১ম প্রকাশ, ২০১৭
সুবোধ ঘোষের ছোটগল্পে মানব-মনস্তত্ত্ব
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি
মাওলানা আবদুল্লাহ নাজীব
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
গবেষণা ৩৬০°
হাসিবুল হাসান
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
বইটির বিস্তারিত দেখুন
| Title | সুবোধ ঘোষের ছোটগল্পে মানব-মনস্তত্ত্ব |
| Author | ড. মোমেনুর রসুল |
| Publisher | অনন্যা |
| Edition | ১ম প্রকাশ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 159 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | প্রবন্ধ |
| Weight | 0.3 Kg |
| ISBN | 9789844322349 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Ratna Biswas , Sep 12, 2017
"সুবোধ ঘোষ এর জন্ম ১৯০৯ এবং মৃত্যু ১০ মার্চ, ১৯৮০। তিনি একজন ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক। বিহারের হাজারিবাগে তিনি জন্মগ্রহণ করেন। আদি নিবাস বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজের ছাত্র ছিলেন। বিশিষ্ট দার্শনিক ও গবেষক মহেশ ঘোষের লাইব্রেরীতে পড়াশোনা করতেন। প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব, এমনকি সামরিক বিদ্যায়ও তাঁর যথেষ্ট দক্ষতা ছিল। গত শতকের চল্লিশ দশকের প্রায় প্রারম্ভিক কাল ঘেঁষা বাংলা সাহিত্যের কাল পর্বের জীবন শিল্পী সুবোধ ঘোষ।। বাংলা সাহিত্যের অঙ্গনে একটু বেশি বয়সে যোগদান করেও নিজস্ব মেধা মনন চিন্তা চেতনা আর লব্ধ অভিজ্ঞতার আলোকে সুবোধ ঘোষ তার অসাধারণ রচনা সম্ভাবের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হন। “সুবোধ ঘোষের ছোটগল্পে মানব-মনস্তত্ত্ব” গ্রন্থটি রচনা করেছেন মোমেনুর রসুল। তিনি এখানে সুবোধ ঘোষের ছোট গল্পের দিক গুলো আলোচনা করেছেন। গ্রন্থটি তিনি কয়েকটি ভাবে ভাগ করেছেন, প্রথম দিকে রয়েছে পরিপ্রেক্ষিত অংশ। পরিপ্রেক্ষিত অংশকে তিনি আবার দুইটি অংশে উল্লেখ্য করেছেন। এরপর তিনটি অধ্যায়ে তিনি সুবোধ ঘোষের ছোট গল্পের বিভিন্ন দিক গুলো নিয়ে আলোচনা করেছেন। প্রথম অধ্যায়ে ফ্রয়েডের মনোবিকলন তত্বের আলোকে সুবোধ ঘোষ বেশ কিছু ছোটগল্প রচনা করেছেন সে গুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরের অধ্যায়ে রয়েছে সুবোধ ঘোষ এর ছোটগল্পে প্রেম মনস্তত্ত্ব । মানুষের অস্তিত্বের মৌলিক কাঠামোর মধ্যে প্রেম একটি অবধারিত বিষয়।এই বিষয়টি সুবোধ ঘোষ কিভাবে তাঁর লেখায় তুলে ধরেছেন তা এখানে আলোচনা করা হয়েছে।এবং শেষ অধ্যায়ে তিনি সুবোধ ঘোষের গল্পের বিচিত্রমুখী মানব মনস্তত্ত্ব এর দিক গুলো আলোচনা করেছেন।"
Tultul Zabin , Mar 28, 2017
"‘সুবোধ ঘোষের ছোটগল্পে মানব-মনস্তত্ত্ব’ চল্লিশের দশকের প্রতিভাবান ও জনপ্রিয় লেখক সুবোধ ঘোষ এর লেখা ছোটগল্পের একটি বই । তিনি মানুষের অন্তর্লোক ও বহির্লোকের বিচিত্র চোরাগলি আর ক্লেদাক্ত রহস্য উদঘাটনে আগ্রহী হয়ে রচনা করেছেন বেশ কিছু মনস্তাত্ত্বিক গল্প যা তাকে করে তুলেছে বিশিষ্ট । বস্তুত গল্পের মাধ্যমে মানব মনস্তত্ত্ব বিশ্লেষনে তিনি বহুমাত্রিক শিল্পসৌধ সৃজন করেছেন । বলা যায় , মানব মনস্তত্ত্ব বিশ্লেষন তার গল্পের অন্যতম প্রধান গুরুত্বপুর্ন প্রান্ত । অসাধারন এ বইটি প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় অনন্যা প্রকাশনী থেকে এবং এর প্রকাশক মনিরুল হক । প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান । বইটির প্রাথমিক আলোচনায় রয়েছে এর পরিপ্রেক্ষিত অংশ । প্রথম অংশের শিরনাম প্রাক প্রথম বিশ্বযুদ্ধকালিন বাংলা ছোটগল্পে মানব মনস্তত্ত্ব । এ অংশে প্রথম বিশ্বযুদ্ধ পুর্ববর্তি বাংলা ছোটগল্পে মনস্তত্ত্ব বিষয়ক নানা প্রসঙ্গ উপস্থাপন করেছে লেখক অসাধারন ভাবে যা পাঠকদের কাছে আকর্ষনীয় লাগবে । এ প্রথম অংশে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী গল্পলেখকদের গল্প বিশ্লেষন করে মানব মনস্তত্ত্বের স্বরুপ অনুসন্ধান করা হয়েছে । তিনি তার এই ছোটগল্পে মানব মনস্তত্ত্ব বইটির বিষয়বস্তু কে তিনটি অধ্যায়ে বিন্যাস করে উপস্থাপন করেছেন । প্রথম অধ্যায় এর নাম দিয়েছেন সুবোধ ঘোষ এর ছোটগল্পে ফ্রয়েডীয় মনোবিকলন । বিশ্বখ্যাত ফ্রয়েড এর মনোবিকলন তত্বের আলোকে সুবোধ ঘোষ বেশ কিছু ছোটগল্প রচনা করেছেন যা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে । পরের অধ্যায়ে রয়েছে সুবোধ ঘোষ এর ছোটগল্পে প্রেম মনস্তত্ত্ব । এবং শেষ অধ্যায়ে আলোচনা করেছেন অন্যান্য নানা বিষয় । অসাধারন এ বইটি পাঠকদের নিকট অসাধারন লাগবে ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সুবোধ ঘোষের ছোটগল্পে মানব-মনস্তত্ত্ব" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: