হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
তরলাবালা - হাসান আজিজুল হক এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

তরলাবালা

1 Ratings | 1 Reviews
TK. 128 TK. 160 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক, ছোটগল্পের রাজপুত্র হাসান আজিজুল হকের সর্বশেষ উপন্যাস তরলাবালা। গত শতাব্দীর ষাটের দশক থেকেই মূলত ছোটগল্পকার হিসেবে পরিচিতি...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক, ছোটগল্পের রাজপুত্র হাসান আজিজুল হকের সর্বশেষ উপন্যাস তরলাবালা। গত শতাব্দীর ষাটের দশক থেকেই মূলত ছোটগল্পকার হিসেবে পরিচিতি লাভ করেন হাসান আজিজ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title তরলাবালা
Author হাসান আজিজুল হক
Publisher ইত্যাদি গ্রন্থ প্রকাশ
Edition ১ম প্রকাশ ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 80
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.18 Kg
ISBN 9789849049104
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

1 Ratings and 1 Reviews

★★★★★
1
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Rehnuma Rubayat Prapty

Rehnuma Rubayat Prapty , May 21, 2022

★ ★ ★ ★ ★

"❝𝘗𝘳𝘰𝘱𝘦𝘳𝘵𝘪𝘦𝘴 𝘯𝘰𝘵 𝘤𝘰𝘯𝘯𝘦𝘤𝘵𝘦𝘥 𝘸𝘪𝘵𝘩 𝘢𝘯𝘺 ❛𝘦𝘯𝘦𝘮𝘺 𝘧𝘪𝘳𝘮❜ 𝘢𝘴 𝘥𝘦𝘧𝘪𝘯𝘦𝘥 𝘪𝘯 𝘵𝘩𝘢𝘵 𝘳𝘶𝘭𝘦, 𝘸𝘦𝘳𝘦 𝘵𝘰 𝘣𝘦 𝘷𝘦𝘴𝘵𝘦𝘥 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘥𝘦𝘱𝘶𝘵𝘺 𝘤𝘶𝘴𝘵𝘰𝘥𝘪𝘢𝘯 𝘰𝘧 𝘌𝘯𝘦𝘮𝘺 𝘗𝘳𝘰𝘱𝘦𝘳𝘵𝘺 (𝘓𝘢𝘯𝘥𝘴 𝘢𝘯𝘥 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨𝘴) 𝘸𝘪𝘵𝘩 𝘦𝘧𝘧𝘦𝘤𝘵 𝘧𝘳𝘰𝘮 𝘵𝘩𝘦 𝘥𝘢𝘵𝘦 𝘰𝘧 𝘵𝘩𝘪𝘴 𝘰𝘳𝘥𝘦𝘳. 𝘕𝘰 𝘱𝘦𝘳𝘴𝘰𝘯 𝘤𝘰𝘶𝘭𝘥 𝘵𝘳𝘢𝘯𝘴𝘧𝘦𝘳 𝘢𝘯𝘺 𝘭𝘢𝘯𝘥, 𝘣𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘰𝘳 𝘮𝘰𝘷𝘢𝘣𝘭𝘦 𝘱𝘳𝘰𝘱𝘦𝘳𝘵𝘺 𝘴𝘰 𝘷𝘦𝘴𝘵𝘦𝘥 𝘪𝘯 𝘵𝘩𝘦 𝘥𝘦𝘱𝘶𝘵𝘺 𝘤𝘶𝘴𝘵𝘰𝘥𝘪𝘢𝘯, 𝘣𝘺 𝘴𝘢𝘭𝘦, 𝘦𝘹𝘤𝘩𝘢𝘯𝘨𝘦, 𝘨𝘪𝘧𝘵, 𝘸𝘪𝘭𝘭, 𝘮𝘰𝘳𝘵𝘨𝘢𝘨𝘦, 𝘭𝘦𝘢𝘴𝘦, 𝘴𝘶𝘣-𝘭𝘦𝘢𝘴𝘦 𝘰𝘳 𝘢𝘯𝘺 𝘰𝘵𝘩𝘦𝘳 𝘮𝘢𝘯𝘯𝘦𝘳 𝘰𝘳 𝘵𝘳𝘢𝘯𝘴𝘧𝘦𝘳 𝘭𝘢𝘯𝘥, 𝘣𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘰𝘳 𝘮𝘰𝘷𝘢𝘣𝘭𝘦 𝘱𝘳𝘰𝘱𝘦𝘳𝘵𝘺 𝘧𝘳𝘰𝘮 𝘵𝘩𝘪𝘴 𝘥𝘢𝘵𝘦.❞ ১৯৬৫ সালের ৬ই সেপ্টেম্বর ❝Defense of Pakistan Rule❞ এর ❝Enemy Property❞ তে উপরের অধ্যাদেশটি জারি করা হয়। আইয়ূব খানের শাসনামনলে হিন্দু জমি রেজিস্টার করা বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে তখনকার হিন্দুরা তাদের জমি বিক্রির অধিকার হারিয়ে ফেলে। তরলাবালা, এক হিন্দু নারী। পনেরো বছর বয়সে বিয়ে হয় ষড়াননের সাথে। ষড়ানন ও তার পিসিকে নিয়েই তরলাবালার সংসার। গল্পটা তরলাবালার, ও তার যাপিত জীবনের। শশুড়বাড়ির শত বছরের ঐতিহ্যের, সম্পদের শেষ দিকে তাদের জীবন। বিঘে বিঘে জমিনের শেষ দিকে শুরু হয় তরলাবালার জীবনের গল্প। সেখানে নেই বিলাসিতা। বিলাসিতা করার যেটুকু সম্পদ বাকি তাও সরকারের দেয়া হুকুমের ফলে বে-দখল হবার পর্যায়ে। গল্পটা ভেঙ্গে পড়া একটা দেশের। যেখানে ক্ষমতার আসনে আইয়ূব খান। হিন্দু সমাজ যেখানে ভেঙে পড়ছে। তবুও ভাটি অঞ্চলের কিছু মানুষ আছে একসাথে। তাদের ধারণা যত গন্ডগোল মিছিল তো হয় ঢাকায়। এখানে তাদের কিছু হবে না। কিন্তু ধারণা তো সবসময় বাস্তবের সাথে মিলে না। ভাটি অঞ্চলেও আন্দোলন এর রেশ আসে। ❜৬৯ এর গণঅভ্যুত্থানের আন্দোলন তরলাবালা-ষড়াননের ভাটি অঞ্চলেও উত্তাপ ছড়ায়। ষড়াননও সেই উত্তাপে গা ভাসায়। গ্রামের আওলাদ চাচার মাথায় গুলি লাগে। কদম আলি ও তমিজ চাচার দুই কবরের মাঝে ষড়ানন পার করে দেয় ভোর। একসময় পরপারে চলে যায় ষড়াননের পিসি। তাকে চিতায় পোড়ানোর সময় ষড়াননের ভেতর যে দুঃখের চিতা জ্বলতে থাকে তার শেষ নেই। এদিকে তরলাবালা এক সন্তান হারিয়ে পরপর দুই সন্তানের জননী হয়। সাথে তার মনের আক্ষেপ নিয়ে কাটায় দিন। পিসির সাথে কাটানো সময়, তার ছায়ায় থাকা জীবন যখন পিসির মৃত্যুতে শেষ হয়ে গেল, তখন শুরু হবার পালা তরলাবালার আরেক জীবন। এই জীবনে কী হবে তার? মনের আক্ষেপ, দুঃস্বপ্ন আর মন খারাপ করা দিনের শেষ হবে? পিসির কথার ঝুলি নিয়ে ষড়ানন কীভাবে থাকবে? পাঠ প্রতিক্রিয়া: প্রায় এক যুগ পূর্বে রচিত এক উপন্যাস ❝তরলাবালা❞। লেখক অর্ধেক লিখে রেখে দিয়েছিলেন। এর একটি অংশ প্রকাশ পায় ছোটকাগজ ❝নিরন্তর❞ এ। এরপর প্রকাশকের অনেক বলার পরে লেখক আবার শুরু করেন লেখা। লেখকের ইচ্ছা ছিল এর দ্বিতীয় পর্ব লিখবেন। কিন্তু পাঠক হিসেবে আমাদের দুর্ভাগ্য সেটা আর পেলাম না। এর আগেই আমাদের আগুনপাখি খ্যাত লেখক ❝হাসান আজিজুল হক❞ আমাদের ছেড়ে পারি জমান অদূরে। লেখকের সর্বশেষ উপন্যাস এটি। গল্পটা যুদ্ধের আগের। আইয়ূব খানের শাসন চলে। চলে সংখ্যালঘুদের উপর নানা হুকুম। সেই অস্থিরতার মাঝেই লেখক এক গ্রামীন নারীর যাপিত জীবনের কথা তুলে ধরেছেন। তুলে ধরেছেন তরলাবালার মনের কথা। তার আক্ষেপের কথা। সাথে পরাধীন একটি দেশের অস্থিরতার কথা বলেছেন। মাত্র ৭৮ পৃষ্ঠার ছোট্ট একটি উপন্যাসে লেখক সে সময়কার চিত্র এত দারুণ ভাবে তুলে ধরেছেন! উপন্যাসে চরিত্র খুব বেশি না। খুব বেশি সংখ্যক চরিত্রের সমাগম থাকলে মাঝে মাঝে যেমন খেই ফারিয়ে ফেলি তেমন খুব অল্প চরিত্রের আগমনে পড়তে একঘেয়ে লাগে। এক্ষেত্রে একদমই সেটা হয়নি। তরলাবালা, ষড়ানন আর পিসিকেই উপন্যাসে বিচরণ করতে দেখা যায়। আর তাদের উপস্থিতি যথাযথ ছিল। প্রত্যেকের চরিত্রই লেখক ফুটিয়ে তুলেছেন দারুণভাবে। চিতায় ভস্ম হয়ে যেতে কখনো দেখিনি। তবে এখানে পিসির চিতায় ভস্ম হবার যে বর্ণনা লেখক দিয়েছেন তা গা শিউরে ওঠার মতো। প্রতিটা লাইন পড়েছি আর কল্পনা করতে যেয়েও নিজেকে আটকিয়েছি। গল্প এগিয়ে নিয়ে যাওয়ার ধরন বেশ ভালো লেগেছে। সেই আমলের মানুষের অবস্থা, তাদের একত্রে থাকা, তাদের জীবনধারণ লেখক স্বল্প পরিসরে তুলে ধরলেও বর্ণনার ধরনে তা অনেক বেশি গভীর লেগেছে। আসলে এমন একজন লেখকের বই নিয়ে কিছু বলতে গেলেও চিন্তা হয়, ভয় হয়। তাই আর কিছু বলছি না। শুধু আক্ষেপ রয়ে যাবে এর পরবর্তী ভাগ লেখক লেখার সুযোগ পেলে কী লিখতেন? কীভাবে কাটত পিসিবিহীন ষড়াননের জীবন? তরলাবালার মনোজগতের আর কী কী-ই বা জানতে পারতাম? অস্থির থেকে শান্ত পরিস্থিতিতে আসা কী দেখতে পেত ষড়ানন? জানা হবে না আর। প্রচ্ছদ: সাধারণ প্রচ্ছদ। কিন্তু উপন্যাসের নারী চরিত্রের সাথে একদম মিলে যায়।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"তরলাবালা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
তরলাবালা পাতা: 1 / 7
পাতা 2
তরলাবালা পাতা: 2 / 7
পাতা 3
তরলাবালা পাতা: 3 / 7
পাতা 4
তরলাবালা পাতা: 4 / 7
পাতা 5
তরলাবালা পাতা: 5 / 7
পাতা 6
তরলাবালা পাতা: 6 / 7
পাতা 7
তরলাবালা পাতা: 7 / 7
পাতা / 7
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।