হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ভ্রম - এম. জে. বাবু এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

তৃতীয় মুদ্রণ, মে ২০২৫

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ভ্রম

22 Ratings | 8 Reviews
TK. 179 TK. 250 -28% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ভ্রম ২২ শে শ্রাবণ! দিনটার সাথেই কেমন যেন এক বাঙ্গালির আবেগ জড়িয়ে আছে। সেদিনকার দিনটাও যেন আজকের দিনের মত। কাঠফাটা রোদ্দুর এর মাঝখান দিয়ে মেঘের আনাগোণা। এরকম এক...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ভ্রম ২২ শে শ্রাবণ! দিনটার সাথেই কেমন যেন এক বাঙ্গালির আবেগ জড়িয়ে আছে। সেদিনকার দিনটাও যেন আজকের দিনের মত। কাঠফাটা রোদ্দুর এর মাঝখান দিয়ে মেঘের আনাগোণা। এরকম একটা দিনে বাঙ্গালির কবি
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ভ্রম
Author এম. জে. বাবু
Publisher গ্রন্থরাজ্য
Edition তৃতীয় মুদ্রণ, মে ২০২৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 112
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.25 Kg
ISBN 978 984 95042 0 7
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.95

22 Ratings and 8 Reviews

★★★★★
2
★★★★☆
17
★★★☆☆
3
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৮টি
pushpita

pushpita , Apr 16, 2026

★ ★ ★ ★ ★

"last ending ta matha kharap korar moto chilo sob miliye valoi legeche"

Gazi Tariq Arafat

Gazi Tariq Arafat , Mar 30, 2024

★ ★ ★ ★ ★

"প্রথমে বড্ড বিরক্তিকর লাগলেও শেষ চার পৃষ্ঠা ২২শে শ্রাবন কে কোনদিনও আর ভুলতে দিবে না। দারুণ দারুণ দারুণ"

Nafiul Alam Rafin

Nafiul Alam Rafin , Feb 19, 2024

★ ★ ★ ★ ★

"শুরুতে কী ভাবলাম আর শেষে কী হলো!!! খুবই সাধারণ একটা গল্প কীভাবে অসাধারণ হতে পারে, এই বইটাই তার প্রমাণ। বাজি রেখে বলতে পারি কেউই বইয়ের এন্ডিং আগে থেকে অনুমান করতে পারবেন না। তবে বইয়ের কিছু নেগেটিভ দিক হলো, এতে অনেক জায়গায় বানান ভুল লক্ষণীয়। আর লেখকের একটি চিন্তার সাথে আমার মতের মিল হয়নি। এছাড়া বইটি অনেক ভালো। নির্দ্বিধায় পড়তে পারেন।"

Rahatul Islam

Rahatul Islam , Oct 13, 2023

★ ★ ★ ★ ★

"ভ্রম- লেখকের পড়া আমার প্রথম বই। বইটির শুধু একটি জিনিসই ভাল্লাগে নি, অনেক বানান ভুল। প্রচ্ছেদ ও কথা বলে বইয়ের। কিন্তু শেষটা আমার রাতের ঘুমের অবস্থা বেজায় বরবাদ করলো... আমার অনেক প্রশ্ন লেখকের কাছে, পারলে করতাম। অনেক ভালো লাগলো, অতি সাধারন একটা কাহিনি। ❤️‍🩹"

Leeon Haque

Leeon Haque , Jun 1, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"গতানুগতিক।"

অম্লান সাহা

অম্লান সাহা , Apr 16, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা মোটামুটি। কিন্তু পড়তে গিয়ে মনে হয়েছে লেখক হুমায়ুন আহমেদের লেখা ধরন কপি করতে চেয়েছেন, এবং পরে জানতে পারলাম যে সেটা করা হয়েছে ইচ্ছা করেই। ৩ স্টার দিয়েছি শেষে একটা টুইস্ট আছে সে জন্য। লেখক ভালো লেখন, উনার আগের বই পড়েছি।"

আরিয়ান শুভ

আরিয়ান শুভ , Mar 10, 2021

★ ★ ★ ★ ★

"নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে । হৃদয় তোমারে পায় না জানিতে,হৃদয়ে রয়েছ গোপনে। ভ্রম || এম. জে. বাবু ভালোবাসা দিবসে এক অন্যরকম ভালোবাসার গল্প শুনবেন? হয়তো এটা পুরোপুরি ভালোবাসার গল্প না,এটা অনেকখানি যত্ন, বাস্তবতা ও বুকে জমানো একরাশ স্বপ্নের গল্প 'ভ্রম' । একদেশে একটা মেয়ে ছিল, নাম তার সারদা। আর পাঁচটা মেয়ের মত তার পছন্দের রঙ মোটেই গোলাপী নয়। তার প্রিয় রঙ সাদা। শরতের সফেদ মেঘের ন্যায় সাদা তার প্রিয় রঙ। আর আছে তরুণ। বড্ড ছন্নছাড়া এক ছেলে। সারদার সাথে তার পরিচয় আট বছরেরও বেশি সময় ধরে। বিপরীত ধর্মের এই মেয়েটিকে দেখলেই ভেতরটা এলোমেলো হয়ে যায় । কল্পনাগুলো এলোমেলো হয়ে যায়, স্নায়ুগুলো হারায় ছন্দ। তবু এই মেয়েটাকে সে ভালোবাসে কিনা জানেনা। মেয়েটাও জানেনা। পরস্পরের বন্ধুত্বসুলভ আচরণে নেই প্রেমের লেশমাত্র। ভালোবাসার সম্বোধন 'তুমি' তো দূর তারা একে অপরকে 'তুই' ভিন্ন অন্য কোনো সর্বনামে ডাকেই না। তবু তরুণ জানে এই মেয়েটিকে দেখলে তার কেমন অনুভূতি হয়। সারদাকে সে বোধহয় ভালোবাসে, আবার বোধহয় বাসেনা। আচ্ছা সারদা কী বাসে? সম্ভবত না। ভেবেই মুচকি হাসে তরুণ। সে জানে সারদার বয়ফ্রেন্ড আছে। অসংখ্যবার সারদা সে কথা তাকে বলেছে ; বুঝিয়ে দিয়েছে বয়ফ্রেন্ডের উচ্ছিষ্ট যত্নটুকু সারদা তাকে দিয়েছে - এর বেশি কিছু নয়। তবু অন্ধকার ঘরকোণের ক্ষুদ্র এক প্রদীপশিখার ন্যায় আশা সঞ্চার করে একদিন বেরিয়ে পড়ে তরুণ। খুঁজতে হবে সারদাকে। অবশেষে তরুণের হাতে ধরা দেবে কি সারদা? তরুণ আর সারদার প্রেমের আড়ালে ঈশ্বরের খেলার যোগ-বিয়োগ কী? জানতে হলে তরুণের সাথে নেমে পড়ুন সারদার খোঁজে। বইয়ের ভালো মন্দ --------------------------------- ● ভালো দিক বইটিতে সবথেকে ভালো লেগেছে যে ব্যাপারটা তা হল গল্পের বুণন। প্লটটা খুবই সুন্দর। সাথে লেখকের স্টোরিটেলিংও ছিল যথেষ্ট ভালো। বইটা পড়ার সময় লেখার ধরণে আমার শুধু একজনের কথা ই বারব্র মনে পড়ে যাচ্ছিল। ভাবছিলাম 'এভাবে গল্প তো সেই মহান মানুষটা ছাড়া আর কেউ বলে না!' এবং শেষ পৃষ্ঠায় এসে অবাক ই হয়েছি যখন দেখলাম লেখক বইটা সেই মানুষটাকেই উৎসর্গ করেছেন। এবং অকপটে স্বীকার করেছেন এই বইটাতে সেই মানুষটার লিখনীর প্রভাব আছে। মানুষটা কে তা সবাই জানেন। তিনি বাংলা সাহিত্যের এমন একজন মানুষ যার নাম উল্লেখ না করলেও ঠিকই মানুষ চিনে ফেলে। লেখকও তাই উৎসর্গপত্রে মহান মানুষটার নাম উল্লেখ করেননি। যাহোক গল্পে ফিরি। লেখকের ভাষাশৈলী বেশ ভালো লেগেছে আমার। পাশাপাশি স্টোরিটেলিং ও বেশ ভালো লেগেছে। গল্প এগিয়েছে উত্তম পুরুষে। এই ব্যাপারটা গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। চরিত্রায়নের কথা বলতে হলে বলব মূল চরিত্র তরুণ ও সারদা দুজনকেই বেশ ভালোভাবেই বিল্ডাপ করেছেন লেখক। অল্প পরিসরে হলেও এই দুটি চরিত্রকেই সমানভাবে বাস্তবিক মনে হয়েছে আমার। গল্পটাও অতিরঞ্জিত লাগেনি। গ্রন্থরাজ্যের প্রোডাকশন কোয়ালিটি বেশ ভালো লেগেছে। পৃষ্ঠার মান, বাঁধাই সবকিছু ঠিকঠাক ছিল। আর সবথেকে যে জিনিসটা পছন্দ হয়েছে তার জন্য একজন মানুষ আলাদাভাবে ধন্যবাদ প্রাপ্য । তার নাম সজল চৌধুরী। বাংলাদেশে বর্তমান সময়ের সেরা এই প্রচ্ছদশিল্পীর প্রতিভার পরিচয় এই বইতে পাঠক বেশ ভালোভাবেই পেয়ে যাবেন। এই প্রচ্ছদটা সজল চৌধুরীর করা এখনও অবধি সেরা কাজ বলেই মনে হয় আমার। প্রচ্ছদে হাত বুলালেই মনটা ভালো হয়ে যাওয়ার মত। গল্পের পরিণতি খুবই ভালো লেগেছে আমার। পরিণতি কিছুটা এক্সপেক্টেড হলেও লেখকের স্টোরিটেলিং ভালো হওয়াতে বইটা আমার পছন্দের তালিকায় জুড়ে গিয়েছে। সব মিলিয়ে 'ভ্রম' নিয়ে আমি প্রায় শতভাগ স্যাটিসফাইড। ● মন্দ দিক বইটির মন্দ দিক নিয়ে আলাপ করতে গেলে শুরুতেই বলব গ্রন্থরাজ্যের মুদ্রণজনিত বেশ কিছু ত্রুটি আমার চোখে পড়েছে। টুকটাক বানান ভুলের পাশাপাশি 'য়' এবং 'ই' এর মধ্যে গুলিয়ে যাওয়াটা চোখে পড়েছে। আর সবথেকে যে বিষয়টা দৃষ্টিকটু লেগেছে তা হল স্পেসিং প্রবলেম। কয়েকটা শব্দ যেগুলো মাঝখানে কোনো স্পেস ছাড়া ই একসাথে জুড়ে গিয়েছিল। আপনার নিশ্চয়ই এত ভালো একটা বইয়ে 'তাইহবেনাকি' এরকম কিছু দেখতে ভালো লাগবে না। এছাড়া লিখনীতে টুকটাক রিপিটেশন পেলাম। যেখানে রিপ্লেস হিসেবে অন্য কোনো শ্রুতিমধুর শব্দ রয়েছে অলরেডি, সেখানেও লেখক কিছুক্ষণ আগে ব্যবহৃত একই শব্দ ব্যবহার করেছেন। এছাড়া মেজর কোনো ত্রুটি আমার চোখে পড়েনি। এক নজরে, বই : ভ্রম লেখক : এম. জে. বাবু প্রকাশনী : গ্রন্থরাজ্য ধরণ : সমকালীন/মনস্তাত্তিক উপন্যাস পৃষ্ঠা : ১১০ মুদ্রিত মূল্য : ২২০ টাকা পার্সোনাল রেটিং : ৪.৫/৫"

Hrid Mahtab

Hrid Mahtab , Dec 25, 2020

★ ★ ★ ★ ★

"সুন্দর"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ভ্রম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ভ্রম পাতা: 1 / 13
পাতা 2
ভ্রম পাতা: 2 / 13
পাতা 3
ভ্রম পাতা: 3 / 13
পাতা 4
ভ্রম পাতা: 4 / 13
পাতা 5
ভ্রম পাতা: 5 / 13
পাতা 6
ভ্রম পাতা: 6 / 13
পাতা 7
ভ্রম পাতা: 7 / 13
পাতা 8
ভ্রম পাতা: 8 / 13
পাতা 9
ভ্রম পাতা: 9 / 13
পাতা 10
ভ্রম পাতা: 10 / 13
পাতা 11
ভ্রম পাতা: 11 / 13
পাতা 12
ভ্রম পাতা: 12 / 13
পাতা 13
ভ্রম পাতা: 13 / 13
পাতা / 13
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।