১ম প্রকাশ, ২০২২
তাদাব্বুর ফিল হাদীস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | তাদাব্বুর ফিল হাদীস |
| Author | মুহাম্মদ আফসার উদ্দীন |
| Publisher | সন্দীপন প্রকাশন লিমিটেড |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 240 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.42 Kg |
| Translator | মুহাম্মদ আফসার উদ্দীন,মাওলানা মাহমুদ হাসান মাসরুর |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Sazzad Hossain , Apr 8, 2022
"তাদাব্বুর ফিল হাদীস রাসূল (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) এর কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদীস বলে। কুরআনের পরই এর স্থান। রাসূল (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) নবুয়তের পর থেকে বাকী জীবনে যা করেছেন, করেননি, বলেছেন, বলেননি, মানা করেছেন, করতে বলেছেন – সবই তাঁর হাদীসের অন্তর্ভূক্ত। আর তাদাব্বুর মানে চিন্তাভাবনা করা, ফিকির করা, গভীরভাবে বিশ্লেষণ করা। তাদাব্বুর ফিল হাদীসের সোজা মানে হয় রাসূলের (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) হাদীস নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা। সাধারণত, আমরা কুরআন নিয়ে তাদাব্বুরের নানান উদাহরণ, বই, লেকচার দেখতে পাই খুব সহজেই। কিন্তু হাদীস নিয়ে এমন আয়োজন বাংলায় তেমন দেখা যায় না। সন্দীপন প্রকাশন আলহা’মদুলিল্লাহ্ সেই শূণ্যস্থান পূরণের একটি মহতী উদ্দ্যোগ নিয়েছে এই “তাদাব্বুর ফিল হাদীস” বইটিতে। . ৪০টি হাদীস নিয়ে বইটি সাজানো হয়েছে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) এর প্রতিটি কথা, আদেশ, নির্দেশ থেকে আমাদের শেখার অনেক কিছুই আছে। কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) কি বলেছেন, সেটা থেকে অনেক উপদেশ, জীবনে চলার পাথেয় আমরা পেতে পারি। . “তাদাব্বুর ফিল হাদীস” বইটিতে প্রতিটি হাদীসকে প্রথমেই আরবীতে উল্লেখ করে তার অর্থ বাংলায় দেয়া হয়েছে। মানানসই একটি শিরোনামও শুরুতে দেয়া হয়েছে যাতে করে খুব সহজেই মূল বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় ও খুঁজে পেতে সহায়ক হয়। এই দিকটি সত্যই প্রশংসনীয়। ৪৮ পৃষ্ঠার শর্টপিডিএফ এ যতটুকু দেয়া হয়েছে, সেখানে এটাই পরীলক্ষিত হয়েছে। হাদীসভেদে হাদীসের শিক্ষার বিষয়গুলো মোটামোটি নিচের কয়টি ভাগে ভাগ করা হয়েছেঃ . – হাদীসের ফিকহী দিক – হাদীসের দীক্ষামূলক পাঠ – হাদীস থেকে প্রাপ্ত দাওয়ার শিক্ষা – হাদীস থেকে প্রাপ্ত সাধারণ শিক্ষা – হাদীস থেকে প্রাপ্ত আকীদার শিক্ষা – হাদীসের বিষয় ভিত্তিক আলোচনা ও শিক্ষার আলোচনা . এভাবে একটি হাদীস গভীরভাবে তাদাব্বুর বা পর্যালোচনা করে তা থেকে নানান বিষয় উঠে এসেছে বইটির পরতে পরতে। যদিও ৪০টি হাদীস কম মনে হয়, তথাপি যেসব বিষয় নিয়ে আসা হয়েছে তার গুরুত্ব অপরিসীম। তবে, হাদীসের অনুগ্রাহী, ইলম-পিয়াসু যে কোন তলিবুল ইলম, যেকোন বসয়ী শিক্ষার্থীর হাদীসের প্রতি অনুরাগ আরও বেড়ে যাবে ইন শা আল্লাহ্ এই বইটি পড়ে, যতটুকু শর্ট পিডিএফ এ পেয়েছি তার ভিত্তিতেই বলছি। তাই প্রকাশকের প্রতি অনুরোধ থাকবে আরও বেশি পরিমাণ হাদীসের তাদাব্বুর নিয়ে এর আরও কয়েকটি খন্ড বের করা আবশ্যক। আর হাদীস থেকে কতটা সূক্ষ্মভাবে ইলম ও আদবের সবক শেখা যায় সেটি এই বই না পড়লে বুঝে আসত না। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে উপকৃত করুন আর প্রকাশনী। লেখক, পাঠক ও সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। . বই সম্পর্কেঃ বই : তাদাব্বুর ফিল হাদীস সংকলক : মাওলানা আফসার উদ্দীন, মাওলানা মুহাম্মাদ মাসরুর প্রকাশনী : সন্দীপন প্রকাশন পৃষ্ঠাসংখ্যা : ২৪০ মুদ্রিত মূল্য : ৩৮০ টাকা"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"তাদাব্বুর ফিল হাদীস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: