হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
তুমি ছাড়া একলা আমি - ইকবাল খন্দকার এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

তুমি ছাড়া একলা আমি

9 Ratings | 4 Reviews
TK. 179 TK. 200 -11% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"তুমি ছাড়া একলা আমি" বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ ধনীর দুলালী হৃদি অপহৃত হয় দিনে-দুপুরে। তাকে উদ্ধারের জন্য মাঠে নামে পুলিশ। কল লিস্টের সূত্র ধরে গ্রেপ্তার করা হ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"তুমি ছাড়া একলা আমি" বইটিতে লেখা ফ্ল্যাপের কথাঃ ধনীর দুলালী হৃদি অপহৃত হয় দিনে-দুপুরে। তাকে উদ্ধারের জন্য মাঠে নামে পুলিশ। কল লিস্টের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় নোমানকে। কে এই নোমা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title তুমি ছাড়া একলা আমি
Author ইকবাল খন্দকার
Publisher বর্ষাদুপুর
Edition ১ম প্রকাশ, ২০১৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 128
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.25 Kg
ISBN 9789849197691
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.56

9 Ratings and 4 Reviews

★★★★★
8
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৪টি
Mahbubur Rahman

Mahbubur Rahman , Apr 26, 2021

★ ★ ★ ★ ★

"ফালতু লেখা। আপনার টাকাতে কামড়ালে বইটা কিনুন"

Sultan

Sultan , Nov 1, 2019

★ ★ ★ ★ ★

"ধনীর দুলালী হৃদির সুপারস্টার হওয়ার এক আবেগী চিন্তাকে কেন্দ্র করে শুরু হয় এ উপন্যাসের সূচনা যাত্রা। ভার্সিটিতে পড়ুয়া হৃদি বাড়ি ফিরছিল প্রাইভেট কারে করে। হঠাৎ অস্ত্রহাতে পাঁচ মুখোশধারীর আক্রমণ। প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে অপহরণ করা হয় হৃদিকে। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় পঞ্চাশ কোটি টাকা। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে বাবা মশিউর রহমান ও মা ফারিয়া রহমান দ্বারস্থ হন পুলিশ প্রশাসনের। এরই মধ্যে সমস্ত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াগুলো ফলাও করে প্রচার করতে থাকেন হৃদি অপহৃত হওয়ার সংবাদটি। মিডিয়াগুলো খবরটা এতো নিখুঁতভাবে প্রচার করছে মনে হচ্ছে যেন কাছের কেউ সমস্ত খবর সরবরাহ করছে। পুলিশ হৃদি অপহরণের প্রাথমিক ধাপ হিসেবে গ্রেফতার করে তার গাড়িচালক জসিম ও গ্রামের এক সহজ-সরল ছেলে নোমানকে। কিন্তু কে এই নোমান? হৃদির সাথে নোমানেরই বা কি সম্পর্ক? কেনই বা গ্রেফতার করা হলো গ্রাম থেকে নব্য শহরে আসা এই নোমানকে? পুলিশ হৃদি অপহরণের কোনো কূল কিনার খুঁজে পাচ্ছে না। পুলিশ আরেকটা ক্লু খুঁজে পেল। গ্রেফতার করা হলো হৃদির সহপাঠি রবিনকে। এই রবিনই নাকি মিডিয়ার কাছে হৃদি অপহরণের সমস্ত খবর নিখুঁতভাবে সরবরাহ করতো। হৃদি অপহরণের পর সবাই যেখানে নিজের জান বাঁচাতে চুপচাপ, সেখানে রবিন কেন আগ বাড়িয়ে হৃদির অপহরণের সব খবর মিডিয়াকে দিতে গেল? কি উদ্দেশ্য রবিনের? তাহলে কি রবিনও জড়িত এ অপহরণের সাথে? হৃদি অপহৃত হয়ে নিমিষেই সুপার স্টার বনে গেল মিডিয়ার কল্যাণে। রিমান্ডে নেওয়া হলো রবিনকে। প্রথমে মুখ না খুললেও ডান্ডার বাড়ির সাথে সাথে পই পই করে হৃদি অপহরণের সমস্ত ঘটনা খুলে বললো রবিন। রবিনকে সঙ্গে নিয়ে অবশেষে উদ্ধার করা হলো অপহৃত হৃদিকে। কিন্তু হৃদি অপহরণের সাথে আর কারা কারা জড়িত ছিল? কেনই বা অপহরণ করা হয়েছিল হৃদিকে? হৃদির অপহরণ কি তাহলে পুরোটাই ছিল সাজানো নাটক? অপহরণ নামক বন্দিদশা থেকে মুক্ত হতেই ভয়বহ এক দুঃসংবাদ আসে গ্রাম থেকে? তৎক্ষণাৎ গ্রামে ছুটে যায় নোমান। পেছন পেছন হৃদিও। কিন্তু হৃদি কেন যাবে? কেন এই মায়ার টান? শেষ পর্যন্ত নোমান আর হৃদির কি হলো? এরকম হাজারো প্রশ্নের টান টান উত্তেজনা মেশানো এই বইটি পড়ার আমন্ত্রণ রইলো সকল বই পোকাদের। ব্যক্তিগত প্রতিক্রিয়াঃ পড়ার শুরুতে থ্রিলার টাইপের মনে হলেও সাবলীলতায় পরিপূর্ণ ছিল পুরো উপন্যাসটি। প্রেম, ভালোবাসা আর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে এই সাড়া জাগানো বইটি। এক কথায় ভুত নামক এই সাইকোলোজিক্যাল ভুতুড়ে বন্দিদশা থেকে নিজেকে মুক্ত করতে বইটি আমার জন্য টনিকের মতো কাজ করেছে। ১২৮ পৃষ্টার এই বইটি পড়ে ভুল শব্দ খুঁজে পেয়েছি মাত্র একটি। সহজেই অনুমেয় প্রুফরিডার ছিল যথেষ্ট মনোযোগী। আর প্রচ্ছদের কথা না বললে উপন্যাসটির বাহ্যিক নান্দনিকতার বিষয়ে কৃপণতা করা হবে। আমার দৃষ্টিতে পুরো উপন্যাসটিই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো শব্দমালায় ভরপুর।"

murad

murad , Jun 18, 2016

★ ★ ★ ★ ★

"তুমি ছাড়া একলা আমি’ নামে রোমান্টিক ধাঁচের একটি উপন্যাস । বইটি নিঃসন্দেহে ভালো। বিশেষ করে ভাষার কারুকার্জ কোনো ভাবেই উপেক্ষা করার মতো নয়। কিছু কিছু অংশের শব্দচয়ন এবং বাক্যচয়ন বইটির আবেদনকে আরো তীব্র করেছে। লেখা শৈল্পিক হলেও ভাব প্রকাশে লেখক ছিলেন সাবলীল। বইটির প্রথমদিকে মুল কাহিনীতে প্রবেশের আগে লেখক যেভাবে গল্পের আদলে ভূমিকা টেনে গেছেন তা যে কাউকে মুগ্ধ করবে। পড়ে মনেই হবে না গল্পের চরিত্রগুলো কাল্পনিক। বরং মনে হবে এগুলো আমাদেরই গল্প, আমরাই এ গল্পের চরিত্র। শেষের দিকের কাহিনীগুলো জটিল হলেও উপভোগ্য। তবে ক্লাইমেক্সে আরেকটু নাটকীয়তা থাকতে পারতো। লেখক এখানে আরেকটু যত্নশীল হতে পারতেন। কিছু কিছু যায়গায় কাহিনী একটু দীর্ঘায়িত হয়েছে। আরোপিতও মনে হয়েছে কিছুটা। পরের বইয়ে লেখক নিশ্চয়ই এই যায়গাগুলোতে আরো যত্নশীল হবেন। সব মিলিয়ে বলা যায় লেখকের এই অনবদ্য সৃষ্টি পাঠকের মনে সাড়া দেবেই। ইকবাল খন্দকার ভালোভাবে জানেন পাঠককে আকৃষ্ট করার কৌশল। তার গদ্য ঝরঝরে, ভাষা সাবলীল ও মেদহীন। তিনি সব ধরনের পাঠককে স্বাগত জানান। মুক্তমনে দরোজা খুলে রাখেন সমালোচকদের জন্যও। শব্দকে শাসনে রেখে নিজের কথাটি অনায়াসে বলবার কৌশলও তার করায়াত্বে। একজন দক্ষ কথাশিল্পীর মতোই তার বাচনভঙ্গ ও শব্দের গাঁথুনি। সম্ভবত লেখক একসময় কবিতা লিখে হাত পাকিয়েছেন। বিচিত্র পাঠাভ্যাসের মাঝে বেড়ে উঠেছেন। আমার বিশ্বাস সাংবাদিকতা, সাম্প্রতিক ও সমকালীন বিষয়ক প্রবন্ধ গদ্যের পাশাপাশি কথাসাহিত্যেও লেখকের নিজস্ব একটি ভুবন রচনা সম্ভব।"

limon

limon , Feb 10, 2016

★ ★ ★ ★ ★

"জটিল একটি উপন্যাস"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"তুমি ছাড়া একলা আমি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
তুমি ছাড়া একলা আমি পাতা: 1 / 6
পাতা 2
তুমি ছাড়া একলা আমি পাতা: 2 / 6
পাতা 3
তুমি ছাড়া একলা আমি পাতা: 3 / 6
পাতা 4
তুমি ছাড়া একলা আমি পাতা: 4 / 6
পাতা 5
তুমি ছাড়া একলা আমি পাতা: 5 / 6
পাতা 6
তুমি ছাড়া একলা আমি পাতা: 6 / 6
পাতা / 6
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।