১ম প্রকাশ, ২০২৩
স্বপ্নখুনি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | স্বপ্নখুনি |
| Author | মোশতাক আহমেদ |
| Publisher | অনিন্দ্য প্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 160 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.41 Kg |
| ISBN | 978 984 96637 6 8 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
11 Ratings and 10 Reviews
পাঠকদের মন্তব্য
১০টিআসিফ হোসেন , Feb 24, 2024
"দারুণ বই।আমাদের দেশে এত সুন্দর প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার বই হতে পারে, এটা ভাবাই যায়না।ধন্যবাদ লেখককে।"
Maria Khan , Feb 12, 2024
"মোশতাক আহমেদ স্যারের উক্ত বইটি আমি প্রথম পড়ি। এবং পড়েই একই স্যারের বিগ ফ্যান হয়ে যায়। স্যারের লেখা পড়ে আমার খুব ভালো লাগেছে।"
Leeon Haque , Apr 2, 2023
"Awesome"
Al Azim , Mar 12, 2023
"বইটি সত্যিই অসাধারণ।"
Shahnewaz Shahin , Mar 3, 2023
"'ওষুধে নয়,মনের অসুখ মন দিয়েই সারাতে হয়' ⚪প্যারাসাইকোলজি: এমনিতে প্যারানর্মাল বলে তাকেই যা কিনা আমাদের স্বাভাবিক বা নর্মাল যুক্তিগ্রাহ্য অভিজ্ঞতা বা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না।অর্থাৎ সোজা কথায় বলতে গেলে নানারকম ভূতুড়ে বা অদ্ভুতুড়ে কাণ্ডকারখানা, এক্সট্রাটেরেস্ট্রিয়াল জিনিসপত্তরই প্যারানর্মালের বিষয়বস্তু।আর এটাই হচ্ছে প্যারানর্মাল সাইকোলজি বা প্যারাসাইকোলজির চর্চার বিষয়।টেলিপ্যাথি থেকে শুরু করে ভবিষ্যতের জিনিস দেখতে পাওয়া,সাইকোকাইনেসিস বা বিশেষ ক্ষমতার বলে মানুষের শরীরকে প্রভাবিত করার ক্ষমতা,পুনর্জন্ম বা আদৌ পুনর্জন্ম বলে কিছু হয় কিনা,এমনকি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যে সমস্ত অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়—সেটাই প্যারাসাইকোলজির বিষয়বস্তু। ⚪ফ্ল্যাপ: হামিমার স্বামী হিমেল এসেছে ডাক্তার তরফদারের কাছে। মূল উদ্দেশ্য ডাক্তার তারফদারের পরামর্শ গ্রহণ করা। কারণ তার স্ত্রী মাঝে মাঝে ভয়ংকর স্বপ্ন দেখে। অজানা এক ব্যক্তি একজনের পর একজন মানুষকে খুন করছে। তার স্ত্রীর বিশ্বাস, তার সকল স্বপ্ন সত্য। ডাক্তার তরফদার প্রথমে বিষয়টিকে অবচেতন মনের কল্পনা ভাবলেও পরে অনুধাবন করলেন বাস্তবতা আর স্বপ্নের মধ্যে সূক্ষ যোগসূত্র আছে। সেই যোগসূত্র ধরে খুনির পরিচয় উদ্ঘাটন করতে এগিয়ে যেতে থাকলেন তিনি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হামিমা যে বেরিয়ে গেছে ক্লিনিক থেকে। তাহলে কি সে খুনির ফাঁদে পা দিয়েছে! ধীরে ধীরে চোখ খুলল হামিমা, এতক্ষণ চোখ বাঁধা ছিল তার। চোখে আলো সয়ে আসতে সময় লাগল কিছুটা। আঁতকে উঠল সামনের মানুষটাকে দেখে। ভয়ংকর সেই সিরিয়াল কিলার যাকে সে স্বপ্নে দেখত! হাতে একটা ছুরি, চকচক করছে। এই ছুরি দিয়েই সে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে মানুষকে, টুকরো টুকরো করে শরীর। হামিমা বুঝতে পারল মহাবিপদে আছে সে। কারণ নির্জন এক কক্ষে বন্দি সে, কেউ জানে না এই কক্ষের সন্ধান! এজন্য চাইলেও তাকে উদ্ধার করতে পারবে না কেউ। একমাত্র পরিণতি মৃত্যু! ডাক্তার তরফদার কি শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছিলেন হামিমাকে? আর কে ছিল ঐ সিরিয়াল কিলার? নাকি সবার অলক্ষে এখনো সে চালিয়ে যাচ্ছে নৃশংস হত্যাযজ্ঞ! ➡️ মোশতাক আহমেদের লেখা ১২তম প্যারাসাইকোলজি উপন্যাস 'স্বপ্নখুনি'। খুব কম লেখক আছেন,যাদের শেষ পৃষ্ঠা পর্যন্ত পাঠককে ধরে রাখতে পারে। মোশতাক আহমেদ তেমনি একজন।প্যারাসাইকোলজি উপন্যাস সবসময় গোগ্রাসে গিলেছি।প্যারাসাইকোলজি উপন্যাস পড়ার একটা বিড়ম্বনা, শেষ না হওয়া পর্যন্ত ওঠা যায় না।এক পৃষ্ঠা পড়ে,পরের পৃষ্ঠা পড়ার দারুণ একটা আকাঙ্ক্ষার তৈরি হয়।'স্বপ্নখুনি'তেমনি একটি সুপাঠ্য উপন্যাস। ➡️ চরিত্র: প্যারাসাইকোলজি উপন্যাস মানেই ডাক্তার তরফদার ,করিম চাচা,পরির পায়েস,ভুলু।হামিমা আর হিমেল নামের দম্পতি।যাদেরকে ঘিরেই কাহিনী এগিয়েছে। সেই সাথে রহস্যময় চরিত্র নিতু।নিতু দারুণ চালতার আচার বানাতে পারেন। আরও রয়েছেন প্লাস্টিক মামা। ➡️পাঠ প্রতিক্রিয়া: হামিমা আর হিমেল দম্পতি। পরিবারের অ মতে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় সংসার পেতেছেন। সেখানে তাদের পরিচয় প্লাস্টিক মামার।যে কি না প্লাস্টিক বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত।সব মিলিয়ে ভালোই চলছিল। কিন্তু হামিমা স্বপ্ন দেখা শুরু করেছে। অজানা এক ব্যক্তি একের পর এক মেয়েকে হত্যা করছে। মজার বিষয় হামিমা মনে করেন যে, তার স্বপ্ন সত্যি।হিমেল শরণাপন্ন হন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তরফদারের কাছে।ডাক্তার তরফদার প্রথমে হামিমার স্বপ্ন অবচেতন মনের কল্পনা মনে করেন।পরে বিশ্লেষণ করে দেখেন স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা যোগসূত্র আছে। এরপর শুরু হয় রহস্যময়, সাসপেন্সে ভরা রহস্যের উদঘাটন। শেষ পর্যন্ত কি ডাক্তার তরফদার হামিমাকে বাঁচাতে পেরিছিল? ধরতে পেরেছিল সেই খুনিকে? জানতে হলে আপনাকে সাসপেন্সে ভরা, রহস্যময়,প্রেমময়, সমাজ সচেতন 'স্বপ্নখুনি'তে স্বাগতম।"
সাহিত্য প্রেমী , Mar 3, 2023
"প্রথম দিকে হামিমার জন্য ভীষণ খারাপ লাগছিল।😔"
Tabassum Alam , Mar 2, 2023
"নামটাই অসাধারণ নিশ্চয় পড়বো।"
istiak , Mar 2, 2023
"এই সিরিজ অভ্যাসে পরিণত হয়ে গেছে। অপেক্ষায় থাকি নতুন কিছুর। প্যারাসাইকোলজি❣🌸"
Ashraful Alam , Feb 10, 2023
"বইটি পড়লাম। চমৎকার প্যারা সাইকোলজিক্যাল থ্রিলার। পড়ার সবটার সময় দারুন একটা ছন্দে ছিলাম। আমার ভালো লেগেছে। তবে শেষ তাই এত তাড়াহুড়ো না করে আর একটু সময় নিয়ে, গুছিয়ে শেষ করলে আরো ভালো লাগতো। স্যারের জন্য সব সময় শুভকামনা। ধন্যবাদ।"
Kiron Ahmed , Jan 9, 2023
"তরফদার ও করিম চাচাকে পাবো আবার। অপেক্ষায় 💗"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
how many pages?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"স্বপ্নখুনি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: