাহিনি হলেও মাইন্ডগেমের খেলাটা আমার কাছে বেশি উপভোগ্য লেগেছে। এখানে নেই টানটান উত্তেজনা কিংবা মাথাচাড়া দিয়ে ওঠার মতো কোনো টুইস্ট। তবে এক অদৃশ্য শক্তি আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখবে পাঠককে, যার মন সমাপ্তি দেখতে হাঁসফাঁস করবে। শেষের দিকে যখন কাহিনির গতি বেড়ে যাবে, তখন উত্তেজনার পারদ কিছু সময়ের জন্য হলেও অনায়াসে পর্বতশৃঙ্গে ওঠে যাবে। তখন সত্য জানার জন্য উতলা হয়ে উঠবে মন। ➤ পটভূমি :- একটা খুনের তদন্তকে কেন্দ্র করে গড়ে ওঠে এ গল্পের পটভূমি। খুনের তদন্তে একটা সূত্র ধরে এগিয়ে গেলে বেরিয়ে আসে আরও অনেক সূত্র। গোলকধাঁধা থেকে বেরিয়ে একসময় রহস্য উন্মোচিত হয়। এখানেও তেমনটা হয়েছে। যে খুন হয় সে হচ্ছে কারো মাথার একটা কান। সেই কানটা হচ্ছে তদন্তের একটা সূত্র। এই সূত্র ধরে এগোলে বেরিয়ে আসবে মাথা। জানা যাবে সেই মাথার উদ্দেশ্য। ➤ সমাপ্তি :- ❛দ্য ব্ল্যাক একো❜র সমাপ্তি ছিল দুর্দান্ত। লেখকের লেখনীর সাথে পূর্বে পরিচয় থাকায় কাহিনি যখন শেষের দিকে গড়াচ্ছিল তখন আঁচ করতে পেরেছিলাম কী হতে যাচ্ছে। তবুও সমাপ্তিটা তৃপ্তিদায়ক ছিল। যারা ধৈর্য ধরে এতটুকু পথ পাড়ি দিয়েছে তাদের সময়টাকে বৃথা যেতে দেননি লেখক। সুন্দর সমাপ্তি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে বাধ্য করেছে। ➤ লেখনশৈলী :- ❛দ্য ব্ল্যাক একো❜ মাইকেল কনেলির প্রথম উপাখ্যান। প্রথম বই হিসেবে অপরিপক্কতার তেমন কোনো ছাপ লক্ষ করা যায়নি। নিজের অস্তিত্ব ভালোভাবে জানান দিয়েছেন তিনি। কাহিনি বিল্ডাপ করতে যথেষ্ট সময় নিলেও এর ভেতরের পারিপার্শ্বিক আবহের বিস্তারিত বর্ণনা ছিল নিখুঁত ও মুগ্ধকর, যা আকৃষ্ট করে রেখেছিল পুরো গল্প জুড়ে। ➤ চরিত্রায়ন :- নির্দিষ্ট কয়েকটা চরিত্র নিয়ে আবর্তিত হয়েছে ❛দ্য ব্ল্যাক একো❜। প্রতিটি চরিত্র আস্তেধীরে কাহিনিতে প্রবেশ করেছে। মূল কাহিনির ভেতর প্রবেশ করার পরপরই সবকটা চরিত্র গল্পে একসাথে নিজেদের উপস্থিতি জানান দেয়। এ কয়েকটা চরিত্রের বিল্ডাপে লেখক অনেক সময় লাগিয়েছেন। বিশেষ করে ব্যাকস্টোরির পেছনে যথেষ্ট সময় দিয়েছেন। সবগুলো মূল চরিত্রের ব্যাকস্টোরি বর্ণনা করেছেন। মূলত চরিত্রগুলোর ধীরগতির বিল্ডাপ কাহিনির বিল্ডাপকেও মন্থর করে দেয়। তবে বুদ্ধিদীপ্ত ও দুর্ধর্ষ তদন্তকারী হ্যারি বশের একগুঁয়ে ও ক্ষ্যাপা ভাবটা ভালো লেগেছে। সামনে এ চরিত্রটার সাথে আরও অনেকবার দেখা হবে। ➤ অনুবাদ, বানান ও সম্পাদনা :- ইশরাক অর্ণব কেমন অনুবাদ করেন সেটা সম্পর্কে আগে টুকটাক ধারণা থাকলেও কখনো ওনার অনুবাদ বই সেঁকে দেখা হয়নি। এবার সেঁকে দেখার সুযোগ আসার পর আর মিস করলাম না। ওনার সাবলীল ও প্রাঞ্জল বর্ণনাভঙ্গি শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনির ভেতর ডুবিয়ে রেখেছিল। শব্দচয়ন বেশ প্রশংসনীয়। বাক্যগঠনেও শব্দের ছন্দময় মেলবন্ধন পরিলক্ষিত। তাই কোনো প্রকার বিরক্তির উদ্রেক হয়নি। বইয়ে ভুল বানানের সংখ্যা নেহায়েত কম ছিল না। পুরো বই জুড়ে ই-কার, ঈ-কার আর চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ছিল অনেক। সাথে যুক্ত হয়েছিল টাইপিং মিস্টেকও। যদিও বা এসব ভুল কাহিনিতে প্রভাব বিস্তার করতে পারেনি। তবুও এগুলো দেখলে অস্বস্তির উদ্রেক হয়। জানি পরবর্তী সংস্করণে এসব ভুল আর সংশোধন করা হবে না। তাই সংশোধন নিয়ে নতুন করে কিছু বললাম না। সম্পাদনায়ও বেশ কিছু ঘাটতি ছিল। কতকগুলো বাক্যগঠনে অসামঞ্জস্য লক্ষ করা গিয়েছে। খামখেয়ালির কারণে এসব ভুল চোখ এড়িয়ে গেছে। ➤ প্রচ্ছদ ও প্রোডাকশন :- ডিলানের করা প্রচ্ছদটা সাদামাটা হলেও দেখতে সুন্দর লাগছে। বর্তমানে প্রচ্ছদ যেখানে নান্দনিকতার ছোঁয়ায় ভাসছে, সেখানে ডিলান সাহেবের সাদামাটা প্রচ্ছদগুলোর মধ্যে এখনো নতুনত্ব আসেনি কেন বুঝতে পারছি না। বাতিঘর প্রকাশনী এখন তাদের প্রোডাকশন নিয়ে অভিযোগ করার মতো অপশন প্রায়শ বন্ধ করে দিয়েছে। এখন সেই জায়গায় ভালো কাজও করেছে। ঘাটতিগুলো পূরণ করেছে অনেকাংশে। শক্তপোক্ত বাঁধাই আর মলাটের সাথে ক্রিম কালারের কাগজ ব্যবহার করায় বই স্পর্শ করে আরাম পেয়েছি। ➤ একনজরে :- ◑ বই : দ্য ব্ল্যাক একো ◑ লেখক : মাইকেল কনেলি ◑ অনুবাদ : ইশরাক অর্ণব ◑ প্রচ্ছদ : ডিলান ◑ জনরা : পুলিশ প্রোসিডিওরাল ◑ প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০২১ ◑ পৃষ্ঠা সংখ্যা : ৪৬৩ ◑ মুদ্রিত মূল্য : ৫০০ টাকা ◑ প্রকাশনা : বাতিঘর প্রকাশনী ❝জ্ঞানের আলোয় পৃথিবী ভালো মানুষের হোক।❞"

Najmul Hasan

Najmul Hasan , Apr 2, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Ferdous Rahad Protic

Ferdous Rahad Protic , Mar 7, 2021

★ ★ ★ ★ ★

"খুবই ভালো বই। পড়তে পেরে খুবই আনন্দিত হলাম।আশা করি লেখক আমাদেরকে এমন আরো নতুন মতুন গল্প লিখে আমাদেরকে মাতিয়ে রাখবেন। ধন্যবাদ লেখক আপনার সুন্দর আর মহান এ সৃষ্টির জন্য। আপনার লেখনীর ধার ও মাহাত্ম্য ছড়িয়ে পড়ুক দিগ্বিদিক। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আমার পক্ষ থেকে আপনার প্রতি।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দ্য ব্ল্যাক একো" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দ্য ব্ল্যাক একো পাতা: 1 / 9
পাতা 2
দ্য ব্ল্যাক একো পাতা: 2 / 9
পাতা 3
দ্য ব্ল্যাক একো পাতা: 3 / 9
পাতা 4
দ্য ব্ল্যাক একো পাতা: 4 / 9
পাতা 5
দ্য ব্ল্যাক একো পাতা: 5 / 9
পাতা 6
দ্য ব্ল্যাক একো পাতা: 6 / 9
পাতা 7
দ্য ব্ল্যাক একো পাতা: 7 / 9
পাতা 8
দ্য ব্ল্যাক একো পাতা: 8 / 9
পাতা 9
দ্য ব্ল্যাক একো পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।