১ম প্রকাশ, ২০২৫
ভবের হাট
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
এ ডেথ ইন টোকিও
কেইগো হিগাশিনো
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
হিসাশি কাশিওয়াই
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
জোসেফ শেরিডান লি ফানু
ভয় ও ভৌতিক সমগ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
নূরজাহান
মো: খালিদ হাসান
ভয় সমগ্র (গল্প)
হেমেন্দ্রকুমার রায়
বইটির বিস্তারিত দেখুন
| Title | ভবের হাট |
| Author | জায়েদ মালিক |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 152 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.27 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Raisha Tabassum Zereen , Aug 15, 2026
"এবারের সেমিস্টার ব্রেকে ভাবলাম অনেকগুলো বই পড়ে ফেলবো, আজকে ছুটির শেষ দিনে আমার পড়া বইয়ের সংখ্যা শেষমেশ গিয়ে দাঁড়ালো সর্বসাকুল্যে একে। একমাত্র পড়া বইটার নাম ভবের হাট, লেখক আমার পূর্বপরিচিত। লেখক পরিচিত বলে মনে হতে পারে হয়তো রিভিউয়ে স্বজনপ্রীতি ধরণের কিছু থাকতে পারে, কিন্তু আদতে হয়েছে এর ঠিক উল্টো। আমি প্রথমেই বইটা ফেলে রেখেছি অনেকদিন, ভালো লাগবে না ধরে নিয়েই। কিন্তু বলতে দ্বিধা নেই, যখন পড়তে শুরু করলাম, গড়গড়িয়ে পড়ে যেতে থাকলাম। আমার একবারের জন্যও মনে হয়নি বইটা রেখে দিই কিংবা পরে পড়ব। স্টোরি বিল্ড আপ বেশ ভালো ছিল, চমক রাখার চেষ্টা করা হয়েছে পরতে পরতে। তবে কিছু জায়গায় মনে হয়েছে লেখক নিজের মতাদর্শ কিছুটা পাঠকের উপর চাপিয়ে দিয়েছেন, যেখানে পাঠককে মুক্তভাবে চিন্তা করার সুযোগ দিলে ভালো হতো বলে মনে হয়েছে। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে একটু কমতি ছিল, সেটা বইয়ের এন্ডিং; তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়েছে। তবে বইটা এক বসায় শেষ করেছি রিডিং ব্লক থাকা সত্ত্বেও, যেটা আসলে খারাপ লাগেনি বলেই সম্ভব হয়েছে। এখন নিরাসক্তভাবে বলতে গেলে নতুন লেখকের প্রথম বই হিসেবে আমার কাছে কি বইটা উতরে গেছে, considering the fact that I was ready to judge it brutally? উত্তরটা হবে হ্যাঁ। আমি কি লেখকের পরের বইটা পড়ার জন্য আগ্রহ পেয়েছি? উত্তরটা আবারও ইতিবাচক।"
Reon Marshall , Apr 20, 2026
"ভবের হাট – রিভিউ লেখক: জায়েদ মালেক “ভবের হাট” নামটাই একটি গভীর প্রতীকের ইঙ্গিত দেয়—এই পৃথিবী যেন এক হাট বা বাজার, যেখানে মানুষ আসে, লেনদেন করে, আবার চলে যায়। জায়েদ মালেক এই ধারণাটিকেই গল্পের মূল ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন। উপন্যাসটির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের জীবনসংগ্রাম, সম্পর্কের জটিলতা এবং সমাজের নানান স্তরের বাস্তবতা। চরিত্রগুলো একেবারেই বাস্তব জীবনের মতো—তাদের আশা, হতাশা, স্বপ্ন এবং ভাঙনের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে এগিয়ে যায়। “ভবের হাট”-এ জীবনের অস্থায়িত্ব এবং মানুষের ক্ষণস্থায়ী অস্তিত্ব খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। এই বইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর প্রতীকী অর্থ ও দার্শনিক ভাবনা। ‘হাট’ এখানে শুধু একটি স্থান নয়, বরং জীবনের রূপক—যেখানে সবকিছুই ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। এই দৃষ্টিভঙ্গি পাঠককে নিজের জীবন নিয়েও ভাবতে বাধ্য করে। ভাষার দিক থেকে উপন্যাসটি সহজবোধ্য হলেও গভীর। সংলাপগুলো স্বাভাবিক এবং বাস্তবসম্মত, যা গল্পটিকে আরও জীবন্ত করে তোলে। লেখকের বর্ণনা শক্তি এমন যে, পাঠক খুব সহজেই ঘটনাগুলোর সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারেন। তবে, কিছু জায়গায় গল্পের গতি ধীর মনে হতে পারে এবং দার্শনিক ব্যাখ্যা কিছু পাঠকের কাছে জটিল লাগতে পারে। কিন্তু যারা গভীর অর্থপূর্ণ সাহিত্য পছন্দ করেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ্য।"
far****com , Feb 19, 2025
"বন্ধুর সাজেশনে বইটি পড়লাম পরীক্ষার মধ্যেই। দারুণ উপভোগ করেছি।থ্রিলার যারা উপভোগ করেন তাদের জন্য এই বইটি। গল্পের ভাষা খুবই সাবলীল এবং বাস্তব জীবনের কথাবার্তার সাথে পাঠককে কানেক্ট করতে পারে সহজে। লেখকের লেখায় রাষ্ট্রবিজ্ঞানের ছাপ স্পষ্ট। দুনিয়ার কঠিন কিছু বাস্তবতাকে সহজে বুঝতে সাহায্য করবে পাঠককে এবং চিন্তার খোরাক জোগাবে।সময় কাটানোর জন্যও বইটি মানানসই। লেখককে তার পরবর্তীতে লেখনীর জন্য শুভকামনা রইলো।ভবের হাটের দ্বিতীয় পর্ব আসবে কিনা তা তিনি ভেবে দেখতে পারেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ভবের হাট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: