১ম প্রকাশ, ২০২১
যাবজ্জীবন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | যাবজ্জীবন |
| Author | ইসমত আরা প্রিয়া |
| Publisher | অন্যধারা |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.29 Kg |
| ISBN | 9789849518884 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
20 Ratings and 16 Reviews
পাঠকদের মন্তব্য
১৬টি
Asaduzzaman Khan , Jun 8, 2022
"উপন্যাস এমন কোনো জিনিস না যে ইচ্ছে হলে লিখে ফেললাম। তৃতীয় লিঙ্গের সংজ্ঞাই লেখিকা জানেন না; কিন্তু লিখে ফেলেছেন তাদের নিয়ে উপন্যাস। আর তার তথাকথিত ভক্তরাও বাহবা দিচ্ছেন। ভাবাই যায় না! লেখিকা, প্লিজ নিজে আগে তৃতীয় লিঙ্গের উপর একটু পড়াশুনা করুন। তারপর এধরনের উপন্যাস লিখতে আসুন। পুরোই গোঁজামিল ও অসঙ্গতিতে ভরা বই।"
Robi Rahman , Feb 20, 2022
"প্লিজ, তৃতীয় লিঙ্গের উপর ভালো করে গবেষণা করে তারপর লিখতে আসুন। কাজে দিবে।"
Zihad Saim , Jul 10, 2021
"বইঃ যাবজ্জীবন লেখকঃ ইসমত আরা প্রিয়া প্রকাশনীঃ অন্যধারা মূল্যঃ ১৫০ টাকা যাবজ্জীবন বইটা অনেক আশা নিয়েই পড়া শুরু করেছিলাম।(যেহেতু এই বইয়ের লেখক একেবারেই নতুন। তাই এই বইয়ের নুতন কিছু আশা করেছিলাম।)সত্যি কতা বলতে প্রথম দিকটায় পুরো বিরক্ত লাগছিলো বইটা পড়তে।এই বিরক্ত নিয়েই পড়া চালালাম।এক সময় এসে লেখকের সহজ সরল প্রাণজ্ঝল ভাষার প্রেমে পড়ে গেলাম।ঠিক যেন হুমায়ুন আহমেদ থেকেও সরল ভাষা। তবে বইটা পড়ার জন্য যে কারণে ইচ্ছে হয়েছিলো তা হলো বইটার বিষয় জেনে। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে একটা গল্প।সত্যি কথা বলতে আমি এর আগে কখনো তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কোনো লেখা পড়ি নি বা লেখার খোঁজও পাইনি। এই বইয়ের প্রধান চরিত্র নয়নতারা একজন তৃতীয় লিঙ্গের মানুষ।নারী নয়, পুরুষ নয়,কিন্তু মানুষ। এই জায়গায় এসে লেখকের একটা ব্যর্থার কথা বলতেই হয---তিনি বইয়ের প্রথম অর্ধেকটার মধ্যে কোথাও নয়নতারা কে হিজড়ে হিসেবে দেখান নি।শুধু দুএকবার হিজড়ে পল্লীতে যেতে দেখা গেছে নয়নতারাকে।শেষের কয়েক পরিচ্ছেদে তিনি নয়নতারা কে হিজড়ে রূপে প্রতিষ্ঠা করেছেন।যেহেতু এই বইটি হিজড়দের নিয়ে তাই লেখকের উচিত ছিলো নয়নতারা কে প্রথমেই হিজড়া প্রমাণ করা।তিনি তা না করে বইয়ের প্রথম নয়নতারা কে একটি মেয়ে চরিত্রে দেখিয়েছেন। শুধু ব্যর্থতার কথা বললেই হবে না লেখকের বেশ সফলতাও আছে।যেমনঃ ভাষা,এত সহজ সরল ভাষা আমি আগে কখনো দেখিনি। দ্বিতীয়ত কাহিনীর মধ্যে সব ধরনের আবেগ, দুঃখ, হাসি আনন্দ সব কিছু দেখিয়েছেন। আরও একটি মজার ব্যাপার দেখিয়েছেন পুরুষরাও হিজড়া দের প্রেমে পড়া।এই বইয়ে জয় চরিত্রটিও অসাধারণ ছিলো। চরিত্রের খেয়ালিপনা,সংলাপের সংঘাত ঘটনার আকস্মিকতা ও কার্য কারণহীনতা আমাকে সব সময় রহস্যময়তা দিকে নিয়ে গেছে। লেখক এই বইয়ে যেভাবে শব্দ চয়ন, ভাষা শৈলী, বর্ণণা শৈলী, ঘটনার আকস্মিকতার মুন্সিয়ানা দেখিয়েছেন তাতে করে বইটি নিঃসন্দেহে শ্রেষত্বে দাবিদার।"
Tasnuva Samia , Apr 23, 2021
"ভালো লেগেছে বইটি পড়ে।কাহিনি নামের সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। কিছু কিছু জায়গা হয়তো আরো ভালো করা যেতে পারতো কিন্তু সম্পূর্ণ দিক বিবেচনা করে বইটি ভালো।"
Eshrak A. Alif , Apr 7, 2021
"বইটি অর্ডার করেছিলাম প্রথম দিকে।উপন্যাস খুব একটা পড়া হয়না। কবিতার বই বেশি পড়া হয়। কবিতার বই কিনবো ভাবছিলাম তবে এক আপু সাজেস্ট করল উপন্যাসটি পড়ে দেখার জন্য। বইটি না পরলে উপলব্ধি করা যেত না আমাদের সাথে বাস করা তৃতীয় লিঙ্গের মানুষদের সীমাহীন কষ্ট আর তাদের যাবজ্জীবনের কথা। খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে সেসব মানুষের ইচ্ছা থাকা সত্বেও তাদের ব্যর্থতার কথা।শেষটাও অনেক সুন্দর ছিল। অসম্ভব ভালো লেগেছে বইটি। ধন্যবাদ বইটি সাজেস্ট করার জন্য 😊।আরো শুভকামনা ও ভালোবাসা প্রিয়া আপুর জন্য।😊"
Shishir Rayhan , Apr 7, 2021
"যাবজ্জীবন বইটা পড়ে অনেক সুন্দর লাগলো,। এই বইটিকে রয়েছে ভালোবাসার ভিন্নধর্মি। শুধু চাইবো সকলে ভালো থাকুক। ধন্যবাদ"
Johirul Islam Shakil , Apr 7, 2021
"বই পড়ে আমার ভালো লাগছে আপু,বইটি আমার মনের থেকে পড়েছি,এর দুইটা কারণ বলতে পারেন,প্রথম কারণ আমার জীবনে প্রথম ক্রয় করা বই,এবং আমার প্রথম পড়া কোন উপন্যাস যাবজ্জীবন। বইটিতে সুন্দর ও সাবলীল ভাষায় সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষের চিত্র ফুটে উঠেছে। যাদের কথা আমাদের এ সমাজ কখনো চিন্তা করে না এ সমাজ তৃতীয় লিঙ্গের মানুষ দের সমাজের বোঝা হয়ে দেখে। আমার অসম্ভব ভালো লেগেছে যাবজ্জীবন উপন্যাসটি। ভালোবাসা নিবেন আপু,আশাকরি আপনার অনুভূতিগুলো বিকশিত হয়ে আমাদের কে নতুন নতুন বই উপহার দিবেন❤️"
Jamiul kawsar , Apr 3, 2021
"এক কথায় উপন্যাসটি অসাধারণ ছিল। লেখিকা সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরেন।তৃতীয় লিঙ্গের একজন মানুষ কি পরিমাণ কষ্ট করে তা ফুটিয়ে তুলেছেন।এবং কঠিন সমাজের কাছে হেরে যাওয়া ভালোবাসা এবং পরিবার ও আত্মীস্বজন থেকে দূরে সেরে যাওয়ার নির্মম বাস্তবতা কে কোমলভাবে প্রকাশ করেছেন।উপন্যাসটি পড়ার সময় কেমন যেন এক মায়ার বাধনে আটকা পরেছিলাম।আশা করি, লেখিকা প্রিয়া আপু এভাবেই লিখে যাবে অনন্তকাল। আর আমাদের সুন্দর সুন্দর উপন্যাস উপহার দিবেন।সবশেষে, আপুর জন্য দোয়া, শুভকামনা ও ভালোবাসা রইল।"
ফাহিম রেজা , Mar 23, 2021
"🔵🔴 কোন দুটি জিনিস মানুষের বুকের ভেতর থেকে চিরতরে বেরিয়ে আসলে আর আগের জায়গায় ফিরতে পারেনা কখনো?? কিছু কিছু মানুষ বিনাদোষেই অভাগা কপাল নিয়ে জন্মায় এ পৃথিবীতে। যারা পরিবেশ পরিস্থিতির কারণে নিজেদেরকে দূর্ভাগা বলে মনে করে তাঁরা হয়তোবা চেষ্টা তদবির করলে নিজের জীবনকে / জীবনের পরিসরকে সমৃদ্ধ করতে পারে কিন্তু যারা জন্মগতভাবে বিকলাঙ্গ/হিজরা হয়ে জন্মায়?? তাঁরা কিভাবে কী করবে? কেমন করে পূর্ণতা পাবে তাদের জীবনের চাওয়া পাওয়া গুলো?নিজ পরিবার ই তো জন্ম দিয়ে জায়গা দেয়না সমাজের মানুষ ই বা কেমন করে দিবে স্থান, অধিকার! আচ্ছা, যারা ৩য় লিঙ্গের মানুষ তাদের কি আদৌ মুক্তি পাওয়া সম্ভব হয় কখনো? হয়তোবা তারা মুক্তি পায় তবে তা একেবারের জন্য ই। একদম মৃত্যুর দিনে! 'যাবজ্জীবন ' উপন্যাস টি মূলত আমাদের সমাজের অবহেলিত, অবজ্ঞার শিকার হওয়া ৩য় লিঙ্গ তথা হিজরা কে উৎসর্গ করে লেখা।'নয়নতারা ' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হিসেবে কাজ করে।একটি সুন্দর পরিবার কেমন হতে পারে, ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা কিভাবে একটা সাজানো-গোছানো পরিবারকে নিমিষেই এলোমেলো করে দিতে পারে, পরিস্থিতি কিভাবে সামলিয়ে নতুন করে দিন শুরু করা যায় এসব দিক খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাস টি তে। বইটির শুরু থেকে শেষ অবদি একদম সমমানের যত্ন তথা গুরুত্বের সহিত লেখনী বিদ্যমান।শব্দবিন্যাস, নির্মাণশৈলী এবং উপমার সঠিক প্রয়োগ আমার খুবই মনঃ পুত হয়েছে। "মানুষ যখন কঠিন বাস্তব কে খুব কাছাকাছি দেখে তখন সে আসলেই একদম চুপ হয়ে যায়, তখন আর বলার মত কিছু থাকেনা, এই পৃথিবীতে আমাদের সব অভিযোগ, রাগ, অভিমান, যত কথা বাংলা সব অজানাকে ঘিরেই কারণ মানুষ সত্যের মুখোমুখি হলে বোবা হয়ে যায়।" Ismot Ara Priya আপু! এতটা দারুণ ভাবে ফিনিশিং টা না দিলেও পারতেন! 😏 অনেক বেশি ভাল্লাগছে! পরমব্রতের "সমান্তরাল " মুভিটা দেখার পর যতটা ভালো লাগা কাজ করছিলো আপনার এই বইটি পড়ার পর ও অনুভূতি টা একই রকম! পুনশ্চঃ একজন সচেতন পাঠক হিসেবে এই বইটি পড়ার জন্য আমি সর্ব জনকে অনুরোধ করছি! 🤗 পার্সোনাল রেটিংঃ ৮.৮/১০ 🖤"
Anwar Kamal , Mar 21, 2021
"এখানো হাতে পাইনি। অপেক্ষায় আছি।"
Foysal Shahriar , Mar 13, 2021
"'যাবজ্জীবন' শব্দটার মধ্যেই লুকিয়ে আছে কতোশত নয়নতারাদের গল্প। ইসমত আরা প্রিয়া আপুর বই 'যাবজ্জীবন'। যাবজ্জীবন আসলে অসহনীয় এক যন্ত্রণা যা থেকে পরিত্রাণ পাওয়া ভীষণ কঠিন।তারপরও ভালোবাসা, মায়া-মমতা আমাদের ঘিরে রাখে।সব মিলিয়ে বইটা আমার কাছে দারুণ লেগেছে।কখন যে বইটি শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি।আমার কাছে মনে হয়েছে যদি আরো কিছু পৃষ্ঠা থাকতো!💖💖"
Subrata Das , Feb 28, 2021
"'যাবজ্জীবন' উপন্যাস টি পড়লাম। কেমন ছিলো বলব না কিছুই। আসলে কিছু কিছু জিনিস ভালো মন্দের বিচারের থেকে অনেক উর্ধ্বে। যাবজ্জীবন জীবনের অসহনীয় যন্ত্রণার এক গল্প। যে যন্ত্রণার কোন উপশম নেই। তাতে আছে ভালোবাসা, ভালো লাগার এক ভিন্নধর্মী গল্প। শুধু চাইবো নয়নতারারা ভালো থাকুক। একদিন মুক্ত বিহঙ্গের মত ওর মুক্ত আকাশে তাদের আবাস হোক। আশা করি বই ভালো লাগবে সবাই"
তছলিমুর রহমান , Feb 19, 2021
"অর্ডার দেয়ার পর্ব শেষ, এখন হাতে পাওয়ার অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ ভালো কিছুর আশায় আছি। শুভকামনা নিরন্তর♥♥"
Ishrat Ara Prottasha , Feb 18, 2021
"যাবজ্জীবন বইটা যতোটুকো পড়েছি আলহামদুলিল্লাহ মন ছুঁয়ে গেছে।❤ আমাদের সবার উচিত নয়নতারাদের পাশে থাকা। মুক্তি পাকযাবজ্জীবন এর সকল নয়নতারা💕"
Rakib Mimel , Feb 17, 2021
"যাবজ্জীবন এখনো হাতে পাই নাই। অধীর আগ্রহে আছি পাওয়ার অপেক্ষায়"
Mahfizur Rahman , Feb 14, 2021
"যাবজ্জীবন এক অসহনীয় যন্ত্রণার নাম। যা থেকে মুক্তি পাওয়াটা একদমই সহজ নয়। তবে আমি বইটা মুক্তির অপেক্ষায় আছি...."
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"যাবজ্জীবন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: