নতুন সংস্করণ, ২০২৩
শ্রেষ্ঠ কবিতা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | শ্রেষ্ঠ কবিতা |
| Author | রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ |
| Publisher | হাওলাদার প্রকাশনী |
| Edition | নতুন সংস্করণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 255 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ছড়া, কবিতা ও আবৃতি |
| Weight | 0.41 Kg |
| Editor | হিমেল বরকত |
| ISBN | 9789848964231 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
9 Ratings and 5 Reviews
পাঠকদের মন্তব্য
৫টি
Shakil Ahmed , Apr 21, 2022
"কবিতাগুলো অসাধারণ"
Samar Debnath , Feb 19, 2022
"Received accordingly, thanks"
Ali Azam , Nov 26, 2021
"বই টা সুন্দর সাজানো। কভার টাও বেশ।"
niloy ahmed bappi , Apr 25, 2021
"কত পৃষ্ঠা"
Ferdusi rumi , Aug 1, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নাম-শ্রেষ্ঠ কবিতা জনরা-কবিতা কবি-রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ পৃষ্ঠা-২৫৫ মূল্য-৩৫০ স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের কবিতায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ একটি দীপ্ত ও দীপ্র নাম। তাঁর সংক্ষিপ্ত জীবনে পুরো প্রতিভার প্রকাশ না দেখাতে পারলেও, যথেষ্ট প্রভাব দেখিয়ে গেছেন। তিনি একজন বাংলাদেশী কবি ও গীতিকার যিনি "প্রতিবাদী রোমান্টিক" হিসাবে খ্যাত। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"। প্রতিবাদী কবি হিসেবে খ্যাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা, ও অসাম্প্রদায়িকতা তাঁর কবিতায় বলিষ্ঠভাবে উপস্থিত। এছাড়া স্বৈরতন্ত্র ও ধর্মের ধ্বজাধারীদের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল উচ্চকিত। কবিকন্ঠে কবিতা পাঠে যে কজন কবি কবিতাকে শ্রোতৃপ্রিয় করে তোলেন, তিনি তাঁদের অন্যতম। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ভালো আছি ভালো থেকো সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। শ্রেষ্ট কবিতা গ্রন্থে তাঁর সাতটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা এবং কিছু গান নিয়ে সংকলন। ক্ষনজন্মা এই কবির জীবনের অসম্পূর্ণ ইতিহাস হয়ে ধরা পরে,তার "ছিন্নভিন্ন ভালোবাসা" কবিতায়- "এক যুগ গেল গায়ে হলুদের দিন আর এক যুগ বাকি আয়োজনে যাবে কখন আমার শুভ দৃষ্টির ক্ষণ বাসর আমার হবে কতযুগ পরে।" রুদ্র দ্রোহের কবি, সংক্ষোভের শিল্পী, প্রতিবাদী কবিতার কন্ঠস্বর। স্বাধীনতা উত্তর সময়ে চারদিকের বিপন্ন আবহাওয়ায় রুদ্র উচ্চারণ করেছে দ্রোহের কথা, কবিতায় রূপায়িত করেছেন সাহসী ও সংক্ষুব্ধ শব্দের ঝনঝনানি। "আমি কবি নই-শব্দ শ্রমিক ভাষা সৈনিক আমি জানি শুধু যুদ্ধ, আমার সম্মুখে আলোর দরজা রুদ্ধ তাই বারুদে সাজাই কোমল বর্ণমালা" -(শব্দ শ্রমিক) কবিতার ভাষায় পরম মমতায় আঁকড়ে রেখেছেন, মাতৃভূমির মৃত্তিকা কে। "ভালোবেসে প্রিয় সেই মাটির সিথানে যদি রেখেছি হৃদয় তবে আজ বৃষ্টি হোক, অবিরল বৃষ্টি হোক উষর জীবনে ধুয়ে যাক জমাট রক্তের দাগ, পরাজয়, গ্লানির পৃথিবী।"-(বৃষ্টির জন্য প্রার্থনা) ভাঙনের সময়ও তাঁর কন্ঠে উচ্চারিত হয়েছে জয়ধ্বনি। "তোমাকে এখন প্রতারক বলতে চাই না তোমাকে বলতে চাই ক্লেদ, সাম্প্রদায়িক শকুন। যারা মুখে ধর্ম আর মহান শান্তির কথা বলে অথচ সমস্ত কাজ করে তারা ধর্মের বিরুদ্ধে।" বাংলার মুক্তিযুদ্ধ ছিলো তার অন্তরে লালিত। সত্যি বলতে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত "বাতাসে লাশের গন্ধ" কবিতা দিয়েই বাংলা কবিতায় তার অহংকারী প্রবেশ। যুদ্ধোত্তর কালে যখন আগের কার শকুন গুলো রক্তে অর্জিত পতাকা নিয়ে টানা হেঁচড়া শুরু করে, তখন রুদ্ধ হয়ে উঠে বিক্ষুব্ধ। আর তাই সেই ক্ষোভ উগরিয়ে দেয় যুদ্ধকালীন স্মৃতি বর্ণনায় , "এ চোখে ঘুম আসে না। সারারাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীর পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর।"-(বাতাসে লাশের গন্ধ) মুক্তিযুদ্ধের সাথে রুদ্রের কবিতায় ঠায় পেয়েছিলো ৭ মার্চের ভাষণ, মুক্তিযোদ্ধা গেরিলাদের বীরত্ব কাহিনী। বঙ্গবন্ধুর ভাষণে রুদ্র খুঁজে পেয়েছিলেন, স্বাধীনতার জন্য বাঙালির আকাঙ্ক্ষা- "একটি কন্ঠে বেজে উঠেছিল জাতির কন্ঠস্বর? একটি প্রতীক কন্ঠে সোদিন বেজেছিলো স্বাধীনতা।-(হাড়েরও ঘরখানি) রুদ্রে কবিতায় প্রতিফলিত হয় লোকজ প্রীতি। এই বিশ্বাসকে তিনি গভীর মমতায় লালন করেছেন তার কবিতায়। "সত্যের লাঙলে চিরে এই পোড়া বুকের জমিন আমিও ফসল হবো, হবো আমি শস্য ভরা ক্ষেত সোনালী অখনে তুমি আঁটি আঁটি ধান তুলে নিও।-( নিখিলের অনন্ত অঙ্গন) প্রচন্ড আশাবাদী আর ছিলেন আত্মবিশ্বাসী। বিপর্যয় ও বিপন্নতার মাঝেও তিনি স্বপ্ন দেখেছেন উজ্জ্বল স্বপ্নীল ভবিষ্যতের। বৈষম্যপীড়িত সমাজের পরিবর্তে তিনি কল্পনা করেছেন একটি সুশীল সমাজ। যেখানে ভেদাভেদ নেই কোন প্রকার। গ্রাম্যজীবন আর কৃষিজীবন থেকে খুঁজে পেয়েছেন তার স্বপ্ন দেখার আশার বানী। "ভরা ফসলের মাঠে যদি মৃত্যু হয় তবে দুঃখ নেই সূর্য ওঠার আগেই যদি মৃত্যু হয় তবু কোন দুঃখ নেই জেনে যাবো, ভোর হবে-আমাদের সন্তানেরা পাবে মুগ্ধ আলো জেনে যাবো শেষ হলো বেদনার দিন-ফসল ফলছে মাঠে।-(ফসলের কাফন) তার বিশ্বাস ছিলো, বক্তি মালিকানা সম্পত্তির পরিবর্তে সামষ্টিক মালিকানা প্রতিষ্ঠিত হলেই তার আশা বাস্তব সম্মত হবে। কখনই কোন হতাশা বা বিপর্যয় তাকে আচ্ছন্ন করতে পারে নি। "তোমার পিতার হত্যাকারী একজন আর্য একজন ইংরেক তোমার সর্বস্ব লুট করেছে তোমার দক্ষিণে শব যাত্রা, তোমার উত্তরে মৃত্যু চিহ্ন তুমি যাচ্ছো, না- না তুমি একা নও, তুমি আর ইতিহাস।-(মনে করো তাম্রলিপি) ইতিহাস আর মিথ চেতনা একীভূত হয়ে তাকে সাহস জুগিয়েছে। "একতার লোহার বাসরে আজ ঢুকে গেছে মনসার সাপ ছোবল দিয়েছে বুকে সুতানলি বিরোধের ফনা। -(একই সাপের দুই মুখ) লোকভাষাকে আশ্রয় করে গড়ে উঠেছে রুদ্রের কবিতা। "কাকের পালক, গঙ্গা ফড়িং, বাউল বাতাস আঙিনাতে লাউয়ের জ্বাংলা টানতে তোমায়। -(পুড়িয়ে দেবো নীল কারুকাজ) "কালো সব বাতাসের অলস শরীর কেঁপে কেঁপে শীতের অসুখে ম্লান রোগীদের মতো এসেছিলো।"-(আজীবন জন্মের গানে) "স্বজনের শুভ্র হাড় চারিপাশে ফুটে আছে ফুলের মতোন।" (স্বজনের শুভ্র হাড়) বাংলা কবিতায় নতুন মাত্রা যোগ করেছিলেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতায় তার উচ্চারণ ছিলো স্পষ্ট। ক্ষণজন্মা এই কবি তাঁর কাব্য রূপায়িত করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাঁকে পরিণত করেছে স্বতন্ত্র একজন হিসেব। যদিও তিনি সবটুকু পুরণ করে যেতে পারেন নি। সামনে হয়তো কেউ পারবে। https://www.progoty.com/book/143149/শ্রেষ্ঠ-কবিতা"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শ্রেষ্ঠ কবিতা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: