হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
উসমানি খিলাফতের ইতিহাস  - ২ খণ্ড একত্রে - ড. আলী মুহাম্মদ সাল্লাবি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

3rd

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে

12 Ratings | 9 Reviews
TK. 919 TK. 1,200 -23% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

১. উসমানি খিলাফতের ইতিহাস - ১ম খণ্ড ২. উসমানি খিলাফতের ইতিহাস - ২য় খণ্ড খিলাফতব্যবস্থা পৃথিবীর ইতিহাসে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে দীর্ঘ সময় টিকে থাকা একমাত্র শাস...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

১. উসমানি খিলাফতের ইতিহাস - ১ম খণ্ড ২. উসমানি খিলাফতের ইতিহাস - ২য় খণ্ড খিলাফতব্যবস্থা পৃথিবীর ইতিহাসে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে দীর্ঘ সময় টিকে থাকা একমাত্র শাসনব্যবস্থা। প্রায় সাড়ে ১৩
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে
Author ড. আলী মুহাম্মদ সাল্লাবি
Publisher কালান্তর প্রকাশনী (সিলেট)
Edition 3rd
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 872
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 1.11 Kg
ISBN 978-984-96140-7-4
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.42

12 Ratings and 9 Reviews

★★★★★
9
★★★★☆
0
★★★☆☆
2
★★☆☆☆
1
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৯টি
Md Al Jubayer

Md Al Jubayer , Sep 14, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"পড়া হয়নাই এখনো। তবে সূচিপত্র আর বইপড়ুয়া বন্ধুদের কাছ থেকে যতটুকু শুনেছি তাতে বুঝেছি বইটি কিনে আমি জিতেছি"

Nilanto Srabon

Nilanto Srabon , Mar 7, 2025

★ ★ ★ ★ ★

"অসাধারন"

Shihab Uddin

Shihab Uddin , Nov 27, 2023

★ ★ ★ ★ ★

"উসমানি খিলাফতের আদ্যোপান্ত ইতিহাস জানতে কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত, ড. আলি মুহাম্মাদ সাল্লাবির লিখিত, আবদুর রশীদ তারাপাশীর অনূদিত 'উসমানি খিলাফতের ইতিহাস' বইটি পড়ুন।"

Md Maruf Miah

Md Maruf Miah , Nov 3, 2023

★ ★ ★ ★ ★

"উসমানি খিলাফতের ইতিহাস সম্পর্কে জানার জন্য ভালো একটি বই। বইটিতে উসমানি খিলাফতের শুরু থেকে পতনের পর্যন্ত ইতিহাস আছে।বইটি অনুবাদ ভালোই হয়েছে।বইয়ের পেজের কোয়ালিটি,প্রচ্ছদ,বাইন্ডিং সবকিছু ভালোই লেগেছে।"

আবু লাবীব

আবু লাবীব , Oct 31, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি বই"

Q19 32 04 Salma

Q19 32 04 Salma , Jul 3, 2021

★ ★ ★ ★ ★

"|| রিভিউ || সেলজুক সাম্রাজ্য!! এটি এমন এক সাম্রাজ্য, যে সাম্রাজ্যের নাম শোনার সাথে সাথে হৃদয় ঝলমল করে ওঠে আপন বিভায়। অতঃপর সেই সোনালি সাম্রাজ্য ১১২৮ খৃষ্টাব্দে খাওয়ারিজমিদের হাতে বিলুপ্ত হলেও এশিয়া মাইনরের সেলজুক শক্তি তাদের হারানো ঐতিহ্য রক্ষার্থে ময়দানে আসে, কিন্ত কিছুদিনের ভিতর তারাও মঙ্গোলদের হিংস্র থাবার শিকার হয়ে লন্ডভন্ড হয়ে যায়। এভাবে যখন মোঙ্গলরা পুরো পৃথিবীর সামরিক মেরুদন্ড ভেঙে দিয়ে এক অপ্রতিরোধ্য পরাশক্তি হয়ে উঠছিল, ঠিক তখনই আনাতলিয়ায় কায়ী গোত্রের তুর্কি বীর উসমানের নেতৃত্বে উত্থান হলো এক নতুন শক্তির। যা পৃথিবীর ইতিহাসে গ্রেট অটোমান সাম্রাজ্য বা উসমানিয়া সাম্রাজ্য নামে পরিচিত। অত:পর উসমানীয়রা যখন পৃথিবীতে এক পরাক্রমশালী বাহিনীতে পরিণত হলো, ঠিক তখনই আনকারার ময়দানে সুলতান বায়েজিদের সাথে মধ্য এশিয়ার তৈমুর লং এর যুদ্ধ হয়। যুদ্ধে সুলতান বায়েজিদের পরাজয়ে টুকরো টুকরো হয়ে গেল উসমানীয় সাম্রাজ্য। তারপর? কী হলো তারপর? কিভাবে উঠে দাঁড়ালো উসমানীয়রা? কীভাবে উসমানীয়রা ঘুড়ে দাঁড়িয়ে পুরো ইউরোপে ছড়ি ঘুড়িয়ে পরবর্তী প্রায় পাঁচশত বছর শাসন করেছিল? সেই ঘুড়ে দাঁড়ানোর গল্পই বর্ণিত আছে উসমানি খিলাফতের ইতিহাস (১ম খন্ড) বইটিতে। আর দ্বিতীয় খন্ডে উসমানীয় সাম্রাজ্যের কিভাবে পতনের সূচনা হয়েছিল এবং কিভাবে তাদের চূড়ান্ত পতন হয়েছিল,সে সম্পর্কে বর্ণিত হয়েছে। বইটি লিখেছেন বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ড. আলি মুহাম্মাদ সাল্লাবি এবং অনুবাদ করেছেন আবদুর রশীদ তারাপাশী। (কালান্তরে প্রকাশনী) ∎ পাঠ প্রতিক্রিয়াঃ- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ আলহামদুলিল্লাহ। দুই খন্ডে রচিত "উসমানি খিলাফতের ইতিহাস" বইটি পড়েছি। বইটি ইতিহাস দ্বারা ভরপুর হলেও পড়তে খুবই চমৎকার। অনেকের কাছে ইতিহাস বিরক্তিকর মনে হয় কিন্ত এই বই তাদের ধারণাটায় পাল্টে দেবে। পাঠক মহল বইটি খুব মজা নিয়ে পড়বে ইনশাআল্লাহ। আর ধারণা পাল্টাবেই না কেন, যেহেতু বইটির অনুবাদ করেছেন আব্দুর রশিদ ভাইয়ের মতো গুণীজন। যার অনুবাদকশৈলী, শব্দচয়ন খুবই সাবলীল ও সুখপাঠ্য। এমনকি তার অনুবাদসাহিত্য বোদ্ধা পাঠকদের হৃদয় জয় করে নিয়েছে। ∎ বইকথনঃ— ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ বইটির সূচি দেখলেই বুঝা যায়,বইটি আমাদের মুসলিম সমাজে কতটা গুরুত্বপূর্ণ! অনুবাদক ২টি খন্ডে বিভক্ত করে বইটিকে একটি ভূমিকার পাশাপাশি ছয়টি অধ্যায় এবং আলোচনার একটি সারাংশ ও ফলাফল দ্বারা বইটিকে সাজিয়েছেন। প্রতিটি অধ্যায়কে আবার বেশকিছু পরিচ্ছেদ রয়েছে। প্রথম অধ্যায়কে তিনটি পরিচ্ছদে বিভক্ত করে লেখক তুর্কদের পূর্বপুরুষ সম্পর্কে আলোচনার পাশাপাশি সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং তাদের পতন সম্পর্কে আলোকপাত করেছেন। দ্বিতীয় অধ্যায়ে উসমানীয়রা কিভাবে মোঙ্গলদের নরকীয় তান্ডব থেকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং তাদের একের পর এক বিজয়কথা আলোচনা করা হয়েছে।তাছাড়াও এ অধ্যায়ে উসমানীয়দের একটি কালো অধ্যায় সম্পর্কেও বর্ণিত হয়েছে। তৃতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে শায়খ আক শামসুদ্দিনের সান্নিধ্যপ্রাপ্ত সুলতান মুহাম্মদ আল ফাতিহের কন্সটান্টিনোপল এর বিজয়কথা, যার ব্যাপারে আজ থেকে ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী করেছিলেন। পাশাপাশি কনস্টান্টিনোপলের আধ্যাত্মিক বিজেতা শায়খ আক শামসুদ্দিনের সম্পর্কেও আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে সুলতান মুহাম্মদ আল ফাতিহের পরবর্তী শক্তিমান সুলতানদের জীবনী আলোচিত হয়েছে। তাছাড়াও আলোচনা করা হয়েছে স্পেনে মুসলিম নির্যাতনের ইতিহাস, নৌসেনাপতি খাইরুদ্দিন বারবারুসার বীরত্ব এবং সেখানকার মুসলমানদের উদ্ধারচেষ্টার হৃদয়বিদারক ঘটনাবলি। এগারোটি পরিচ্ছেদের সমন্বয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে উসমানি সাম্রাজ্যের পতনের সূচনা সম্পর্কে। ষষ্ঠ অধ্যায়ে শুধু সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ নিয়ে, যে জীবনের সাথে জড়িয়ে আছে পৃথিবীকে প্রায় সাড়ে ১৩০০ বছর শাসন করা খিলাফত পতনের ইতিহাস। অত:পর সর্বশেষে আলোচনার একটি সারাংশ দেওয়া হয়েছে। ∎ কেন পড়বেন- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ বইটি পড়লে যেমন আপনি জানতে পারবেন,একটি ইসলামি সাম্রাজ্যের বিজয়কথা তেমনি একটি ইসলামি সাম্রাজ্য কিভাবে পতনের শিকার হলো, কিভাবে একটি সাম্রাজ্যের অর্থনীতি, রাজনীতি সব দিক দিয়ে ইসলামি আইনের আওতার বাইরে চলে গেল,সে সম্পর্কে জানতে পারবেন, তাই বইটি আমাদের সকলের পড়া উচিত। ∎ ভালোলাগাঃ— ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ যারা ইতিহাসের নিয়মিত পাঠক নন,তাদের জন্য লেখক বইয়ের শুরুতে একটি সারমর্ম বর্ণণা করেছেন, যা সত্যিই অসাধারণ। তাছাড়া বইয়ের পাতায় পাতায় লেখক বিভিন্ন রেফারেন্স উল্লেখ করেছেন, যা বইয়ের মানকে আরো সমৃদ্ধ করেছে। বইটির প্রতিটা শব্দ, বাক্য ই হৃদয় ছোঁয়ে গেছে। বিশেষ করে উক্তি গুলো তাই আলাদা করে কোনো লাইন উল্লেখ করলাম না। ∎ লেখক পরিচিতিঃ- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ মূল লেখক হলেন ড. শায়খ আলি মুহাম্মদ সাল্লাবি। যিনি আরবি ভাষায় অসংখ্য বই রচনা করেছেন।আর অনুবাদক আব্দুর রশীদ তারাপাশী হলেন ইতিহাস গবেষক, সুসাহিত্যিক এবং প্রবীণ লেখক। কঠিন বিষয়কে পাঠকের জন্য একেবারে সহজ- সরল প্রাঞ্চল ভাষায় উপস্থাপনের যোগ্যতা তাঁর মতো খুব কমই পাওয়া যায়। আল্লাহ তাঁকে উত্তম জাযায়ে খাইর দান করুক,আমিন। ∎ শেষ কথাঃ- ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ কালান্তর প্রকাশনীকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটি চমৎকার বই পাঠকের সমীপে উপস্থাপন করার জন্য। তাছাড়াও বইটির পৃষ্ঠাসজ্জা,বাইন্ডিং এবং প্রচ্ছদ নিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ বলা যায়। আল্লাহ বইটিকে কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিক,আমীন। এক নজরে বইটি ____________________________ বইয়ের নাম: উসমানি খিলাফতের ইতিহাস-(১ম-২য় খন্ড) লেখক: ড. আলি মুহাম্মাদ সাল্লাবি ভাষান্তর: আবদুর রশীদ তারাপাশী বিষয়-ইতিহাস প্রকাশনী: কালান্তর প্রকাশনী মুদ্রিত মূল্যঃ ৪৩৫৳ ৪৩৫৳= ১ম খন্ড ২য় খন্ড বাঁধাই: হার্ডবোর্ড পৃষ্ঠাসংখ্যা : ৭৫২"

Naiem Hasan

Naiem Hasan , Jun 6, 2021

★ ★ ★ ★ ★

"উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসের সেরা বই"

Dilshad Mahmud Mahdi

Dilshad Mahmud Mahdi , Apr 17, 2021

★ ★ ★ ★ ★

"Indeed, a very good book about Ottoman Empire."

MD. SAIDUL ISLAM

MD. SAIDUL ISLAM , Mar 9, 2021

★ ★ ★ ★ ★

""THE OTTOMAN EMPIRE" উসমানি সাম্রাজ্য। সেলজুক সাম্রাজ্যের পতনের পর উসমানি সাম্রাজ্যের উত্থান ছিল সর্বব্যাপী।সেলজুক সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে সর্বশেষ খিলাফতের নেতৃত্ব দিয়েছে তুর্কি বংশোদ্ভূত উসমানিগণ, ইতিহাসে যারা অটোম্যান হিসেবে পরিচিত। অটোম্যানরা তাদের ক্ষমতার সম্প্রসারণ করার প্রক্রিয়ায় ইসলামের মূল ঐতিহ্যকে সমুন্নত রাখার ওপর যেমন জোর দিত, ঠিক একইভাবে ইসলামের যুদ্ধনীতিকেও তারা নিজেদের বেলায় প্রয়োগ করেছিল। তাদের সময়ে জ্ঞানবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, যুদ্ধ এবং সমরবিজ্ঞান এককথায় মানুষের জাগতিক জীবনের এমন কোনো বিভাগ ছিলনা, যেখানে উন্নতির ছোঁয়া লাগেনি। যেই কনস্টান্টিনোপল বিজয়ীর ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসুল সা. প্রশংসা করে গেছেন, তিনি ছিলেন এই উসমানি সাম্রাজ্যের এক মহান ব্যক্তি সুলতান মুহাম্মাদ আল ফাতিহ। বিশ্ব ইতিহাসে সবচেয়ে প্রতাপশালী ও দীর্ঘমেয়াদি শাসনব্যবস্থার এই বিশাল সাম্রাজ্যকে নিজের অসাধারণ লিখনীর মাধ্যমে তুলে ধরেছেন বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ড. আলি মুহাম্মাদ সাল্লাবি। তাঁর লিখা বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে 'কালান্তর প্রকাশনী'। বইটির অনুবাদ করেছেন আবদুর রশীদ তারাপাশী। বই সম্পর্কে: বইটি লেখক তুর্কদের পূর্বপুরুষ সম্পর্কে আলোচনা দিয়ে শুরু করেন। তারপর উসমানি সাম্রাজ্যের মহান সুলতান উসমান, উরখান এবং মুহাম্মাদ ফাহিহের মতো ব্যক্তিদের জীবনী ও কর্মপরাকাষ্ঠার ওপর আলোকপাত করেন। উসমানিদের জিহাদি অবদান ও দীনের দাওয়াতি মিশনের ধারাবাহিক বর্ণনা করেছেন। সবশেষে খিলাফতের পতনের সকল কারণ উল্লেখ করেন। লেখক বইটি এমনভাবে সাজিয়েছেন যা সকল পাঠকের জন্য সহজবোধ্য। তাছাড়া অনুবাদক বইটিকে এমনভাবে অনুবাদ করেছেন যে বইটি পড়তে কখনো আটকাতে হয়নি। ফলে উসমানি সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য বইটি অনেক সহায়ক হবে। অধ্যায় ভিত্তিক পর্যালোচনা: লেখক তার বইটিকে ছয়টি অধ্যায় ও প্রত্যকটি অধ্যায়কে কয়েকটা পরিচ্ছেদে ভাগ করেছেন এবং শেষে সার-সংক্ষেপ দিয়েছেন। প্রথম অধ্যায়: তুর্কদের পূর্বপুরুষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়: উসমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং তাদের বিজয় সংক্রান্ত আলোচনা। তৃতীয় অধ্যায়: সুলতান মুহাম্মাদ ফাতিহ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয়ের গৌরবোজ্জ্বল আলোচনা। চতুর্থ অধ্যায়: সুলতান মুহাম্মাদ ফাতিহের পর শক্তিমান কতক সুলতানের জীবনালেখ্য। পঞ্চম অধ্যায়: উসমানি সাম্রাজ্যের পতনের সূচনা প্রসঙ্গ। ষষ্ঠ অধ্যায়: সুলতান আবদুল হামিদকে নিয়ে আলোচনা করা হয়েছে। সবশেষে গ্রন্থের সারসংক্ষেপ আলোচনা করা হয়েছে। প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জা: কালান্তরের অন্যান্য বইয়ের মত এই বইয়েরও প্রচ্ছদ যথেষ্ট সুন্দর হয়েছে। বইটির পৃষ্ঠাসজ্জা খুব ভাল হয়েছে, অতিরিক্ত কোনো জায়গা নষ্ট করা হয়নি। কালান্তরের অন্য বইগুলোতে যে ধরনের বাঁধাই করা হয় তার তুলনায় এই বইটির বাঁধাই আমার কাছে যথেষ্ট ভাল মনে হয়েছে। আমি মনে করি বাঁধাইয়ের মান আরও উন্নত করে এরকম স্টাইলে বাঁধাই করাটাই ভাল হবে। বইটি পড়া কেন প্রয়োজন: বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইতিহাসের বই, বিশেষ করে মুসলিম জাতির ইতিহাসের বই বেশ বেশি পড়া প্রয়োজন। কেননা, ইতিহাস আমাদের আত্মবিশ্বাসী করে তুলবে। এর মাধ্যমে সমসাময়িক সংকটগুলোকে সহজে বুঝতে পারব, নিজেদের করনীয় নির্ধারণ করতে পারবো। ইসলাম ও মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস পড়ে আমরা আমাদের অন্তরের হীনমন্যতা কাটিয়ে উঠতে পারবো। বইয়ের নাম: উসমানি খিলাফতের ইতিহাস লেখক: ড. আলি মুহাম্মাদ সাল্লাবি ভাষান্তর: আবদুর রশীদ তারাপাশী প্রকাশনী: কালান্তর প্রকাশনী মুদ্রিত মূল্য: ৳৪৩৫+৳৪৩৫ (২খন্ড) প্রকাশকাল: ১ নভেম্বর ২০১৯ #কালান্তর_ওয়াফিলাইফ_রিভিউ_প্রতিযোগিতা"

প্রশ্ন ও উত্তর (Q&A)

3 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

এটা কি Hard Cover নাকি Pepper Back ? ? ?

Mohammad Omar Faruk • 16 Sep, 2024
A
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
SG Shamim Ahmed • 16 Sep, 2024
Q

এই বইটির দ্বিতীয় খন্ড লাগবে।

Ms. Shahriar Karim • 28 Sep, 2021
A
আলাদা খন্ড নেই, ২ খন্ড একত্রে সংগ্রহ করতে পারবেন।
Md. Mahmud Alam • 28 Sep, 2021
Q

আর্তুগুল ও ওসমান গাজীর কাহিনী আছে এতে?

ZuBu 4 u • 12 Jan, 2021
A
জি আছে।
Md. Mahmud Alam • 12 Jan, 2021

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 1 / 20
পাতা 2
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 2 / 20
পাতা 3
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 3 / 20
পাতা 4
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 4 / 20
পাতা 5
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 5 / 20
পাতা 6
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 6 / 20
পাতা 7
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 7 / 20
পাতা 8
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 8 / 20
পাতা 9
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 9 / 20
পাতা 10
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 10 / 20
পাতা 11
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 11 / 20
পাতা 12
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 12 / 20
পাতা 13
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 13 / 20
পাতা 14
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 14 / 20
পাতা 15
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 15 / 20
পাতা 16
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 16 / 20
পাতা 17
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 17 / 20
পাতা 18
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 18 / 20
পাতা 19
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 19 / 20
পাতা 20
উসমানি খিলাফতের ইতিহাস - ২ খণ্ড একত্রে পাতা: 20 / 20
পাতা / 20
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।