১ম প্রকাশ, ২০১৬
শ্রীকান্ত
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | শ্রীকান্ত |
| Author | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
| Publisher | মাটিগন্ধা |
| Edition | ১ম প্রকাশ, ২০১৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 414 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.55 Kg |
| ISBN | 984703430673 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
27 Ratings and 18 Reviews
পাঠকদের মন্তব্য
১৮টি
md.Ruhul Quddus Liton , Sep 26, 2022
"এখনো বইটি পড়লে সেই হারানো শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে 💝💝💝"
Al Amin Sarker , Jun 19, 2022
"শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যয়ের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলা যায়। এটিকে ভ্রমণ বা জীবনীভিত্তিক উপন্যাস ও বলা যেতে পারে। কলকাতা, কাশী, বার্মা বিভিন্ন স্থানের বিবরণ জীবনযাপন সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উপন্যাসটির নামকরণ করা হয়েছে নায়ক শ্রীকান্তের নামে। উপন্যাসের মূল চরিত্র শ্রীকান্ত-রাজলক্ষী, প্রথম পর্বে ইন্দ্রনাথ অন্নদাদিদি তৎকালীন সমাজের জীবনব্যবস্থা। দ্বিতীয় পর্বে বার্মামুলক গমন অভয়া এবং শ্রীকান্তের চাকরীজীবন। তৃতীয় পর্বে ব্রজানন্দ ও সুনন্দা এবং চতুর্থ পর্বে গহর ও কমললতা। নায়ক শ্রীকান্তের ভবঘুরে জীবন, শ্রীকান্ত-রাজলক্ষীর রোমান্টিকতা এবং তৎকালীন সমাজ ব্যবস্থার একটি সুনিপুন চিত্রই হলো এই উপন্যাস। ©Al Amin Sarker"
Md Asaduzzaman , Mar 18, 2022
"অসাধারণ প্রেমের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই উপন্যাসটিতে।"
rehana rakhi , Mar 11, 2022
"অসাধারণ। জীবনে পড়া সুন্দরতম বইগুলোর মধ্যে একটি। শেষ হবার পরে মন খারাপ লেগেছে। মনে হয়েছে ৪ খন্ডও যেনো কম হয়ে গিয়েছে।"
Sasswayto Biswas , Jan 18, 2022
"I'm Satisfied with Progoty.. 😊😉"
Md. Samim Reza , Oct 17, 2021
"সূচীপত্র, ফিতা না থাকাটা আমার কাছে খারাপ লেগেছে। প্রকাশকের এই দিকে নজর দেওয়াটা উচিৎ বলে মনে করি।"
tanaykumar kundu , Aug 16, 2021
"This book is really good story."
Imran khan Mahi , Jun 7, 2021
"অনেক সুন্দর"
Mustafizur Rahman , Oct 30, 2020
"ভালো লেগেছে....হার্ডকাভার ছিল। পাতাগুলো সুন্দর"
ahsan habib , Jan 18, 2020
"আমি এটি দ্বিতীয়বার এবং আশ্চর্যের সাথে পড়েছি দ্বিতীয়বার অপরাধ ও শাস্তি শেষ করার পরে। এটি ছিল রসক্লানিকভের যাত্রা এবং সোনার জাগরণের পথে অব্যাহত থাকে তার মুক্তি পাওয়ার পরে, তবে মোডটি হল ভক্তি, পার্থক্যের কারণ এটি পূর্ব, এমনকি চরিত্রগত বৈশিষ্ট্য এবং কাজটিও বেশ একই রকম ছিল profile এমন এক গণিক যিনি সমাজের অশ্লীলতার মাঝে পবিত্র ছিলেন, চরিত্রটি এতটাই পবিত্র, সমাজের প্রতি একনিষ্ঠা এবং তার চেয়েও বেশি একটি পুরুষের প্রতি, কর্মকে অনুশোচনা করার জন্য, সমাজ তার নিজের ইচ্ছা অনুসারে তাকে তা করতে বাধ্য করেছিল। একটি অলস মূর্তি, যিনি কেবল জীবনের সাথে শর্তযুক্ত ছিলেন, সমাজের দ্বারা নির্ধারিত বিধিগুলি অতিক্রম করে, একটি সত্ত্বারূপে বর্ণিত, যিনি নিজে তাঁর মূল্য জানেন না, তবে divineশিক মর্যাদায় পৌঁছেছেন, যারা তাঁকে শ্রদ্ধা করেন, যারা এসেছিলেন তাদের জন্য কাঁচা আবেগের মাধ্যমে তাঁর সাথে যোগাযোগ করা, সর্বদা তার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। শেষ পর্যন্ত তিনি তাঁর চির শান্তি লাভ করেছিলেন att ছেলেরা রাতে গঙ্গার উপর দিয়ে চলা শুরু করার পর্ব এবং তাদের দু: সাহসিক কাজ, টম সাওয়ার এবং হকলিবেরি ফিনের অ্যাডভেঞ্চারের সাথে কিছুটা হলেও একটি বিশেষ জায়গা ধরে রাখে।"
MD. Shoriful Islam , Jan 3, 2020
"'শ্রীকান্ত' উপন্যাসে শরৎচন্দ্রের সাহিত্যিক উদ্দেশ্য বিশ্লেষণে উপন্যাসের উজ্জ্বল চরিত্র হিসেবে ইন্দ্রনাথ ব্যাপক গুরুত্ব বহন করে। বিশ্বসাহিত্যের ইতিহাসে কিশোর চরিত্রের সার্থক বাণীরূপ লাভের এমন দৃষ্টান্ত একান্তই বিরল। সাহিত্যিক প্রতিভার পরিপূর্ণ স্ফূরণের সার্বিক প্রচেষ্টায় তিনি বেশ বিলম্বে আত্মনিয়োগ করেন। স্বজনদের প্রয়োজনেই তাঁর জীবনের অনেকটা সময় শিল্পচর্চা ব্যতিরেকে কাটাতে হয়েছে। আবার স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি স্বদেশী আন্দোলনকেই বেশি গুরুত্ব দিয়েছেন। যে সামান্য ভালোবাসা নিয়ে তাঁর নিকটবর্তী হয়েছে তাঁর কাছে তিনি কিছুই গোপন করেননি। বাংলাদেশের পাঠক যখন তাঁকে প্রিয় কথাসাহিত্যিকের মর্যাদা দিয়ে, স্বাধীনতা আন্দোলনের সংগঠক হিসেবে সম্মান ও ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে তখন তার স্নেহময় প্রাণটার সমস্তটাই খুলে দিয়ে তাঁর সাহিত্যকে বিস্ময়কর রসাধার হিসেবে সৃষ্টি করে অমর কথাশিল্পীর মহিমা অর্জন করে গেছেন।"
Md. Masum , Jan 2, 2020
"শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লেখেন নি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন।১৯১17 থেকে ১৯৩৩ সালের মধ্যে চারটি অংশে প্রকাশিত, এটি শরৎচন্দ্রের 'মাস্টারপিস' হিসাবে বর্ণনা করা হয়েছে। উপন্যাসটি তার নায়ক শ্রীকান্তের নাম অনুসারে শিরোনাম নিয়েছে, যিনি একজন ঘোরাঘুরির জীবনযাপন করেন।"
আরিফ সন্ধি , Oct 30, 2019
"অনির্দিষ্ট পথের পথিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর আপন জীবনের ছায়া দিয়েই সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের এক অসাধারণ উপন্যাস "শ্রীকান্ত"। শ্রীকান্ত শরতচন্দ্রের সর্বাপেক্ষা বৃহৎ উপন্যাস।জনপ্রিয়তায় ও শরতচন্দ্রের সকল উপন্যাস কে ছাড়িয়ে গিয়েছে শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাস নিয়ে নানা রকম আলোচনা পর্যালোচনার পরিচিত প্রসঙ্গ রচনাটির আঙ্গিক।শ্রীকান্ত কী? ভ্রমণককহিনী, আত্মজীবনী, উপন্যাস-নাকি অন্যকিছু? জানতে পড়ে ফেলুন বইটি! মতামত আপনার।"
S.M.Asifuzzaman , Oct 15, 2019
"রেটিং:-১০/১০ (আমার সবথেকে প্রিয় উপন্যাস😘) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এর লেখাগুলো আসলেই সবার উপরে থাকার যোগ্য।তার কালজয়ী সৃষ্টি জগতের এটা সবচেয়ে অসাধারণ। এই উপন্যাস এ তিনি প্রতিটি চরিত্র বেশ ফুটিয়ে তুলেছেন।এখানে আমার প্রিয় চরিত্র হচ্ছে রাজলক্ষ্মী। শ্রীকান্ত আর তার অনবদ্য ভালোবাসাই এখানে বেশি প্রাধান্য পেয়েছে।"
nasima , Oct 14, 2019
"প্রথমেই বলে নিচ্ছি যে, এটা কোনো রিভিউ বা বই সম্পর্কে কোনো মতামত প্রকাশমূলক লেখাও নয়। এমনিতে লিখলাম। জানি না, কোন ক্যাটাগরিতে পড়বে এই লেখা। যাক, কথা না বাড়িয়ে শুরু করি........ 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂 বাংলা কথাসাহিত্যের বিশাল জগতে এক এক অপরাজেয় কথাশিল্পী হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের অসামান্য ও অবিস্মরনীয় সৃষ্টি হলো "শ্রীকান্ত"...... শ্রীকান্ত পড়েনি এমন বই পড়ুয়া বাঙ্গালি খুঁজে পাওয়া কঠিন। শ্রীকান্ত উপন্যাসটি চারটি খন্ডে বিভক্ত। প্রথম খন্ড প্রকাশিত হয় ১৯১৭ সালে। দ্বিতীয় খন্ড প্রকাশিত হয় ১৯১৮ সালে। তৃতীয় খন্ড প্রকাশিত হয় ১৯২৭ সালে। চতুর্থ খন্ড প্রকাশিত হয় ১৯৩৩ সালে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে শ্রীকান্ত উপন্যাসটি লিখেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিশাল আকারের উপন্যাসে লেখক অনেক গুলো চরিত্র, ঘটনা,গল্প তৈরি করেছেন। এসব চরিত্র ও ঘটনার মাধ্যমে লেখক তৎকালীন সনাতন ধর্মের রীতিনীতি, জাতপাতের বৈষম্যেকে তুলে ধরেছেন। শ্রীকান্ত উপন্যাসের কয়েকটি উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হলো - ইন্দ্র, পিয়ারী বা রাজলক্ষ্মী, কুমার সাহেব, কমললতা, অভয়া,রতন, টগর, বঙ্কু, নবীন, ব্রজানন্দ সহ আরো অনেকে। এই উপন্যাসে তিনি নারী অধিকার প্রতিষ্ঠা করেছেন।তিনি রাজলক্ষ্মীর চরিত্রের মাধ্যমে অনন্য এক নারী চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। রাজলক্ষ্মী একদিকে যেমন দয়াময় অন্যদিকে তেমনি কঠোর। রাজলক্ষ্মী চরিত্রের মাঝে কখনো দেখা যায় স্নেহময়ী নারী, কখনো মা, কখনো প্রেমিকা আবার কখনো দেখা যায় ধর্মে নিষ্ঠাবান গৃহিণী। শ্রীকান্ত কিছুটা আত্মজীবনী মূলক। এখানে লেখকের ব্যক্তি জীবনের ছায়া পাওয়া যায়। কিছুটা ভ্রমণমূলক। উপন্যাসের কেন্দ্রীয় দুটি চরিত্র শ্রীকান্ত ও রাজলক্ষ্মীর সাথে পাঠকও হারিয়ে যাবেন কলকাতা, বর্মা, কাশী সহ বিভিন্ন জায়গায়। এই উপন্যাসের পরিধি ও ব্যপ্তি অতি বিশাল। আমার যোগ্যতায় কুলোবে না এর রিভিউ, সমালোচনা বা মতামত লেখা।"
Shakil Ahmed , Oct 13, 2019
"আমার পড়া শ্রেষ্ঠ বইগুলোর মধ্যে একটা হলো শ্রীকান্ত। অসাধারণ বই। এরকম চিরায়ত উপন্যাস বাংলা সাহিত্যে খুব কমই আছে। শরৎচন্দ্র এক অসাধারণ প্রতিভা। শ্রীকান্তের প্রথম সিকুয়েন্সটা বার বার পড়ি। তবুও যেন মজা শেষ হয় না। আমার ব্যক্তিগত রিভিউ দশে দশ।"
Hayum , Sep 21, 2019
"one of my favorite books. I love this novel, I love Sharatchanda, I love Sreekanto, forever"
Bondhon kumar , Aug 18, 2019
"ভালো উপন্যাস"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
how many page it has?
এটা কি অখণ্ড?
is this book all 4 parts together?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শ্রীকান্ত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: