হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
সুলতান সুলায়মান - কাজী আবুল কালাম সিদ্দীক এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

সুলতান সুলায়মান

17 Ratings | 9 Reviews
TK. 238 TK. 340 -30% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"সুলতান সুলায়মান" বইয়ের সংক্ষিপ্ত লেখা: সুলতান সুলায়মান। কে ছিলেন তিনি? —ইতিহাসবেত্তারা তাকে ‘গ্রেট’ এবং ‘ম্যাগনিফিসেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি উসমান...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"সুলতান সুলায়মান" বইয়ের সংক্ষিপ্ত লেখা: সুলতান সুলায়মান। কে ছিলেন তিনি? —ইতিহাসবেত্তারা তাকে ‘গ্রেট’ এবং ‘ম্যাগনিফিসেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি উসমানীয় সাম্রাজ্যের অনেক প
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title সুলতান সুলায়মান
Author কাজী আবুল কালাম সিদ্দীক
Publisher মুহাম্মদ পাবলিকেশন
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 256
Country বাংলাদেশ
Language বাংলা
Category Biographies, Memories & Interviews
Weight 0.43 Kg
Editor সালমান মোহাম্মদ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.12

17 Ratings and 9 Reviews

★★★★★
9
★★★★☆
1
★★★☆☆
7
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৯টি
IB IBRAHIM 👑

IB IBRAHIM 👑 , Feb 13, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এই বইটি খুবই সুন্দর সুলতান সুলাইমান এর ইতিহাস"

ahmed Ahmed

ahmed Ahmed , Apr 6, 2022

★ ★ ★ ★ ★

"ভালো বই"

Ahmed Nafis

Ahmed Nafis , Aug 9, 2021

★ ★ ★ ★ ★

"সুলতান সুলায়মান ইসলামি ইতিহাসের এক প্রাণপুরুষ । সুদীর্ঘ ৪৬ বছর ইসলামকে নেতৃত্বদানকারী এই খলিফা একাধারে একজন ন্যায় বিচারক, বদান্য ও বিচক্ষণ শাসক, মহাবীর সেনাপতি । গ্রন্থের সূচনায় তার জন্ম থেকে বেড়ে ওঠার আলোচনার পর লেখক তাঁর সিংহাসনে আরোহণের রোমাঞ্চকর কাহিনী ফুটিয়ে তুলেছেন । তাঁর যুদ্ধ সমূহের এত সুন্দর বর্ণনা বইটিকে অনন্য করে তুলেছে । মোহাকচের মত স্থলযুদ্ধ কিংবা প্রিভেজার মত নৌযুদ্ধ হোক না কেন আমার মনে হয়েছে বর্ণনাগুলো পড়ার সময় নিজ চোখে যুদ্ধগুলো দেখছি ! সুলতানের পারিবারিক জীবন অত্যন্ত মনোরমভাবে সাজিয়েছেন লেখক। পাশাপাশি তাঁর জনসেবামূলক কর্মকাণ্ড, বানানো স্থাপত্যসমূহ, শাসনপদ্ধতি সাজানোভাবে বর্ণিত হয়েছে। বইটির প্রাঞ্জল বর্ণনাই পাঠককে মুগ্ধ করবে ।"

সাওদা সিদ্দিকা

সাওদা সিদ্দিকা , Aug 8, 2021

★ ★ ★ ★ ★

"❝Suleiman the Magnificent❞ নেতৃত্ব, যোগ্যতা, সততা ও প্রজ্ঞায় তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের একজন কালজয়ী মহানায়ক। কিন্তু আফসোস হলেও সত্য, বর্তমান প্রজন্মের কাছে মহাবীর সুলতান সুলায়মানকে উপস্থাপন করা হয়েছে একজন রমণীকাতর পুরুষ হিসেবে। অথচ এই মানুষটার গোটা জীবন কেটেছে যুদ্ধের ময়দানে ও ইসলামি শরীয়াহ মোতাবেক রাষ্ট্র পরিচালনায়৷ ইতিহাসের এই জঘন্য বিকৃতি সত্যই হতাশাজনক। তাই এই ইতিহাস বিকৃতি ঠেকাতে আশার আলো জ্বেলেছে মুহাম্মদ পাবলিকেশন। রাজকীয় প্রচ্ছদ, উন্নত বাঁধাই, অথেনটিক রেফারেন্স, নিখুঁত সম্পাদনা ও সাবলিল বর্ণনা ভঙ্গি দিয়ে লেখক কাজী আবুল কালাম সিদ্দীক লিখেছেন ‘সুলতান সুলায়মান’। বইটির বিশেষ আকর্ষণ হচ্ছে ছবির মাধ্যমে ইতিহাস বর্ণনা। বাংলা ভাষাভাষী ইতিহাস পাঠকদের জন্য এক নতুন সংযোজন বইটি।"

Ahmed Nadif

Ahmed Nadif , Aug 8, 2021

★ ★ ★ ★ ★

"সুলতান সুলায়মান যার নাম শুনলে আমাদের চোখে ভেসে ওঠে মানবপ্রেমী,অকুতোভয়, সাহসী,ন্যায়পরায়ণ শাসকের প্রতিচ্ছবি ।ইউরোপিয়ানরা যাকে চেনে দ্য ম্যাগনিফিসেন্ট নামে। বক্ষ্যমাণ গ্রন্থটির লেখক তার জন্ম থেকে মৃত্যু সবকিছুরই অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন যা আমাদের সবারই অনুসরণযোগ্য।তিনি ছিলেন একজন মহান বিজেতা।তার বিজয়াভিযানের এত সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে তা পড়লেই যেন যুদ্ধের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। বিদ্রোহ দমন ও সংস্কার কর্ম নিয়ে এত সুন্দর আলোচনা হয়েছে যা প্রত্যেক শাসকের অনুসরণযোগ্য। টার সময় যুগ শ্রেষ্ঠ কমান্ডারদের নিয়ে রয়েছে বিস্তারিত বর্ণনা।তার ব্যাক্তিগত জীবন নিয়েও রয়েছে বিস্তারিত বর্ণনা। সুলতান সুলায়মান কে নিয়ে লেখা এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।"

Fabiha Binte Kashem

Fabiha Binte Kashem , Aug 2, 2021

★ ★ ★ ★ ★

"সুলতান সুলায়মান কে নিয়ে বর্তমান তরুণ প্রজন্মের কমবেশি সকলের কৌতূহল প্রবল। কে এই সুলতান সুলায়মান ? ইতিহাসবেত্তারা যাকে আখ্যা দেন 'গ্রেট ' এবং 'মেগনিফিসেন্ট ' হিসেবে। কৈশোর থেকে বার্ধক্য পর্যন্ত যার বর্ণিল জীবনালেখ্য রয়েছে। দ্বীনের আলোয় উদ্ভাসিত যার কর্মগাঁথা। সাধনা, জিহাদ আর আত্মত্যাগ যার গল্পজুড়ে। গাঢ় বাদামি চোখের সুদর্শন পুরুষ, ব্যক্তিত্বসম্পন্ন ও অটোম্যান সাম্রাজ্যের ক্ষমতাবান শাসক - সুলতান সুলায়মান । ইউরোপীয়দের নোংরা মানসিকতা যাকে সাজিয়েছে হেরেমের নায়ক। বাস্তবে যিনি ছিলেন ইনসাফ আর রণাঙ্গনের মহানায়ক ; একজন নিষ্ঠাবান ও প্রজ্ঞবান মুসলিম। ' সুলতান সুলায়মান ' - বইটির রাজকীয় প্রচ্ছদ আপনাকে স্বাদরে আমন্ত্রণ জানাবে সেই মহানায়কের আড়ম্বরপূর্ণ বীরত্বের সত্য উপাখ্যানে। পাঠক মনের কৌতূহলের ক্ষুধা মিটিয়ে মুছে দেবে সব অপপ্রচারের মোহর।"

Abdur Rahman

Abdur Rahman , Jul 6, 2020

★ ★ ★ ★ ★

"সুলতান সুলায়মান ছিলেন ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের একজন অটোম্যান সুলতান। সুলতান সুলায়মানের শাসনামলে অটোমান সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ব্যাপকভাবে বিস্তার লাভ করে। যার ফলে তা এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশে সুলতান সুলায়মান জনপ্রিয় হয় একটি টিভি চ্যানেলে প্রচারিত সুলতান সুলেমান ধারাবাহিকের কল্যাণে। যদিও সেখানে সুলতানকে অসম্মানিত, অশ্লীল ও ফুর্তিবাজ হিসেবে উপস্থাপন করা হয়। সেই সাথে বিনোদনের রসদ উপস্থাপন করতে গিয়ে সুলতান সুলেমানের অনেক কৃতিত্ব আড়ালে ঠেলে দেয়া হয়েছে। হেরেমের ড্রেসকোডও উপস্থাপিত হয়েছে খোলামেলা ভাবে। সুকৌশলে অশ্লীলতাকে প্রমোট করা হয়েছে। এমতাবস্থায় সুলতান সুলায়মান সম্পর্কে সঠিক ও প্রামাণ্যসুত্র নির্ভর ইতিহাস জানার আগ্রহ ছিল বহুদিনের। পাঠকের সেই চাহিদা পূরণ করতে মুহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে কাজী আবুল কালাম সিদ্দিক রচিত "সুলতান সুলায়মান" বইটি।"

A. M. Rafinul Huq

A. M. Rafinul Huq , Feb 17, 2020

★ ★ ★ ★ ★

"বই রিভিউ . বইয়ের নাম : সুলতান সুলায়মান লেখক : কাজী আবুল কালাম সিদ্দীক সম্পাদক : সালমান মোহাম্মদ প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন পৃষ্ঠা সংখ্যা : ২৫৬ . সুলতান সুলায়মান ছিলেন ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের একজন অটোম্যান সুলতান। সুলতান সুলায়মানের শাসনামলে অটোমান সাম্রাজ্যের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ব্যাপকভাবে বিস্তার লাভ করে। যার ফলে তা এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশে সুলতান সুলায়মান জনপ্রিয় হয় একটি টিভি চ্যানেলে প্রচারিত সুলতান সুলেমান ধারাবাহিকের কল্যাণে। যদিও সেখানে সুলতানকে অসম্মানিত, অশ্লীল ও ফুর্তিবাজ হিসেবে উপস্থাপন করা হয়। সেই সাথে বিনোদনের রসদ উপস্থাপন করতে গিয়ে সুলতান সুলেমানের অনেক কৃতিত্ব আড়ালে ঠেলে দেয়া হয়েছে। হেরেমের ড্রেসকোডও উপস্থাপিত হয়েছে খোলামেলা ভাবে। সুকৌশলে অশ্লীলতাকে প্রমোট করা হয়েছে। এমতাবস্থায় সুলতান সুলায়মান সম্পর্কে সঠিক ও প্রামাণ্যসুত্র নির্ভর ইতিহাস জানার আগ্রহ ছিল বহুদিনের। পাঠকের সেই চাহিদা পূরণ করতে মুহাম্মদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে কাজী আবুল কালাম সিদ্দিক রচিত "সুলতান সুলায়মান" বইটি। ▶ সার-সংক্ষেপঃ- লেখক কাজী আবুল কালাম সিদ্দীক সুলতান সুলায়মানের এর জীবনীকে বারোটি অধ্যায়ে বিন্যাস্ত করে আলোচনা করেছেন। অধ্যায় গুলো হলো- 🔸প্রথম অধ্যায়- ব্যক্তি, বংশ ও পরিবা 🔸দ্বিতীয় অধ্যায় : খিলাফতের মসনদে 🔸তৃতীয় অধ্যায় : সুলতান সুলায়মানের বিশেষ গুণাবলী 🔸চতুর্থ অধ্যায় : রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও অবকাঠামো 🔸পঞ্চম অধ্যায় : সংস্কারধর্মী কর্মকাণ্ড 🔸ষষ্ঠ অধ্যায় : বিদ্রোহ দমন ও চুক্তি সম্পাদন 🔸সপ্তম অধ্যায় : সুলতান সুলায়মানের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযান 🔸অষ্টম অধ্যায় : সুলতান সুলায়মানের কমান্ডারবৃন্দ 🔸নবম অধ্যায় : কমান্ডারগণের পরিচালিত সামরিক অভিযান 🔸দশম অধ্যায় : দাম্পত্য জীবন 🔸একাদশ অধ্যায় : সন্তান সন্ততি 🔸দ্বাদশ অধ্যায় : অন্তিম শয্যায় এছাড়াও শেষে শতাধিক গ্রন্থ ও তথ্যসুত্রের উল্লেখ করে দেয়া আছে। যেসব থেকে সহায়তা নিয়ে বইটি লেখা হয়েছে। . ▶ বইটি কেন পড়বেন এবং কি পাবেন ? ১। আপনি যদি সুলতান সুলেমানের রাষ্ট্রব্যবস্থা, সমাজব্যবস্থা, জ্ঞান-বিজ্ঞান, অর্থনীতি, যুদ্ধকৌশল ইত্যাদি সম্পর্কে জানতে চান তবে বইটি আপনার জন্যই। ২। সুলতান সুলেমান অটোম্যান সাম্রাজ্য শাসন করেছেন একটানা ৪৬ বছর। কিভাবে তিনি এতো বছর যাবৎ সুষ্ঠুভাবে সাম্রাজ্য পরিচালনা করলেন তা জানতে হলে বইটি অবশ্যই পড়ুন। ৩। সুলতান সুলেমানের বিরুদ্ধে সে সব অভিযোগের কালিমা লেপন করা হয় তার কতটুকু সঠিক এবং ঐতিহাসিক সত্যতাই বা কি তা জানতে হলে বইটি পড়ুন। . ▶ ব্যক্তিগত অনূভুতিঃ- ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। দামের দিক থেকেও সাশ্রয়ী রাখা হয়েছে। লেখক কাজী আবুল কালাম সিদ্দিক "সুলতান সুলাইমান" বইটিকে বিভিন্ন নির্ভরযোগ্য উৎস ও তথ্যের আলোকে সুনিপুনভাবে সাজিয়েছেন। ইতোপূর্বে কাজী আবুল কালাম সিদ্দিকের কিছু অবুবাদ গ্রন্থ পড়ার সৌভাগ্য হয়েছিল কিন্তু তিনি যে মৌলিক ও গবেষণালদ্ধ ইতিহাসও লিখতে পারেন সুলতান সুলাইমান বইটিই তার প্রমাণ। বইটি পড়ার পর পাঠক বুঝতে পারবে সুলতান সুলাইমানের সময়কার উসমানী সাম্রাজ্যের অর্থনৈতিক, সামরিক, রাষ্ট্রব্যবস্থা ও যুদ্ধকৌশল সহ নানা দিক। সব মিলিয়ে বইটি ইতিহাস পাঠকদের জন্য খুবই ভালো এবং উপকারী হবে বলে আশা করি। তাই বাংলাভাষী সকলের প্রতি অনুরোধ ভ্রান্ত ও অশ্লীল কাহিনী সমৃদ্ধ সিরিয়াল না দেখে "সুলতান সুলাইমান" বইটি একবার হলেও পড়ুন এবং অন্যকেও পড়ার জন্য উৎসাহিত করুন। কারন এটা শুধু একজন শাসকের জীবনী সমৃদ্ধ ইতিহাসের বই না, এর সাথে মিশে আছে মুসলমানদের গৌরবময় সোনালী অতীত। ©আব্দুর রহমান"

Nabil thahamid

Nabil thahamid , Jan 28, 2020

★ ★ ★ ★ ★

"goood"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইটি কি কাগজের?

880****468 • 04 Oct, 2023
A
প্রিয় গ্রাহক, বইটি উন্নত মানের অফসেট পেপারের। ধন্যবাদ।
Zakariya Arif • 04 Oct, 2023

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা) হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 200 -10% OFF
TK. 180
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
একটু পড়ে দেখুন
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা) ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
(1)
TK. 1,100 -44% OFF
TK. 619
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
একটু পড়ে দেখুন
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 170 -24% OFF
TK. 129
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
একটু পড়ে দেখুন
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 400 -45% OFF
TK. 220
শামায়েলে তিরমিযি
একটু পড়ে দেখুন
শামায়েলে তিরমিযি ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
কোনো রেটিং নেই
TK. 800 -40% OFF
TK. 480
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
একটু পড়ে দেখুন
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা মাওলানা আবু যার আব্দুল্লাহ
কোনো রেটিং নেই
TK. 120 -50% OFF
TK. 60
সীরাতে খাতামুল আম্বিয়া (সা:) বা বিশ্বনবীর (সা:) জীবনী
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (সা:) বা বিশ্বনবীর (সা:) জীবনী হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
কোনো রেটিং নেই
TK. 280 -45% OFF
TK. 154
সীরাতে খাতামুল আম্বিয়া (জামাত-নাহুমীর) (এক কালার) - কোড-NMNKA
একটু পড়ে দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (জামাত-নাহুমীর) (এক কালার) - কোড-NMNKA মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ
কোনো রেটিং নেই
TK. 80 -0% OFF
TK. 80

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"সুলতান সুলায়মান" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
সুলতান সুলায়মান পাতা: 1 / 19
পাতা 2
সুলতান সুলায়মান পাতা: 2 / 19
পাতা 3
সুলতান সুলায়মান পাতা: 3 / 19
পাতা 4
সুলতান সুলায়মান পাতা: 4 / 19
পাতা 5
সুলতান সুলায়মান পাতা: 5 / 19
পাতা 6
সুলতান সুলায়মান পাতা: 6 / 19
পাতা 7
সুলতান সুলায়মান পাতা: 7 / 19
পাতা 8
সুলতান সুলায়মান পাতা: 8 / 19
পাতা 9
সুলতান সুলায়মান পাতা: 9 / 19
পাতা 10
সুলতান সুলায়মান পাতা: 10 / 19
পাতা 11
সুলতান সুলায়মান পাতা: 11 / 19
পাতা 12
সুলতান সুলায়মান পাতা: 12 / 19
পাতা 13
সুলতান সুলায়মান পাতা: 13 / 19
পাতা 14
সুলতান সুলায়মান পাতা: 14 / 19
পাতা 15
সুলতান সুলায়মান পাতা: 15 / 19
পাতা 16
সুলতান সুলায়মান পাতা: 16 / 19
পাতা 17
সুলতান সুলায়মান পাতা: 17 / 19
পাতা 18
সুলতান সুলায়মান পাতা: 18 / 19
পাতা 19
সুলতান সুলায়মান পাতা: 19 / 19
পাতা / 19
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।