১ম প্রকাশ, ২০২১
যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির |
| Author | সাজিদ ইসলাম |
| Publisher | বুকমার্ক পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 176 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.25 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
39 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Md. Tanbir Rahman , Oct 4, 2026
"চমৎকার বই৷"
Tawhidul Islam , Nov 5, 2025
"এ বইয়ের যত গভীরে যাবেন, কথাগুলো ততই অন্তরে আঘাত কিরবে,কড়াঘাত করবে,, বস্তবাদী দুনিয়া ছেড়ে আল্লাহর দিকে দীলের প্যারামিটার নিয়ে যাবে ইনশাআল্লাহ, প্লিয বইটি কিনুন,পড়ুন।"
Adnan Hossen , Aug 25, 2025
"অসাধারণ বই,লেখকের লেখা এর মান আরিফ আজাদের চেয়েও উচ্চতমানের, বইটা পড়তে একদম ই বোরিং লাগবে না এন্ড লেখক খুবই সাবলীল লেখার মাধ্যমে, খুব সুন্দর ভাবেই দুনিয়া ও আখিরাতের বিভিন্ন রিমাইন্ডার দিয়েছে, লেখকের ফ্যান হয়ে গেছি বইটা পড়তে গিয়ে, এবং বার বার আরিফ আজাদ এর কথা মনে পড়েছে বাট লেখকের লিখন আরিফ আজাদের চেয়ে ভালো মনে হয়েছে,মাশাল্লাহ"
Ahmed Jubayer , Jul 18, 2025
"বইয়ের মলাট যেমন দেখতে সুন্দর ভেতরটাও আরো"
Taniya Islam , May 22, 2025
"জীবনানন্দ দাশের কবিতার সাথে মিল বইটির নামের। তাই পড়তে ইচ্ছে করতেছে।"
Md. Asif Shahriar , Oct 29, 2024
"A very good book to read and learn"
fahmida kabir , Oct 19, 2024
"প্রিয় লেখক🖤"
Abid anas ahmed , Sep 1, 2022
"অনেকটা মোটিভেশনাল, একইসাথে বাস্তবিক।"
Mahmuda Shaheen , Jun 9, 2022
"বইটা সত্যিই অসাধারন ছিল। ইন শা আল্লাহ, সামনে আরো কিছু বই নিব। জাঝাকুমুল্লাহ! ❤️"
Md Sohaeib Hasan Sohan , Apr 12, 2022
"সাজিদ ইসলামের সাথে প্রথম পরিচয় হোবলসের এপিটাফ বইয়ের মাধ্যমে বইটি আমার কাছে অসাধারণ লাগে তার ধারাবাহিকতায় আমি সাজিদ ইসলামের এই বইটি নিই মোটামুটি ভালোই মানের বই যদিও আরও ভাল কিছু আশা করেছিলাম আর এটাও ইচ্ছে আছে তার বাকিগুলো সংগ্রহ করে পড়ার ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে সংগ্রহ করে পড়ব"
usman ghani , Mar 19, 2022
"মাশাআল্লাহ! খুব চমৎকার একটি বই।"
Obantika Hasan , Mar 12, 2022
"Very good packaging and delivery was satisfiable too"
Someone , Feb 28, 2022
"চমৎকার ❤👍🏻"
Sadia Islam Shefa , Feb 17, 2022
"Best one"
NAZMUL ALAM , Feb 11, 2022
"Excellent"
Mohammad Raisul Islam , Feb 7, 2022
"সোজা কথায় রিকমেন্ডেড। যত গভীরে যাবেন, আর কথাগুলো ততই কলিজায় আঘাত করতে থাকবে। আর অবশ্যই একদম নিরিবিলি হয়েই বইটা পড়তে হবে। যাতে কথা গুলো আমাকেই বলা হচ্ছে এরকম মনে হয়!"
Md Arif , Feb 6, 2022
"yes..sme book peyechi r sb kiChoi vlo chilo.. tnx Progoty✌️✌️"
Hasibur Rahman , Jan 29, 2022
"জীবন কে নিয়ে নতুন করে ভাবতে এই একটি বই ই যথেষ্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি বই"
Sheikh sadi , Jan 27, 2022
"Book ta khub eh valo chilo"
Kakon , Jan 22, 2022
"alhamdulillah shundor boi"
Tasnim Karim Shams , Jan 21, 2022
"জীবন ঘনিষ্ট মা শা আল্লাহ্।"
Musaddik Billah Tamim , Nov 7, 2021
"বইটি আসলেই অসাধারণ😍"
Iqram hossain , Oct 21, 2021
"অনেক ভালো বইটা,, সবাইকে পড়ার আহবান রইলো।"
Mohibul Hasan , Sep 26, 2021
"আলহামদুলিল্লাহ,খুবই ভালো একটি বই।যারা এখনো কিনেননি তারা এখনই কিনে ফেলুন ইনশাআল্লাহ।সাজিদ ভাইয়ের লেখা আলহামদুলিল্লাহ অনেক ভালো।"
Afsana Mim , Jun 20, 2021
"আফসানা আক্তার মীম বইয়ের নামঃ যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির পোস্ট নং- ২০ ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ #Progoty_Book_Club_Review_Competition ❝চাষী যেমন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করে, উপযুক্ত সময়ে ফসল তোলার আশায়। মুমিন ব্যক্তিও তেমনি দুনিয়ার হাজারো দুঃখ কষ্টের মধ্যেও নিজের ঈমান ও আমল বজায় রাখেন, পরকালে জান্নাত পাওয়ার আশায়.. সেই প্রত্যাশায় “যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির” সে জীবন যেন আমার না হয়।❞ “হাদীসে কুদসীতে দয়াময় বলেন, আমার রহমত আমার ক্রোধের উপর বিজয়ী.....” পাঠকের অনুভূতি: ➖➖➖➖➖➖ ঝেড়ে ফেলে দিন আপনার অতীতকে কি আছে তাতে তা দেখার দরকার নেই! আপনি একজন জুলুমকারী ছিলেন? - ব্যভিচারে লিপ্ত ছিলেন? - চুরি করতেন? - মিথ্যা বলতেন? - গীবত করতেন? - পরনিন্দা করতেন? আপনিই যায় ছিলেন যত পাপই আপনি আপনার আমলনামায় লিখিত হোক না কেন, মনে রাখবেন তার চাইতেও বিশাল আপনার রবের ক্ষমা! ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই। কারোর অতীত দেখা হয় না! তাওবা করুন তার কাছে ক্ষমা চান। হীনমন্যতায় ভুগবেন না... আপনি দ্বীনের পথে এসেছেন লোকে হয়ত আপনাকে দেখে টিপ্পনী কেটে বলে,"আরে সেই দিনও দেখলাম অমুক তমুক পাপ করে বেড়াচ্ছে আর আজ এসেছে আমাদের দ্বীন শেখাতে!" দরকার নেই সেইদিকে নজর ফেলার!অন্যের কাছে মহৎ হতে পারার মধ্যে কোন লাভ নেই , কারো কাছে খুব ভালো মানুষ হয়ে বেঁচে থাকার মধ্যে ও কোন গৌরব নেই! আপনি আল্লাহ্র কাছে ভালো হোন! তিনিই কিয়ামত দিবসের মালিক! আপনি যখন অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন, কাউকে গালি দিবেন তখন ভাবুন আল্লাহ্ কি ভাবছেন? আপনি দ্বীনের পথে হাঁটা শুরু করেছেন। আপনাকে দেখে আশেপাশে লোকেরা কি বলছে দরকার নেই সেইসব নিয়ে ভেবে সময় নষ্ট করার। আল্লাহ্র কসম কবরে যখন আপনি একা থাকবেন তখন আপনার ভালো কাজগুলো ব্যতিত আর কোন কিছুই আপনার কাজে আসবে না!মানুষ যখন আপনার বিষয়ে খারাপ মন্তব্য করবে শুধু মাত্র আপনি তাকে ক্ষমা করে দিন। অচিরেই তার মন্তব্য তাকে গ্রাস করবে! আপনি সব লোকের কাছে ভালো হতে যাবেন না, সাধারণ হয়ে যান! ওয়াল্লাহি সেদিন এমন বহু লোক বিনা হিসেবে জান্নাতে যাবে যাদের মূল্য দুনিয়াতে কিছুমাত্র ছিলনা, যে জীর্ণ বস্ত্রের ছিল, যে দুনিয়াতে ঠিকমতো খেতে পারবে না আমাদের দ্বীন যেন কেবল দুনিয়ার জন্য না হয়, তাদের মন্তব্যগুলো যেন আমাদের ব্যথিত না করে! আর সেজন্যই লেখক সাজিদ ইসলাম রচিত ❝যে জীবন ফড়িঙের,যে জীবন জোনাকির❞ বইটি বার বার বলেছে এ জীবন যেন আমাদের না হয়। ফড়িঙ ও জোনাকির মতো জীবন অচিরেই জাহান্নাম বয়ে আনবে। সর্বোপরি- সেই জীবনের স্বপ্ন অন্তরে বুনে নিন, যে জীবন আল্লাহর জন্য বাঁচে। তাই আসুন দ্বীনের পথে! চলুন ইসলামের পথে! নিঃসন্দেহে আল্লাহ মহান! বইয়ের বর্ণনাঃ ➖➖➖➖➖ কান কাটা এই মরা ছাগলের দুনিয়ার পেছনে জিহ্বা বের করে হাঁপাতে থাকা কুকুরের মতো ছুটতে থাকা মানুষগুলো আপনাকে শেখাবে জীবনের সফলতা কিসে! কখনো আল্লাহর কালামের মলাট ছুঁয়ে না দেখা হতভাগারা আপনার জন্য আফসোস করবে, আপনার জীবনে কী হবে তা ভেবে, অদ্ভুত না! এ জীবন যেন মাপা একটা বস্তুর মানদণ্ডে। ছোটবেলা থেকেই যেন এসব চক্রে ঘুরতে থাকি।চাকার ভেতরে আটকে পড়া ইঁদুরের মতো ক্রমাগত ছুটে চলি।এককথায়- দুনিয়া তো এমনিতেই কারাগার। এই কারাগারের ভেতরই আরেক কারাগার— মানুষ কী বলবে!সমাজ কী বলবে!অমুক কী বলবে!তমুক কী মনে করবে! আপনার আমার মতোই কত শত এই কারাগারে বন্দী হয়ে আছে, বিক্রি হয়ে আছে অতি সস্তা দরে।এসব কিছু ভেবেই বইটির নাম দেওয়া হয়েছে - ❝যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির❞। কারণ বইটিতে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বাস্তবিক ঘটনাগুলো কে ফুটিয়ে তুলেছেন যেন মনে হয় চোখের সামনে ভাসছে গল্পগুলোর দৃশ্য। সব গল্পের নাম তুলে ধরা সম্ভব নয়। ভূমিকাসহ বইটিতে ৫৮ টি জীবনের গল্প যাকে বলা যায় রবের নীড়ে ফেরার সহযোগী গল্প বাস্তবিক সব যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। উদাহরণস্বরুপ কয়েকটি গল্প যেমন- সোহবতের গল্প; সুখে থাকা মানে অনেক কিছু থাকা নয়। সুখে থাকা মানে, সুখে থাকা; আবরার ফাহাদ এবং সূরাহ বুরুজের সেই বালক ও রাজার গল্প; কিচ্ছু ভালো লাগে না; চক্র; যে জীবন ফড়িঙের,যে জীবন জোনাকির, সে জীবন যেন আমার না হয়; গোপণ পাপ; ফ্যান্টাসি ওয়ার্ল্ড; জান্নাতে কোনোদিন আমাদের মন খারাপ হবে না; তুমি অবিচল থেকো; ইত্যাদি গুরুত্বপূর্ণ সব গল্পের সমাহার নিয়ে হাজির হয়েছে এই বইটি। বলা চলে- নানান বয়সের নানা অভিজ্ঞতা, উপলব্ধি স্থান পেয়েছে বইটিতে। তাই আমি শতভাগ নিশ্চিত এই বইটি আপনার মনের আঁধারে ডাকা ঈমান ও দুনিয়ার মোহ থেকে ফিরে আসতে বেশ সহযোগী হবে। লেখক কথনঃ লেখক সাজিদ ইসলামের প্রথম কাগজে সন্তান বই ❝যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকির❞। লেখক নিজেকে প্রশ্ন করেছিলো বইটি আসলে কাদের জন্য এর স্পেসিফিক কোন উত্তর আছে কি? এ থেকেই লেখক নিজেই বলেছেন বইটি তিনি নিজের জীবন থেকে,চারপাশের মানুষের জীবন থেকে যা শিখেছে সেই কথাগুলোই বলার চেষ্টা করেছেন। তাই আপনি যখন বইটা হাতে নেবেন, পড়তে পড়তে যদি মনে হয়। এগুলা আপনারই কথা,আপনার মনের কথা যেগুলো আপনি প্রতিনিয়ত উপলব্ধি করেছেন তবে বইটা আপনাদের জন্যও বটে। বইটির বিশেষত্বঃ ➖➖➖➖➖➖➖ অল্প কিছু লেখা দিয়ে জীবনের চক্র ও দুনিয়ার মোহ থেকে ফিরে আসা এতটাও সম্ভব নয় তবে হয়তো কিছুটাও সম্ভব। কেননা- এ বইয়ের লেখাগুলো কিছু না হোক, আপনাকে একবার হলেও রবের কথা স্মরণ করিয়ে দিবে। দুনিয়ার ওপারের সুন্দর জীবন নিয়ে ভাবতে শেখাবে। তাই একটু মনোযোগ দিলে হয়তো নতুন একটি জীবন অর্জন করতে বেশ সহজ হবে। ভাবাবে চক্রের কথা৷ এটি বইয়ের সবচেয়ে সুন্দর সহজ ও আকর্ষণীয় দিক যা একজন পাঠককে আঙ্গুল ধরে দেখিয়ে দিতে এতটুকুই যথেষ্ট। কেন পড়বেন বইটিঃ ➖➖➖➖➖➖➖ অসুস্থ চক্রের মধ্যে আটকাপড়া আমাদের সময় হয় না রবের কথা স্মরণ করার। কিন্তু এ জীবন ঘাস ফড়িঙ কিংবা জোনাকি পোকার মতো বন্দি নয়। অধঃপতিত হওয়ার জীবন নয়। আপনার রব আপনার ফেরার অপেক্ষায়। তাই আকাশের ওপারের জীবনের জন্য ভালো কিছু সঞ্চয় করুন। বইটির প্রত্যেকটা গল্প আল্লাহর সাথে সম্পর্ক ভালো হওয়ার গল্প। তাই এটি একটি মাস্টারপিস বই। বিশেষ ভালোলাগাঃ বইটির নাম,গল্প, প্রচ্ছদ, বাইন্ডিং, ডিজাইন, পৃষ্ঠাসজ্জা অসাধারণ, দৃষ্টিনন্দন ও টেকসই যা এক পলকেই ভীষণ ভালোলেগেছে। এছাড়া লেখকের স্বপ জান্নাতে একটি চায়ের টং দোকান দেবেন সেখানে রাসূলুল্লাহ (সা) এর সাথে খোশগল্পের আশর জমাবেন এটি খুব চমকপ্রদ ছিলো।.... এক নজরে বইঃ ➖➖➖➖➖ যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকির লেখকঃ সাজিদ ইসলাম প্রকাশনিঃ বুকমার্ক পাবলিকেশন ক্যাটাগরিঃ ইসলামি বই- আত্ম উন্নয়ন রেটিংঃ ৪.৯/৫ মূদ্রিত মূল্যঃ ২৫০৳ প্রকাশকালঃ একুশে বইমেলা,২০২১"
Brothers online Tv , Jun 14, 2021
"#Progoty_Book_Club_Review_Competition বইয়ের নামঃ যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির। সংকলনঃ সাজিদ ইসলাম। রিভিউঃ মোঃ রবিন ইসলাম ছাব্বির। পোস্ট নংঃ০২ সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য। যার রহমত এবং দয়া সব সময় আমাদের ঘিরে রেখেছে। বইটির শুরুতেই ভালো লাগার মত একটি কথা, আল্লাহ যদি অনুগ্রহ করে আমাকে জান্নাত দেন, তবে জান্নাতে গিয়ে ইনশা আল্লাহ একটা চায়ের দোকান দেব। সবুজ বাগান ধর্ণাধারা,শীতল বাতাস-এর মধ্যে ছোট্ট একটা টং দোকান। আর সেখানে রাসূল (সাঃ) আবু বকর (রা.) আর উমর (রা.) এর সাথে চা খেতে,খেতে গল্প করব। কথাটি অনেক সুন্দর তাই না? আমাদের জীবন থেমে নেই, সকাল থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত ছোটাছুটি আর ছোটাছুটি। বর্তমানে জীবন এমন এক পর্যায়ে এসে পড়েছে যেখানে জীবন কে মাপা হয়, বস্তুর মানদন্ডে। পরিচয় মাপা হয় মাসিক উপার্জন দিয়ে, যার যত অর্থ তার তত মর্যাদা সমাজের চোখে। কে কি করছে,কি হচ্ছে তোমাট ইনকাম কত? তুমি ওর থেকে পিছিয়ে কেন নানা রকম দ্বিধাদন্দ নিয়ে শুরু বর্তমান জীবন। ছোটবেলা থেকে এভাবেই আমরা জীবন কে শিখতেছি। আমার বড় হতে হবে,আমার অনেক টাকা উপার্জন করতে হবে। বড় বাড়ি করতে হবে,বড় গাড়ি করতে হবে। এভাবেই আমরা সকাল থেকে সন্ধ্যা,সন্ধ্যা থেকে সকাল সাফল্য খুজে চলেছি। এভাবেই ফুরিয়ে ফেলি জীবনের সময়গুলি। হয়না রবের সাথে সাক্ষাৎ এর সময় সময় এর যিনি মালিক সেই মালিক কে একটু সময় দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ফরয বিধান গুলা মানার সময় আর থাকে না। কেমন যেনো যান্ত্রিক জীবনে আটকা পড়া জীবন। ফড়িঙের মত, জোনাকির মত আটকে পড়া। যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির বইটি সাজিদ ইসলাম বইটির মাধ্যমে, সমাজের বর্তমান চিত্র ফুটিয়ে তুলেছে। বইটি পড়ার সাথে,সাথে উপলব্ধি করা যাবে জীবনের অনেক অধ্যায় বইটি বর্তমান যুবসমাজের জন্য অনেক উপকারী একটি বই। বইটি তে ছোট,ছোট মোট ৫৫ টি গল্প শোভা পেয়েছে ইনশা আল্লাহ। বর্তমান প্রজন্মের এ থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। বইটির প্রছদ্দ সহজেই যে কারো মনে জাইগা করে নেবে। লেখক মনের মাধুর্য দিয়ে সমাজের বাস্তব চিত্র গুলো তুলে ধরেছে, তুলে ধরেছে পরিবর্তন এর মাধ্যম। আমাদের এক মাত্র শেষ ঠিকানা জান্নাত। যেখনে আমাদের মন খারাপ হবে না, যেখানে আমাদের জন্য থাকবে অনেক,অনেক নেয়ামত যা আমাদের কল্পনার বাইরে। এই বইটি এক বার হলে ও দুনিয়ার ওপারের জীবন নিয়ে ভাবাবে, আপনার রব কে নিয়ে ভাবাবে। নতুন এক জীবনের স্বপ্ন দেখাতে শিখাবে। বইটি সকলের জন্য। সকলের জন্য উপকারী একটি বই ইনশা আল্লাহ। প্রকাশনাঃ Bookmark publication মুল্যঃ২৫০৳"
Hacker , Jun 14, 2021
"#Progoty_Book_Club_Review_Competition পাঠকের নাম: নাঈম উদ্দিন বইয়ের নাম: “যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির” লেখক সাজিদ ইসলামের লেখা একটি বই পড়ে রীতিমত আরেকটি বই পড়ার জন্য মুখিয়ে ছিলাম। তারই ধারাবাহিকতায় বইটি সংগ্রহ করা। প্রচ্ছদ দেখে আস্ত একখানা উপন্যাস মনে হতে পারে তবে বইটি নিরেট কোনো উপন্যাসের বিপরীতে অনেকগুলো ছোটগল্পের সংকলন। বইয়ের মোড়কে রয়েছে জীবনঘনিষ্ঠ কিছু ক্ষুদে গল্প আর একেকটি গল্পের আদলে রয়েছে একেকটি অর্থবহ বার্তা। গল্পে-গল্পে পাঠককে সে বার্তাগুলো পৌঁছে দেয়ার এক অভিনব প্রয়াস বইটিতে লক্ষণীয়। লেখকের মতে, গল্পগুলো লেখকের নিজের ও চারপাশের মানুষের জীবন থেকে সংগৃহীত। তাই গল্পগুলোকে নিছক গল্প আখ্যা না দিয়ে অভিজ্ঞতাও বলা যেতে পারে। অর্থাৎ নানান বয়সের মানুষ, তাদের জীবন, আশেপাশের পরিস্থিতি, প্রেক্ষাপট ও বিশেষ ক্ষণে ঘটে যাওয়া কোনো ঘটনা প্রভৃতি থেকে লব্ধ অভিজ্ঞতাগুলো যেনো সময়ের ধারাবাহিকতায় লেখক তার দিনলিপি তে টুকে নিয়েছিলেন। সে অভিজ্ঞতাগুলোই এখন বইয়ের আকার ধারণ করেছে। বইটিতে মোট ৫৫ টি অধ্যায়ে বহু অভিজ্ঞতা স্থান পেয়েছে। তন্মধ্যে কতিপয় অধ্যায় পড়তে গিয়ে নিজেকেই যেন আবিষ্কার করেছি। বিশেষ করে ‘চক্র’ শিরোনামের অধ্যায়ে আলোচনা করা হয়েছে কিভাবে সমাজ কর্তৃক কাঠামো গড়ে দেয়া জীবনযাপনে মত্ত হতে গিয়ে আমরা আটকে পড়ি নানান প্রতিযোগিতার বেড়াজালে। অভিভাবক, আত্মীয়-স্বজন ও চারপাশের মানুষের কতশত প্রত্যাশা পূরণ করতে গিয়ে হারিয়ে ফেলি কত মূল্যবান সময়। সফলতার নতুন মাপকাঠিতে পুরনো সফলতার গল্পগুলো চাপা পড়ে যায়, অথচ সে সফলতা বুনতে কতই না কাঠখড় পোড়াতে হয়েছিল একসময়। পূর্বের সব পরিশ্রম হয়ে যায় বৃথা আর স্পষ্ট হয়ে উঠে যে সমাজের চোখে সফলতার মাপকাঠি প্রতিনিয়তই পরিবর্তনশীল। আবার ‘যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকির, সে জীবন যেন আমার না হয়...” শিরোনামের অধ্যায়ে আলোচনা করা হয়েছে কিভাবে সমাজের চোখে ‘গুড বয় ইমেজ’ ধরে রাখতে গিয়ে জীবনের আসল উদ্দেশ্যটাই বিলীন হয়ে যায়। সমাজের বাৎলে দেয়া রীতিতে নিজেকে সাজাতে গিয়ে না হয়ে উঠে দুনিয়াতে আল্লাহ্-র জন্যে বাঁচা আর না হয়ে উঠে আখিরাতের জন্যে সম্বল কুড়োনো। এ দুটো অধ্যায় থেকে বোধগম্য, জীবন নিয়ে এভাবে কখনো ভাবা হয়নি যদিও আমাদের অনেকের জীবনটাও একই আঙ্গিকে গড়া। চিন্তার খোরাক খুঁজে পেয়েছি যেনো। এছাড়া অন্যান্য অধ্যায়গুলোও ব্যক্তিজীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। গল্পের মাঝে মাঝে মনে হয়েছে, “আরে! এটা তো আমাকে নিয়ে লিখা কিংবা এমনটি তো আমার বন্ধুর সাথেও একবার হয়েছে আবার এ গল্পটা তো আমার পরিবারকে অথবা প্রতিবেশীকে প্রতিনিধিত্ব করে। এককথায়, গল্পগুলো পড়তে গিয়ে মনে হয়েছে এ যেনো লেখকের লেখনীতে নিজের জীবনেরই অথবা আশেপাশে ঘটে যাওয়া কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। জীবন কি? জীবনকে কি আমরা সবসময় একইরকম পাই? একটু ভেবে দেখলেই হয়, জীবনকে আসলে সময়ের গণ্ডিতে মুড়িয়ে ফেলা যায়। আমরা যে জীবন যাপনে অভ্যস্ত, সে জীবন হলো একটি ফড়িঙের জীবনের মত যার লেজে সুতা বেঁধে ছেড়ে দেয়া হয় কিন্তু সুতার দৈর্ঘ্য পেরিয়ে আর দূরে উড়ে যাওয়ার অনুমতি মেলে না; সে জীবন হলো জোনাকি পোকার জীবনের মত যারা আঁধারে আলো ছড়িয়ে হয় মনোরঞ্জনের উপকরণ আর বন্দি হয় হাতের মুঠোয়। আমাদের যাপিত জীবনের জন্যে এর চেয়ে ভালো উপমা আর দুটো নেই। আধো কি আমরা এমন জীবন আশা করি? এর বাইরে গিয়েও চাইলে জীবন নিয়ে ভাবা যায়। যে জীবনের মূল চালিকাশক্তি হলো দ্বীন। সমাজের চোখে বড় হতে গিয়ে আমরা কতটা দ্বীনবিমুখি হয়েছি তা বুঝার জন্য আমাদের যাপিত জীবনের দিকে নজর দিলেই হলো। দ্বীনের ছোঁয়ায় জীবন সাজানোতে কতটা তৃপ্তি রয়েছে, সে জীবন যে কতখানি সুন্দর হতে পারে এরূপ বার্তা লেখকের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও সেসবের আলোকে বিভিন্ন গল্পে দৃশ্যমান। সবিশেষ, “যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির” বইটি পাঠককে জীবন নিয়ে নতুন করে ভাবতে অনুপ্রেরণা যোগাবে। দ্বীনের আলোকে জীবনকে নিয়ে চিন্তার অভিপ্রায়ে গল্পগুলোতে প্রসঙ্গত কারণে লেখক আল্লাহ্-র রাসূল (ﷺ) এর সীরাহ ও তার সাহাবীগণের জীবনী থেকে খণ্ডিত অংশ টেনে এনেছেন, ক্ষেত্রবিশেষে কুরআন ও হাদিস থেকে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে এবং লেখকের নিজস্ব অভিমতও রয়েছে। লেখার ধরন সাবলীল, মার্জিত ও সহজ বোধগম্য। অল্প সংখ্যক শব্দগুচ্ছ ব্যবহার করেও যে খুব সুন্দর বার্তা পৌঁছে দেয়া যায় লেখকের সুনিপুণ লেখনী যেনো তারই জানান দেয়। প্রচ্ছদ বেশ দৃষ্টিনন্দিত তবে লেখার মান অধিক প্রশংসাযোগ্য। একনজরে: বই: “যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির” লেখক: সাজিদ ইসলাম প্রকাশকাল: একুশে বইমেলা, ২০২১ প্রকাশনী: বুকমার্ক পাবলিকেশন"
Fatima Mow Flavika , Jun 8, 2021
"নাম :ফাতিমা মৌ ফ্লাভিকা বইয়ের নাম :'যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির। ✪✪বই পর্যালোচনা : ……………….…....……..….. সেক্যুলার এই সমাজে জীবনের দর্শন, মাপকাঠি, সফলতার সংজ্ঞা যে ধাঁচে গড়ে উঠেছে ছোটবেলা থেকে শুরু করে আমরা সফলতাকে সে আঙ্গিকেই খুঁজি, সেটাকে ঘিরেই স্বপ্ন সাজাই। ভোগ, সম্পদ, শিক্ষার ডিগ্রি,সামাজিক স্ট্যাটাস এসব অসুস্থ প্রতিযোগিতার বেড়াজালে আটকে ভুলে যাই জীবনের উদ্দেশ্য, রবের আনুগত্য। 'মানুষ কী বলবে', 'সমাজের আর দশজন কী করছে' এই বেঁধে দেয়া নিয়মের চক্রে উদভ্রান্তের মতো ঘূর্ণন করাই আজ আমাদের জীবন।এই জীবন এতোই ঠুনকো যে, সামান্য জিপিএ, এডমিশনে চান্স না পেয়ে কিংবা চাকুরির বরখাস্ত মেনে নিতে না পেরে অনেকেই বেছে নেয় আত্মঘাতির পথ,বেছে নেয় আত্মহননের পথ!চারপাশের গতিশীল জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার অসুস্থ প্রতিযোগিতায় নেমে আখিরাতের চূড়ান্ত প্রতিযোগিতার কথা ভুলেই দিব্যি চলছে আমাদের এই জীবন! এমন উদভ্রান্ত জীবন আর সমাজের চিত্র তুলে ধরে প্রত্যাহিক জীবন থেকে নেওয়া কিছু চিরসত্য ঘটনার আলোকে রিমাইন্ডারমূলক বই 'যে জীবন ফড়িংয়ের যে জীবন জোনাকির '! ✪✪যা নিয়ে এই বই: ………..……….……………. গৎবাঁধা জীবনের বেড়াজালে কঠিনভাবে আবদ্ধ হয়ে আছে আমাদের জীবন! ক্যারিয়ার,উচ্চ শিক্ষা, সম্পদ অর্জন, ভোগ-বিলাসিতার মধ্যেই দেওয়া হয়েছে সুখের সঙ্গা!অসুস্থ এই সমাজের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত দুনিয়ামুখী মানুষগুলো ঘাসফড়িং আর জোনাকির মতো বন্দী হয়ে কাটিয়ে দেয় মাটির পৃথিবীর এই ছোট্ট জীবন! বইটিতে দুনিয়ার এই চাকচিক্য জিনিসগুলোর ঘোর চক্র সম্পর্কে রিমাইন্ডারমূলক সচেতনতা নিয়ে কিছু কথামালা রচিত হয়েছে।দুনিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে,কিভাবে সাহাবীদের মতো করে জীবনের অর্থ খুঁজে নিতে হয় এই বইটা আমাদেরকে তাই শেখাবে।লেখকের আশেপাশের জগত থেকে নেয়া কিছু উপমা বৃত্তের বাইরে গিয়ে কিছুটা হলেও চিন্তা ভাবনা করতে শেখাবে । ভাবনা-চিন্তাহীন জীবনে কিছুটা ভাবনার মোহনায় বসিয়ে দেওয়ার অদ্ভুত সুন্দর এক বই! ✪✪বইটি কেন পড়বেন : …….……............................... লেখক একজন জেনারেল পড়ুয়া মানুষ হওয়ার সেক্যুলার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরিজ্ঞাত।তাই জেনারেল পড়ুয়া ভাইবোনদের জন্য এই বইটি পড়া আমি একান্ত জরুরী মনে করি,গৎবাঁধা জীবনের বাহিরে জগৎপাতা যে সুন্দর জীবন রয়েছে সেই জীবন নিয়ে ভাবানোর অসাধারণ এক বই এটি।ভাবনার চোখকে ৩৬০ ডিগ্রি এঙ্গেল এ ঘুরিয়ে দিয়ে জীবন খুঁজে ফিরবে সাহাবিদের মতো আকাঁ ফুলের মতো সুন্দর জান্নাতী জীবনের সোপান। সুতরাং, দু-চোখে জান্নাতী জীবনের স্বপ্ন আঁকতে চাইলে বইটি পড়ার ক্ষেত্রে ২য় বার ভাবার কোনো সুযোগ নেই। ✪✪বই মুগ্ধতা;আমার পাঠ্যনুভূতি: …….….……….…….……………………….…… আমাকে যদি জীবনগঠনমূল বইয়ের লেখকদের নাম জিজ্ঞেস করা হয় টপ লিষ্টে সাজিদ ভাইয়ের নামটা অবশ্যই বলবো।উনার সম্পাদিত আরো কয়েকটা বই পড়েছি,সবচেয়ে ভালো লাগে উনার বইগুলোতে অনেক তথ্যবহুল আলোচনা দেওয়া হয়,আমি পড়ি আর মুগ্ধ হয়ে ভাবি!আল্লাহ উনাকে অনেক বারাকাহ্ দান করুক, আমীন। এই বইটা সম্পর্কে বুকমার্ক পাবলিকেশন আর 'যে জীবন ফড়িং যে জীবন জোনাকির 'নামক পেইজে অনেক লেখা পড়েছি আর মুগ্ধ হয়েছি।খুব ইচ্ছে ছিল বইটা প্রকাশিত হলেই কিনবো,অবশেষে কিনে পড়ে ফেললাম, আলহামদুলিল্লাহ।প্রতিটি অধ্যায়ের শেষে লেখকের হৃদয় নিংড়ানো দুআগুলো অন্তরে প্রভাব ফেলার মতো।দুআগুলো পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলেছি। বইয়ের প্রচ্ছদটাও তো মা শা আল্লাহ।আমার মতো ক্ষুদে পাঠকের জ্ঞান সীমাবদ্ধতা দূর করার জন্য এমন বই আরো দরকার। ✪✪বইবৃত্তান্ত: …………………………. বই:যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির লেখক:সাজিদ ইসলাম মূল্য :২৫০ টাকা বুকমার্ক পাবলিকেশন"
Atika Sultana , May 31, 2021
"#Progoty_book_club_review_competition ✍️রিভিউ লেখকঃ আতিকা সুলতানা 📌বুক রিভিউঃ ০৩ 📌একনজরে বইটিঃ নামঃ যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির লেখকঃ সাজিদ ইসলাম মুদ্রিত মূল্যঃ ২৫০ পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬ বাইন্ডিংঃ পেপার ব্যাক প্রকাশনাঃ Bookmark Publication 📘বইটির সারসংক্ষেপঃ ❝যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির❞ বইটিতে লেখকের প্রতিটি লেখার পেছনে কোন না কোনো ঘটনা, পটভূমি বা চলমান কোনো ইশ্যু আছে। কিচ্ছু ভালো লাগে না; চক্র; ফ্যান্টাসি ওয়ার্ড; দুটি দুআ; গোপন পাপ; জান্নাতে কোনো দিন আমার মন খারাপ হবে না; সালাত; সেকেলে বাবা-মা, কিচ্ছু বোঝে না; শেষ কবে আপনি প্রিয় নবীর জন্য কেঁদেছেন; কৃতজ্ঞতা STARTS FROM HERE... এরকম ৫৭ টি টপিকে সাজানো হয়েছে বইটা। ❝সোহবতের গল্প❞ নামক টপিকে লেখকের এক চমৎকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। ল্যাপটপ যখন কাজ করছিল না, তখন প্রথমে ব্যাটাটি কিনে সেটা ভালো করার চেষ্টা করলেন, এরপরেও কাজ না করলে চার্জার কেনার জন্য দোকানে গেলেন, সাথে ছিল ছোট এক ভাই ; তিনি হঠাৎ করে বলে ফেললেন ❝ হুদাই এতগুলো টাকা গচ্চা গেল❞, লেখকের সাথে থাকা ভাইটি জবাব দিল ❝ ভাই এভাবেই তো আল্লাহ একজনের মাধ্যমে আরেকজনের রিজিকের ব্যবস্থা করেন❞ আসলেই আল্লাহ তায়ালা ঠিক সেভাবে সবার রিজিকের জন্য কাউকে না কাউকে ওসিলা বানিয়ে দেন। অথচ রিজিক নিয়ে আমরা কত পেরেশান! হঠাৎ আরও একটি উপলব্ধি হয়- ❝উত্তম সোহবত❞। কুরআন কারীমে আল্লাহ তায়ালা বলেন, ❝তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাকো❞। ___ সূরা আত-তাওবা ৯ঃ ১১৯ ❝ আর যারা আল্লাহ তাঁর রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাঁরাই আল্লাহর দল এবং তাঁরাই বিজয়ী ❞। ____ সূরা মায়েদা ৫ঃ৫৬ রসূল (স.) বলেন - ❝ ব্যাক্তি তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে❞।এমনকি কেউ নিজে জাহান্নামে গেলেও জান্নাতী ভালো বন্ধুর কারনে সে বেঁচে যাবে। জান্নাতী বন্ধু তাকে জান্নাতে গিয়ে খুঁজবে, আমার অমুক বন্ধুটি কোথায়? এখন প্রশ্ন হল, উত্তম সাথী কে? লেখকের ভাষায়, ❝যাকে দেখে জান্নাতের কথা মনে হয়, যার সাথে কিছুক্ষণ থাকলে খুব ভালো হয়ে যেতে ইচ্ছে করে, যার আমল দেখলে ঈর্ষা হয়; তার মত আমল করতে ইচ্ছে হয়। যার সাথে জান্নাতে একসাথে থাকতে ইচ্ছে হয়। যার উদাহরণ আল্লাহর রসূল ( স.) দিয়েছেন আতর বিক্রেতার সাথে, সে আশেপাশে থাকলেও লাভ, অন্তত সুগন্ধ পাওয়া যায়।❞ আরেক হাদীসে বলা হয়েছে, যাঁরা আল্লাহর জন্য পরস্পর ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে তাঁরা আরশের সুশীতল ছায়ায় স্থান পাবে। আল্লাহ যেন আমাদের দুনিয়াতে এমন বন্ধুদের সাথে রাখেন যাঁরা জান্নাতে গিয়েও আমাদের মিস করবে। আমীন 📕বইটি কেন পড়া প্রয়োজনঃ মানুষের জীবন ক্ষণস্থায়ী; আজ আছি তো কাল নেই। অথচ এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে মানুষের কত আশা! কত পরিকল্পনা! যেন এ পৃথিবী থেকে কোনো দিন বিদায় নেব না। বইটি পড়ে আর কিছু না হোক জীবনের ওপারে থাকা পরকালের কথা ভাবাবে; আমাদের আল্লাহ রব্বুল আলামীন সম্পর্কে ভাবাবে। বইয়ের প্রথমেই প্রকাশক এবং লেখকের সংক্ষিপ্ত অথচ ভাবাবেগমূলক বাণী রয়েছে। বইয়ের প্রতিটি টপিক পড়ে মনে হবে ❝ শেষ হয়েও যেন হল না শেষ❞ ; লেখাগুলো ফেসবুক পোস্ট বা স্ট্যাটাসের মত মনে হতে পারে; সংক্ষিপ্ত অথচ গভীরতাপূর্ণ লেখা ; কথাগুলো বাস্তবধর্মী। বইটি উভয় শ্রেণীর মানুষের জন্যই অনেক উপকারী; যারা দুনিয়াতে ডুবে গেছেন এবং যারা দ্বীনের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছেন। মানুষ তো দুনিয়াতে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য, আরাম- আয়েশ করে দিন কাটানোর জন্য নয়; দ্বীনের পথে চলতে চলতে হোঁচট খেলে আবার উঠে দাঁড়াতে হবে, শিখতে হবে ❝ হাসবুনাল্লহু ওয়া নি'আমাল ওয়াক্বিল❞। যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির এমন জীবন গঠন করা বুদ্ধিমানের কাজ নয়। আমাদের সকল সুখ- শান্তি তো জান্নাতে ইংশা আল্লহ। 📘বইটি কাদের জন্যঃ উত্তরটি লেখকের ভাষায় দেওয়াই উত্তম বলে মনে করছি। ❝বইটা কাদের জন্য লেখা? এই প্রশ্নটা আমি নিজেকে করেছিলাম। এর কোনও নির্দিষ্ট উত্তর নেই। এখানে আমার নানান বয়সের নানা অভিজ্ঞতা, উপলব্ধি স্থান পেয়েছে। নিজের জীবন থেকে, চারপাশের মানুষের জীবন থেকে আমি যা শিখেছি, সেই কথাগুলোই বলার চেষ্টা করেছি। আপনি যখন বইটি হাতে নিবেন, পড়তে পড়তে যদি মনে হয়, এগুলো আপনারই কথা, আপনার মনের কথা যেগুলো বলতে চাইতেন- তাহলে বইটি আপনার জন্যই লেখা ❞। 📕ভালো লাগাঃ ১. বইটির প্রচ্ছদ অনেক সুন্দর। ২. বইয়ের ভাষা সহজ,সরল,সাবলীল। ৩. কুরআন, হাদীস এবং উদাহরণ পেশ করায় আরও বেশি বোধগম্য হয়েছে। 📘 উপসংহারঃ বইয়ের লেখক, পাঠক এবং বইটি প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লহ তাআ'লা কবুল করুন । আমরা যেন বইটি পড়ার মাধ্যমে আহরিত জ্ঞানের উপর আমল করতে পারি আল্লহ তাআ'লা আমাদের সে তৌফিক দান করুন। আমীন"
Mainul Mainul , Mar 30, 2021
"যে জীবন ফরিঙের, যে জীবন জোনাকির... সে জীবন যেন আমার না হয়,, কেনো??? সেটা এই বইটা না পড়লে বুজতেই পাড়তাম না😀 সত্যিই অসাধারণ একটা বই //💕"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি কি হার্ডকভার????
আসসালামু আলাইকুম,বইটি তো দেখাচ্ছে স্টক আউট! কবে নাগাদ আবার পেতে পারি,ইনশাআল্লাহ?
আসসালামু আলাইকুম,বইটি কি স্টকে আছে?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: