১ম প্রকাশ, ২০২৫
তোমার আরেকটি হাত কোথায় সালেহা?
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
নবীজি (সা.)
নীলা হারুন
মঙ্গোলিয়ার ঘোড়া
নীলা হারুন
এ ডেথ ইন টোকিও
কেইগো হিগাশিনো
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
হিসাশি কাশিওয়াই
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
জোসেফ শেরিডান লি ফানু
ভয় ও ভৌতিক সমগ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বইটির বিস্তারিত দেখুন
| Title | তোমার আরেকটি হাত কোথায় সালেহা? |
| Author | নীলা হারুন |
| Publisher | আদী প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 144 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| ISBN | 9789845500098 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিAnick Shahriyar , Dec 28, 2025
"নূরচেরাগী কবরস্থানের সামনে সকাল থেকে জমে ওঠেছে বিশাল ভিড়। ভিড়ের ঠিক মাঝখানে পড়ে আছে একটি কাটা হাত। দেখে মনে হয়, ইলেকট্রিক ব্লেড দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে দেহ থেকে আলাদা করা হয়েছে হাতটি। দৃশ্যটি যেমন ভয়ানক, তেমনি রহস্যময়। কবরস্থানের খাদেম মঞ্জুস সালাম এই অদ্ভুত ঘটনায় পড়ে যায় চরম বিপাকে। হাত ছাড়া আশপাশে মৃতদেহের আর কোনো চিহ্নই নেই। এই হাত কার? কোনো নারীর, নাকি অপূর্ব সুন্দর কোনো হিজরার? আর কে সেই বুড়ো আলী, সাপের মতো জিভ নিয়ে যে অদ্ভুত খেলা দেখায়। কী তার অতীত? এদিকে হাজির হয় আরও কিছু রহস্যময় চরিত্র। কুইন, রুবিনা, তুলা, কলি আর চিরলবিবি। সবার আচরণেই এক ধরনের অস্বাভাবিকতা। মনে হয় যেন তারা সবাই এসেছে অন্য কোনো দুনিয়া থেকে। এই সব অদ্ভুত পরিস্থিতির ভেতর দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলে কাটা হাতের রহস্য। একের পর এক প্রশ্ন জন্ম নেয়, আর কৌতূহল চেপে বসে পাঠকের মনে। আর তাই সব রহস্যের উত্তর জানতে হলে পড়তে হবে নীলা হারুনের উপন্যাসিকা “তোমার আরেকটি হাত কোথায় সালেহা?” আদী প্রকাশন থেকে সদ্য প্রকাশিত এই বইটি পড়তে সত্যিই দারুণ লেগেছে। নীলা হারুনের আগের বেশ কয়েকটি বই পড়া ছিল, তাই তার লেখনীর ওপর ভরসা ছিল আগে থেকেই। আলহামদুলিল্লাহ, সেই ভরসা তিনি রেখেছেন। লেখনি সাবলীল, বাক্যগঠন পরিমিত ও পরিণত। প্রতিটি পাতায় লেখিকার মুন্সিয়ানার স্পষ্ট প্রমাণ মেলে। গল্প ও ভাষা মিলিয়ে বইটি একেবারেই ঝরঝরে। কোথাও বিরক্তি আসে না। বইয়ের নাম দেখে শুরুতে ভ্রু কুঁচকালেও পড়া শেষে নামের সার্থকতা খুব সহজেই ধরা পড়ে। এই সময়ে দাঁড়িয়ে এমন সাহসী ও ব্যতিক্রমী নাম বেছে নেওয়ার জন্য লেখিকাকে নিঃসন্দেহে হ্যাটস অফ। আশা করি নীলা হারুন ভবিষ্যতেও আমাদের এমনই টানটান, রহস্যময় ও মানসম্মত গল্প উপহার দিতে থাকবেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"তোমার আরেকটি হাত কোথায় সালেহা?" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: