হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
যেখানে স্মৃতিরা বেঁধেছিল - খায়রুজ্জামান খান সানি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

যেখানে স্মৃতিরা বেঁধেছিল

41 Ratings | 23 Reviews
TK. 215 TK. 250 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

তুমি, আমি, আমরা সবাই হলাম অন্য কারোর জীবনে শিউলি ফুলের মতন। রাতের আঁধারে নিশ্চুপে ফুটি, সুগন্ধ ছড়াই। আগলে নেয় কাছে। সুবাসটুকু নিয়ে ফেলে দেয় ব্যবহার শেষে। শিউলিফ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

তুমি, আমি, আমরা সবাই হলাম অন্য কারোর জীবনে শিউলি ফুলের মতন। রাতের আঁধারে নিশ্চুপে ফুটি, সুগন্ধ ছড়াই। আগলে নেয় কাছে। সুবাসটুকু নিয়ে ফেলে দেয় ব্যবহার শেষে। শিউলিফুল যেমন মনুষ্য ছোঁয়া
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title যেখানে স্মৃতিরা বেঁধেছিল
Author খায়রুজ্জামান খান সানি
Publisher জ্ঞানকোষ প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 96
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.24 Kg
ISBN 9789849704027
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.73

41 Ratings and 23 Reviews

★★★★★
35
★★★★☆
3
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

২৩টি
880****357

880****357 , Aug 3, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Hemal Mondal

Hemal Mondal , Jun 27, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এই বইটা আমার প্রচন্ড প্রিয় আর তাই নিজের মন থেকে আপনার জন্য এই লাইন গুলো লিখে রেখে গেলাম। আমরা রূপের না, কথার প্রেমে পড়ি। উদাহরণ চাইলে তুমি এটা একটিবার ভেবে দেখতে পারো কেউ করো জন্য তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পারে যদি সে একবার বলে। শুধুমাত্র একটি কথা রাখার জন্য পুরো জীবন একলা থাকতে পারে। আসলেই পৃথিবী এর সকল জিনিসই সুন্দর তার সাথে সুন্দর এই মানুষগুলো, যারা কথা দিয়ে কথা রেখছে। তবে হয়তো অসমাপ্ত গল্প গুলো সুন্দর কিন্তু এটার দ্বিতীয় পার্ট বের হলে খুশি হতাম।"

880****925

880****925 , Nov 17, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা আমি হাতে পেয়ে একদিনেই শেষ করেছি। একবার পড়তে বসলে শেষ না করে উঠতে মন চাইবেনা। আশ্চর্য্যের বিষয় হলো, বইটা যখন আপনি পড়বেন তখন আপনার মনে হবে, বইটা আপনার জীবনের অনেক গল্প বলছে। কিছু লাইন আপনার জীবনের সাথে গেঁথে যাবে৷ নতুন লেখক হিসেবে লেখকের প্রশংসা আপনাকে করতেই হবে৷ বইয়ের শুরুতে উনি সুন্দরভাবে থ্রিলারটা ফুটিয়ে তুলেছেন। এবং শেষ পর্যন্ত উনি পুরো গল্পের কাহিনি সুন্দরভাবে এগিয়ে নিয়েছেন। একটা বই লেখার জন্য মানুষের মনের খবর রাখতে হয়, মানুষ কি ধরণের বই গ্রহণ করবে সেই দিকটাও। যা লেখক করে দেখিয়েছেন। আপনারা বইটা একবার পড়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেননা।"

মোহাম্মদ সাব্বির

মোহাম্মদ সাব্বির , Sep 3, 2024

★ ★ ★ ★ ★

"আমি আমার জীবনে এই বই পড়ে কেদেছিলাম। আমার জীবনে পড়া শ্রষ্ঠ বই ।"

Luna

Luna , Aug 31, 2024

★ ★ ★ ★ ★

"অনেক সুন্দর একটা রোমান্টিক থ্রিলার। পড়তে পড়তে শ্বাসরুদ্ধকর অবস্থা। তবে ঐযে শেষ হয়েও হইলো না শেষ বলে যে একটা ব্যাপার আছে না? দ্বিতীয় পর্বের অপেক্ষা করছি এখনো।"

Rakibul Islam

Rakibul Islam , Jun 24, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ লিখেছেন। এই প্রথম কবির বই পড়া।"

Sobuj Gazi

Sobuj Gazi , May 20, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালোবাসা সুন্দর। ভয়ংকর রকমের সুন্দর। কেউ পেয়ে ভালবাসতে জানে না। কেউ হারিয়ে ভালবাসতে জানে। আবার অপূর্ণতাই যেন ভালোবাসার পূর্ণতা এনে দেয়।"

Modassir Hasan

Modassir Hasan , Apr 28, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ লেখনী। নতুন লেখকের কাছ থেকে প্রত্যাশা কম ছিল বলে এত ভালো লাগলো কিনা তা ঠিক বুঝছিনা তবে প্রত্যাশার থেকে ঢের বেশি ভালো লেগেছে। এই প্রজন্মের লেখকের হাতে এত সুন্দর লেখনী দেখে আমি সত্যি মুগ্ধ। বাংলা লেখা হারিয়ে যাবেনা, সানির মত নতুন লেখদের হাতে ধরেই এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।"

880****284

880****284 , Mar 26, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এই বই এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার! কিছু কিছু লাইন মনে গেথে যাওয়ার মতো!"

880****855

880****855 , Mar 7, 2024

★ ★ ★ ★ ★

"ভাল"

880****414

880****414 , Mar 4, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"যেখানে স্মৃতিরা বেঁধেছিল বইটি এক কথায় অসাধারণ ।বইটি পড়া শুরু করলে শেষ না করে উঠতে মন চাইবে না।"

suzen.3

suzen.3 , Feb 21, 2024

★ ★ ★ ★ ★

"এই বইটি পরে মনে মধ্যে একরকম আক্ষেপ ছিলো যে শেষে মিল হয়নি কেন। এদের মিল হলেও পারতো, সাথে মনে নানান প্রশ্ন ছিলো যে এরপর কি হয়েছে। এই বইটি পরলে আপনাদেরও জানতে ইচ্ছে হবে এরপর কি হয়েছিলো। আমি খায়রুজ্জামান খান সানি ভাইয়ের কাছে একটি আবদার করতে চাই যে "সেখানে স্মৃতিরা বেঁধেছিলো" বইয়ের আরেকটি অংশ বের করতে। এছাড়াও বলবো বইটি ছিলো অসাধারণ। আপনারা যদি এই বইটি কিনে থাকেন বা কিনতে চান তাহলে ভাইয়ের আরেকটি বই "কি চাও? স্মৃতির মরণ" বইটিও অবশ্যই কিনবেন। ❤️"

Fahim Faisal

Fahim Faisal , Feb 9, 2024

★ ★ ★ ★ ★

"এক বসাতেই পড়ে শেষ করে ফেলা যায় এমন একটি বই। তবে এটি একবার পড়া শুরু করলে সত্যি শেষ না করে উঠতে মন চাইবে না। বইটি বেশ উপভোগ করেছি। বইটি পাঁচটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। ১ম অধ্যায়ে স্বাভাবিক বর্ণনা দিতে দিতেই হঠাৎ ভৌতিক পরিবেশ তৈরী করা হয়েছে। অর্থাৎ শুরুতেই থ্রিলিং ও ভৌতিকতার মিশ্রণে পাঠকের দৃষ্টিকে চমৎকারভাবে বইয়ের দিকে নিবদ্ধ করা হয়েছে। সেই সাথে একটা রহস্যের ধাঁধা সৃষ্টি করা হয়েছে। যা জানতে হলে পুরো বই পড়তে হবে। ২য় অধ্যায়ে ছেলেবেলার খুনসুটি। অনেকেই তার জীবনের সাথে মিল খুঁজে পাবেন। একজন ভালো বন্ধু, এরপর বন্ধুর জীবনে বিপরীত লিঙ্গের আগমন। এরপর আবার সেই বন্ধুর ভালোবাসায় ভাটা পড়া। এমনভাবেই সুন্দর করে বাস্তবতার সংমিশ্রণ দ্বিতীয় অধ্যায়ে আনা হয়েছে। ৩য় অধ্যায়ে যৌবন ও কিছু আবেগ-ভালোবাসার বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে লেখক দারুন একটা লেখা উপহার দিয়েছেন। অন্যান্য ঘটনা যেমন স্বাভাবিকভাবেই ঘটে যায় এখানে এমনটা হয় নি। লেখক গল্পের নায়ককে খুব জটিলভাবে উপস্থাপন করেছেন। যা পাঠ করে অনেকেই খুব অবাক হবেন। যেন এক ভিন্ন ব্যক্তিত্ব। ৪র্থ অধ্যায়টা পুরো রোমান্টিক আবার রোমান্টিক না। খুবই আজব। কেননা লেখক যেভাবে গল্পের নায়ককে উপস্থাপন করেছেন কখনো মনে হয়েছে নায়ক রোমান্টিক আবার কখনো নায়ককে খুব আজব লেখেছে। তবে নায়িকার বৈশিষ্ট্য স্বাভাবিক ছিল। এই অধ্যায়ে ট্রেনে ভ্রমণরত অবস্থায় নায়ক ও নায়িকার আলাপচারিতা মুহুর্তটাকে রোমান্টিক করে তুলেছে। ৫ম অধ্যায়ে খুব সুন্দর করে কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থানগুলির কথা বলা হয়েছে। এছাড়াও এই অধ্যায়েই রহস্যের জট খোলা হয়েছে। কিন্তু শেষে একটা রহস্য রেখে দেয়া হয়েছে। যার উত্তর আমি পাই নি। এই অধ্যায়টি যেন আবার প্রথম অধ্যায়ের দিকে টেনে নিয়ে গিয়েছে। শুরুতে বইয়ের উৎসর্গ পড়ে কেমন আজব লেগেছিল। এমনও উৎসর্গ হয়? অবাক লেগেছিল। কিন্তু সম্পূর্ণ বই পড়ার পর মনে হয়েছে, উৎসর্গটা স্বার্থক। গল্পের শেষাংশ পড়ে মনে হয়েছে এটি ছোটগল্প, আবার মনে হয়েছে, নাহ হয়তো এটি এমনই একটি গল্প। এমন একটি গল্প যেটি দিয়ে সুন্দর মুভি বানানো সম্ভব। আমার বইটি ভীষণ ভালো লেগেছে। খুব সংক্ষেপে বলতে গেলে- শুরুর দিকে স্বাভাবিক, এরপর থ্রিলিং (ভৌতিক+ রহস্যের মিশ্রণ) এরপর ছেলেবেলার খুনসুটি এরপর রোমান্টিক এরপর কেমন যেন ভয়ানক এন্ডিং- (যেটার কাহিনী আবার ট্রেনের দিকে নিয়ে যায়) উৎসর্গটা স্বার্থক একদম। [বিঃ দ্রঃ আমি ভালো রিভিউ লিখতে পারি না। যা লিখেছি তা আমার একান্ত ব্যক্তিগত মতামত। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।]"

Mamota Akter

Mamota Akter , Nov 1, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আমি,তুমি,আমরা সবাই হলাম অন্য কারোর জীবনে শিউলি ফুলের মতন ।রাতের আঁধারে নিশ্চুপে ফুঁটি,সুগন্ধ ছড়াই। আগলে নেয় কাছে । সুবাসটুকু নিয়ে ফেলে দেয় ব্যবহার শেষে । - যেখানে স্মৃতিরা বেঁধেছিল"

Mithila Mifti

Mithila Mifti , Apr 4, 2023

★ ★ ★ ★ ★

"যেখানে স্মৃতিরা বেঁধেছিল' এ গল্পেও কি কেউ এসেছিল? ক্ষণিকের মাঝে সুবাসটুকু নিয়ে হারিয়ে গিয়েছিল? নাকি শিউলি ফুলের স্মৃতি আঁকড়ে ধরে আগলে রেখেছিল বুকে! স্মৃতি বেঁধেছিল, মস্তিষ্কের স্নায়ুকোষে আবদ্ধ হয়েছিল। আচ্ছা, বুকের ভেতর মস্ত বড় এক আকাশ। 'সে আকাশে শুধু দুঃখের বসবাস কেনো?' চাইলেই আঙুলে আঙুল রেখে হাটতে পারি শতাব্দীর পর শতাব্দী। আচ্ছা, 'তারাও কি পেরেছিল?'"

MD Tanjil Hossen

MD Tanjil Hossen , Mar 19, 2023

★ ★ ★ ★ ★

"it was really good and thrilling"

Sakib Hasan

Sakib Hasan , Mar 3, 2023

★ ★ ★ ★ ★

"যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাঠক প্রিয় হোক!"

Mahafuz

Mahafuz , Mar 3, 2023

★ ★ ★ ★ ★

""আমাদের কখনো ভালোবাসা জন্মায়নি। জন্মেছিল মায়া! যে মায়ায় লেপ্টে ছিল তোমার আলিঙ্গন। তবুও, কেন যেন অপূর্ণতাই রয়ে গেল। 'দিবানিশি ভাবিয়া করিয়াছি পার।মাহেন্দ্রক্ষণ আসিবে তোমার আলিঙ্গনে ভুলিবো ক্রান্তিলগ্নে অস্তিত্ব বিলীন হওয়ার আরেক গান। ' তবুও, কেন যেন আমাদের ভালোবাসা জন্মায়নি। জন্মেছিল অজানা অনুভূতি। যাকে না পাওয়ার আক্ষেপ করে 'ভালোবাসা' বলি।" -খায়রুজ্জামান খান সানি নিজেকে হারিয়ে ফেলেছি গল্পের প্রতিটা পাতায়। "যেখানে স্মৃতিরা বেঁধেছিল" আমার স্মৃতিতে বেধে থাকবে আজীবন। ❤️‍🩹 আমি বাহুবার হারাতে চাই সাদমান-চিত্রাদের মাঝে। এই রেশ ফুরাবার মতো নয়! 🌸 ধন্যবাদ লেখক খায়রুজ্জামান খান সানি ভাইকে, আমাদের এত সুন্দর একটা রোমান্টিক থ্রিলার উপহার দেওয়ার জন্য। আপনার জন্য রইল আমার অফুরান ভালোবাসা। 🖤 [ছবি সংগৃহীত ]"

Sakhila Srabony

Sakhila Srabony , Feb 28, 2023

★ ★ ★ ★ ★

"তবুও কেন জানি আমাদের মধ্যে ভালোবাসা জন্মায়নি,জন্মেছিলো অজানা অনুভূতি। যাকে না পাওয়ার আক্ষেপ করে 'ভালোবাসা' বলি🌸 হারানোর দুঃখ টাই থেকে গেলো- স্মৃতিগুলো মলিন হলো- আর তুমি! অন্যের হলে আমাকে ভুলে- কি হলো চুপ করে রইবে? 'নাকি আজও কিছু তিক্ত স্মৃতি গড়বে!' পুনর্জন্মে মিলুক দু'জনে🌸"

Md Tarekul Islam Tarek

Md Tarekul Islam Tarek , Feb 27, 2023

★ ★ ★ ★ ★

"বই পর্যালোচনা : 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' রোমান্টিক থ্রিলার উপন্যাস। বইয়ের নামটা দারুণ রেখেছে। নাম শুনলেই বুঝা যায় লেখক ভারী শব্দ দিয়ে উপন্যাসে কোনো এক সুন্দর মোহময় স্মৃতি চারণ করেছে। হতে পারে সেটা কাল্পনিক বা বাস্তবিক। বইয়ের উৎসর্গটা কিন্তু একদম ইউনিক। কারো নাম না উল্লেখ করে এক ভালোলাগার মানুষকে বুঝিয়েছে। যাকে সে ভালোবাসে না, চাইও না। লেখক তার সাহিত্য প্রতিভার উন্মোচন করেছে বইটির প্রচ্ছদে। যেখানে সে আমাদেরকে শিউলীফুলের উপমা দিয়ে জীবনের চরম বাস্তবিক একটা মেসেজ দিয়েছে। যেমন, আমরা সবাই হলাম অন্য কারোর জীবনে শিউলী ফুলের মতন। রাতের আঁধারে নিশ্চুপে ফুটি, সুগন্ধ ছড়াই। আগলে নেয় কাছে। সুবাসটুকু নিয়ে ফেলে দেয় ব্যবহার শেষে। কি অসাধারণ! মোট পাঁচ অধ্যায়ে বিভক্ত গল্পের প্রথম অংশে থ্রিলারে পরিপূর্ণ। যা পাঠকের মনোযোগ এমনভাবে আকর্ষণ করতে সক্ষম যে, গল্পের শুরু থেকে সামনে আর কি হতে চলেছে, শেষ বেলার ফলাফল কি তা জানার জন্য পাঠকের মনকে ব্যকুল করবে এবং গল্পের নায়ক সাদমানের প্রতি করুণায় কাতর হবে। বই থেকে একটু তুলে ধরলাম, নিজ বাড়ি থেকে রাতের ট্রেনে এতিহ্যের শহর কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের কুঠিবাড়ী ও লালনের আকড়ায় বেড়াতে যাবে সাদমান। কিন্তু এক অজানা রহস্যের বেড়াজালে আটকে গেছে সে। আর তা হলো, তার ব্যাগে রক্তের দাগ। রক্তের দাগ সাদমানের বয়াগে কেন? কোথা থেকে য়েলো? রহস্যের বেড়াজালে বন্দি হয়েই নিজের সিটে গিয়ে বসল। কিছুক্ষণ পরে এক সাদা শাড়ী পরা মেয়ে পাশের সিটে এসে বসল। উপরে রাখা বয়াগ থেকে রক্তের বুদ হাতে পড়ায় ফোন হাত থেকে পড়ে গেলো। ফোন উঠানোর অজুহাতে নিছু হয়ে রক্তের দাগ মুছে উপরে থাকাতে দেখে পাশের সিটে বসা মেয়েটি নেই। কতক্ষণ পরে মেয়েটিকে ট্রেনের দরজায় দাড়িয়ে থাকতে দেখল। তার বাহিরের অবয়ব দেখে কামনার লোভ জাগল সাদমানের। মেয়েটির সাথে কথা বলতে এগিয়ে গেলো সাদমান। মেয়েটির পাশে গিয়ে দাঁড়াতেই মেয়েটি ওর দিকে তাকিয়ে ওর নাম ধরে ডাকলো। শুধু তাই নয় সাদমানের অনেক কাছের বলে পরিচয় দিলো। আবার সে নাকি সাদমানকে তার নিজের পৃথিবীতে নিয়ে যেতে চায়। এ বলে কুয়াশায় হারিয়ে গেল। সাদমান এইবার আতংকে নিজের পায়ের নিচে শূন্যতা অনুভব করলো। ও বুঝতে পারছে না ওর সাথে কেন এমন হচ্ছে আর ভোরের আলোর জন্য প্রার্থনা করতে লাগলো। কিন্তু এই রাতের ট্রেনেই সাদমানের মাথায় নাড়া দিতে থাকে এক মর্মান্তিক স্মৃতি। কি সেই স্মৃতি?? এ অংশ পড়ে পাঠক, লেখকের থ্রিলার উপন্যাস লেখার প্রতিভার পরিচয় পেয়ে যাবে। বইয়ের পরের দুই অংশ বন্ধুত্ব, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতায় ভরপুর। লেখক এখানে অসম্ভব নৈপুণ্যের সহিত গল্পের ধারাবাহিকতা ধরে রেখেছে। শেষের অংশে লেখক, গল্পের নায়িকা চিত্রার প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে নায়ক সাদমানের মুখে তার চমৎকার জীবন দর্শন ফুটিয়ে তুলেছে। বলেছে জীবন ও ভালোবাসা বলতে সে কি বুঝে। লেখকের মতে, আমরা যেভাবে দেখি বা দেখতে চাই জীবনকে, জীবন আমাদের ঠিক সেভাবে দেখে না। ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া পাওয়া নিয়েই আমাদের জীবন। অগোছালো অনেকটা। স্বপ্নের দৈর্ঘ্য পাঁচ সেকেন্ড। হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হারিয়ে যাবে সবকিছু, ঠিক তেমনি নিঃশ্বাস ফুরালে ' জীবনের মূল্য শূন্য '। অসীমে উড়াল দিয়ে ছুঁতে চাইব কতকিছু। একটু সাজানো গোছানো জীবনের খোঁজে সকাল সন্ধ্যা রাত আমরা ছুটে চলি অনবরত। নিই না করোর খোঁজ, আপন চিত্তে ভালো থাকার মন্ত্রে হয়ে যাই নিখোঁজ। লেখকের গুচিয়ে বলার প্রতিভা যে প্রখর তা উপন্যাসে লক্ষ্য করা যায়। একেবারে শেষে রয়েছে পরিপূর্ণতা পাওয়া সাদমান ও চিত্রার ভালোবাসার এক নির্মম পরিণতি। লেখক যে একাধারে উপন্যাসিক ও কবি তা বুঝা যায় উপন্যাসে দেয়া বিভিন্ন কবিতা পড়ে। পরিত্যক্ত শহর রাস্তার মোড়ে মিছিল কাকডাকা ভোর, কুয়াশার চাদরে ঘেরা স্মৃতি। নবপ্রেম জালে মাতলামি ছুঁয়ে দেবার নানান টালবাহানা, সে নয় প্রেমিক? প্রেমিক হতে চায় মন! প্রেমিকার শরীর ছোঁয়া বিনা প্রেম করা বারণ? প্রেমের বেড়াজাল শুধুই কি চুম্বন, স্পর্শ, শরীর? নিহিত আছে শত বেদনা, ক্ষণিকের মাঝে ভুলে যাবার একপাক্ষিক সাধনা, বুক পাঁজরে সজোরে আটকে রাখা। কবিতা ভালো লাগে না এমন এমন পাঠকেরও এই উপন্যাসে থাকা কবিতাগুলো ভালো লাগবে। সুতরাং, নতুন লেখক নতুন লেখক, এখনো ছাত্র অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, বাচ্চা ছেলে, অভিজ্ঞতা নাই এসব বলে একজন শিল্পীর শিল্পকে অবহেলা করা ঠিক না।"

rs sumi

rs sumi , Feb 27, 2023

★ ★ ★ ★ ★

"আমাদের কখনো ভালোবাসা জন্মায় নি! কখনো ঠোঁটে ঠোঁট চেপে উষ্ণ আলিঙ্গন চেয়ে অজানা অনুভূতিতে হারানো হয়নি। আমরা হারিয়েছি সেই কবে! হারিয়েছি অপেক্ষার প্রহর, হারিয়েছি তোমাকে দেখার এক চিলতে সুখ, হারিয়েছি সকাল,সন্ধে রাত। অসম্ভব লিখেছেন,,,অসম্ভব সুন্দর করে অনুভূতি গুলো কলমে আচড় কেটেছেন,,,এগিয়ে যান।।শুভকামনা,,, ভবিষ্যতে আরো অনেক ভালোবাসা চাই ঠিক এভাবে,,❤️"

Amirun Nahar Ankhi

Amirun Nahar Ankhi , Feb 25, 2023

★ ★ ★ ★ ★

"❝আমাদের আবার দেখা হবে, পূর্ণজন্মে অপেক্ষা করবে? আমি অপেক্ষায় থাকবো।❞ অদ্ভুত সুন্দর কিছু মুহুর্ত, কিছু ভালোলাগা আবার খারাপলাগা সবটা মিলিয়ে আসলে গড়ে ওঠে গল্প।“যেখানে স্মৃতিরা বেধেছিল ” তেমনি এক গল্প কিংবা ভিন্ন কিছু। জানতে হলে পড়তে হবে “যেখানে স্মৃতিরা বেধেছিল” - খায়রুজ্জামান খান সানির দ্বিতীয় উপন্যাস।"

Habiba Rida

Habiba Rida , Feb 20, 2023

★ ★ ★ ★ ★

"নিয়ম মেনে হয় কি আর?"একসাথে বাঁধা অজানা এক মায়া।"তবু্ও অনিয়মেই অভ্যস্ত।জেনেছি, "তুমি শুধু আমার"। অনেকদিন পর এমন সুন্দর একটা রোমান্টিক থ্রিলার গল্প পড়লাম।ধন্যবাদ লেখক খায়রুজ্জামান খান সানিকে।দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

4 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

page songkha?

Tuhin • 13 Jan, 2025
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৯৬। ধন্যবাদ।
Zakariya Arif • 13 Jan, 2025
Q

boita ache?

Faizul Alam Amit • 17 Oct, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
Zakariya Arif • 17 Oct, 2024
Q

Is it available now?

Munia • 08 Jan, 2024
A
Dear customer, Yes, The book is available in stock—order before stock out. Thanks for your question.
Zakariya Arif • 08 Jan, 2024
Q

available nie book ta

01717083831 • 02 Nov, 2023
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
Zakariya Arif • 02 Nov, 2023

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"যেখানে স্মৃতিরা বেঁধেছিল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 1 / 12
পাতা 2
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 2 / 12
পাতা 3
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 3 / 12
পাতা 4
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 4 / 12
পাতা 5
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 5 / 12
পাতা 6
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 6 / 12
পাতা 7
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 7 / 12
পাতা 8
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 8 / 12
পাতা 9
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 9 / 12
পাতা 10
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 10 / 12
পাতা 11
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 11 / 12
পাতা 12
যেখানে স্মৃতিরা বেঁধেছিল পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।