১ম প্রকাশ, ২০২৩
ত্ন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ত্ন |
| Author | তামান্না স্মৃতি |
| Publisher | চলন্তিকা |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 111 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.29 Kg |
| ISBN | 978-984-96821-5-8 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
Leeon Haque , Sep 8, 2024
"দূর্দান্ত"
Faharia Liza , Apr 23, 2024
"এতদিন পর পুরনো বন্ধুর দেখা পেয়ে হৃদয়ের কোণে জমে থাকা কালো মেঘগুলো যেন এক নিমিষে হারিয়ে গেছে। বই: ত্ন লেখক: তামান্না স্মৃতি জনরা: থ্রিলার প্রকাশনী: চলন্তিকা মলাট মূল্য: ৩০০ টাকা রিভিউতে: ফাহারিয়া লিজা ★কাহিনীর সংক্ষেপণ: ভালোবেসে বিয়ে করেছিল শুভ্র আর তেরেসা। বিয়ের পর থেকেই তেরেসা অচেনা হয়ে উঠছিল। বন্ধুদের থেকেও দূরে সরে যায়৷ তেরেসার এই পরিবর্তন কি স্বাভাবিক?? আদনানের ভালোবাসার মানুষটি হারিয়ে যায় তার জীবন থেকে। নিশিতা কি হারিয়ে যায় নাকি নিজ থেকেই লুকিয়ে রয়?? আচ্ছা এর মাঝে কি কোনো রহস্য লুকিয়ে আছে?? নিশিতার অনুপস্থিতিতে কি কেউ আদনানের জীবনে নতুন ভালোবাসার আগমনী বার্তা নিয়ে আসে?? তেরেসা আর নিশিতা বেস্ট, কিশোরী বয়স থেকে তারা একে অপরের সাথী। দুইজনের মাঝে আর্থিক, সৌন্দর্যের দিক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আকাশ-পাতাল তফাৎ থাকলেও তারা সবচেয়ে ভালো বন্ধু। অথচ নিশিতার হারিয়ে যাওয়ায় তার কোন হেলদোল নেই। এর পেছনে কি কোনো রহস্য আছে?? চারদিকে এত্ত এত্ত রহস্যের সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই "ত্ন" পড়তে হবে! ★পাঠ-প্রতিক্রিয়া: বই এক বসাতেই পড়া শেষ করেছি৷ এত রহস্য ছেড়ে বইটা রাখতে মন চাইছিল না। বইটা পড়া শুরু করার পরে ভেবেছিলাম সাধারণ কোনো কাহিনী হবে; কিন্তু আস্তে আস্তে বইয়ের রহস্যে ডুবে গেলাম৷ রহস্যের বেড়াজালে জড়িয়ে ছিল। বইয়ের কিছু রহস্যময় চরিত্র আপনাকে আকৃষ্ট করবে। টুইস্ট খুব ভালো লেগেছে। শুভ্র, তেরেসা, আদনান, নিশিতা, সাবরিনা, রায়হান কবির বইয়ের অন্যতম চরিত্র। তেরেসাকে আমার বরাবরই রহস্যময় লেগেছে। তাকে নিয়ে আমি যা ভেবেছিলাম তা হয়েছে কিন্তু লেখক তার লেখায় দারুণ মুন্সিয়ানা ঘটিয়েছেন সমাপ্ত পর্যায়ে গিয়ে। শেষটা আমার ভীষণ ভালো লেগেছে। এইভাবে কল্পনা করেনি। সবমিলিয়ে দারুণ সময় কেটেছে বইটার সময়। হিংসা-লোভ মানুষের জীবনকে তছনছ করে দেয়। এগুলো মানবজীবনে ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনে না। আমাদের সমাজে ভালো মানুষদেরই বেশি কষ্ট করতে হয়। ভুল মানুষদের বিশ্বাস-ভরসা করলেই জীবনে নেমে আসে নানা সমস্যা। ★পছন্দের লাইন: ১. কোনো কোনো ঘটনা অনেক সময় নিজের হাতে থাকে না। মনে হয় অদৃশ্য কোনো শক্তি কিংবা প্রকৃতি চাইছে বলেই হয়তো ঘটনাগুলো ঘটছে। ২. প্রকৃতি কারো জায়গা অপূর্ণ রাখে না। ৩. কোনো কিছুর প্রতি তীব্র লোভ বোধ হয় যেকোনো মানুষের জীবন ধ্বংসের সবচেয়ে বড় এবং অন্যতম কারণ হয়। সেই লোভটা অর্থের লোভই হোক কিংবা ভালোবাসার লোভই হোক তা কখনো মানুষের জীবনে মঙ্গল কিছু বয়ে আনে না। ৪."তুমি তো জানো নতুন কাপড়ের ঘ্রাণ আমার ভীষণ পছন্দ। বিকেলের মরা রোদের আলোর চাইতে যেকোনো নতুন কাপড়ের উজ্জ্বল রংগুলো আমায় বেশি টানে। " ~তেরেসা ★সবর্শেষ আলোচনা: এই উপন্যাসের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, উপন্যাসের প্রতি পর্বে রয়েছে চমৎকার নামকরণ। যা পাঠককে অনেক বেশিই আকৃষ্ট করবে। লেখকের লেখা ঝরঝরে। সহজ, সাবলীলভাবে অসাধারণ শব্দচয়নে বইটি ফুটিয়ে তুলেছেন। দুই একটা টাইপিং মিস্টেক ছাড়া বাদবাকি সব ভালো লেগেছে। এছাড়া সংলাপে উদ্ধৃতি চিহ্ন এর ব্যবহার করা উচিত বলে মনে করি। "ত্ন" বইয়ের নামকরণ সুন্দর। নামকরণের সাথে মিল রেখে অপূর্ব প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী লুৎফি রূনা। প্রচ্ছদেই লুকিয়ে আছে নানা রহস্য! যারা থ্রিলার জনরার বই পড়তে পছন্দ করেন তারা "ত্ন" পড়তে পারেন; আশা করি ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, একঘেয়েমি লাগবে না।"
Atiqur Rahman , Mar 27, 2024
"রহস্য রোমাঞ্চ জনরার চমৎকার একটি উপন্যাস "ত্ন", লিখেছেন তামান্না স্মৃতি। তেরেসা, নিশিতা, শুভ্র, আদনান - চার বন্ধু। তেরেসার বিয়ে হয় তার ভালোবাসার মানুষ শুভ্রর সাথে। যদিও বিয়ের পরপরই দেখা যায় তাদের দুইজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আর এদিকে আদনানের ভালোবাসার মানুষ নিশিতার কোন খোঁজ নেই প্রায় বছর খানেক ধরে। কেউ জানে না সে কোথায়। নিশিতার ঘনিষ্ঠ বান্ধবী তেরেসাও জানে না নিশিতা কোথায়! গল্পের শুরুটা বেশ জমজমাট। আদনান তার মায়ের পছন্দ করা পাত্রী সাবরিনার সাথে দেখা করতে এক রেস্টুরেন্টে যায়। সেখানে তেরেসার সাথে দেখা হওয়ার পর জানতে পারে নিশিতার সাথে তেরেসার অনেকদিন কোন যোগাযোগ নাই। অথচ তেরেসা-নিশিতা দুইজন খুব ভালো বন্ধু, এমন কি নিশিতার পড়ার খরচ তেরেসা বহন করে। আদনান পুলিশ স্টেশনে নিশিতার মিসিং ডাইরী করে। এই কেসের দায়িত্ব পায় ইন্সপেক্টর রায়হান। নিশিতা কোথায়? কে দায়ী? মাঝে মাঝে মনে হয় তেরেসা দায়ী নয় তো? আবার কখনো কখনো আদনানকেও দায়ী মনে হয়। বাদ যায় না শুভ্রও। সাজেকে কি হয়েছিল নিশিতা, তেরেসা আর শুভ্রর ভিতরে? এই জটিল ধাঁধার রহস্য ভেদ করার জন্য পাঠককে বইয়ের শেষ লাইন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বইটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। লেখিকা দারুণ মুন্সিয়ানায় গল্পের প্লট বুনেছেন। আবার নিপুন দক্ষতায় এই জটিল রহস্যর সমাধান করেছেন। গল্পের শেষ হওয়া পর্যন্ত পাঠককে অপেক্ষা করতে হবে আসল ঘটনা জানার জন্যে। নিঃসন্দেহে গল্পের শেষের টুইস্ট পাঠকের মাথা ঘুরিয়ে দিবে! . চমৎকার প্রচ্ছদে বইয়ের প্রিন্টিং সুন্দর ছিল। তেমন কোন বানান ভুল চোখে পড়েনি। . বই পরিচিতিঃ বইয়ের নামঃ ত্ন লেখকঃ তামান্না স্মৃতি প্রকাশনীঃ চলন্তিকা প্রচ্ছদঃ লুৎফি রূনা প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০২৩ পৃষ্ঠা সংখ্যাঃ ১১২ মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা"
Rukshat Jahan , Mar 7, 2024
"বুক_রিভিউ বইয়ের নাম- ত্ন লেখক- তামান্না স্মৃতি প্রকাশনী - চলন্তিকা বইমেলা থেকে একগাদা বই নিয়ে এসেছি। এবং সময় সুযোগ পেলে কাজকর্ম লাটে তুলে বই নিয়ে বসে পড়ছি। আমি খুব ফাস্ট রিডার। দ্রুত পড়তে পারি যদি ভালো লাগার মতো বই হয়। আজ ভোরে ঘুম থেকে উঠেই হাতে নিলাম চলন্তিকা থ্রিলার পান্ডুলিপি বিজয়ী বই "ত্ন"। নামটা বেশ অদ্ভুত। "ত ন" একসাথে মিলে "ত্ন"। নামটা কেন এমন! উপন্যাসের দুই কেন্দ্রীয় চরিত্র তেরেসা আর নিশাত। দু'জনের নামের আদ্যাক্ষর মিলে " ত আর ন, ত্ন"। বই পড়ে আমি নামের এই ব্যাখ্যা পেলাম। তামান্না স্মৃতি আপুর লেখার সাথে আমি আগে থেকে পরিচিত। ঝরঝরে মেদ বিহীন সুন্দর লেখা। ত্ন আপুর প্রথম থ্রিলার। আর বলা যায় প্রথম প্রচেষ্টায় আপু সফল। থ্রিলার গল্পের মূল হলো টুইস্ট আর শেষ পর্যন্ত পাঠকের আগ্রহ টেনে নিয়ে যাওয়া। আপু এই ক্ষেত্রে সফল। তেমন কোন লুপ হোল আপু পাইনি। যে দু একটা বিষয়ে প্রশ্ন ছিল, তা করবো না। কেননা তা করলে স্পয়লার হয়ে যাবে, এবং যারা এখনো বইটি পড়েননি তাদের মজা নষ্ট হয়ে যাবে। ত্ন দুই বোনসম বান্ধবীর গল্প। এমনকি হলো এই দু'জনের জীবনে যে সবকিছু অন্য রকম হয়ে গেল। এই দু'জনের জীবনের পরিবর্তন আদনান আর শুভ্রর জীবনে কী বিপর্যয় ডেকে আনবে! সাবরিনা কিভাবে জড়িয়ে গেল এদের সাথে। ছেঁড়া ছেঁড়া অনেকগুলো সুতো ছিল। সেই সুতোগুলো একসাথে জুড়ে যায় শেষে এসে। সবমিলিয়ে উপভোগ্য ছিল ত্ন। আপুর নতুন বইয়ের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা রইলো। Tamanna Ferdous Smrity"
Sarmin Akhter Keya , Apr 10, 2023
"পাঠক হিসেবে আমি যদিও থ্রিলারপ্রেমী নই তারপরও একুশে বইমেলায় গিয়ে এই বইটির ব্যতিক্রমী নামটা দেখেই ভেতরের গল্পটা জানতে ইচ্ছে হয়। বইয়ের ফ্ল্যাপটা পড়েই কিনে ফেলি থ্রিলার ক্যাটাগরীতে তামান্না স্মৃতির লেখা "চলন্তিকা পান্ডুলিপি পুরস্কার ২০২৩" মনোনীত উপন্যাস ত্ন। ◼️বই পরিচিতি: বই: ত্ন লেখক: তামান্না স্মৃতি প্রকাশনী: চলন্তিকা প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩ প্রচ্ছদ: লুৎফি রুনা ক্যাটাগরি: থ্রিলার উপন্যাস মুদ্রিত মূল্য: ৩০০ টাকা কাহিনী সংক্ষেপ ঃ তেরেসা ও তার একমাত্র প্রিয় বান্ধবী নিশিতাকে নিয়েই মূলত এই উপন্যাসের গল্প। দাদির কাছে পালিত নিশিতা, কিশোরীবেলা থেকেই তার রুপ,সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে হীনমন্যতায় ভূগতো। শেষ অব্দি এই হীনমন্যতা আর তার দাদির জাদুবিদ্যা কিভাবে উপন্যাসের অন্যান্য চরিত্র শুভ্র, আদনান, পুস্প, সাবরিনার জীবনকে বিপর্যস্ত করে দিয়েছিলো সেটাই পুরো উপন্যাসে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাঠ প্রতিক্রিয়া : লেখক প্রথমেই খুব দক্ষতার সাথে অপরুপ সুন্দরী তেরেসার চরিত্রটি পাঠকের সামনে তুলে ধরেন। স্বামী শুভ্রের সাথে খুনসুটি, তার অহংকারী , আত্মকেন্দ্রিক আচরণগুলো পাঠকমনে কিছুটা বিরক্তির সৃষ্টি করে। কিন্তু পরবর্তী বিভিন্ন পর্বে তেরেসার আসল রহস্য জানার জন্য পাঠক উদগ্রীব হয়ে উঠবে। নিশিতা ও তেরেসার মধ্যে এমন কি হয়েছিল যে নিশিতা তেরেসাকে তার প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিল? সাবরিনার নিস্পাপ ভালোবাসা কি শেষ পর্যন্ত আদনানকে নিশিতার কাছ থেকে ফেরাতে পারে? ইন্সপেক্টর রায়হান কবির কি পুস্প হত্যার কারন বের করতে পেরেছিল? কিংবা ইন্সপেক্টর কবির কি আদৌ এই নিশিতার হারিয়ে যাওয়া রহস্য উন্মোচন করতে পারে? নাকি সে নিজেই সেই রহস্যের ইন্দ্রজালে আটকা পড়ে যায়? আসলে বাইশটি পর্বে, বিভিন্ন ঘটনার সাথে প্রাসঙ্গিক শিরোনামে, পাঠক সবগুলোর উত্তর পাবেন। এছাড়া আশা করছি বইটি পড়লে আমার মতো পাঠকও এই উপন্যাসের ব্যতিক্রমধর্মী নাম "ত্ন" এবং এর প্রচ্ছদের গোপন রহস্য নিজেই বের করতে পারবেন। আর তাই হয়তো লেখক সচেতনভাবে এই নামের রহস্য পাঠকদের কাছে ধাঁধা হিসেবে রেখে দিয়েছেন! লেখকের বর্ননাশৈলী, শব্দচয়ন যথেষ্ট ভালো মনে হয়েছে। অনেক দিন পর এতো টান টান উত্তেজনা নিয়ে ত্রিলারটি একদিনের ভেতর পড়ে শেষ করেছি। শেষ অংশটা বেশ চমকপ্রদ ছিলো। লেখক ইচ্ছে করলে এই উপন্যাসের আরও একটা খন্ড বের করতে পারেন। পাঠক হিসেবে আমার ঠিক এটাই মনে হয়েছে। বইয়ের প্রচ্ছদ, পৃষ্ঠার মান, বাইন্ডিং বেশ ভালো ছিলো। একই পর্বের ভেতর ( ৫ নং) কিছু কিছু শব্দের (তরল গলায়) পূনরাবৃত্তি লক্ষ্য করেছি। তবে বানান ভুল ছিলো না বললেই চলে! নিশিতার দাদির চরিত্রটি আরেকটু বিশদভাবে বর্ননা করলে আরও ভালো লাগতো! সব মিলিয়ে, ত্ন থ্রিলারপ্রেমীদের কাছে সংগ্রহে রাখার মতো একটি বই। আমি বইটির পাঠক প্রিয়তা কামনা করছি। লেখকের জন্য শুভকামনা।"
Rafa , Mar 18, 2023
"#ত্ন ❝ হঠাৎ কি এমন হল যে তেরেসা আর নিশিতার মাঝের যোগাযোগটা পুরোপুরি বন্ধ হয়ে গেল? নিশিতা নিজের ইচ্ছেতেই হোক কিংবা অনিচ্ছাতেই হোক এভাবে হারিয়ে গেল? নিশিতা নিখোঁজ হওয়ার এই কেসের মূল চরিত্র তেরেসা হলেও এর একটি কেন্দ্রবিন্দু রয়েছে, যাকে ঘিরে পুরো বিষয়টা আবর্তিত হয়েছে। এই কেন্দ্রবিন্দুটি আসলে কে? কেন্দ্রবিন্দুটি কি তেরেসার স্বামী শুভ্র নাকি এই কেসের মূল নায়ক আদনান নিজেই? ❞ সম্প্রতি পড়ে শেষ করলাম লেখক তামান্না স্মৃতির লেখা তৃতীয় উপন্যাস ‘ত্ন’। ‘ত্ন’ উপন্যাসটি থ্রিলার ক্যাটাগরিতে “চলন্তিকা পাণ্ডুলিপি পুরষ্কার ২০২২” অর্জন করেছে। উপন্যাসের কাহিনী মূলত দুইজন প্রাণের সই তেরেসা ও নিশিতা, তাদের ভালোবাসার মানুষ শুভ্র ও আদনান সহ আরো বেশকিছু চরিত্র নিয়ে আবর্তিত হয়েছে। ◼️কাহিনী সংক্ষেপ: অসম্ভব রূপবতী তেরেসা, ভালোবেসে বিয়ে করে শুভ্রকে। বিয়ের পরের কিছুদিন ভালোই চলছিল তাদের যুগল জীবন। কিন্তু, হঠাৎ করেই কিসের একটা ছন্দপতন ঘটে। তাদের জীবনের সুরটা যেন কেটে যায়। আসলে কী হয়েছিল? আদনানের ভালোবাসার মানুষ নিশিতা হুট করেই গায়েব হয়ে যায়। একজন জলজ্যান্ত মানুষের এভাবে উধাও হওয়ার পেছনের কারণটা কী? তদন্তে নামেন পুলিশ ইন্সপেক্টর রায়হান কবির। রায়হান কবির কী এই জটিল কেসটার সমাধান করতে পেরেছিলন?না পাওয়া প্রশ্নের উত্তরগুলো কী আদৌও পাওয়া যাবে? এইসবগুলো প্রশ্নের উত্তর খুঁজতে হলে ‘ত্ন’ উপন্যাসটি পড়তে হবে। ◼️ পাঠ প্রতিক্রিয়া: ‘ত্ন’ উপন্যাসটির সূচনা হয়েছে রূপবতী তেরেসা চরিত্রটিকে নিয়ে। প্রথম পাতা থেকেই মনের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়। উপন্যাসটির যত সামনে এগিয়েছি, মনের মধ্যে প্রশ্নের সংখ্যা আরো বাড়তে থাকে। উপন্যাসটিতে দেখা মেলে আরো অনেক গুরুত্বপূর্ণ চরিত্রের, আদনান, শুভ্র, রায়হান কবির, নিশিতা ও সাবরিনা। মূলত এই চরিত্রসমূহকে ঘিরেই উপন্যাসটির জাল বুনেছেন লেখক। ফ্ল্যাপটি পড়ার পরই মনের মধ্যে অনেক জিজ্ঞাসার জন্ম হয়েছে। উপন্যাসটি পড়া শুরু করবার পর, প্রশ্নের সমাধান পাবার বদলে আরো গভীর রহস্যের জালে আটকা পড়েছি। তবে আমি মনে করি, বইয়ের সমাপ্তিটা একদম যথাযথ হয়েছে। শেষটায়ও রহস্য কিছুটা থেকে যায়, যা উপন্যাসটির সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে। লেখক ২২ পর্বের ‘ত্ন’ উপন্যাসটির প্রতি পর্বের ভিন্ন ভিন্ন নামকরণ করেছেন। যা উপন্যাসটিকে ভিন্ন ও আকর্ষণীয় করে তুলেছে। থ্রিলার জনরার ‘ত্ন’ উপন্যাসটি সবমিলিয়ে অসাধারণ ছিল। ◼️প্রচ্ছদ এবং অন্যান্য: বইয়ের প্রচ্ছদটি উপন্যাসটিকে চমৎকারভাবে তুলে ধরেছে। অবশ্য বইটি পুরোটা পড়ার পরই প্রচ্ছদটি এমন হবার কারণ বোঝা যাবে। বইয়ের নামলিপিও বেশ সুন্দর। দারুণ এই প্রচ্ছদটি করেছেন লুৎফি রুনা। উপন্যাসটির নাম দেখেই কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। বইয়ের অদ্ভুত নামটিই প্রথম আমাকে আকর্ষিত করেছে। পুরোটা বই শেষ করার পর বুঝতে পেরেছি, উপন্যাসটির এরচেয়ে পারফেক্ট নাম আর হতেই পারে না। এছাড়া, চলন্তিকা প্রকাশনীর অন্যান্য সব বইয়ের মতো এই বইটিরও বাঁধাই, কোয়ালিটি, পৃষ্ঠার মান চমৎকার। বইটি হাত নিয়ে বেশ আরামেই পড়া যায়। বইয়ের মূল্যও ছিল হাতের নাগালের মধ্যে। এই দুর্মূল্যের বাজারে চলন্তিকার প্রায় সবগুলো বইয়ের মূল্যই ছিল সাধ্যের মধ্যে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। ◼️ব্যাক্তিগত মতামত: লেখক তামান্না স্মৃতির লেখা এই প্রথম পড়া হয়েছে। বেশ সাবলীলভাবেই উপন্যাসটি বর্ণনা করা হয়েছে। তবে, কয়েকটি অধ্যায় পড়ার পরেই উপন্যাসটির কাহিনী আন্দাজ করতে পেরেছিলাম। বইটি শেষ করার পর খেয়াল করলাম, অনুমানের অধিকাংশই মিলে গিয়েছে। লেখকের লেখনশৈলী ও বর্ণনাশৈলী বেশ সুন্দর। একবসাতেই বইটি পড়ে শেষ করে ফেলার মতো। উপন্যাসটিতে কোনো অতিকথন বা বাড়তি মেদ ছিল না। আমি মনে করি, উপন্যাসটির কাহিনী সকল পাঠককে বইয়ের মধ্যে আবদ্ধ করে ফেলবে। সবশেষে বলবো, থ্রিলার উপন্যাস ‘ত্ন’ এরসাথে বেশ ভালো একটি সময় কেটেছে। ◼️বই পরিচিতি: ◾বই: ত্ন ◾লেখক: তামান্না স্মৃতি ◾প্রকাশনী: চলন্তিকা ◾প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩ ◾প্রচ্ছদ: লুৎফি রুনা ◾ক্যাটাগরি: থ্রিলার উপন্যাস ◾মুদ্রিত মূল্য: ৩০০ টাকা ◾পৃষ্ঠা সংখ্যা:১১১"
Priya Rahman , Mar 14, 2023
"#ত্ন "হঠাৎ কি এমন হল যে তেরেসা আর নিশিতার মাঝের যোগাযোগটা পুরোপুরি বন্ধ হয়ে গেল? নিশিতা নিজের ইচ্ছেতেই হোক কিংবা অনিচ্ছাতেই হোক এভাবে হারিয়ে গেল? নিশিতা নিখোঁজ হওয়ার এই কেসের মূল চরিত্র তেরেসা হলেও এর একটি কেন্দ্রবিন্দু রয়েছে, যাকে ঘিরে পুরো বিষয়টা আবর্তিত হয়েছে। এই কেন্দ্রবিন্দুটি আসলে কে? কেন্দ্রবিন্দুটি কি তেরেসার স্বামী শুভ্র নাকি এই কেসের মূল নায়ক আদনান নিজেই? " ★থ্রিলার শব্দটার মধ্যেই কেমন রহস্য লুকিয়ে আছে। সুলেখক তামান্না স্মৃতির প্রথম সামাজিক উপন্যাস "চৌধুরী কথন" এর ব্যাপক সাফল্যের পর এবার তিনি পাঠকদের জন্য নিয়ে এসেছেন নতুন রহস্যে ঘেরা চমক। জি লেখকের দ্বিতীয় একক উপন্যাস "ত্ন"। এটি মূলত একটি থ্রিলার উপন্যাস। ★কাহিনি সংক্ষেপে : কাহিনির শুরু দুটি মেয়ের কিশোরী থেকে বড় হওয়া পর্যন্ত তাদের তুমুল বন্ধুত্বের মধ্য দিয়ে। তেরেসা ও নিশিতা, দুজনেই যেন মানিক জোড়। সেই স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায়। তাদের বন্ধুত্বের মাঝে আগমন ঘটে শুভ্র ও আদনানের। চার জনের পরিচয়ের শুরুটা বন্ধুত্ব দিয়ে হলেও ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নেয়। কিন্তু কে কাকে ভালোবাসে? একসময় তেরেসা আর শুভ্রর বিয়ে হয় কিন্তু তাদের জীবন থেকে হারিয়ে যায় আদনান ও নিশিতা। বছর ঘুরতে আদনানের সঙ্গে আবারও তেরেসার দেখা হয় কিন্তু প্রাণ প্রিয় বান্ধবী নিশিতা তখনও নিখোঁজ? নিশিতা যেন কোথাও নেই? এর মধ্যেই আদনানের জীবনে সাবরিনার আগমন ঘটে। কিন্তু সাথে আসে ইন্সপেক্টর রায়হান কবিরও।কিন্তু এখানে পুলিশের কি কাজ? তাহলে কি নিশিতার নিখোঁজ হওয়ার সাথে রহস্যময় কিছু আছে? পুষ্প কে? তাকে কেনোই বা কেউ খুন করলো? সব প্রশ্নের উত্তর মিলাতে পড়তে হবে চমৎকার এই বইটি। ★পাঠ প্রতিক্রিয়া : বইটি শুরুর দিকে থ্রিলার হিসেবে সাদামাটা মনে হলেও ধীরে ধীরে রহস্যের ছায়া ঘন হতে থাকে। তেরেসা আর শুভ্রর বিবাহিত একঘেয়েমি জীবনে হঠাৎ আদনানের আগমন চাঞ্চল্য নিয়ে আসে। সাবরিনা আর ইন্সপেক্টর রায়হান সেই রহস্যে আরও নতুন মাত্রা যোগ করে। একে একে কাহিনির মোড় ঘুরতে থাকে কখনও মনে হয় তেরেসা সব সমস্যার জট আবার কখনও নিশিতা। আদনান আর শুভ্রও আমার সন্দেহের বাইরে ছিলো না। এত এত কিন্তুর মধ্যে যখন আসল কালপ্রিটের রহস্য উন্মোচন হয়, তখন তাক লেগে যাওয়ার অবস্থা হয়েছিল। সব মিলিয়ে গোটা উপন্যাসটি থ্রিলার হিসেবে চমৎকার লেগেছে। কিন্তু শেষটায় দাদি চরিত্রটি নিয়ে আরও একটু পড়তে পারলে ভালো লাগত। ★ চরিত্র বিশ্লেষণ : উপন্যাসটি খুব বেশি ছোটো না হলেও চরিত্রের দিক থেকে ততটা সমৃদ্ধ নয়। এটি থ্রিলার হিসেবে স্বল্প সংখ্যক চরিত্রের মাঝেই সীমাবদ্ধ রয়েছে। তবে এতেও বইয়ের রহস্যে কোন ভাটা পরেনি। তেরেসা,নিশিতা,শুভ্র, আদনান,সাবরিনা,দাদি,মনসুর, এবং ইন্সপেক্টর রায়হান কবির ব্যাস এই কয়েকজনক মূল চরিত্র ঘিরেই গোটা উপন্যাস আবর্তিত হয়েছে। *তেরেসা ও নিশিতা : পুরো উপন্যাস জুড়েই তেরেসা ও নিশিতা একে অপরের পরিপূরক ছিল। তাই এই দুইজনকে একসাথে বিশ্লেষণ করি। দেখতে অসম্ভব সুন্দর, সুশ্রী, মেধাবী ও ধনী তেরেসা, নিশিতা ঠিক তার বিপরীত। কিন্তু এতে তাদের বন্ধুত্বে কোন উচঁ নীচ হয়নি কখনও।কিন্তু কিছু একটা ছিলো দুজনের মাঝে যা অনুভব করা যেত, কিন্তু কেউই বুঝতে পারত না। "নতুন কাপড়ের ঘ্রাণ আমার ভীষণ পছন্দ। বিকেলের মরা রোদের আলোর চাইতে যেকোনো নতুন কাপড়ের উজ্জ্বল রঙগুলো আমায় বেশি টানে। " ( তেরেসা - পৃঃ ২৪ ) " তিনি মারা যাবার কয়েকদিন আগে অদ্ভুত এই বিদ্যাটা দাদিকে শিখিয়ে দিয়ে গেছেন। তবে দাদি এখন পর্যন্ত তার এই বিদ্যাটা ব্যবহার করেননি। একদিন সুযোগ পেতেই তুই আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলি।" ( নিশিতা - পৃঃ ৯৬/৯৮ ) ★শুভ্র : নম্র-ভদ্র সুদর্শন এবং একজন সফল ব্যবসায়ী শুভ্র। স্ত্রী তেরেসা অন্তপ্রাণ। দীর্ঘসময়ের ভালোবাসার সম্পর্কের পর তেরেসাকে বিয়ে করে শুভ্র। কিন্তু তারপরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে সরে আসে প্রাণ প্রিয় বন্ধুদের কাছ থেকে। কিন্তু কেন শুভ্রের এই পরিবর্তন? "তুমি কি জানো নিশিতা কোথায় আছে? কেমন আছে? আদৌ কি সে বেঁচে আছে নাকি মরে গেছে? " ( শুভ্র - পৃঃ ২৫ ) "তেরেসার আগের মত নেই। সে আমাকে আর আগের মতো কোনকিছুই খুলে বলে না। পুরনো তেরেসা হারিয়ে গেছে। আমাদের বিয়ের পর নতুন তেরেসার জন্ম হয়েছে। যে তেরেসা আমার কাছে অচেনা, একেবারেই অচেনা।" ( শুভ্র - পৃঃ ৩০ ) ★ আদনান : গল্পের অপর একটি মূল চরিত্র আদনান। তেরেসা, নিশিতা আর শুভ্রর প্রানের বন্ধু। নিশিতার ভালোবাসার মানুষ। মূলত আদনানের হাত ধরেই নিশিতা নিখোঁজ কেসের সূত্রপাত ঘটে। কিন্তু দিনশেষে তাকেই সন্দেহের কাঠগড়ায় দাঁড়াতে হয়। কিন্তু কেন? "কোনো মেয়ের যদি মাঝ রাতে চাঁদ দেখতে ইচ্ছে কর, কিংবা ভরদুপুরে গভীর কালো কোন দিঘিতে সাঁতার কাটতে ইচ্ছে করে এটাকে কী পাগলামির পর্যায়ে ফেলা যায়? কিংবা ধরুন বলা নেই, কওয়া নেই হুট করে কারো বউ সাজতে ইচ্ছে করলো, কিংবা খুব জরুরী পরীক্ষার ক'দিন আগে, ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা জ্বর সর্দি রোগে দিনের-পর-দিন বিছানায় পড়ে রইল, এটাকে কি আপনি খুব বেশি পাগলামি বলবেন? এমন মেয়েকে কি আমাদের আশেপাশে আর একটাও নেই?" ( আদনান - পৃঃ ৪৫ ) ★সাবরিনা : এই চরিত্রটা সাধারণের মধ্যে অসাধারণ ছিল। প্রতি পদে বিনা স্বার্থে নিজের ভালোবাসার মানুষের পাশে হাতে হাত ধরে দাঁড়িয়ে ছিল। কিন্তু সাবরিনা কি আসলেই এতটা ভালো ছিলো নাকি এই ভালো মানুষির পিছনেও তার কোন স্বার্থ ছিল? " কোন কিছুর প্রতি তীব্র লোভ বোধ, যেকোন মানুষের জীবন ধ্বংসের সবচেয়ে বড় এবং অন্যতম কারণ হয়।সেই লোভটা অর্থের লোভে হোক, কিংবা ভালোবাসার লোভই হোক তা কখনো মানুষের জীবনে মঙ্গল কিছু বয়ে আনে না। " ( সাবরিনা - পৃঃ ৭৯ ) ★রায়হান কবির : উপন্যাসের এই চরিত্রটি বেশ আকর্ষণীয়। নিশিতা নিখোঁজ কেসের মূল তদন্তকারী পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর রায়হান কবির। চৌকস,সাহসী,এবং দুর্দশী একজন মানুষ। অবশেষে তার হাত ধরেই কি ফিরে আসে নিশিতা নাকি বাকিরাও নিখোঁজ হয়ে যায়? "দীর্ঘ চাকরি জীবনে অন্তত দশবার নিষ্পাপ চেহারার ভয়ঙ্কর খুনিদের দেখেছি যারা হাসতে হাসতে নিশংসভাবে মানুষ খুন করতে পারে। পুলিশ ধারণা থেকে কোন কাজ করে না। পুলিশ প্রমাণ চায়। " ( রায়হান কবির - পৃঃ ৩২ ) ★ পরিশেষে বলব থ্রিলার হিসেবে "ত্ন" নিসন্দেহে খুবই চমৎকার। সাবলীল লেখা, একের পর এক রহস্যময় সংকট এবং পর মুহূর্তে সেটার কারণ পাঠকের সামনে দাঁড় করিয়েছেন লেখক।ধীরে ধীরে সকল প্রশ্নের উত্তরও পাওয়া গেছে। তবুও কিছু যেন রয়েই গেলো শেষমেশ। শেষটা একেবারেই অপ্রত্যাশিত ছিলো। এক কথায় দারুণ। "কোন কোন ঘটনা অনেক সময় নিজের হাতে থাকে না। মনে হয়, অদৃশ্য কোন শক্তি কিংবা প্রকৃতি চাইছে বলেই হয়তো ঘটনাগুলো ঘটছে।""
মো নূর আলম , Feb 12, 2023
"এক নি:শ্বাসে পড়ে ফেলার মত উপন্যাস..."
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ত্ন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: