হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
উপমহাদেশ - আল মাহমুদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় মুদ্রণ, ২০১৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

উপমহাদেশ

12 Ratings | 4 Reviews
TK. 320 TK. 400 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আমি মুক্তিযোদ্ধা হিসেবে একটা বাহিনীর সাথে জড়িত। এর মধ্যে আমি শপথ গ্রহণ করেছি যে পর্যন্ত বাংলাদেশ সম্পূর্ণভাবে হানাদার মুক্ত না হবে। ততক্ষণ আমি আমার জান প্রাণ ইজ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আমি মুক্তিযোদ্ধা হিসেবে একটা বাহিনীর সাথে জড়িত। এর মধ্যে আমি শপথ গ্রহণ করেছি যে পর্যন্ত বাংলাদেশ সম্পূর্ণভাবে হানাদার মুক্ত না হবে। ততক্ষণ আমি আমার জান প্রাণ ইজ্জত দিয়ে হলেও শত্রুর
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title উপমহাদেশ
Author আল মাহমুদ
Publisher অনন্যা
Edition ২য় মুদ্রণ, ২০১৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 192
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.56 Kg
ISBN 9789842949081
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.08

12 Ratings and 4 Reviews

★★★★★
3
★★★★☆
7
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৪টি
সুলাইম মাহমুদ

সুলাইম মাহমুদ , Jul 20, 2023

★ ★ ★ ★ ★

"আল মাহমুদের উপমহাদেশ : মুক্তিযুদ্ধ ও নারীপুরুষ সম্পর্ক-ফিতরাতের বহুমুখী বয়ান? একজন নারী আর একজন পুরুষের যেই স্বাভাবিক প্রকাশ, যেই আচরণ আমরা কামনা করি আমাদের চিন্তার ভিতরে, 'উপমহাদেশ'-এ আল মাহমুদ তার দৃশ্যগুলি সৃষ্টি করছেন সম্পূর্ণ তার বিপরীত। এই বৈপরীত্য অ্যাবসার্ড না, কিন্তু পাঠকের ভাবনাকে অনবরত সংকোচন ও দ্বিধাগ্রস্ততার মধ্যে ফেলে দেয়। উপন্যাসের কবি সৈয়দ হাদী মীর একাত্তরের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ে উদ্ভূত প্রায় প্রতিটা পরিস্থিতিতেই নিজের অক্ষমচিত্তেই বিহ্বল জড়ায়ে থাকেন। তিনি দূর্বল। দ্বিধায় আর নির্লিপ্ততার ঘোরেই তার বসবাস। পক্ষান্তরে হামিদা বানু, তার বিবি, মুক্তিযুদ্ধের প্রারম্ভেই ঘটনার প্রাসঙ্গিকতায় প্রথমে নিখোঁজ হন অতঃপর প্রশিক্ষণ গ্রহণ করতঃ সমুখ সারির যোদ্ধা হিসাবে জানবাজির শপথ নেন। তার আদরে বোনা সংসারের ভেঙে যাওয়াকে চোখের পানিতে রেখেই তিনি আগে ছুটতেছেন দেশকে স্বাধীন করতে, তার অঙ্গীকার পুরা করতে। আবার নন্দিনী ভট্টাচার্য, অসহায়তা আর প্রেমের মধ্যেও সমগ্র উপন্যাসজুড়ে সে উচ্ছ্বসিত, সবাক, শিরদাঁড়া টান করে নিজের ন্যায্য-অন্যায্য সমস্ত অধিকারকে প্রতিষ্ঠা করতেছে। এর জন্যে ছুটতেছে আর লড়তেছে— নারী ও পুরুষচরিত্রের এই কনট্রাস্টই উপমহাদেশের সবচে শক্তিশালী উপাদান। আল মাহমুদ কবি। কবিতা ও যুদ্ধকে তিনি উপত্যকার দুই ধারে নিয়ে আসতে কোশেশ করছেন। কিন্তু কবি থাকলেও গোটা উপন্যাসে কবিতা বা কবিতাধারণার কোনো উপস্থিতি নাই। আছে শুধু 'কবিভাই' 'কবিসাহেব' কিছু সম্বোধন। আল মাহমুদের স্বভাবজাত চমৎকার সাহসী গদ্য, দৃশ্যায়ন ও বর্ণনার ফাঁকেও তার সংলাপের অতি সরলতা এড়ানো যায়না, চোখে বাজে। তবে এ উপন্যাস আবেগে ভেসে যাওয়া কোনো মুক্তিযুদ্ধের উপন্যাসও না, সম্পূর্ণ রাজনৈতিক সচেতনতা বিদ্যমান এখানে। প্রতিটা ঘটনার রাজনৈতিক বহুমুখিতা, দৃষ্টির বিভিন্নতা এখানে ব্যক্ত। মুক্তিযুদ্ধের আওয়ামী-ভারতীয় বয়ানের বাইরেও সাম্যবাদী আদর্শভিত্তিক দলগুলির সেই সময়ের আলাপ উপন্যাসের শেষ পৃষ্ঠাপর্যন্ত ছড়ায়ে আছে। গল্পের পারিবারিক ও জাতিগত নানা দৃশ্যের খোলসের মধ্য দিয়ে এই উপন্যাসে ধর্মও নিতান্ত অপ্রাসঙ্গিক না, বরং খুব করে উচ্চারিত। তবে, আল মাহমুদের এই উপন্যাস তুলনামূলকভাবে যতটুক জনপ্রিয়, অতটুক মাইলফলক না।"

Hafiz-Al- Asad

Hafiz-Al- Asad , Jul 5, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো"

Dipto Shaha

Dipto Shaha , Apr 18, 2020

★ ★ ★ ★ ★

"বইটি সৈয়দ হাদী মীর নামক একজন কবির জবানবন্দিতে রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। শিল্পী সংবেদনশীল, স্পর্শকাতর।তাই বইটি শুধু মুক্তিযুদ্ধ গল্প না হয়ে অনন্য মাত্রা পেয়েছে। কবি শত বাধা পেরিয়ে সাক্ষাৎ মৃত্যুকে অবলোকন করে ভারতে প্রবেশ করে।পথে সীমা নন্দিনীর ইজ্জত এবং সীমার মৃত্যু এতকিছুর পরেও কবি নন্দিনীর পাশে থেকে কর্তব্যবোধের দৃষ্টান্ত স্থাপন করে। নাটকীয়ভাবে কবি ও নন্দিনী যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের মধ্যেও প্রেম ভালোবাসা হয় কারণ তা জীবনের পরিপূর্ণতা। শঙ্কা মৃত্যু ধ্বংস স্তুপের আবার ফিরে আসে শান্তি, প্রিয়জনকে হারিও নতুন দোসর খুঁজে নেওয়ার জন্য দিশেহারা। হামিদা ও নাসরিনের মতো শক্তিশালী নারী মুক্তিযোদ্ধা চরিত্র উপন্যাসকে বিশেষত্ব দিয়েছে। বইটি পড়ুন মুক্তিযুদ্ধকে নতুন করে জানুন।"

Usama Abu

Usama Abu , Nov 2, 2019

★ ★ ★ ★ ★

""উপমহাদেশ" আল মাহমুদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।‘উপমহাদেশ’ প্রথম পুরুষের ভাষ্যে রচিত। এর প্রধান চরিত্র তথা সমগ্র কাহিনী বর্ণনাকারী হলেন ঢাকার পাকিস্তান আর্টস কাউন্সিলের লাইব্রেরিয়ান সৈয়দ হাদী মীর। ‘উপমহাদেশ’ উপন্যাসটিতে তুলে ধরা হয়েছে মুক্তিযোদ্ধাদের মধ্যেকার বিভক্তি, চীনপন্থী ও রাশিয়াপন্থী বাম নেতাদের মধ্যকার দ্বন্দ্ব ইত্যাদি বর্ণনা করা হয়েছে। একটি যুদ্ধ কিভাবে মানুষের মানসিকতা-কর্মপন্থাকে পরিবর্তন করে দিতে পারে,তার উৎকৃষ্ট উদাহরণ এই উপন্যাস।উপন্যাসটি আমার বেশ ভালো লেগেছে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
মহানবী হযরত মুহাম্মদ (সা.)
একটু পড়ে দেখুন
মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল মাহমুদ
কোনো রেটিং নেই
TK. 150 -14% OFF
TK. 129
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"উপমহাদেশ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
উপমহাদেশ পাতা: 1 / 11
পাতা 2
উপমহাদেশ পাতা: 2 / 11
পাতা 3
উপমহাদেশ পাতা: 3 / 11
পাতা 4
উপমহাদেশ পাতা: 4 / 11
পাতা 5
উপমহাদেশ পাতা: 5 / 11
পাতা 6
উপমহাদেশ পাতা: 6 / 11
পাতা 7
উপমহাদেশ পাতা: 7 / 11
পাতা 8
উপমহাদেশ পাতা: 8 / 11
পাতা 9
উপমহাদেশ পাতা: 9 / 11
পাতা 10
উপমহাদেশ পাতা: 10 / 11
পাতা 11
উপমহাদেশ পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।