১ম প্রকাশ, ২০২১
স্বপ্ন আমার আকাশ সমান
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
চিলড্রেন বুক - ২ বাংলা ছড়া
ফারজানা কাইয়ুম সুবর্ণা
পরী ও তার গুড্ডু
সঞ্জয় সরকার (সাংবাদিক)
রবীন্দ্রসঙ্গীতাচার্য : শৈলজারঞ্জন মজুমদার
সঞ্জয় সরকার (সাংবাদিক)
বাউল সিরাজ উদ্দিন : জীবন ও গান
সঞ্জয় সরকার (সাংবাদিক)
লাল সাগরের ঢেউ
মুহিব খান
প্রেম বিরহের মাঝে
মুহিব খান
বইটির বিস্তারিত দেখুন
| Title | স্বপ্ন আমার আকাশ সমান |
| Author | সঞ্জয় সরকার (সাংবাদিক) |
| Publisher | বাবুই |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| ISBN | 9789848025840 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিDilip Chandra Bormon , Oct 26, 2022
"অনেক ভালো বইটি"
Sanjoy Sarker , Jan 31, 2021
"স্বপন আমার আকাশ সমান : অনবদ্য এক ছড়াগ্রন্থ মিটুন শর্মা যিনি কখনো ভাবেন নি ছড়াকার হবেন। সেই লোকটি আজকে অন্যতম ছড়াকার হিসেবে নিজেকে ছড়াসাহিত্যের জগতে প্রতিষ্ঠিত করেছেন নিজের অদম্য পরিশ্রম ও প্রতিভার বহিঃপ্রকাশ এর মাধ্যমে। গণ মানুষের জীবন বাস্তবতা ও সমাজ-রাষ্ট্র ও-রাজনীতি-সংস্কৃতির বর্তমান চিত্র কে তিনি উপস্থাপন করেছেন তার বিভিন্ন ছড়ায়। তিনি যেমন বর্তমান সমাজ সংস্কৃতি কুলুষিত মুখোশ উন্মোচন করেছেন তার ছড়ার মাধ্যমে। ঠিক তেমনি তিনি শিশুদের আত্মিক আনন্দ দেবার জন্য সৃষ্টি করছেন শিশুতোষ ছড়া। তিনি আমাদের পরিচিত মুখ একজন সাধারন মানুষ ছড়াকার সঞ্জয় সরকার। এবছর বইমেলায় "স্বপ্ন আমার আকাশ সমান" ছড়াগ্রন্থ প্রকাশিত হচ্ছে আমাদের প্রিয় ছড়াকার সঞ্জয় সরকারে। খুব চমৎকার প্রচ্ছদ তৈরি করেছেন আইয়ুব আল আমিন। বইটি প্রকাশ করেছে বাবুই গ্রন্থ প্রকাশনী। এই গ্রন্থে মোট ৩৯টি ছড়া রয়েছে। তিনি বইটি উৎসর্গ করেছেন উনার সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সাংবাদিকতার তিন পথিকৃৎ কবি আল আজাদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুন্তল বিশ্বাস এবং মিজানুর রহমান মাসুমকে। ছড়া গুলো হয়তো আরেকটু রসের উপস্থাপন করার প্রয়োজন ছিল যাতে শিশুরা আরো হাস্যরসের মাধ্যমে গ্রহণ করতে পারে। তিনি একজন প্রকৃত ছড়াকার যাঁর অসাধারণ হিউমারের তারিফ অনেকেই করে থাকেন। তার ছড়ার শিল্পগুণ এবং ছন্দের বিন্যাস খুব অসাধারণ। একথা বলতেই হয় যে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে মফস্বল নেত্রকোনায় নিজেকে প্রকাশ করছেন তার সৃষ্টিশীল ও সৃজনশীল কর্মের দ্বারা। তিনি স্বপ্ন দেখেন পৃথিবী একদিন একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে। স্বপ্ন দেখেন মানবিক সকল জ্ঞান লিপিবদ্ধ থাকবে বই। বইয়ের ভেতর স্বপ্ন থাকে বইয়ের তাকে আলো বই আমাকে দেয় চিনিয়ে মন্দ এবং ভালো।( ছড়া: 'বই' "স্বপ্ন আমার আকাশ") সমান বই থেকে আমরা আজ জানতে পারি পৃথিবীর তিন হাজার বছরের মানুষের ইতিহাস কে। জানতে পারি শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি। একটি মানব শিশু জন্মের পরই যখন তার ভালো-মন্দ গ্রহণ করার বোধ জাগে তখন সে ভালো মন্দ গ্রহণ ও বিচার করতে শেখে দুইটি উপায় এর সাহায্যে, এক বই পড়ে এবং অন্যটি সমাজ বা পরিবার থেকে। আমরা একটি অর্থপূর্ণ ব্যাখ্যা পাই 'বই' ছড়া টিতে। "স্বপ্ন আমার আকাশ সমান" ছড়াগ্রন্থে ছড়াকার সাবলীল ভাষা এবং প্রচলিত শব্দের ছড়ার ছন্দের দ্যোতনায় যত্নশীল হাতে অর্থপূর্ণ করে তুলেছেন। ছড়াগুলো পড়ে শিশু থেকে বড় সবাই যেমন আনন্দ অনুভব করবে এবং শিক্ষনীয় বার্তা পাবে প্রতিটা ছড়ায়। তিনি নৈতিকতার দিকগুলো তুলে ধরেছেন। আকাশ কোথায়? মাথার উপর মস্ত মস্ত দালান এই শহরের আকাশ থেকে চাঁদ হয়েছে চালান। ('খুকুর আকাশ') প্রয়োজন -চাহিদা -আকাঙ্ক্ষার গন্ডিতে আমরা আবদ্ধ হয়ে পড়ছি। প্রযুক্তির ব্যবহারের ফলে অনেক কিছু হারিয়েছি ও হারাচ্ছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য থাকে আমাদের অনাগত ভবিষ্যত বঞ্চিত হচ্ছে। 'খুকুর আকাশ' ছাড়ায় তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেছেন। ইট কাঠ পাথরের শহরে মানুষ সবসময়ই বঞ্চিত হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য থেকে। ছাড়াকার শিশুদের উপলব্ধি ও কৌতহলের জায়গাগুলো কে খুঁজে বেড়িয়েছেন। শিশুদের মনের রহস্য তার ছড়ার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ছড়ার ছন্দে। ঝুনাক পোকা জোনাক পোকা কোত্থেকে পাও আলো কেমন করে মিটিমিটি আগুন গায়ে জ্বালো।? ('জোনাক পোকা') শিশুর মনের কৌতুহলী উদ্দীপনার প্রকাশ পাই একই ছড়ার সকল স্তবকে যেখানে শিশুর সরল চিন্তার উচ্ছ্বাস বিধৃত হয়েছে। যখন মহাবিশ্ব সৃষ্টির ব্যাখ্যা বা সুপারস্ট্রিং তত্ত্ব কিংবা বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার- উদ্ভাবনের জল্পনা-কল্পনা কিশোর মনকে তোলপাড় করে। তখন শিশুমন শুধু প্রশ্ন ও জিজ্ঞাসা মাধ্যমে সমাধান খোঁজে। ছড়াকার সেই শিশুমনের প্রশ্ন ব্যক্ত করেছেন- সারা বিকেল বৃষ্টি হলো টাপুর টুপুর টুপ জানালা খুলে দেখল খোকন বৃষ্টি দিনের রূপ ভাবলো বসে কোথায় পেল আকাশটা নলকূপ! ( বৃষ্টির দিন) ছড়াকার বাংলাদেশের ঋতু বৈচিত্র ও ঋতু পরিবর্তনের বিভিন্ন দৃশ্যকল্প, বৈশিষ্ট্য ছড়ার ছন্দে উপস্থাপন করেছেন। গ্রীস্ম ও বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের প্রকৃতি এবং আমার দেশের ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক গ্রামীণ সভ্যতার প্রান্তিক মানুষজনের জীবনাচরণ গভীর চিন্তার বিন্যাসে তুলে ধরেছেন তার বিভিন্ন ছড়ায়। যেমন- আমাদের গাঁয়ে আছে সারি সারি ঘর কেপে উঠে আসে যাই বৈশাখী ঝড় ভাঙ্গা ঘর ভাঙ্গে গাছ ভাঙে ডালপালা অসহায় মানুষের যায় বেড়ে জ্বালা। ( বৈশাখী দিন) শীত মানে তো ভোর কুয়াশায় শিশির জলে স্নান পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়া পিঠা পুলির ঘ্রাণ। আবার একই ছড়ায়- শীত মানে তো মামীর হাতের খলসে পুটির ঝোল মেলার খবর নিয়ে আসা গ্রামীণ হাটের ঢোল। ছড়াকার গ্রামের দৃশ্যের ছবি এঁকেছেন ঋতু নিয়ে লেখা তার প্রতিটি ছড়ায়। 'জষ্টি মাসের গল্প' ছড়ায় আমরা হারিয়ে যাই আমাদের অতীত স্মৃতির আবেগে। আবার আমরা উপলব্ধি করতে পারি টাকা হলেই আজ বারোমাসই ফল কেনে খাওয়া যায়। আমের কেজি একশ টাকা জামের কেজি আশি থাকলে টাকা ফল পাওয়া যায় এখন বারো মাসই। মাঠ জুড়ে পাকা ধান কৃষকের হাসি মন কাড়ে রাখালের সোহনীয় বাঁশি ঘাস পাতা ভিজে যায় শিশিরের জলে নীল আকাশে সাদা মেঘ ভাসে দলে দলে। (হেমন্তের বাংলা) গ্রাম বাংলার অতিপরিচিত সব অভিজ্ঞতার মেলবন্ধন তৈরি হয়েছে তার এইসব ছড়ায়। নস্টালজিয়া বা স্মৃতিকাতর তা তিনি উপলব্ধি করেন। মফস্বল জীবন অথবা জন্মস্থান এর বিভিন্ন স্মৃতি যে কখনোই একজন সচেতন মানুষকে উপেক্ষা করতে পারে না তার বিহি প্রকাশ পাই আমরা তার 'এই নদীতে সেই নদীটা' ছড়ায়। এই নদীতে ডুব-সাঁতারে কাটতো কত বেলা বিকেল হলে উঠত জমে মাছ শিকারের মেলা পালতোলা নাও শো শো করে চলত স্রোতের টানে মন হারাতাম পরান মাঝির ভাটিয়ালি গানে। (এই নদীটা সেই নদীটা) তিনি 'ইচ্ছেডানা' ছড়ায় শিশুর মনোভঙ্গি উল্লেখ করেছেন। শিশুর কাছে যখন সবকিছুই খেলনা হিসেবে দৃষ্টিগোচর হয় তখন যত দামি কিংবা সিরিয়াস বিষয় হোক সেটা। আমি শিশু পৃথিবীটাই খেলনা আমার কাছে আমারও তো সাধ পূরণের সব অধিকার আছে। (ইচ্ছেডানা) জাতির জনক বঙ্গবন্ধুকে শিশুদের মধ্যে পরিচয় করানোর জন্য অনেক বিখ্যাত ছড়াকার শিল্পী-সাহিত্যিক বিভিন্ন সৃষ্টিকর্মে পরিচয় ঘটাতে চেয়েছেন। ছড়াকার সঞ্জয় সরকার বাংলাদেশর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ভাষার প্রতি দায়িত্ব ও বঙ্গবন্ধুকে শিশুদের মাঝে ছড়ার ছন্দে আনন্দে পরিচয় করাতে চেয়েছেন। এবং ভাষার প্রতি যে আমাদের একটি অকৃতিম দায়িত্ব রয়েছে তাও বলে গেছেন সাবলীল ভাষায় ছড়ার ছন্দে। বাংলায় হাসো বাংলায় কাঁদো বাংলাতে গাও গান তুমি যদি বাঙ্গালী হও বাংলা তোমার প্রাণ। (বাংলা) তার জন্যই স্বাধীনতা মুক্ত যদি স্বাধীন দেশ দেশের জন্য তার অবদান অম্লান ও অশেষ। (টুঙ্গিপাড়ার সেই ছেলেটি) মুজিব মানে সাতই মার্চের অগ্নিঝরা ভাষণ মুজিব মানে মুক্ত দেশ জনগণের শাসন। (মুজিব মানে) 'বাংলা' ছড়াটিতে অনিন্দ্যসুন্দর এই বাংলা সংস্কৃতি ও বাংলা ভাষাকে রক্ষা করা আমাদের কর্তব্য। একজন শিশুর যেমন সহজ ভাবে বুঝতে, জানতে শিখবে জাতির জনক বঙ্গবন্ধুকে তার ছড়ার মাধ্যমে। তেমনি একটি শিশুর বিকাশ ঘটবে আমাদের প্রিয় মাতৃভাষাকে যত্ন করার ক্ষেত্রে। আধুনিক সভ্যতার কর্মব্যস্ততা এবং ইট কাঠ পাথরের শহরে নিষ্ঠুর জীবনাচরণের আমরা প্রতিনিয়তই বিচ্ছিন্ন হয়ে পড়ছি মানুষের সাথে মানুষের সেতুবন্ধন থেকে। 'পথশিশু' ছড়ায় তিনি বলতে চেয়েছেন পথশিশুদের দুঃসহ যন্ত্রণা ও কষ্টের বিবরণ। পথ শিশুদের প্রতি এই সমাজ বা রাষ্ট্রের কর্তব্য কী? কারা আসলে এসব শিশুদের রাষ্ট্র ও পৃথিবীর সকল অধিকার থেকে বঞ্চিত করেছে? আসলে কি এই অমানবিক সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি এই ছড়াটি? এবং ছড়াকার মানুষের প্রতি একটি মানবিক আবেদন জানিয়ে তার ছড়া শেষ করেছেন এইভাবে- আসুন, পথের এই শিশুদের একটু ভালবাসি মানবতার হাত বাড়িয়ে ফুটাই মুখে হাসি। (পথশিশু) অনেক ব্যাখ্যার পরে আর ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করি লাগবে না যে, এই ছড়া গ্রন্থটি শিশুদের আনন্দ-উচ্ছ্বাসের একটি অকৃত্রিম শিল্পগুণ ধারণ করছে। এই ছড়া গ্রন্থটির সকল ছড়ার বর্ণনা ও আঙ্গিক শিশুতোষ ছড়া হিসেবেই অগ্রগণ্য।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"স্বপ্ন আমার আকাশ সমান" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: