১ম প্রকাশ, ২০২২
যদি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | যদি |
| Author | রেহান রাসুল |
| Publisher | তাম্রলিপি |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 120 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.32 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টিRifa Naziba , Aug 2, 2026
"এই বই আমাকে চিন্তা করার অন্য জগতে নিয়ে যেতে বাধ্য করেছে। লিখা এমন ও হয়🖤"
humayRa rahman , Feb 14, 2024
"Addhatik porjayer uponnash!! onno rokom ghor er moddhe chilm porar shomoy!!"
safa , Mar 19, 2022
"যদি! জীবনের প্রতি ক্ষেত্রেই এই 'যদি' শব্দটা জড়ীত। কখনো বা ক্ষমতার লোভে আফসোস হয়ে অন্তর থেকে বেরিয়ে আসে এই 'যদি', কখনো বা বিপদ হতে রক্ষার পর আনন্দে উচ্চারিত হয় যদি।কখনো বা কোনোকিছু পাওয়ার তীব্র আকাঙ্খা থেকে মুখরিত হয় 'যদি', আবার কখনো বা কারো মত হওয়ার প্রবণতা থেকে! যদি যেভাবেই জড়ীত থাকুক না কেন আমাদের জীবনে, কখনো এই 'যদির' ফলাফলের হতে পারে নরকের আগুনের মত ভয়াবহ, কখনো বা হতে পারে সদ্য জন্ম নেয়া কোনো শিশুর মত সুন্দর! কাহিনী বৃত্তান্তঃ "সত্য সাব্যস্ত না করলেও মিথ্যা হয়ে যায় না। তাই ভুল জায়গায় সত্য সাব্যস্ত করার চেষ্টা একমাত্র মুর্খরাই করে।" 'যদি' -এর কাহিনীর শুরু এমনই কিছু সত্য খোলাসার চেষ্টার মাধ্যমে হয়। সম্ভ্রান্ত পরিবারের দুই কন্যা, তিথী ও মিথি। বন্ধু-বান্ধব, প্রেম-ভালোবাসায় ভালোই যাচ্ছিলো বাবা-মার আদরের দুই কন্যার দিন। কিন্তু একদিন কিছু ঘটনা বদলে দেয় তাদের বর্তমান শান্তিময় জীবন। সত্য ও সাহসে খেলার ছলে এক ভয়াবহ খেলা ঘটে যায় তাদের সাথে। আধ্যাত্মিক ক্ষমতার কবলে পরে যায় তারা। মনের দুয়ার পেরিয়ে মস্তিষ্কে ভেসে উঠে তাদের অতীত। অতীতের সাথে জড়ানো কিছু ভয়াবহ সত্য। মানব জীবন তিনকালে সংঘটিত। যে তিন কাল কখনো এক হতে পারে না। কিন্তু একই সরলরেখার একটি বিন্দুতেই তাদের অতীত, ভবিষ্যতে ও বর্তমান দাড়িয়ে যায়! যে সত্য সামনে আসার নয় তা সামনে আসলে কি ঘটে? পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? আধ্যাত্মিক ক্ষমতা, যা প্রকৃতি থেকেই আসে সাধনার বলে, সেই সাধনার অপব্যবহারে প্রকৃতি কতটা হিংস্র রুপ ধারন করে? তিথী , মিথি কি একাই এমন পরিস্থিতির শিকার ছিল, নাকি তাদের সাথে জড়িত ছিল আরো কেউ? কেউ এসেছিল তাদের রক্ষার্তে? আধ্যাত্মিক ক্ষমতাবান কারো বিপক্ষে লড়াই করে জিতে যাওয়া কি সহজ? মমতাময় প্রকৃতি বলয় রুপ ধারন করলে তাকে শান্ত করা কি সম্ভব? এ সমস্ত প্রশ্নের উত্তর চাইলে পড়তে হবে রেহান রাসুলের লেখা আধ্যাত্মিক কল্পকাহিনী 'যদি'। পছন্দের কিছু উক্তিঃ ১.সত্য সাব্যস্ত না করলেও মিথ্যা হয়ে যায় না। তাই ভুল জায়গায় সত্য প্রকাশের চেষ্টা একমাত্র মুর্খরাই করে। ২.সৃজনশীলতা মানুষকে শিক্ষিত বানায়, আর মানবিকতা বানায় মানুষ। ৩.ক্ষমতা আর মমতা কোনোকিছুর পরোয়া করে না। ৪.এই প্রেম খেলায় যুক্তি বড় অসহায়। ৫.অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার থেকে, অন্যকে সম্মান দেয়াটা বেশি সম্মানের। ৬.যত বেশি মানুষের ক্ষমতা, তত বেশি মানুষ একা। ৭.ব্যাক আপ রেডি না করে আজকাল ব্রেক আপ করার সাহস পায় না বেশির ভাগ মানুষ। [এ উপন্যাসের প্রায় প্রতিটি চরণ/ সংলাপই উপলব্ধিময়।তাই আলাদা করে বেশি উক্তি দিলাম না। অন্যথায় রিভিউ বড় হয়ে যাবে। তবে শেষের দিকে স্বদেশ চরিত্রের সাথে সাঁইজির কথপোকথন আমাকে বেশ টেনেছে ] পাঠ প্রতিক্রিয়াঃ গতবছরের প্রকাশিত উপন্যাস 'শঙ্কিত স্বর্গে' পড়ার পর আমার ধারণা ছিল 'যদি' পড়লে আমি ঘোরে ডুবে যাব। তবে এতটাই ডুবে যাব যে কুল-কিনারা খুঁজে পাব না, তা ভাবিনি। সন্ধ্যার দিকে আমি 'যদি' হাতে নেই। তারপর ঠিক কখন এবং কয়টায় আমি এই উপন্যাস শেষ করি আমার জানা নেই। এই উপন্যাসের প্রতিটি সংলাপ উপলব্ধিময়।আমাকে ভাবিয়েছে এই উপন্যাস। আমার বিবেককে প্রশ্ন করতে বাধ্য করেছে এই উপন্যাস। ক্ষমতা পাওয়ার স্বপ্ন আমরা প্রায় সকলেই দেখি। তবে কবে যে এই ক্ষমতা আমাদের ভেতর লোভ সৃষ্টি করে তা আমরা কেউ বলতে পারিনি। ক্ষমতার লোভ বড্ড খারাপ, তবে তারচেয়ে ভয়াবহ ক্ষমতার অপব্যবহার। একই সাথে এই উপন্যাস পড়ে আমি বুঝতে পেরেছি ক্ষমতা দিয়ে কারো সাহায্য বা কোনো ভাল কাজ করার মত তৃপ্তি খুব কম ক্ষেত্রেই আছে। সেই কমক্ষেত্রের একটি হচ্ছে 'ভালোবাসা'। কাউকে ভালোবাসতে পারার মত সুন্দর অনুভূতি হয় না। তবে তারচেয়ে সুন্দর অনুভূতি ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। এই উপন্যাস পড়ে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। আর তা হচ্ছে, উপরে উঠার জন্য যোগ্যতার বিকল্প হতে পারে না। যোগ্যতা আছে বলেই মানুষ উপরে উঠে, অন্য পন্থা অবলম্বন করে নয়।আমরা অযোগ্য বিধায় আমরা ধরি নেই তারা ভুল রাস্তায় সফলতা পেয়েছে। শিল্পের থেকে সুন্দর কিছু নেই। শৈল্পিক ব্যাক্তি সৃজনশীল। সৃজনশীলতা মানুষকে শিক্ষিত বানায়, মানুষের মাঝে মানবতার জন্ম দেয়। মানুষ প্রকৃত অর্থে মানুষ হয়। মোদ্দাকথা যদি পড়ার পড় আমি অনেক কিছু বুঝেছি, শিখেছি এবং বোঝার চেষ্টা করছি। জীবনের সর্বক্ষেত্রের মানুষের নিজেকে জানতে হলে, বিবেক জাগ্রত করতে হলে একবার অবশ্যই পড়তে হবে 'যদি'। ব্যাক্তিগত রেটিংঃ এখনও সেই যোগ্যতা অর্জন করিনি যে রেটিং দিব। তবে সবাই একবার এই বইটা পড়ে দেখবেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"যদি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: