১ম প্রকাশ, ২০১৮
সপ্তম মানবী
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | সপ্তম মানবী |
| Author | আফজাল হোসেন (এল এল বি) |
| Publisher | ঐতিহ্য |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 174 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.23 Kg |
| ISBN | 9789847764016 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
3 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Leeon Haque , Jul 29, 2024
"একটাই মন্তব্য হবে..."অসাধারণ""
Aridee Hasan Sakib , Apr 2, 2022
"বই - সপ্তম মানবী লেখক - আফজাল হোসেন ধরণ - অতিপ্রাকৃত ও ভৌতিক প্রকাশনী - ঐতিহ্য প্রথম প্রকাশ - ফেব্রুয়ারি ২০১৮ পৃষ্ঠা সংখ্যা - ১৭৬ মূদ্রিত মূল্য - ২২০ টাকা ফ্ল্যাপ থেকে :- হাত দিয়ে খানিকটা আলগা মাটি সরাতেই লাশ বেরিয়ে পড়ল। কী আশ্চর্য! লাশ একটি নয়, দুটো। কাফনে মুড়ানো দুটো লাশ পাশাপাশি রাখা। কাফনের কাপড়ের বিবর্ণ মেটে রঙ দেখে মনে হচ্ছে, এই লাশ দুটো মোটেই সদ্য মৃতের নয়, বেশ কয়েক বছরের পুরনো। অথচ উপর থেকে কবরটা দেখে মনে হয়েছিল, দু - একদিনের নতুন কবর। শফিক কাঁপা - কাঁপা হাতে কাফনের কাপড় সরিয়ে লাশের মুখ বের করল। লাশ দুটোর মুখ দেখে তার চোখ রসগোল্লার মতো বড় হয়ে গেল। মারাত্মক শিউরে উঠল। কী ভয়ানক চেহারা! মানুষের মুখ বলে চিনতেই কষ্ট হচ্ছে। মুখটা মমির মতো শুকনো চিমসানো। আর পুরো মুখই মুচড়ে চোয়াল ভেঙে তেড়াবাঁকা হওয়া। মোচড়ানো সেই মুখের উপর কোঁচকানো শুকনো খসখসে চামড়া এমনভাবে আবরনের মতো সেঁটে রয়েছে যে চোখের নিচের হাড়, নাক, চোয়াল ও কণ্ঠার হাড় এবং দাঁতের খাঁজগুলো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। বোজানো চোখ কোটরের গর্তের গহীনে দেবে গেছে। দেবে যাওয়া সেই গর্তের অন্ধকারে অদ্ভুত এক শূন্যতা ঘিরে রয়েছে। বলা যায় মানুষের মুখমণ্ডলের আকৃতি বলতে কিছুই আর অবশিষ্ট নেই। দেখতে কিছুটা যেন লম্বাটে মুখের অদ্ভুত কোনো জন্তুর মতো লাগছে। অনুভূতিকথন :- বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় এক প্রকার উত্তেজনা রয়েছে। বই একটানায় শেষ করতে মন চাইলেও ধীরেসুস্থে বইটা শেষ করেছি। কাহিনীর শুরুতেই গা ছমছম করা একটা ভাব আসবে আপনার ভিতরে। মনে হচ্ছে আমি এখনো বুনো ফুলের সুভাস পাচ্ছি। গভীর অরণ্যে হারিয়ে গেছি। বইটার শেষ যে কতটা নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে তা বইটি পড়লেই বুঝতে পারবেন। আপনি যদি অতিপ্রাকৃত ও ভৌতিক জনরার বই পছন্দ করে থাকেন, আপনার জন্য অবশ্যই পাঠ্য এই বইটি। চরিত্রকথন :- ওসি রমজান, এস আই ফারুক ও ফরেনসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, খালেক সাহেব ও তার মেয়ে শিরিন সহ আরো কিছু চরিত্র রয়েছে। প্রত্যেকটা চরিত্র মনে গেঁথে যাওয়ার মত। আমি তো শিরিন চরিত্রের প্রেমেই পড়ে গেছিলাম। যে বণর্না করেছে। সত্যিই বেশ উপভোগ্য বইটা। পছন্দের লাইন :- ১. ভাবতেই অবাক লাগে এই একবিংশ শতাব্দীতেও ফর্সা গায়ের রঙকে সৌন্দর্যের মানদণ্ড হিসেবে ধরা হয়। কালো বা ফর্সা শুধুমাত্র যে একটা প্রকৃতিগত ব্যাপার, এটা মেনে নেবার মানসিকতা এখনো আমাদের তৈরি হয়নি। তুচ্ছ খোলসের রঙকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ২. কালো মেয়েটার মনের ভিতরেও যে কী বিশাল এক আকাশ আছে, সেই ঝকঝকে নীল আকাশটাকে কখনো দেখার চেষ্টা করা হয় না! আকাশটা বারংবার কষ্টের কালো মেঘে ঢেকে দেয়া হয়! প্রচ্ছদ ও প্রোডাকশন :- প্রচ্ছদ টা দারুণ। বইয়ের বাইন্ডিং বেশ ভালোই ছিলো। বানান ও সম্পাদনা :- বানান প্রচুর ভুল ছিলো পুরো বই জুড়ে। দি (দেই), নি (নেই) এইজাতীয় ভুল পুরোটা বইয়েই রয়েছে। বানানের দিকে প্রচুর নজর দেয়া উচিত। লেখক নিয়ে কিছু কথা :- আফজাল হোসেন ভাইয়ের বই আগে কখনো পড়া হয় নি। তবে প্রথমবার তার লেখা পড়ে বেশ ভালো লাগলো। তার লেখনির ধরণ বেশ ভাল লেগেছে। রেটিং : ৮/১০"
Shamol , Aug 1, 2019
"লেখকের উদ্দেশে একটি ঠকাস স্যালুট সেরে বাকিটা লিখছি। পাঠক মাত্রেই জানবেন, কী নিয়ে রচিত হয়েছে এই কাহিনি। এটি প্রথাগত থ্রিলার, হু-ডান-ইট, এমনকি রহস্যগল্পও নয়। কিন্তু মৃত্যু, প্রতারণা আর দাঁতে দাঁত চেপে সত্যের সন্ধানে ধেয়ে যাওয়ার এক অদ্ভুত লিরিক্যাল ব্যালাড এই উপন্যাস। এই উপন্যাস তথা আফজাল হোসেন এর অন্যান্য লেখা এইভাবে বাংলায় এলে আমাদের পক্ষে সেটা দারুণ ভালো হবে। এতে আমরা ছকে-বাঁধা রহস্যকাহিনির বদলে মগজাস্ত্রের ধারালো স্পর্শধন্য অন্ধকারাচ্ছন্ন লেখাজোখা পড়তে পাব। আবার বিশ্বসাহিত্যের সেরা কিছু নিদর্শনও বঙ্গীকৃত হবে স্বচ্ছন্দ ভাষায়।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সপ্তম মানবী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: