১ম সংস্করণ, ২০১৪
ঠাকুমার ঝুলি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
হ্যান্ডবুক অফ ইনস্ট্রুমেন্টাল এন্ড প্র্যাকটিক্যাল প্যাথোলজি
ডাঃ অজিত কুমার ভুঁইয়া
অত্যাধুনিক ফিজিওলজী শিক্ষা (হিউম্যান ফিজিওলজী)
এ. কে. চাকলাদার
All in One English Core Class 12
পারনীত কৌর
Santiago Calatrava: Complete Works, Expanded Edition
অ্যালেক্সান্ডের জোনেস
ভাষা বিচিত্রা
ড. দেবেশ কুমার আচার্য্য
জল-সরবরাহ প্রযুক্তি-বিদ্যা: গ্রামীণ জল-সরবরাহ ব্যবস্থাসহ
নীহার কান্তি সামন্ত
বইটির বিস্তারিত দেখুন
| Title | ঠাকুমার ঝুলি |
| Author | দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার |
| Publisher | মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত) |
| Edition | ১ম সংস্করণ, ২০১৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 227 |
| Country | ভারত |
| Language | বাংলা |
| Category | পশ্চিমবঙ্গের বই |
| Weight | 0.41 Kg |
| ISBN | 8172930453 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
30 Ratings and 13 Reviews
পাঠকদের মন্তব্য
১৩টি
Abdus Salam , Jun 30, 2026
"যত আশা নিয়ে কিনেছিলাম তত মজা পাইনি। অনেক আগের ভাষা তো তাই ঠিক ফিল করতে পারিনি তার চাইতে এই সব গল্পের দেশী ভার্সন গুলোই মনে হয় ভাল লাগবে।"
Raisul Islam Hridoy , May 14, 2025
"বইটি অসাধারণ। যেহেতু কলকাতার বই তাই আলাদাভাবে বলার নাই। বাইন্ডিং খুবই সুন্দর।"
Jakir Hossain Akand , Apr 13, 2025
"অসাধারণ প্রোডাকশন। একটি বইয়ের ছাপা বাঁধাই পেজ সেটআপ মেকআপ যে রকম হওয়া দরকার তার উৎকৃষ্ট দৃষ্টান্ত এই বই!"
Raziqul Ahsan , Sep 24, 2023
"বই এর কাপড়ের মলাট টা খুব দূর্গন্ধযুক্ত!"
Anisul haque , Jul 30, 2023
"রকমারীতে ভারতীয় বইয়ের মূল্য খুব বেশি অর্থাৎ তিনগুণেরও বেশী ধরা হচ্ছে।"
Noor Hossain Khan , Feb 14, 2022
"Good"
Asma Khatun , May 22, 2021
"good"
Sanowar Hossain , Apr 13, 2021
"."
Md. Masum , Jan 5, 2020
"ঠাকুরমার ঝুলি বাংলা লোককাহিনী এবং রূপকথার সংকলন। দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম বাঙালির কিছু লোককাহিনী সংগ্রহ করেছিলেন এবং ১৯০৭ সালে এটি "ঠাকুরমার ঝুলি" নামে প্রকাশ করেছিলেন। নোবেল-বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এই সংকলনের ভূমিকা অংশটি লিখেছিলেন। বইটি অরিজিনাল প্রিন্ট এটি । কিনলে অসাধারণ ফিলিংস পাবেন ।"
Hussain Ahmed , Dec 17, 2019
"ঝুলিতে করে গল্প বিলিয়ে বেড়ান আমাদের ঠাকুরমা। ছোটোবেলায় এ গল্পগুলো শুনেছি কিনা, ঠিক মনে পড়ে না। তারপর বড় হয়েছি। পাশের বাড়িতে ডিশ এসেছে। চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান না কোন অনুষ্ঠানে ঠাকুরমা গল্প বলে চলছেন। সে দেখা ফুরিয়েছে। বিশ্ববিদ্যালয়ে লোকসাহিত্যের কোর্স পড়তে গিয়ে এর সাথে আবার পরিচয়। পড়লাম। ছোটবেলার রোমাঞ্চকর অনুভূতি হয়তো হয়নি, বড়বেলায় এসে হয়তো সে অনুভূতি পাওয়াও যাবে না। তবুও, ভালো লেগেছে..."
Kawsar Ahmed Boby , Dec 3, 2019
"শৈশবে "ঠাকুরমার ঝুলি" -র গল্প শোনে নাই বা পড়ে নাই এমন বাঙালি শিশু হয়তো খুব কম ই পাওয়া যাবে। যখন খুব ছোট ছিলাম (পড়তে পারতাম না), তখন ভূতের গল্প বলতে "ঠাকুরমার ঝুলি" -র গল্প কেই বুঝতাম। বড়দের কাছে ভূতের গল্প শুনতে চাইলে, "ঠাকুরমার ঝুলি" -র গল্পই তারা বেশি শোনাতো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এর সংকলিত "ঠাকুরমার ঝুলি" বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠেছে অসাধারণ।"
jifat hossen babu , Oct 26, 2019
"কাপড়ে বাঁধাই করা ঠাকু'মার ঝুলির এই মিত্র এবং ঘোষ পাবলিশার্সের সংস্করণ কখনোই আমার ছিল না। আমার সম্পত্তি ঠাকুরমার ঝুলি ছিল অন্যকোনো ব্যক্তি সম্পাদিত, অন্য কিছু গল্প নিয়ে। যেটা সম্ভবত এই সংস্করণে আখ্যা দেয়া "অনুকরণগ্রন্থের" কাতারে পরে। যাক, সে বইয়ের কথা অন্য দিন বলবো। আজ এটার কথা বলি। 'গল্প বলা' ক্লাসে আমার স্কুলের মেয়েরা যার যার সম্পত্তি সমুদয় বই দেখাতে নিয়ে আসতো তাদের কারুরই এই বই ছিল বলে মনে পড়ে না। তবে গল্পগুলো ছিল এবং আছে। আমার কাছে এসেছিল মৌখিক ভাবে, পত্রিকার পাতায় বা অন্য কোনো ছোটদের গল্প সংকলনের মাধ্যমে। ২. আমার ঠাকু'মা নেই। আমি কখনো আমার নানী-দাদীর মুখে রূপকথার গল্প বলি শুনিনি। দাদীকে দেখিনি। নানী খুব ছোট থাকতে মারা যান, তিনি কাছেও থাকতেন না। যখন নানী বাড়ি যেতাম তখন অতিথি আপ্যায়নেই ব্যস্ত থাকতেন। আমি আমার মায়ের মুখেও রূপকথার গল্প খুব কম শুনেছি। রাতে ঘুমের সময়ও না। আমার ছোট বোন আমার থেকে তিনবছরের ছোট হওয়াতে অধিকার বলে সেই আম্মুর সাথে ঘুমাতো। আমি ঘুমাতাম আমার ফুপুদের সাথে। আম্মুর কাছে গল্প শোনার স্মৃতি আমার শুধু কয়েক মাসের- ছোট ভাই হবার আগে আম্মু যখন অফিসে যেতেন না, সারাদিন বাসায় থাকতেন, তখন বিকালে ঘুম পাড়ানোর চেষ্টার সময় গল্প বলতেন। আমার আম্মু শুধু 'শিয়াল পণ্ডিত', 'দেড় আঙ্গুলে' এবং 'সাত ভাই চম্পা' এই তিনটি গল্পই বলতেন বা জানতেন। (তার মানে তার ছোটবেলায় হয়তো এই বইটি তার ছিল। স্মৃতিতে শুধু তিনখানাই রয়ে গিয়েছিল)। একবার থেকে আরেকবার বলতে গেলে গল্পে কিছু ছোটখাটো পরিবর্তন আসতো। আবার 'সাত ভাই চম্পা' গল্প বলার সময় সাদাকালো সিনেমাটি থেকে গানও গাইতেন। বিশ্বাস করুন, বইতে পড়ার চেয়ে তা ঢের মায়াময়, ঢের স্বপ্নিল ছিল। কিছু গল্পের জন্ম বইয়ের পাতায় থাকার জন্য নয়, মুখে বলার জন্য। ৩. দাদী নানী নেই, মা গল্প তেমন বলেননি, তবে কি আমি গল্প বেশি শুনিনি? না তা নয়। আমার পাশের ঘরের দাদী প্রচুর গল্প বলতেন। তবে তা বেশিরভাগই নবী-রাসুলদের জীবনী থেকে। ঘুমানোর সময় আমার ফুপুরা গল্প বলতেন। তারা অনেক ধরণের গল্প বলতেন। দেশি রূপকথা। বিদেশী রূপকথা। নবী রাসুলদের জীবনী। আমি এক গল্প অনেকবার শুনতে চাইতাম না। তাই তারা বানিয়ে গল্প বলতেন। জানা গল্পের খানিকটা পরিবর্তন করে দিতেন। আবার এখান থেকে একটু, ওখান থেকে একটু মিলিয়ে নতুন অনেক গল্প বানিয়ে ফেলতেন। আবার হয়তো আমাকে শুধরানোর জন্য আমার একটা কুকর্ম কোনও অন্যচরিত্রের কুকর্মের পরিণামের সাথে মিশিয়ে বলতেন। তবে আমার ঝুলি রূপকথায় পূর্ণ করার কাজটা করেছিল সম্পূর্ণ অন্য কেউ। আমাদের গ্রামের পাশের গ্রাম থেকে একটা মেয়েকে বাসার কাজে সাহায্য করার জন্য আনা হয়েছিল। মেয়েটার কিছুদূর পড়াশুনা ছিল। চিঠি লিখতে ও পড়তে পারতো। ও গ্রামে থাকতে সন্ধ্যা হলে ওর নানীর কাছে প্রচুর গল্প শুনতো। দলবেঁধে পুঁথি শুনতো। ঢাকা এসে সেসবের স্মৃতিচারণ করতো। আমার আগ্রহ ওর স্মৃতিতে ছিল না, ছিল ও কী কী শুনতে পেত তাতে। ওর তেমন কোনও ক্লান্তি ছিল আমাকে গল্প বলাতে। ঠাকু'মার ঝুলির নীলকমল-লালকমল থেকে শুরু করে চম্পাবতীর পুঁথি পর্যন্ত। তবে ওর গল্প বলায় লালকমল শুধু নখের বদলে তরোয়াল এবং থুথুর বদলে প্রদীপের গরম ঘি ছিটিয়েই ক্ষান্ত হতো না। আরও নানাবিধ অঙ্গ প্রদর্শন করতো। চুলের বদলে দড়ি। পিচুটির বদলে ইয়া বড় (হাত দিয়ে দেখাতে হবে) চুনের বল এবং ইত্যাদি। কিছু গল্পের জন্মই আসলে মুখে বলার জন্য, রং চড়িয়ে বলার জন্য। ৪. বেইলীরোডের সাগর পাবলিশার্স থেকে সেদিন বগলদাবা করলাম শ্রী দক্ষিনণারঞ্জণমিত্র মজুমদারের "ঠাকু'মার ঝুলির" শতবর্ষ সংস্করণ। নীল কাপড়ে বাধাই করা। উপরে সোনালী রংয়ে লেখা। ট্রান্সপারেন্ট একটা প্যাকেটও রয়েছে। সে প্যাকেটে আবার রূপালী রংয়ের লেখা। বইটার চেহারা এমন যে সোজাসুজি স্বর্ণ-রূপায় চকমকে রাজার দেশ হতে আমার হাতে এসে পড়েছে। এছাড়াও আছে ছবি এবং শতবর্ষ পুরোনো মুদ্রণ শিল্পের নমুনা- পেজ সেটআপ, ফ্রেমিং, ছবি এসবে। বইটা যদি চাইনিজ ভাষায় লেখা থাকতো তবুও মনে হয় কিনতাম। কিছু বই না পড়ে শুধু হাতে ধরে থেকে এবং গন্ধ শুঁকে পয়সা উসুল হয়ে যায়।"
মাসুম আহমেদ আদি , Jun 30, 2019
"এক যে, রাজা। রাজার সাত রাণী।- বড়রাণী, মেজরাণী, সেজরাণী, ন-রাণী, কণেরাণী, দুয়োরাণী আর ছোটরাণী। উপরের লাইনটা নিশ্চয় সবাই পড়েছেন। তবে অন্য অনেকের মতই খুব ছোটবেলায় আমি এই বই পড়িনি। আমি পড়েছিলাম ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়। কিন্তু তাই বলে এই বইয়ের আবেদন একটুখানিও কম মনে হয়নি আমার কাছে। তখন আমাকে বইটা পড়তে দিয়েছিল আমার সবথেকে কাছের বন্ধু তানিয়া। বইটা হাতে পাবার পর মনে হয়েছিল সোনার হরিণ পেয়েছিলাম আমি। ছোট ছিলাম, পড়ার স্পিডও তেমন একটা ছিল না। একটানা তিনদিন লাগিয়ে শেষ করেছিলাম বইটা। বলা বাহুল্য, এই তিনদিন আমি স্কুল ফাঁকি দিয়েছিলাম। যাইহোক ছোটবেলার সেই সোনার হরিণ আমার হাতে ফস্কে পালিয়ে গিয়েছিল। দেড় যুগ পরে সেটা আবার হাতে পেলাম। ধন্যবাদ প্রগতিকে। প্রায় তিনমাস আগে অর্ডার করেছিলাম বইটা। স্টকে না থাকায় তখন তারা দিতে পারেনি। বলেছিল স্টকে আসার সাথে সাথে পাঠিয়ে দেবে। তারা কথা রেখেছে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটা কি এখন পাওয়া যাবে না?
Is it from the first publisers of Thakumar Jhuli?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ঠাকুমার ঝুলি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: