১ম প্রকাশ, ২০২৫
টাইম ট্রাভেলার্স রিং
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | টাইম ট্রাভেলার্স রিং |
| Author | খোন্দকার মেহেদী হাসান |
| Publisher | অবসর প্রকাশনা সংস্থা |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.33 Kg |
| ISBN | 9789848801901 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
9 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টি
Pathok , Feb 10, 2025
"ভালো লেগেছে। টাইম লুপ বইটা দিয়ে এই লেখকের সাইন্স ফিকশনের সাথে পরিচয়। এরপর গত বছর অন্যজগত পড়েছি। তার লেখার শক্তিশালী দিক হচ্ছে গল্পের বর্ননা দারুন সাবলীল। বিজ্ঞানের জটিল কচকচানি ছাড়াই সহজভাবে কঠিন বিষয়গুলো গল্পে ঢুকিয়ে দিতে পারেন। কাহিনী গুলো সাধারনত হয় হৃদয় ছোঁয়া। এই বইটাও তাই। তবে টাইম ট্রাভালার্স রিং এ যে ভবিষ্যতের কথা বলে হয়েছে সেটা এখন খুব অবিশ্বস্য মনে হয় না। এ আই এর ক্রমাগত উন্নতিতে একসময় মেশিন মানুষের নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে কোন সন্দেহ নেই। গল্পের গঠন চমৎকার। ক্কিছু ভালো টুইস্ট আছে গল্পে। তবে শেষটা খুব দ্রুততার সাথে করেছেন মনে হলো। কাহিনী হয়ত আরও বাড়ানো যেত। সুখপাঠ্য বই। রেকমন্ডেড।"
মোঃ সামসুদ্দোহা রিফাত , Feb 10, 2025
"আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) আমাদের বর্তমান জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ২০০৮ সালে মুক্তি পাওয়া আয়রন ম্যান মুভিতে জার্ভিস নামক AI সিস্টেমকে দেখে অনেকের মনে সূক্ষ্ম ইচ্ছা জন্মেছিল, "আমার যদি এরকম একটা AI থাকতো! কতই না ভালো হতো।" এখনকার সময়ে তা আসার অপেক্ষা রাখে না। ভয়েস কমান্ডিং AI হয়তো আমাদের জীবনে শীঘ্রই আসবে। সেই AI যখন নিজস্ব অনুভূতি নিয়ে মানুষের সাথে চলতে শুরু করে তখন কী হবে? ‘টাইম ট্রাভেলার্স রিং’ বইটা ঠিক এমনই এক AI নির্ভর পৃথিবীর কথা বলেছে। এখানে মানুষ মঙ্গলকে জয় করে বসতি স্থাপন করে,মানব কল্যাণের জন্য বিভিন্ন পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তৈরি করেছে শক্তিশালী AI সিস্টেম। সেই উন্নত পৃথিবীতে একাকী জীবন কাটায় টিটন নামের এক প্রোগ্রামার যার মা মারা গিয়েছেন আর বাবা মঙ্গলে গবেষণা করতে গিয়ে নিখোঁজ হন। সে জানতো তার বাবার মৃত্যু স্বাভাবিক না। তাদের স্মৃতি জড়িয়ে ধরে প্রাত্যহিক জীবনযাপন করার সময় হয় বিপত্তি। ওর AI সিস্টেম ওভাররাইট করে ভুল কমান্ডে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। সে জানতে পারছে পৃথিবী আর মঙ্গলের AI সিস্টেমের বৃহৎ পার্থক্য। পৃথিবীর সিডিসি যেখানে নবম গ্রেডে সেখানে মঙ্গলে তার থেকে একশ গুণ বেশি শক্তিশালী সিডিসি বানানো হয়েছে। সেখানে আছে একজন বিজ্ঞান প্রধান ড.লীরয় যে আস্তে আস্তে হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে পৃথিবীবাসীর জন্য। টিটন যে যাত্রায় জানতে পারে একের পর এক গূঢ় রহস্য। খোন্দকার মেহেদী হাসানের লেখা বই এই প্রথমবার পড়া হয়েছে। বলতেই হচ্ছে বেশ উপভোগ করেছি উনার গদ্যশৈলী। সাইন্স ফিকশন জনরার হলেও বইয়ে কঠিন কোনো বৈজ্ঞানিক সূত্রের মারপ্যাচ নেই। মাথা চুলকানোর মত কোনো জটিল টার্ম নেই; সেজন্যই বইটা বেশি উপভোগ করেছি। ১২৮ পৃষ্ঠার বইটা পড়তে বেশি সময় লাগেনি। বইটাতে মোবাইল ফোন ছাড়া কিভাবে দুনিয়া চলছে তা দেখে বেশ অবাক লেগেছে। যেটা আমাদের সময়ে অক্সিজেনের আরেক নাম হয়ে উঠেছে সেখানে লেখক তা সুন্দর করেই সরিয়ে দিয়েছেন বই থেকে। বইটিতে AI মাত্রাতিরিক্ত ব্যবহারের ফল দেখানো হয়েছে যা হয়তো একদিন বাস্তবেই হবে। মানুষ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে যে ভবিষ্যৎ প্রযুক্তিকে কাজে লাগাতে কুণ্ঠাবোধ করবে না তা উঠে এসেছে বইয়ে। বইয়ের প্লটটা শুরুর দিকে অন্য দশটা সাধারণ সাইন্স ফিকশন বইয়ের মতই লাগবে। তবে পরে আস্তে আস্তে বই তার ডালপালা মেলে ভিন্ন ভাবে উঠে এসেছে। লেখকের বর্ণনাভঙ্গি সরল, সুন্দর। কয়েক জায়গায় ভাল টুইস্ট ছিল। তবে শেষের দিকে আরো দারুণ ভাবে আগানো যেত। মনে হচ্ছিল খুব তাড়াতাড়িই সব ঘটে যাচ্ছে। আমার মনে হয় লেখক বইটা সব বয়সী পাঠকের জন্য লিখেছেন। কিশোর থেকে শুরু করে পরিণত বয়সী সবাই পড়তে পারবেন বইটা। সেজন্য বোধহয় লেখক কঠিন সব টার্মের দিকে না এগিয়ে হালকা ধাচে গল্পটা বলে গিয়েছেন। সর্বশেষে বলা যায় বইটা সাই-ফাই হিসেবে বেশ ভালো একটা প্লট। পাঠকের পড়ার পর ভালো লাগার সাথে AI সম্পর্কে দিবে আগাম সতর্কতা। বই: টাইম ট্রাভেলার্স রিং লেখক: খোন্দকার মেহেদী হাসান জনরা: সাই-ফাই থ্রিলার প্রকাশনী: অবসর প্রকাশনা সংস্থা পৃষ্ঠা সংখ্যা: ১২৮"
Nazmus Saif , Feb 10, 2025
"আমার পড়া দুর্বলতম সায়েন্স ফিকশন তো বটেই কাহিনির বিচারে নেহাত সাধারণ মনে হয়েছে। কাহিনির শুরুটা সম্ভাবনাময় ছিল, পড়ার সময়ে লজিক্যাল প্রশ্নের উত্তরগুলো শুরুর দিকে আসতে থাকায় সাথে কিছু থ্রিল মিলিয়ে পড়তে ভালোই লাগছিল। পৃথিবীর সাথে মঙ্গলের দ্বন্দ্ব মানে নীলের সাথে লালের দ্বন্দ্ব, AI এর উত্থান এবং আশংকা নিয়ে গল্পের আবর্তন। এমন স্কেলে চরিত্রগুলো ম্যাচিয়র হওয়ার কথা স্বাভাবিক কিন্তু ঘটেছে তার বিপরীত। কাহিনির সবগুলো চরিত্রকে খুব সাধারণ মানের লেগেছে এর মধ্যে গল্পের প্রধান চরিত্র টিটন সবচেয়ে আনাড়ি। সে তার মাকে খুব ভালোবাসে এবং তার মাও তাকে ভালোবাসে - এই ব্যাপারটা বইয়ে একটু পর পর শেষ পর্যন্ত উল্লেখ না করলে বোধহয় পাঠকের বুঝতে অসুবিধা হত! এখানেই শেষ নহে, টিটনের চেয়ে বছর পাচেক ছোট ছেলেবেলার পরিচিত মেয়ে রিয়ানার সাথে এই বিষয়টা এতবার শেয়ার করার পাশাপাশি গল্প চলাকালীন অংশে উটকো কথাবার্তা বিরক্তি এনে দিয়েছে। এটা পরিষ্কার যে, এতে শুধু শুধু পৃষ্ঠা বেড়েছে। কাহিনি শেষে আমার কোনো অংশকে আলাদাভাবে বড় মনে হয়নি, শেষটা হুট করেই হওয়াতে একটা তিক্তভাব রয়ে গেছে। আমার মতে, কিশোর সাই-ফাই হিসেবে নতুন পাঠকের ভালো লাগতে পারে, তবে ইয়ং এডাল্ট যারা ভিন্নধর্মী সাই-ফাই থ্রিলার পছন্দের তারা হতাশ হতে পারে। অবসর প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের মলাট, বাধাই, প্রচ্ছদ ভালো এবং বানান ভুল কম চোখে পড়েছে।"
Md, Riad Hasan , Feb 5, 2025
"এই মুহুর্তে খোন্দকার মেহেদী হাসান সম্ভবত দেশের সেরা সাইন্স ফিকশন লেখকদের একজন। টাইম ডাইলেশন এবং কোয়ান্টাম মেকানিক্স নিয়ে নিয়ে এতো চমকপ্রদ গল্প , এতো সাবলীল লেখা খুব কমই আছে। অসাধারণ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"টাইম ট্রাভেলার্স রিং" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: