১ম প্রকাশ, ২০১৯
তারানাথ তান্ত্রিক সমগ্র
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | তারানাথ তান্ত্রিক সমগ্র |
| Author | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
| Publisher | মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত) |
| Edition | ১ম প্রকাশ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 475 |
| Country | ভারত |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.07 Kg |
| ISBN | 9789350203552 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
64 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Nazmul Haque , Aug 30, 2026
"কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর অমর সৃষ্টিকর্ম হলো তারানাথ তান্ত্রিক। অতিপ্রাকৃত উপন্যাস এর মধ্যে সেরা একটি সৃষ্টি।"
Prosenjeet , Nov 4, 2025
"লাস্টের কাহিনী গুলো একদম ভালো লাগে নায়। প্রথম দিকের গুলো অনেকটাই টান টান ফিলছিল। অনেক স্পেলিং মিস্টেক ও ছিল।"
Asad Sheikh , Nov 1, 2025
"অসাধারণ সব গল্প দিয়ে সাঁজানো তারানাথ তান্ত্রিক সমগ্র। প্রতিটি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। সাসপেন্স, থ্রীলিং, টুইস্টে ভরপুর। ভৌতিক জগতের এক অনন্য নিদর্শন তারানাথ তান্ত্রিক সমগ্র।"
Singhania S , Oct 14, 2025
"amazing book 📕"
Shahtab Ahmed , Jan 24, 2025
"এক কথায় বলতে হয় বইটি অসাধারণ।"
Dr. Gitiara , Feb 27, 2024
"অসাধারন classic horror"
tuf****com , Jan 28, 2024
"valo"
Arpit Chowdhury , Oct 12, 2023
""রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরুলাম তখব দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিলো খুব, মাঠে ঘাটে জলে থৈ থৈ করছে। পথ পেছল, সারাদিন জল হয়ে সবে একটু ক্ষান্তি দিয়েছে। কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না, আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ- ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পুব দিক থেকে..." কি? পড়ার সময় মনে হলোনা যে এখন আপনি নিজেই শ্রাবণের ভরা বাদলে কোনো এক গ্রামের রাস্তায় কাদাজল ভেঙে হেঁটে চলেছেন লাশ কাঁধে? পরিবেশ টা ঠিক ফুটে উঠলোনা চোখের সামনে? কিংবা "...আমি বেরিয়ে চলে গেছি সাঁতরাদিঘীর পারে। চুপ করে বসে আছি। ঝিরঝিরে বাতাসে দীঘির জলে ডুরে ডুরে ঢেউ উঠছে৷ লিচু আর জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে রোদ আর ছায়ার আলপনা তৈরী করছে - আমগাছের গুঁড়ি বেয়ে উঠছে এক সারি কাঁঠপিপড়ে। এইসব নির্জন মুহুর্তে, আমি তোমাদের সত্যি বলছি, স্পষ্ট শুনতে পেতাম গাছপালা, মাঠ, দীঘির জল আমার সাথে কথা বলছে..." লেখা পড়তে পড়তে মনে হয় নিজেই যেনো চলে গেছি গ্রামের ধারে শান্ত কোনো দীঘির পারে। নির্জন দুপুরে চুপচাপ একাকী বসে ভাবছি এটাসেটা। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব এখানেই। এত সুন্দর করে প্রকৃতি/পরিবেশের বর্ণনা দিয়েছেন যে তা সোনার অক্ষরে বাঁধাই করে রাখার মতো। কিন্তু শুধু স্বাভাবিক পরিবেশ নয়। ভয়মাখা পরিবেশ ফুটিয়ে তুলতেও তাঁর জুড়ি নেই। যেমন - "...কিন্তু আমার মনের মধ্যে একটা আশ্চর্য অনুভূতি হলো। মনের একেবারে গভীরে হঠাৎ যেন কে একটা কল বিগড়ে দিল। আমার হাত পা অবশ হয়ে আসছে, সজ্ঞান চৈতন্য নিভে আসতে চাইছে তেলহীন প্রদীপের মতো। আর আমি যেন এক পাও হাঁটতে পারবোনা। সমস্ত দেহ মনে কি অস্বস্তি। সে ভাষায় বোঝানো যাবেনা..." আমরা তারানাথ তান্ত্রিক এর স্রষ্টা হিসেবে বিভূতিভূষণকেই চিনি। তাঁর লেখা মাতঙ্গিনী ওরফে মাতু পাগলীর পাগলামি, মধুসুন্দরী দেবীর অপ্রাকৃত প্রেমের সাথে আমরা পরিচিত। তারাদাসের লেখা গল্প গুলো সেই তুলনায় অনেকটাই আড়ালে রয়ে যায়। অথচ বিভূতিভূষণের মতই প্রকৃতি, পরিবেশ নিয়ে খেটেছেন তিনি। ফুটিয়ে তুলেছেন তন্ত্রবিদ্যায় পূর্ণ ভৌতিক আবহে আবৃত এক সুপ্রাচীন গ্রামবাংলার রূপকে। ভূত, প্রেত, অশরীরী, অশুভের চাইতেও ভৌতিক পরিবেশ টা বেশি গুরুত্বপূর্ণ। সঠিকভাবে পরিবেশ ফুটিয়ে তুলতে পারলে লেখককে আশি ভাগ ভয় এমনিতেই পাইয়ে দেয়া যায়। তারাদাস সেদিক দিয়ে সফল। তাঁর লেখায় কখনো আসে মেঘ গুড়গুড় করা আকাশের নীচে মড়া নিয়ে শ্মশানমুখী যাত্রীরা, কখনো বদ্ধ বাতাসে ঘেরা কালো মেঘের চাদরে ঢাকা এক অস্বাভাবিক থমথমে দীঘি, কখনোবা পূর্বদিগন্তের নীচ থেকে চালতা গাছের পেছন দিয়ে উঠে আসা অলৌকিক পঞ্চমীর রাঙা চাঁদ, শুক্লপক্ষের জ্যেৎস্নায় চিকচিক করা শ্মশানের পাশে নদীর ধারের সাদা বালি এবং কখনোবা আসে লালরক্তে গলে গলে যাওয়া জ্বরাসুরের বীভৎস মাটির শরীর। তারানাথ তান্ত্রিকের প্রতিটা গল্পই ইউনিক। একটি অপরটির চেয়ে ভিন্ন। মোট ১৬ টি গল্প আছে, দুটি বিভূতিভূষণের, বাকিগুলো তারাদাসের। একটিমাত্র উপন্যাস - অলাতচক্র। সেটিও তারাদাসেরই। গল্পের মাঝে আছে বৈচিত্র্য। যেমন বডি ট্রান্সফরমেশনের উদাহরণ পাই বিশুঠাকুরের গল্পে। জাতিস্মরের উল্লেখ আছে সুবলার গল্পে। জনৈক কালীপ্রসাদের পৈত্রিক বাড়ি ঘিরে ঘটে চলা অস্বাভাবিক কান্ড নিয়ে একটা দুর্দান্ত কাহিনী আছে - সেই কাহিনীর ভিত মানুষের বিশ্বাস। 'ধর্মের কল বাতাসে নড়ে' এই থিমে লেখা রামরাম চৌধুরীর পরিবারের দূর্ভাগ্যের গল্পটি। রাঙাকাকীমা ও বিরজার গল্পটি অতীন্দ্রিয় ক্ষমতাকে ফোকাস করে লেখা। পঞ্চমুন্ডীর আসন, শয়তান কাপালিক ও বেতাল, ব্রহ্মপিশাচ এগুলো একদম raw তান্ত্রিক হরর। সরষের মধু দিয়ে দীঘির অপদেবতা তাড়ানোর গল্পটি গ্রামবাংলার আবহমান ভূতের গল্প। জ্বরাসুরের গল্পটিতে অলৌকিকতা ছাড়িয়ে উঠেছে পারিবারিক বন্ধন ও ভালোবাসার বিষয়টি। আর কালভৈরবের গল্পটি একদম পিউর ধর্মীয় বিশ্বাস নিয়ে৷ কালভৈরব হলেন সনাতন ধর্মের একজন অতি গুরুত্বপূর্ণ দেবরূপ। তাঁর রিপ্রেজেন্টেশনটা ছিলো এককথায় চমৎকার। এবং অমাবস্যার বর্ষণে গ্রামের পথে প্রতিহিংসাপরায়ণ শবের হাত থেকে তারানাথকে বাঁচাতে স্বয়ং কালভৈরবের আগমন - চিরন্তন শুভ অশুভের দ্বন্দ্বকেই মনে করিয়ে দেয়! উপন্যাস 'অলাতচক্র' মূলত কিছু ছোটগল্পের সমষ্টি। ঠিক উপন্যাস বলা যায়না। তবে লেখাটা, বিশেষ করে শুদ্ধ হৃদয়ের মানুষ দেবদর্শন, তাঁর ক্ষয়ে পড়া পড়ন্ত জমিদারবাড়ি, পদ্মপলাশাক্ষী গিন্নিমা, দুর্গাপূজার মন্ডপ, বিশালাক্ষীর মন্দির, তোপের ধ্বনি, কবিগান, ভরা জ্যোৎস্না, হিমেল হাওয়া, টলটলে দীঘি, ছায়াভরা বাগান আর জমিদারবাড়ির আনাচে কানাচে গজিয়ে ওঠা বটের চারা, কার্নিশের পায়রার বাকবাকুম সব যেনো আমাদের মনকে আর্দ্র করে দেয়। অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে - সে দিন গেছে তো একেবারেই গেছে। আর কি ফিরে আসবে? যান্ত্রিকতায় ভরা ইট পাথরের এই শহরে তারানাথ তান্ত্রিকের মেঠো বাংলার চিরায়ত গল্পগুলো ছিলো আমার জন্য বহুল আকাঙ্খিত রিফ্রেশমেন্টের মতো। স্বপ্নের মতো। যে স্বপ্ন ভাবালু করে দেয়। রেটিং ৫/৫। ভৌতিক গা শিরশিরে আবহ, ধর্মীয় নানাবিধ জ্ঞান আর আবহমান গ্রামবাংলার মাটি ও মানুষের চমৎকার বিবরণের কারণে তারানাথ তান্ত্রিক বাঙালি সাহিত্যে এক অমূল্য সংযোজন হয়ে থাকবে। ধন্য বিভূতি। ধন্য তারাদাস।"
Adiba Shahreen , Mar 18, 2023
"এক বসাতেই পড়ে শেষ করেছিলাম। তারানাথ নামের এক তান্ত্রিকের তন্ত্র-মন্ত্র, জাদুবিদ্যা দিয়ে মানুষের উপকার করার কাহিনী নিয়ে গড়ে উঠেছে বইয়ের কাহিনী। বাংলার রুপকথা এবং কেচ্ছাতে থাকা নানান ভূত এবং অতিপ্রাকৃতিক চরিত্রকেও উপজীব্য করা হয়েছে বইতে। এছাড়াও গ্রাম বাংলার পরিবেশের এক মন্ত্রমুগ্ধ বর্ণনা এসেছে বইতে।"
soumya arjo , Feb 11, 2023
"বই টি খুবই ভালো ।ভোতিক এডবেঞ্চার প্রিয় যারা তারা এই বইটি নিতে পারেন। পড়তে বসলে শেষ না করে উঠার মন চায় না। এককথায় অনবদ্য একটা বই⭐⭐⭐⭐⭐"
Dipak Karmoker , Jan 9, 2023
"[তারানাথ তান্ত্রিক সমগ্র] বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত ‘তারানাথ তান্ত্রিক’ এর কাহিনীগুলো এক কথায় বললে বলতে হয়— অতো বেশী ভালো লাগেনি। প্রথমত, বইটি বিভূতিভূষণ পর্যায়ের বই নয়। প্রথম দুটি গল্প বিভূতিভূষণের লেখা এবং পরবর্তী লেখাগুলো তারাদাস বন্দোপাধ্যায় কর্তৃক রচিত। বিভূতিভূষণ বেঁচে থাকলে তিনি আরও কিছু গল্প লিখতেন কিনা, লিখলেও সেগুলোর মান কেমন হতো সে বিষয়ে আমার ধারণা নেই। কিন্তু তাঁর মৃত্যুর পরে তারাদাস বন্দোপাধ্যায় যতটা লিখলেন, আমার মনে হয়েছে এতখানি না লিখলেও চলত। দুই-তিনটা গল্প লিখেই খান্ত দিলে মন্দ হতো না। কাহিনীগুলো অতিপ্রাকৃতিক, আধিভৌতিক; ভারতীয় উপমহাদেশের তন্ত্র-মন্ত্র ও সাধু-সন্ন্যাসীদের জীবন-যাপন-এর আংশিক অংশ একজন তান্ত্রিকের জবানীতে উঠে আসছে। সবগুলো কাহিনীতে লেখক কোন যুক্তির ধার ধারেননি, গল্পের ভৌতিক বিষয়গুলোকেই প্রাধান্য দিয়েছেন। গল্পের শ্রোতা লেখক ও তার বন্ধু কিশোরীর মুখে কখনই তেমন কোন যুক্তি শোনা যায় না। ফলে গল্পগুলো জমজমাট হয়ে ওঠেনি কখনই। অতিপ্রাকৃত গল্প হয়েও সেরকম শিহরণ জাগানিয়া বা ভয়-ভয় ভাব তৈরীতে সম্পূর্ণরূপেই ব্যর্থ বলে মনে হয়েছে এবং একই ধরণের গল্প ঘুরে ফিরে এসেছে বারকয়েক। কিছু-কিছু বিষয়ে অসঙ্গতি লক্ষ করা যায়— বিভূতিভূষণের লেখা প্রথম গল্পে তারানাথের যে বর্ণনা পাওয়া যায় তাতে তারানাথ তান্ত্রিকের বয়স ষাট-বাষট্টি, শেষ গল্প অব্দি তারানাথের বয়স হয়ে যায় প্রায় তিয়াত্তর-চুয়াত্তর। কিন্তু সমগ্র গল্পেই যেন মনে হয় তার বয়স একই জায়গায় আটকে আছে এবং প্রতিটি গল্পই যেন এক বসায় শুনছি। গল্পের শুরুতেই তারানাথের বাড়িতে একটা ছোট ছেলের কথা উল্লেখ করা আছে, কিন্তু তারপরে সম্পূর্ণ বইয়ে তার কথা আর উল্লেখ নেই! একইসাথে তারানাথের সংসার সম্পর্কেও একটা ধোঁয়াশা থেকে যায়। তারানাথের ঋণগ্রস্থ মানুষ হবার কথা উল্লেখ থাকলেও সেটার প্রমাণ আর কোথাও পাওয়া যায়নি। এমনকি বিভূতির বক্তব্যমতে তারানাথের তিনটি নেশার কথা শোনা যায়- ঘোড়দৌড়, নারী ও সুরা। কিন্তু এই তিন নেশা নিয়ে তারানাথের জীবনের কোন গল্প নেই। মধুসুন্দরী দেবীর যে গল্পটা আছে সেটাকেও নারীর প্রতি নেশার পর্যায়ে ফেলা যায় না। তারানাথের জবানীতে যেসকল গল্প বলা হয়েছে তার সবই অতীত কাহিনী। সেই গল্পগুলো তারানাথ এমন পুঙ্খানুপুঙ্খভাবে বলে চলেছে যেন জীবনের কিছুই সে ভোলেনি। এছাড়া ছোট-খাটো কিছু খটকা আছে, যেমন ‘অলাতচক্রে’ আমরা দেখি কিশোরী বলছে-‘চার-পাঁচ বছর আগেও তারনাথ চক্কোত্তিকে আমরা চিনতাম না।’ কিন্তু ‘ব্রজভূষণের বিশ্বাসপ্রাপ্তিতে’ই আমরা দেখতে পাই তারা প্রায় দশ বছর হলো তারানাথের গল্প শুনছে। সর্বশেষ যেটা বলতে চাই, সেটা হলো ‘ঘোষ এন্ড মিত্র’ প্রকাশনীর এই বইটি ভারতে ৪৫০ টাকা হলেও বাংলাদেশে সেই একই কপির বই কিনতে প্রায় আট শতাধিক টাকা খরচ করতে হচ্ছে। বইয়ের পাতা ভালো, প্রিন্ট ভালো, কিন্তু এত দাম দিয়ে এই বই কেনাটা একটু বেশী খরচাই হয়ে যায়। তবুও ‘তারানাথ তান্ত্রিক’ বাংলা সাহিত্যের একটি পরিচিত চরিত্র, এবং বহুদিন বাঙালির ঘরে বইটি শোভা পাবে সে বিষয়ে সন্দেহ নেই। যারা অতিমাত্রায় আস্তিক, ভুত বিশ্বাস করেন তারা বইটি কিনে পড়তে পারেন।ত"
Marjana Chowdhury , Aug 26, 2022
"তারানাথ তান্ত্রিক একটা জোস বই"
Mohammad Mehdi Hasan , Jun 22, 2022
"Superb"
Muhammed Kasif , May 4, 2022
"Good to read"
Syed Azfaf Hossain , Apr 29, 2022
"Good"
Shikha Chakraborty , Apr 26, 2022
"অসাধারণ।"
Sharmin , Feb 14, 2022
"অসাধারণ"
Arnold Drong , Feb 11, 2022
"বাকি অন্যদের মতই বলব যে, একটা ঘোরের মধ্যে ছিলাম। ঠিক যেন তারানাথ তান্ত্রিক এর ঘরে বসে উনার গল্পগুলো শুনছি। জানি না কারো সাথে এমন হয়েছিল কিনা, যেদিনই বইয়ের কোন না কোন গল্প পড়তাম সেদিনই আকাশ হতে বৃষ্টি পড়ত!! বইয়ের উপন্যাসটি নিয়ে কিছু বলব, আলাতচক্র - কেউ লক্ষ্য করেছিলেন কিনা, তারানাথের নাতি অর্থাৎ চারুর সদ্য হওয়া ছেলের কপালেও কিন্তু সন্ন্যাসী ব্যাপারটি আছে। লেখক(তারাদাস) সেটি এই উপন্যাসে সেভাবে উল্লেখ না করলেও একটি ঘটনাই বুঝা যায়। সেই ঘটনাটি কোনটি? আপনারাই খুঁজে বের করুন। 😉 তাছাড়া এটি তারনাথ তান্ত্রিকের একমাত্র উপন্যাস এবং শেষ গল্প। আপ টু দ্যা মার্কই বটে। না কোন রেট দিচ্ছি না। যদিও লেখক(অশ্বিনী) এর অভিজ্ঞতার গল্পে কিছুটা Algernon Blackwood's 'The Willow' র ছোয়া পেয়েছিলাম। তাছাড়া উপন্যাসে চলা আর বাকি গল্প গুলো তোহ উপভোগ্য ছিলই, সেই সাথে এই ভেবেও আফসোস হচ্ছে যে এটিই তারানাথ এর কাছে শুনা শেষ গল্প।"
Tanzima Rahman , Nov 22, 2021
"নানামূখী বিচিত্র সব বই পড়া আমার অভ্যেস। ছোটবেলায় বাদামের কাগজ থেকে শুরু করে ভাইয়ার ক্লাসের বই, ছড়ার বই থেকে আইজ্যাক আসিমভ কোন কিছুই বাদ রাখিনি। হাতের কাছে যখন যা পেয়েছি গোগ্রাসে গিলেছি। কলেজ পেরিয়ে এসে উপলব্ধি করি যে না, এভাবে আর না। চেষ্টা করি খুজে বের করার সাহিত্যের গোপন কোণগুলো। আমার বড় ভাই অডিও বুক শুনতেন। তার ফোনে একটি অডিও ক্লিপ শুনি, তারানাথ তান্ত্রিক এর গল্প। সেখান থেকে ইউটিউব আর তার পর তো বই কিনে পুরোটা পড়ে ফেললাম। বাংলা সাহিত্যের পরিচয় দিতে গিয়ে তারানাথ তান্ত্রিক কে যদি প্রথম সারিতে না রাখা হয়, সে ভারি অন্যায় হয়ে যাবে। তারানাথ না তান্ত্রিক না গেরস্ত, তার দর্শন, জীবনভাবনা, সাধারণ কে জানার তৃষ্ণা, সে অনবদ্য। তার অভিজ্ঞতায় গা ছমছমে পরিবেশ আর মাতু পাগলির সাক্ষাৎ যেন সদা সত্য বলেই মনে হয়। তারানাথ তান্ত্রিকের অডিওবুকগুলো এখনো মন খারাপ থাকলে শুনি। 💛🧡 তারানাথ তান্ত্রিক হইচই সিরিজ আকারে বের করেছে, পড়তে না চাইলে সিরিজ দেখে ফেলা যায়। তবে আমি বলব যে সানডে সাস্পেন্স এ শোনাটাই সেরা অনুভূতি। তবে সবচে বেস্ট হলো বই কিনে এই শীতের রাতে খাওয়া দাওয়া সেরে বসে যাওয়া পারসোনাল রেটিং ৪.৯/৫"
Sanjib Das , Aug 6, 2021
"অসাধারন"
Syeda Ruhani , Jun 25, 2021
"আমার অসম্ভব প্রিয় একটি বই, পড়ার সময় মনে হয় চামচ দিয়ে দিয়ে যেন আইস্ক্রিমের মত খাচ্ছি গল্প গুলো! 😋😋"
Aditya Paul , May 24, 2021
"বেশ ভালো লেগেছে ।"
Md. Nawajish Islam , Feb 22, 2021
"কী সুন্দর 😍"
Purnandu Biswas , Jan 21, 2021
"রাত জেগে বইটি পড়ার মজাই আলাদা। প্রতিটি গল্প লোমহর্ষক ও রহস্যে ঘেরা"
G.m.Sabbir , Aug 22, 2020
"অনেক সুন্দর"
Sumit Kumar Dam , Jul 19, 2020
"Creativity at it's best."
Apurba Mazumder Nikkan , Jul 8, 2020
"তারানাথ তান্ত্রিকের স্রষ্টা হলেন প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর বিভূতিভূষণ পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের অনেকগুলি কাহিনি লেখেন। পরে লেখেন তারানাথ তান্ত্রিক নিয়ে একটি গোটা উপন্যাস ‘অলাতচক্র’। তারানাথ তান্ত্রিকের গল্পগুলো যেমন রোমাঞ্চের, তেমনি অবিশ্বাস্য। তবুও লেখক শুনে চলেন। তারানাথ তান্ত্রিকের গল্পগুলো নিতান্ত তুচ্ছ হলেও ওঁর গল্প বলার গুণে সামান্য ঘটনাও হয়ে ওঠে অসাধারণ। একবার একটি কাহিনি শুরু করলে শেষ করে ওঠা যায় না। তার ওপর আষাঢ় কিংবা শ্রাবণের বাদলা দিনে এই গল্প ধারণ করে এক অপার্থিব পরিবেশের, গল্প বলার গুণেই হোক কিংবা পরিবেশ অথবা তারানাথের অভিজ্ঞতার রোমহর্ষক ইথারের প্রতিটি বর্ণনায় পাঠক নিজেকে আবিষ্কার করে এক অজানা জগতে। পাঠককে গল্প থেকে মুখ ফিরতেই দেয় না, বাস্তবে নিজেকে চিনতেই দেয় না তারানাথ তান্ত্রিকের প্রতিটি আখ্যান। অবাক করে দিয়ে তারানাথ পাসিং শো ধরিয়ে পাঠককে শোনায় তাঁর প্রতিটি জান্তব গল্প। এই রহস্য-ভৌতিক-অপার্থিব মুহূর্ত উপলব্ধি করতে হলে প্রতিটি পাঠককে “তারানাথ তান্ত্রিক” এর গল্প একবার হলেও চেখে নেওয়া উচিত বলে একজন নতুন পাঠক হিসেবে মনে করি।"
Asif , Jun 23, 2020
"পৃষ্ঠা ৪০০ দাম আবার ৭২০ টাকা কেনার আগে খেয়াল রাখবেন বইটি পড়ে ভালো লাগবে আর শুরুতে পড়ে একটু ভয় লাগতে পারে তাছাড়া কয়েকটা গল্প এমন ভয়ঙ্কর লেগেছে"
Dr. Asif Shufian Arnab , Jan 13, 2020
"বিভূতি বাবুর মৃত্যুর পর তারাদাস বন্দ্যোপাধ্যায় যে দুটি উপন্যাস রচনা করেছেন তা হলো " তারানাথ তান্ত্রিক " এবং "অলাতচক্র " এ কথা বলা ধৃষ্টতা হবে তবুও আপনাদের কাছে লুকাবোনা যে বিভূতি বাবুর লেখার পর তারাদাস বাবুর লেখা পড়তে প্রথম দিকে মনে হয়েছিল বিরিয়ানি খাওয়ার পর ডাল ভাত খেতে হচ্ছে, কিন্তু কাহিনী যত এগিয়েছে তিনি ক্রমশঃ খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন l এবং টান টান রচনায় পাঠক কে আবিষ্ট করেছেন l তবে শেষের উপন্যাস "অলাতচক্র " শুধু মাত্র সাহিত্য গুনের জন্যই আদৃত হতে পারত এর উপর যুক্ত হয়েছে অলৌকিক ঘটনাবলী l একটা অসাধারণ উপন্যাস পাঠক কে নিমগ্ন করে রাখে l যদিও দুই লেখকের মুখ্য চরিত্র একজনই তবুও গল্পকার ভিন্ন হওয়াতে চরিত্রের অনেক ভিন্নতা পরিলক্ষিত হয় l যাই হোক তাতে সাহিত্য রসের বিশেষ হানি ঘটেনা l বরঞ্চ যিনি পরে লিখেছেন তার কাজটিই বেশী কঠিন এ কথা বিদগ্ধ পাঠক মাত্রই বোঝেনl"
Naim , Nov 12, 2019
"Boi porata amar shokh-er o valolagar bisoy . Sai shokh o valo laga hote amra gore tulesi amader office library . Thanks Progoty amader sokol boi thik quality te ena dewar jonno . And aro thanks alokito bangladesh gorar proyash newar jonno . Thanks the all team member of Progoty ."
প্রশ্ন ও উত্তর (Q&A)
6 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
harcover
বইটির সূচীপত্র জানতে চাই
এটা কি অরিজিনাল ইন্ডিয়ান টা?
এই বইটির 2021 সালের সম্পাদনাটি হবে আপনাদের কাছে?
বইটিতে কয়টি গল্প আছে?
কত page এর বই এটা
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"তারানাথ তান্ত্রিক সমগ্র" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: