১ম প্রকাশ, ২০২৩
যখন ফুটিল কমল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি
মাওলানা আবদুল্লাহ নাজীব
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
গবেষণা ৩৬০°
হাসিবুল হাসান
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
বইটির বিস্তারিত দেখুন
| Title | যখন ফুটিল কমল |
| Author | জাহিদুর রহিম |
| Publisher | আদর্শ |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 360 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | প্রবন্ধ |
| Weight | 0.58 Kg |
| ISBN | 9789849728788 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
23 Ratings and 22 Reviews
পাঠকদের মন্তব্য
২২টিsabrina abedin , Mar 1, 2024
"আমার পড়া বই গুলোর ভেতর অসাধারণ একটি বই ।"
Afterun Naher , Mar 1, 2024
"Mone hocchilo lekhok er shate onekhon dhore golpo cholche amar"
880****117 , Feb 29, 2024
"Excellent book, i have ever read"
ais****com , Feb 28, 2024
"অসাধারণ লেখনী!"
Audite Jabin , Feb 27, 2024
"বইটি পড়ে মনে হয়েছে অনেক গুলো গুরুত্বপূর্ণ সময় কল্পনায় ভেসে আসছে এবং অসাধারন ব্যক্তিদের সম্পর্কে জানলাম।"
Maherun Nahar , Feb 27, 2024
""কথারা আমার মন" এরপর সত্যি এ বইটি আরেকটি অসাধারণ বই"
Umaiza Zaina , Feb 27, 2024
"সত্যি ভালো একটি বই যেকোনো সময় যেকোনো অধ্যায় থেকে পড়া যায়, পাঠকের মানও উন্নত করে, এই বই পড়ার পর আমি অন্য নতুন বই গুলো পড়ার আগ্রহ পায়নি অনেকদিন। এ বিষয়ে লেখকের সাহায্য কামনা করছি। তবে এ বছরে আপনার আরেকটি বই পেয়ে আনন্দিত হয়েছি। আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর কিছু বই পাব।"
Umme Salma , Feb 27, 2024
"Really like this book, the writing was captivating."
ahmad shams qadir , Feb 27, 2024
"অসাধারণ লেখনী। লেখায় প্রচলিত ধারা বা বৃত্তের বাইরে গিয়ে জীবনকে জীবনের দৃষ্টিকোণ থেকে অনুভব করার প্রয়াস সফলভাবে ফুটে উঠেছে। লেখকের প্রতি ভালোবাসা ও শুভকামনা।"
humaira farhin , Feb 26, 2024
"পাঠকের রুচি উন্নত করার মতো একটি অসাধারণ বই।"
raf****com , Feb 22, 2024
"অসাধারন, মনে হচ্ছিল লেখক আমার সাথে গল্প করছেন আর এ গল্প না শেষ হোক। এই বইটি পড়ার আগের মানুষটি আর বইটি পড়ার শেষের মানুষটি সম্পন্ন আলাদা, অনেক ভাবনার সৃষ্টি করবে পাঠকের মনে।"
Shahriar Rashid , Dec 21, 2023
"#বুকরিভিউ কিছু বই আছে যা পড়ে আপনি কিছু শিখবেন, আনন্দ পাবেন এবং হয়তো হৃদয়ে দাগ কাটবে। আর কিছু বই আছে যা আপনাকে শেখানো, আনন্দ দেয়া ও হৃদয়ে দাগ কাটার পাশাপাশি আপনার চিন্তার জগতে ঝড় তুলবে। আজকে আমি আপনাদের চিন্তার জগতে ঝড় তোলা একটা বইয়ের সাথে পরিচয় করিয়ে দিবো। বইটির নাম "যখন ফুটিল কমল"। লিখেছেন জনাব জাহিদুর রহিম। বইয়ের ফ্ল্যাপে লেখক লিখেছেন 'বাংলা ভাষার খুব কম পাঠক মস্তিষ্কের ব্যবহার হয় এমন বই পড়তে স্বস্তি পান।' আমি মনে করি এই বইটি মস্তিষ্কের ব্যবহার করে পড়তে হবে। তাই আপনি যদি মস্তিষ্ক ব্যবহার করে বই পড়া পাঠক হন, তবে এই বইটি আপনারই জন্য। "যখন ফুটিল কমল" মূলত ফিলোসোফিক্যাল ফিকশন জনরার একটা বই। আমি ফিলোসোফির বই পড়ি না। কারণ আমার কাছে ফিলোসোফির বইকে খুব কাঠখোট্টা মনে হয়। কিন্তু এটি ফিলোসোফির বই হলেও যেহেতু ফিকশন ধাঁচে লেখা হয়েছে তাই এই বইটি পড়তে ভালোই লেগেছে। এ ক্ষেত্রে লেখকের মুন্সিয়ানার জন্য বাহবা দিতেই হয়। এই বইটি নিয়ে একজন পাঠকের মন্তব্য হচ্ছে 'এমন মুক্তগদ্যের বই খুব কমই পড়েছি।' আমারও তাই মনে হয়েছে। ৩৭৫ পৃষ্ঠার এই বৃহৎ কলেবরের বইটি পড়তে মোটেই বোর ফিল করি নাই। বইটিকে ফিলোসোফির মিনি এনসাইক্লোপিডিয়া বললেও ভুল হবে না। কারণ দর্শন শাস্ত্রের বড় বড় রথী-মহারথীদের চিন্তা ভাবনা ও ধ্যান-ধারণার সারসংক্ষেপ লেখক সুনিপুণ ভাবে এই বইয়ে তুলে ধরেছেন। আমাদের যাপিত জীবনের অসংখ্য চিন্তাগত ভুল লেখক দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরেছেন। আরো তুলে ধরেছেন গণতন্ত্র ও মানবতার নামে বিশ্ব মোড়লদের ভণ্ডামি। তুলে ধরেছেন তথাকথিত আধুনিকতার নামে মানব সভ্যতার ধ্বংসের ব্যপক আয়োজন। তুলে ধরেছেন পাশ্চাত্যের লুকিয়ে রাখা নিজেদের অসংখ্য ক্ষতচিহ্ন। আমরা যে তথাকথিত সফলতার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে সফল হওয়ার জন্য উর্ধশ্বাসে ছুটতে ছুটতে জীবনকে উপভোগ করতে ভুলে গেছি এই বিষয়েও লেখক সুন্দরভাবে আলোকপাত করেছেন। প্রযুক্তির উৎকর্ষে নিজেদের জীবনকে সহজ করতে গিয়ে নিজেরা যে প্রযুক্তির কাছে বন্দী হয়ে গেছি এই বিষয়টিও এই বইয়ে উঠে এসেছে। বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়তে পড়তে যতই সামনে এগুতে থাকবেন ততই আপনার বিবেকে কড়া নাড়ার শব্দ বাড়তে থাকবে। পুরোপুরি পড়া শেষ হলে আপনাকে হয়তো অনেক কিছুই নতুন করে ভাবতে হবে। এই বইটি থেকেই জানলাম ফিলোসোফি ও ধর্ম মূলত একই কথা প্রচার করেছে। পিথাগোরাস, জেনে, ডায়োজিনাস, প্লেটো ও এরিস্টটলের মতো বিদ্বান ব্যক্তিরা যে বাণী প্রচার করেছেন ; পরবর্তীতে মহান যিশু বা ইসা (আঃ) ও ঐ বানীই প্রচার করেছেন। ওনারা সবাই মানুষের জীবনের সীমাবদ্ধতা, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা, মানুষের 'রুহে'র মৃত্যুহীনতা, এই জীবনের পরেও জীবন থাকা (পরকাল) এবং এক ঈশ্বরের কথা, সেই সাথে মানুষের কল্যাণের জন্য কি কি করতে হবে এই সব কথাই সারাজীবন প্রচার করেছেন। ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা ও সম্পদের লোভ না করে তারা সামষ্টিক কল্যাণ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের কথা বলেছেন। পরবর্তীতে এলেন মহামানব হযরত মুহাম্মদ (সঃ)। তিনি এসে কল্যাণরাষ্ট্রের ধারণা দিলেন, যেখানে সব মানুষের অধিকার সমান। কোন মানুষ বংশের নামে, ধর্মের নামে অন্যের উপর জুলুম করতে পারবে না। মানুষ মানুষের মালিক না; বরং সব মানুষ এক আল্লাহর সৃষ্টি। এই বইটি বাংলা সাহিত্য জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি মনে করি। ফিলোসোফির জটিল ও কঠিন বিষয়গুলোকে লেখক যেভাবে সহজবোধ্য করে পাঠকের সামনে তুলে ধরেছেন সেজন্য তাকে আরেকবার সাধুবাদ জানাই। আমি নির্দ্বিধায় বলতে পারি এই বইটি আমার পড়া অন্যতম সেরা বই। আর বইয়ের ফ্ল্যাপ থেকে ধার করে বললে: 'যারা সামাজিক চাপে এখনও পুরোপুরি বিবেক হারাননি, স্বাধীন ও সচেতনভাবে শান্ত জীবন যাপন করেন, তাদের এই বই ভালো লাগবে বলে আশা রাখি।' বই: যখন ফুটিল কমল লেখক: জাহিদুর রহিম প্রকাশনী: আদর্শ প্রথম প্রকাশ: ১লা এপ্রিল, ২০২৩ পৃষ্ঠা সংখ্যা: ৩৭৫ মুদ্রিত মূল্য: ৮০০"
Khubaib Mahmud , Sep 9, 2023
"যখন ফুটিল কমল—ভাষা, সাহিত্য ও চিন্তাচর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। লেখকের মোলায়েম গদ্যে জটিল দার্শনিক বিষয়গুলো গল্পের মতো সহজ বোধ হয়েছে। এই বই প্রাসঙ্গিক থাকবে বহুদিন। লেখক বেঁচে থাকবে কিংবদন্তি হয়ে।"
Sabbir Hossain , Sep 7, 2023
"a great book . an indeed enrichment for the Bengali language. Thank you dear Dr Zahidur Rahim."
SbR Hossain , Sep 7, 2023
"বইটি পড়ে মনে হলো গদ্যও কবিতার মতো মনব্যঞ্জনা তৈরী করতে পারে। লেখকের প্রতি কৃতজ্ঞতা।"
Shah Moshiuzzaman (Mejba) , Sep 7, 2023
"অসাধারণ লেগেছে। মনে হল পুরা সময় আড্ডার মধ্যে আছি। জাহিদ ভাই কে ধন্যবাদ।"
Sabbir Hossain , Sep 7, 2023
"অসাধারণ একটি বই উপহার দেবার জন্য লেখক এবং প্রকাশক কে ধন্যবাদ"
Tamanna Ishrat , Sep 7, 2023
"জাহিদুর রহিমের যখন ফুটিল কমল ফিলোসোফিক্যাল বইটি পড়ে মনে হয়েছে এক সুবিশাল জগৎ। সহজ, সরল ও সাবলীল লিখন শৈলীতে প্রতিটি অধ্যায়ে ইতিহাস, দর্শন, সাহিত্য এক অন্যরকম মিশেল, নিজ অজান্তে চিন্তার এক বৃহৎ জগতে প্রবেশ করায় যার অনেক কিছুই মনে হয় খুব কাছের পরিচিত কিন্তু গভীরে রয়েছে অজানা এক পরিসর যা নিঃসন্দেহে এক একজনকে সমৃদ্ধ করবে চিন্তাচেতনায়।"
ABDUR RAHAMAN RONY , Sep 7, 2023
"জাহিদুর রহিম এর যখন ফুটিল কমল পড়ার সময় মনে হচ্ছিলো এক আড্ডায় বসে পড়েছি৷ শুনছি নানা ঘটনা, ছলছল বয়ে চলা নদীর শব্দ ভেসে আসছে কানে৷ প্রতিটি লাইনে উঠে এসেছে বাস্তব৷ পড়ুন এবং জানুন৷"
বখতিয়ার মুজাহিদ সিয়াম , Sep 7, 2023
"কথাশিল্পী, গবেষক ও ঐতিহাসিক ডা. জাহিদুর রহিমের অনবদ্য সৃষ্টি এই যখন ফুটিল কমল। তার গদ্য মোহাবিষ্ট করে রাখে। অমন চিন্তা উগড়ে দেয়া তথ্য, তত্ত্ব, ছন্দ, রস, অনুভূতির মিশ্রিত এক অনন্য সমুদ্রের একচ্ছত্র সম্রাট এই প্রাজ্ঞ লেখক। যখন ফুটিল কমলে রয়েছে যার সর্বগ্রাসী ছাপ৷ আধুনিক সময়ে এ তল্লাটে বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে ভাষা, সাহিত্য, রাজনীতি, দর্শনের মিলিত স্রোত নিয়ে আর কেউ অমন সাহসী আওয়াজ তুলেছে কি না সন্দেহ থেকে যায়। এই ভক্তের একান্ত কামনা যখন ফুটিল কমলের অদ্ভুত সুন্দর সব গদ্য, আড্ডার ছলে উঠে আসা অজস্র চিন্তা ও দর্শনের আভা লেগে আলোকিত হয়ে উঠুক নয়া কোনো পাঠকের হৃদকরিডোর, মগজ আর মনন!"
Ekramul Haque , Sep 7, 2023
"বইটির কয়েকটি প্রবন্ধ পড়েছি মাত্র। মনে হলো মহাসাগর। গদ্দশৈলি অলৌকিক। কয়েকটি চ্যাপ্টার পড়ে মনে হলো ২০০ বই পড়ার স্বাদ পেয়েছি। জাহিদুর রহিম ভাইকে ধন্যবাদ।"
Mohammad Wahid , Sep 6, 2023
"জাহিদুর রহিম। এই সময়ের ধীমান, পরিশীলিত, বিস্তৃত-অধ্যায়নমুখর, নান্দনিক ও শক্তিশালী গদ্যকার। বিশুদ্ধ ভাষা-ব্যবহার, উন্নত চিত্রকল্প, মেদহীন ঝরঝরে বর্ণনা, কুসুমিত উপমা, জীবনবোধের সূক্ষ্মাতিসূক্ষ্ম দৃষ্টান্ত, তাঁর রচনার প্রধান বৈশিষ্ট্য। তাঁর লেখা পাঠকরে উপলব্ধি করবেন, যেন আপনি পাঠ করছেন বিশ্বসাহিত্যের তাবৎ শ্রেষ্ঠ রচনাবলি। গালিবের রসবোধ, মান্টোর তীর্যক চাহনী, এলিয়েটের কাব্যসার, কাম্যুর নিটোল বর্ণনা, বোদলেয়্যারের স্বাতন্ত্রতা, তলস্তয়ের দীর্ঘ প্লট, অস্কার ওয়াল্ডের শিল্পবোধ এবং গ্যেট্যের বিশালতা। একই সাথে রাবীন্দ্রীক ঐকান্তিকতা, বুদ্ধদেবের শিল্পকৌশল, মুজতবা আলীর রসবোধ, শক্তিদার বনেদী ঘ্রাণ ও ওসতাদ মেহেদি হাসানের উচ্চাঙ্গ চিত্তসঞ্চারী সুরতান। তাঁর রচনায় উপ্ত থাকে, জগতজোড়া শ্রেষ্ঠ সাহিত্যিক ও বুদ্ধজীবীর চিন্তার সারনির্যাস ও জীবনদর্শন, তাদের মূল্যবান ভাবসম্পদ ও অনুভূতি। পাঠককে তিনি সিদ্ধান্ত দেন না, শুধু নিজের বক্তব্যের পক্ষে প্রয়োজনীয় উপাদান ও নিখুঁত যুক্তি তুলে ধরে, তার চিন্তাকল্পে আঘাত করেন। যেন সে শিল্পসৌন্দর্য উপভোগের অব্যবহিত পরে উপলব্ধি করতে পারে, চিন্তারাজের বিশালতা। ইতোমধ্যে নির্বাচিত ও নিবেদিত কিছু গ্রন্থ উপহার দেওয়ার মাধ্যমে তিনি, একাধারে নিজের উচ্চমূল্যতা নির্ধারণের পাশাপাশি সাহিত্যের সুবাসজাগানিয়া জগতে ঈর্ষণীয় স্থান নির্ণয় করে নিয়েছেন। 'যখন ফুটিল কমল' তাঁর লিটারারি এন্ড ফিলসফিক্যাল ফিকশন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"যখন ফুটিল কমল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: