২য় সংস্করণ, ২০২১
যুক্তিফাঁদে ফড়িং
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
How Psychology Works
ডিকে পাবলিশিং
খুব পড়ি বুঝে পড়ি
মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
পরীক্ষার সাতসতেরো
মাসুম আবদুল্লাহ
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা
আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
এসো খত্বে রুক‘আ শিখি
মাওলানা মাসুদুর রহমান
বইটির বিস্তারিত দেখুন
| Title | যুক্তিফাঁদে ফড়িং |
| Author | চমক হাসান |
| Publisher | আদর্শ |
| Edition | ২য় সংস্করণ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 102 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | আত্মউন্নয়ন ও মোটিভেশন |
| Weight | 0.24 Kg |
| ISBN | 9789849554943 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
422 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টিআলেমা রাবিয়া , Aug 29, 2026
"চমক হাসানের লেখা নিয়ে নতুন কিছু বলার নেই। শুধু এটুকু বলব, না পড়লে বোঝা যাবে না এটা কী দারুণ ! 💙"
Seam , Jul 12, 2026
"অসাধারণ।"
Nahian Mir (নাহিয়ান মীর) , Nov 14, 2025
"Brilliant"
Nahian hasan. , Sep 2, 2025
"logic good"
Shaker Bin Zahed , Jun 13, 2025
"Good"
Musfiqur Rahman , Mar 25, 2025
"Its good."
Emran Hossain , Mar 13, 2025
"“যুক্তিফাঁদে ফড়িং” বইটি যুক্তি ও যুক্তির ভ্রান্তি নিয়ে গল্পের ছলে লেখা অসাধারণ এক বই। কঠিন বিষয়কে মজার উপায়ে শেখানোর দারুণ দৃষ্টান্ত এটি। বইটিতে ২৪টি যুক্তির ভ্রান্তি তুলে ধরা হয়েছে, যেখানে প্রতিটি কনসেপ্ট সহজ ও বিনোদনমূলক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। মূল চরিত্র হাসিব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক যুক্তিপ্রেমী যুবক, যিনি যুক্তির লড়াইয়ে প্রতিপক্ষকে কুপোকাত করতেই পছন্দ করেন। বিতার্কিক হিসেবে পরিচিত হাসিব শখের বসে গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন, যেখানে তার যুক্তির দুনিয়ায় যুক্ত হয় কিছু কৌতূহলী শিক্ষার্থী। বিশেষ করে, হাফিজ নামের এক শিক্ষার্থী তার যুক্তিগুলো ছন্দে মজাদারভাবে উপস্থাপন করে, যা বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিটি অধ্যায়ে গল্প, কমিক, ছন্দ আর উদাহরণের সংমিশ্রণে যুক্তির জগতে ভ্রমণের অনুভূতি পাওয়া যায়। বইটি পড়তে গিয়ে কখনোই একঘেয়ে লাগবে না, বরং বাস্তব জীবনে আমরা কতভাবে যুক্তির ভ্রান্তিতে জড়িয়ে পড়ি, তা স্পষ্ট হয়ে উঠবে। বিজ্ঞাপনে সেলিব্রিটিদের রিকমেন্ডেশন কতোটা নির্ভরযোগ্য, বা আমরা কেন আবেগের বশে যুক্তি না বুঝেই সিদ্ধান্ত নেই—এসব নিয়েও গভীর ভাবনার খোরাক দেবে এই বই। বাংলা ভাষায় যুক্তিবিদ্যা নিয়ে এত সহজ ও উপভোগ্য বই খুব কমই আছে। চমক হাসানের মুন্সিয়ানা এখানেই, তিনি গণিতের মতো যুক্তিবিদ্যাকেও মজাদারভাবে উপস্থাপন করতে সক্ষম। বইটি যে কোনো পাঠকের চিন্তার নতুন দুয়ার খুলে দেবে।"
M Rahman Masud , Feb 8, 2025
"চমক ভাইয়ার বই মানেই অসাধারণ চমক। নতুন কিছু অসাধারণ যুক্তির অপেক্ষায়.........................."
Rahin Ibne Harun , Jan 11, 2025
"The book is excellent and explain daily life example logically!"
Taposh Kumar , Dec 29, 2024
"বইয়ের মান খুব ভালো। যারা যুক্তি নিয়ে পড়তে চাই বা জানতে চাই তাদের প্রথম দিকের একটা ভালো বই।"
mustakim , Dec 7, 2024
"GREAT"
SABIT , Oct 14, 2024
"best"
Mohammad Tanvir , Oct 11, 2024
"অসাধারণ একটি বই, অনেক কিছু শিখার আছে এই বই থেকে। নিজের মূল্যবান সময় ব্যায় করে এই বইটা পড়লে খুব বেশি ক্ষতি হবে না । এই বিষয়ে আরো কিছু বই প্রকাশিত হবে, সেই অপেক্ষায় রইলাম।"
Afifa Sultana , Oct 8, 2024
"বইটি অন্যভাবে ভাবায়।"
Jannatul Ferdous Turjo , Jul 13, 2024
"আমি ছোট বেলায় অনেক কথা শুনতাম তবে বেশিরভাগ সময়ই অনেকটা এলোমেলো হয়ে যেতাম মানুষের নানা সময়ে নানা কথা বিবেচনার মাধ্যমে। কেননা তাদের কথায় ছিল নানা অযৌক্তিক উপমা। তবে চমক হাসান ভাইয়ের এই বইটি ধরিয়ে দিলো কিছু নিত্যদিনের ভ্রান্তি। এসব ভ্রান্তি গুলোর মধ্যে সবচেয়ে বেশি বার আমি এড হোমিনেম ও সান্ক কস্ট ফ্যালাসির সম্মুখীন হয়েছি যা এই বই পড়ে সংগায়িত করতে পারছি। আশা করি সকলেরই ভালো লাগবে ব ইটি পড়ে। কেননা এখানে আমাদের প্রতিদিনের কিছু কমন ভ্রান্তি নিয়ে কথা বলা হয়েছে। তার পাশাপাশি হাফিজের (বুনোকবি) চরিত্রটিও সবাইকে আকৃষ্ট করবে।"
880****267 , Mar 27, 2024
"২য় পর্বের অপেক্ষায় রইলাম।"
Mahmuda Akhtar , Feb 14, 2024
"বই: যুক্তি ফাঁদে ফড়িং লেখক : চমক হাসান যুক্তির ফাঁদে অন্যকে কুপোকাত করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। কিন্তু যুক্তি মনে করে আমরা কুযুক্তি দিয়ে ফেলছি নাতো? কুযুক্তি কী? একটু সহজভাবে বললে যুক্তি দেওয়ার সময় আমারা যেসব ভুল করি তাই হলো কুযুক্তি বা লজিক্যাল ফ্যালাসি বা সংক্ষেপে ফ্যালাসি। যুক্তি দেওয়ার সময় আমারা সাধারণত একটা কথার ভিত্তিতে অন্য একটা কথা বলি। অর্থাৎ এক বা একাধিক বিষয়কে সত্য বলে ধরে নিয়ে অন্য একটি বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিই। যেমন : (১) মানুষ মরণশীল (আশ্রয় বাক্য) (২)হাফিজ একজন মানুষ (আশ্রয় বাক্য) সিদ্ধান্ত :অতএব হাফিজ একদিন মরবে। এখানে উপরের দুটো বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্যালাসি আবার দুই ধরনের হয়। (১) Formal Fallacy : এই ধরণের ফ্যালাসিতে আশ্রয় বাক্য ঠিক থাকে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পথটা ভুল হয়। (২) Informal Fallacy :এই ধরনের ফ্যালাসিতে আশ্রয় বাক্য ই ভুল থাকে। এবার কিছু এবার কিছু মজার ফ্যালাসির কথা বলা যাক। এই ধরণের ফ্যালাসি বেশিরভাগ সময় রাজনৈতিক নেতাদের দিতে দেখা যায়। যেমন : ব্যাক্তি-১ : আপনাদের দল ক্ষমতায় থাকাকালীন দেশে অনেক দূর্ণীতি হচ্ছে। ব্যাক্তি -২ : আপনার দল থাকাকালীন ও তো আমাদের দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একে বলে "Tuo Quoque" fallacy বা "তুমিও তো" ভ্রান্তি। অর্থাৎ অন্যের ভুল ধরিয়ে দিয়ে নিজের দোষ কাটানোর চেষ্টা। অথচ অন্য একজন ভুল করেছে বলে সেই ভুল আমি করলে সব দোষ মাফ এটা কিন্তু নিচকই অযৌক্তিক কথা। ★★★ এই ফ্যালাসিটা খুবই মজার। অন্যের কথাকে নিজের মতো করে এমনভাবে ঘুরিয়ে বলা যা আদতে সে বোঝাতেও চায়নি একে বলে Straw Man Fallacy বা কাকতাড়ুয়া ভ্রান্তি। এমনটা আসলে মানুষ করে থাকে যাতে আক্রমণ করতে সহজ হয়। যেমন : ব্যাক্তি -১ : তুমি যেমন কাজ করেছ তেমন ফল পেয়েছ। যেমন কুকুর তেমন মুগুর। ব্যাক্তি -২ : তুমি আমাকে কুকুর বললে? আমি কুকুর ? এখানে কুকুর বলে কিন্তু কাউকে সত্যি সত্যি কুকুর বলা হয় নি। এটা একটা প্রবাদ বাক্য মাত্র। ★★★ ব্যাক্তি -১ : এবার বিশ্বকাপ ভারত জিতেনাই বলে আমি খুশি হলাম। ব্যক্তি -২ : ও.. তুমি নিশ্চয়ই পাকিস্তানের সাপোর্টার। কেউ ভারতের সাপোর্টার না হলে যে পাকিস্তানের ই সাপোর্টার হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। হতে পারে সে অস্ট্রেলিয়ার সাপোর্টার, অথবা বাংলাদেশের সাপোর্টার অথবা ভারতকে সমর্থন না করার অন্য কোনো কারণ ও থাকতে পারে। একে বলে False Dichotomy Fallacy অথবা ভ্রান্ত দ্বিভাজন। অর্থাৎ এটা না হলে ওটাই হবে এমনটা ধরে নিয়ে যুক্তি দেওয়ার। ★★★ দুই বন্ধু গেল রেস্তোরাঁয় খেতে। খাবার অর্ডার করল, খাবার আসলো। খাবার খেতে গিয়ে দেখল খাবারের স্বাদ খুবই খারাপ। বন্ধু-১ : এই খাবার খাবো না। খুবই খারাপ খেতে। বন্ধু -২ :আরেহ এতো টাকা দিয়ে খাবার অর্ডার করলি। কষ্ট করে খেয়ে নে নাহলে তো পুরো টাকা টা নষ্ট হয়ে যাবে। ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। সেটা ঠিক করা আর সম্ভব নয়। কিন্তু একটা ভুল সিদ্ধান্তকে বৈধতা দিতে গিয়ে আরো একটা ভুল সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক। একে বলে Sunk Cost Fallacy বা ক্ষতির দোহাই দিয়ে আরো বেশি ক্ষতি করার ভ্রান্তি। ★★★ এখানে উদাহরণগুলো আমি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি। এই বইয়ে লেখক খুব সুন্দর করে গল্পে গল্পে ২৪ টি ফ্যালাসির বর্ণনা দিয়েছেন। সহজ এবং সাবলীল ভাষায়। আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে প্রত্যেকটা ফ্যালাসিতে একটা কমিকের মাধ্যমে ছোট করে সহজে ফ্যালাসিটাকে উপস্থাপন করা হয়েছে। ফ্যালাসিগুলো অনেক সময় আমরা শুনলে বুঝতে পারি না আসলে এগুলো যুক্তি নয় কুযুক্তি। তাই নিজের যুক্তিবোধ কে তীক্ষ্ণ করতে এবং অন্যদের কথা শুনে যুক্তি না কুযুক্তি দিচ্ছে সেটা বুঝতে চাইলে বইটি পড়তে পারেন।"
Siam Mahmud , Sep 13, 2023
"One must read book 🖤"
Meer Ashraf Hossain , Aug 16, 2023
"প্রাচীন সভ্যতা থেকে বর্তমান সভ্যতার মূলে রয়েছে দর্শন, বিজ্ঞান ও গণিত। এগুলো প্রতিষ্ঠার পিছনে মূল যে বিষয় তা হলো পর্যবেক্ষণ ও যুক্তি। ভুল যুক্তি বা কুযুক্তিগুলো জ্ঞান-বিজ্ঞান বিস্তারের অন্তরায় হয়ে দাঁড়ায়। ইতিহাসে এমন কিছু লজিক্যাল ফ্যালাসিও রয়েছে, যেগুলো কিছুকালের জন্য থমকে দিয়েছিল সভ্যতার চাকা। তবে 'যুক্তিফাঁদে ফড়িং' বইটি ইতিহাসের বড়ো বড়ো ফ্যালাসি নিয়ে নয় বরং প্রাত্যহিক জীবনে যেসকল ভ্রান্তির মুখোমুখি হই তা নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে যেসকল বিষয় ব্যাখ্যা করা হয়েছে তা হলো— যুক্তি ও ভ্রান্তির পার্থক্য, কীভাবে মূল বিষয়কে বাদ দিয়ে ব্যক্তি আক্রমণ করা হয়, বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী কুযুক্তির মাধ্যমে কীভাবে নিজেদের উদ্দেশ্য সফল করে নেয়, হুট করে সিদ্ধান্ত নেওয়া কেন ভুল, যুক্তি দেখিয়ে সাধারণ ঘটনাকে বড়ো করা কিংবা বিপদজনক মনে করা কেন উচিত নয়, সকলে একমত হলেও কেন সেখানে ভুল থাকতে পারে, কেন প্রচলিত নিয়মের বাইরে গিয়েও চিন্তা করতে হবে, কীভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, কেন ফ্যালাসি থাকলেও সবসময় সিদ্ধান্ত ভুল হয় না ইত্যাদি বিষয়ের চমৎকার ও সাবলীল ব্যাখ্যার উপস্থাপন হয়েছে বইটিতে। বইটির মূল চরিত্র হলো হাসিব। যিনি সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়িয়েছে। কিছুদিন মাটির খুব কাছাকাছি থাকার জন্য শখের বসে শিক্ষক হিসেবে গাঁয়ের স্কুলে যোগ দেয় সে। পাঠদানের এক পর্যায়ে দেখলেন সেখানকার ছেলেমেয়েদের ফ্যালাসি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই অথচ গণিতবিজ্ঞান শিখতে হলে যুক্তি ও ভ্রান্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। সেই থেকেই শুরু হয় ফ্যালাসি নিয়ে বিভিন্ন আলোচনা। তাদের ফড়িংয়ের মতো অস্থির মন যেন কুযুক্তির ফাঁদে পড়ে পথ না হারায়, এটাই তাঁর একান্ত প্রয়াস। বইটির যে দিকগুলো আমার ভালো লেগেছে— মজার ছলে শিক্ষাদান ও ছাত্র-শিক্ষকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যার ফলে শিক্ষার্থীদের আরো আগ্রহী হয়ে উঠা। যুক্তি ও ভ্রান্তি সম্পর্কে সঠিক জ্ঞান পৌঁছানোর মাধ্যমে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এছাড়াও বর্ণনা কৌশল এত চমৎকার হয়েছে যে পড়ার সময় এতটুকুও বোরিং লাগেনি। সমালোচনা: যদিও বইটি যুক্তি নিয়ে লেখা কিন্তু যুক্তি কী, কীভাবে যুক্তি এলো এই টপিকগুলোর উপস্থিতি নেই, যার জন্য কিছুটা অতৃপ্তি রয়েই গেল। এবং আরো কিছু ফ্যালাসি নিয়ে আলোচনা করা হলে বেশ ভালো লাগতো, মানে বইটা এত ভালো লেগেছে যে, পড়া শেষে মনে হয়েছে বইটা যেন ছোটো হয়ে গেল। বইটি কাদের জন্য? ছোটো থেকে বড়ো যেকোনো শ্রেণি বা পেশার মানুষ বইটি সানন্দে পাঠ করতে পারবে। বইটি পাঠ করে কোনো পাঠকই আশাহত হবেন না বলে আমার বিশ্বাস। আর একটা কথা, চাইলে আজই আপনার বুকশেলফে বইটি নিয়ে আসতে পারেন। #BOOK_REVIEW ---------------------------------- বই: যুক্তিফাঁদে ফড়িং লেখক: চমক হাসান প্রকাশক: আদর্শ প্রকাশকাল: ২০২১ মুদ্রিত মূল্য: ৳২০০"
Ibrahim Maruf , Mar 3, 2023
"বইটি হাতে পেয়ে খুবই ভালো লাগছে,আশা করি পড়েও ভালো লাগবে।"
Abu Zafor Khairuzzaman , Feb 21, 2023
"বইটিতে সর্বমোট ২৩ টি ভ্রান্তি বা ফ্যালাসি নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে আলোচনা গুলো সংজ্ঞা নির্ভর, সহজ করার জন্য বাস্তব উদাহরণের সাহায্য নিয়া হয়েছে। বইটাকে একটা চলমান ট্রেনের সাথে তুলনা করা যেতে পারে যেটা চলার পথে প্রতিটা স্টেশনে অল্প কিছু সময়ের জন্য থামছে তারপর আবার চলা শুরু করছে। অর্থাৎ বিষয়ের গভীরে যাওয়ার মতো অবকাশ পাঠক হিসেবে আমি পাইনি, যেটা এই ছোট একটা বই থেকে সম্ভবও না। ভালো হতো যদি এই ২৩ টি থেকে ৫/৬ টি ফ্যালাসি নিয়ে একটা পূর্ণাঙ্গ ছোট গল্প লেখা যেত। তাহলে সেটা পাঠকের মনের গভীরে ঢুকে যেত। এইটার ক্ষেত্রে যেটা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার পরে প্রথমে আমি কি পড়েছিলাম সে টা ভুলে গেছি। আশা করি লেখক মহোদয় ভবিষ্যতে এই বিষয়ে বিস্তারিত বই লিখবেন।"
Sakibur Rahman , Feb 18, 2023
"অসাধারণ বই। বইটি পড়া শুরু করলে কখন যে বুঝা শুরু করবেন আপনি নিজেই অনেক যুক্তির ভ্রান্তির মধ্যে ডুবে আছেন, টের পাবেন না। Recommended book"
MD. ABU BAKAR CHIDDIK , Feb 10, 2023
"সব সময়ের মতো চমক ভাই একটি নতুন চমক নিয়ে হাজির হয়েছেন। এই বইয়ের থাকা প্রত্যেকটি যুক্তি আমার খুব ভালো লেগেছে এবং ধন্যবাদ আমাদের জীবনের সাধারণ কথাবার্তাগুলোর মধ্যে থাকা যুক্তিগুলো কে সুন্দর ভাবে উপস্থাপন করে একটা বই বানানোর জন্য।"
Abdullah , Jan 24, 2023
"মোটামুটি ভালোই,"
Munem Shahriar , Jan 2, 2023
"must read"
I'm Me , Oct 10, 2022
"nice book"
Pratik Mojumder , Sep 11, 2022
"ভালো"
Afsana AR. , Sep 3, 2022
"To understand the meaning of 'LOGICS', this is a great book in Bangla version . In this book writer is trying to show many kinds of logics by short stories and illustrations. My rating 4.5/5"
S M Mehrabul Islam , Aug 27, 2022
"Great book with great insights, as always. Chamok Hasan never fails to mesmerize."
Zarin Irtiza , Aug 26, 2022
"খুব ভালো একটি বই নতুন কিছু শিখলাম"
প্রশ্ন ও উত্তর (Q&A)
4 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
হার্ডকভার নাকি পেপারব্যাক?
কোন পোকাশনী
boi ki available??
Is it available now ?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"যুক্তিফাঁদে ফড়িং" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: