১ম সংস্করণ, ২০১৭
শোনো হে যুবক
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | শোনো হে যুবক |
| Author | ড. রাগিব সারজানি |
| Publisher | মাকতাবাতুল হাসান |
| Edition | ১ম সংস্করণ, ২০১৭ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.19 Kg |
| Translator | মাওলানা আবদুল আলীম |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
41 Ratings and 26 Reviews
পাঠকদের মন্তব্য
২৬টি
Md Talha Prodhan , Jul 7, 2026
"আমি নিজে পড়েছি। পড়ার পর মনে হয়েছে এটা সবার মাঝে ছড়িয়ে দেয়া উচিত। এজন্য পরবর্তীতে কিছু বই কিনে কয়েকজন ছোট ভাইদের দিয়েছি। বর্তমানে যে অবস্থা তাতে ক্লাস ৫ -৬ এর বাচ্চাদের মাঝে এই বইটা ছড়িয়ে দেয়া উচিত কারণ এই সময়টাতেই তারা ভুল পথে পা বাড়িয়ে থাকে। তারা যদি মনোযোগ এর সহিত এই বইটা পড়তে পারে, আল্লাহ চাহে তো তাদের ভবিষ্যত সুন্দর হবে ইসলামি চিন্তা ভাবনার দিক থেকে"
Md. Nazmus Sakib , Jun 25, 2026
"Good!"
আব্দুর রহিম , Nov 25, 2024
"hmm valo boy, sahabider kicu ghotona dise valoi hoise nite paren islam somporke onk kicu jante parben, jodi janar icca thake"
Muhammad Asrafur Rahman , Mar 14, 2024
"মুসলিম যুবকের চিন্তার আকাশে ঝড় তোলার মতো একটি বই। এই বই পড়ার পূর্বের এবং পরের চিন্তা-ভাবনার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তৈরি হয়েছে। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে এই বইটি পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। A MUST READ BOOK."
জাহিদ বিন হিকমত , Oct 31, 2023
"বইঃ শোনো হে যুবক লেখকঃ ড. রাগেব সারজানী ********************************* **লেখক পরিচিতিঃ ড. রাগেব সারজানী। জন্ম- ১৯৬৪ ঈ, আল মুহাল্লা কুবরা, মিশর। তিনি মিশরের বিশিষ্ট ইসলাম প্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবী লেখক। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র ক্বুরআনুল কারীম হেফজ করেন। ড. রাগেব সারজানী কায়রো এর মারকাযুল হাদ্বারাহ লিদ দিরাসাতিত তারীখিয়্যাহ সেন্টারের প্রধান পরিচালক ও কায়রো বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াত আত-তিব ( মেডিকেল ফ্যাকাল্টি)- এর অধ্যাপক। ইসলামের প্রতি আস্থা ও ভালবাসা, ইসলামের ইতিহাসের প্রতি দরদ ও শ্রদ্ধা তার চোখের তারায় যে আগামীর স্বপ্ন আঁকে সেই স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে দিতেই তার লেখালেখি। এই স্বপ্ন ছবি হয়ে উড়ে বেড়ায় তার রচনার ছত্রে ছত্রে। ইতিহাস ও ইসলামী গবেষণা বিষয়ে এ পর্যন্ত তার ৫৬টি মূল্যবান বই প্রকাশিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য- কিসসাতু তাতার ( তাতারীদের ইতিহাস), কিসসাতু উন্দুলুস (স্পেনের ইতিহাস), কিসসাতু তিউনুস ( তিউনেসিয়ার ইতিহাস), আর রাহমা ফি হাযাতির রসূল (স.), মা’আন নাবনী খায়রা উম্মাতিন প্রভৃতি। **ভূমিকাঃ যুবসমাজ বিশ্ব সভ্যতার মেরুদন্ড। পৃথিবীর ইতিহাসে যত মহান কাজ হয়েছে , তার প্রায় সবগুলোই যুবসমাজের হাত ধরে হয়েছে। প্রতিটি উত্থানের নেপথ্যে যুবসমাজের যে অনস্বীকার্য অবদান তা ইতিহাসের পাঠকমাত্রই জানেন। কিন্তু আফসোস, মুসলিম যুবসমাজ আজ নিজেদের সেই পরিচয় ভুলতে বসেছে। জানেনা তাদের নিজেদের অতীত ঐতিহ্য। আজ তারা নানা সমস্যায় জর্জরিত হয়ে হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বরে। কিন্তু এই অন্ধকার থেকে আজকের যুবসমাজ কিভাবে বেরিয়ে আসবে? কোন পথে তাদের মুক্তি? যুবসমাজের কাছে জাতির কি প্রত্যাশা ? সমাজে তাদের ভূমিকা কি? এ ধরণের নানা প্রশ্ন ও চিন্তা লেখকের মাথায় ঘুরপাক খেতে থাকে। এ সকল প্রশ্ন ও চিন্তার ফসল- ‘‘শোনো হে যুবক’’ **পাঠ পর্যালোচনাঃ “ আমি একবার কায়রো বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ সেমিনারে যোগ দিয়েছিলাম। সেমিনারের আলোচ্য বিষয় ছিলো ‘যুবসমাজের সমস্যাবলী’ ।” এভাবে গল্পের মাধ্যমে বইটির সূচনা। লেখক ড. রাগেব সারজানী বর্তমান বিশ্বপ্রেক্ষাপটকে সামনে রেখে তাঁর দক্ষ কলমের আঁছড়ে আজকের যুবসমাজের অধঃপতনের চিত্র ও তার সমাধান সুন্দরভাবে উপস্থাপন করেছেন বক্ষমাণ গ্রন্থে। তিনি তার গবেষণার আলোকে যুবসমাজের অবক্ষয়ের নিন্মে উল্লিখিত ৪টি কারণ তুলে ধরেছেন অদ্য গ্রন্থে- ১। ইসলামী প্রতিপালননীতি বর্জন ২। যোগ্য আদর্শবান ব্যক্তির অভাব ৩। হতাশা এবং ৪। তথ্যপ্রযুক্তি ও অশুভ মিডিয়া এই সমস্যা থেকে বের হয়ে আসার কৌশল লেখক তাঁর এ গ্রন্থের পরতে পরতে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আলোচ্য বইটিতে ড. রাগেব সারজানী যুবসমাজের কল্যাণার্থে হৃদয় নিংড়ানো নামে কয়েকটি উপদেশ উল্লেখ করেছেন- ১. এক্ষুনি গুনাহ ছেড়ে দিন ২. দ্বীন ইসলামকে বুঝুন ৩. মসজিদের সাথে সম্পর্ক রাখুন ৪. সবাইকে ছাড়িয়ে যান ৫. আত্নীয়তার সম্পর্ক রক্ষা করুন ৬. বন্ধু নির্বাচন ভেবে চিন্তে করুন ৭. যুগ সম্পর্কে সচেতন হোন ৮. শরীর চর্চা করুন ৯. অন্যকে ঈনের দাওয়াত দিন ১০.সময় কাজে লাগান। ** ব্যক্তিগত অভিমতঃ বইটি আকারে খুব ছোট হলেও পড়লে মনে হবে যেন হাজার পৃষ্টার নির্যাস এত ঢেলে দেওয়া হয়েছে। এটি পড়লে আজকের যুবসমাজ এবং সোনালী যুগের যুবসমাজের মধ্যে যে ব্যবধান তা সহজে অনুভব করতে পারবে। বইটি পড়লে আজকের যুবসমাজ অন্ধকার থেকে বেরিয়ে আসার অনুপ্রেরণা বা সাহস পাবে তা বলার অপেক্ষা রাখেনা। *রিভিউ বাই- জাহিদ বিন হিকমত"
MD Jubayer Ahmed , Jun 12, 2022
"আলহামদুলিল্লাহ বইটি পড়া হয়েছে।অসাধারণ একটি বই"
Md Sayeed Al Imran , Jun 13, 2021
"তেমন ভালো না।"
Shihab Mridha , Jun 6, 2021
"প্রত্যেক যুবককে বইটা পড়া উচিত"
badshah saifullah , May 30, 2021
"শোন হে যুবক বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব যুবকদের জন্য। সকল যুবকের বাধ্যতামূলক পড়া উচিত"
Roman Miah , May 17, 2021
"Nice"
Khalid Sayfullah , May 11, 2021
"বর্তমান যুগে উম্মাহর ঘুমিয়ে পড়া তরুণদের সমস্যা ও তার সমাধান নিরূপণ করেছেন আমার অন্যতম প্রিয় লেখক ড. রাগিব সারজানি। বইটি জীবনের উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ তরুণদের পথের দিশা দেখাবে বলে আমার বিশ্বাস।"
নাজমুল হাসান , May 6, 2021
"যুবকদের জন্য এটা অনেক ভালো & উপকারি একটি বই।"
আলাইসা আনআম , Apr 12, 2021
"বাংলাদেশের মানুষ রাগিব সারজানির মতো অসাধারণ লেখকে ধীরে ধীরে চিনছে। ইনশাআল্লাহ বইটি পড়ব....."
Mainul Islam , Apr 10, 2021
"One of my life changing book"
Fahad Ahmed , Apr 7, 2021
"তরুণ ও যুবকদের জন্য অসাধারণ একটা বই।"
Md Navid Inan , Feb 20, 2021
"Short, precise advices for the youths from renowned writer Dr Rageb Sarjani."
Md. Tajul Islam , Nov 28, 2020
"good"
Maruf Ahmed , Jul 26, 2020
"মুসলিম যুবসমাজ আজ অর্থহীন বিনোদন, আমোদফূর্তি, আনন্দ-উল্লাস,দায়িত্বহীনতা আর খাবার দাবারের পেছনেই ব্যস্ত থাকে। যুবসমাজ আজ অল্পতেই উদ্বিগ্ন হয়ে পড়ে,সাময়িক ব্যর্থতায় ভেঙে পড়ে। অথচ আমরা ভুলে যায় যে, যুবকের ক্ষমতা ও প্রতিভা অকল্পনীয়। মুসলিম যুবকদের অসামান্য ক্ষমতা, দক্ষতা, সাহসীকতা আর অগ্রসারতার সাক্ষ্য ইতিহাসে পাওয়া যায়। বর্তমান যুগে নিজেদের ছোট দাবি করে দায়িত্ববিমুখতায় তুষ্টি অর্জন করে থাকে যুবসম্প্রদায়। অথচ, ১০ বছরের হযরত আলী রা., ১৩ বছরের হযরত যায়েদ ইবনে সাবেত রা., ১২ বছরের উসামা ইবনে যায়েদ রা. -এর চিন্তাশক্তির প্রখরতা, চেষ্টার একনিষ্ঠতা, দৃষ্টির গভীরতা ছিলো ব্যাপক। তারা বয়সে বড় ছিলেন না, তারা বড় ছিলেন সম্মান-মর্যাদা, বিবেক-বুদ্ধি, চেষ্টা-পরিশ্রম, ঈমান-আমল ও চরিত্রমাধুর্যে। যুবসমাজের ক্ষমতা, শক্তি, সামর্থ্য, মেধা ও প্রতিভাকে উম্মাহর সামনে তুলে ধরার মহৎ উদ্দেশ্যে ১৮ বছর বয়সে উসামা ইবনে যায়েদ রা. কে সেনাপতি বানিয়ে সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে পাঠান স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ (স:)। [তৎকালীন কূটনীতিতে বিশ্বসেরা, পৃথিবীর পরাশক্তি ছিল এই রোমানরা যাদের ছিল স্বর্ণোজ্জ্বল অতীত ও অসংখ্য যুদ্ধ জয়ের অভিজ্ঞতা]। পঞ্চম হিজরীতে সংঘটিত মুরাইসি যুদ্ধে, ইসলামী ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক মর্মস্পর্শী ইফকের ঘটনা ঘটে। দীর্ঘদিন অহী আসা বন্ধ থাকায় স্বয়ং নবীজী (সঃ) ১২ বছর বয়সের উসামা ইবনে যায়েদ রা. এর থেকে পরামর্শ নেবার সিদ্ধান্ত নেন। ১৩ বছর বয়সেই হযরত যায়েদ ইবনে সাবেত রা. দোভাষীর দায়িত্ব পালন করেন, ২১ কিংবা ২২ বছর বয়সেই পবিত্র কুরআন মাজীদ একত্রকরণ -এর মহান দায়িত্ব কাঁধে নেন। অথচ বর্তমান সময়ে এসব কল্পনাতীত বিষয়। বেকারত্ব, দরিদ্রতা, ধূমপান, গোপন কু-অভ্যাস, দৃষ্টি অবনমিত রাখতে না পারা, যুবক-যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌনাকাঙ্ক্ষা নাড়া দিয়ে উঠা, বিয়ের আকাক্ষা অথচ সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠার মতো ব্যক্তিগত কারন নিয়ে যুবক সমাজ আজ চিন্তিত। কায়রো বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে ড. রাগিব সারজানির হাতে এসব সমস্যার চিরকুট দেয় সেখনকার ছাত্ররা। পুরো আলোচনা নিয়েই রচিত এই বইয়ে তিনি অবতীর্ণ হয়েছেন একজন নির্দয় বিশ্লেষকের ভূমিকায়। বর্তমান যুবসমাজের একটি ভয়াবহ বাস্তবতাকে তুলে ধরেছেন। ইতিহাসের সোনালী যুবকদের গল্প শুনিয়েছেন আর মৃদু তুমুল আঘাতে তাদেরকে লজ্জিত করেছেন। পরে এসবরের কারণ ও ১০ টি উপদেশও দিয়েছেন। নেককাজ করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো গুণাহবর্জন করা আর আল্লাহ কখনো কারো প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করেন না। আল্লাহর রহমত থেকে কাফের শ্রেণি ব্যতীত কেউ নিরাশ হয় না। ___সূরা ইউসুফ: ৮৭ ©marufahmed01.wordpress.com"
Maskur Al Shal Sabil , Jul 5, 2020
"যুবকের শানিত রক্তে নির্মিত হয়েছে পৃথিবীর সত্য সুন্দর আর ন্যায়ের ইতিহাস।যখনই পৃথিবী তার স্বাভাবিক গতিতে বাধাগ্রস্ত হয়েছে তখনই যুবকদের আন্দোলন এনেদিয়েছে মুক্তি। জেগে উঠুক সেই যুবক, সময়ের এই,,,,,,,,"
JAWAD AL HASAN , Jun 28, 2020
"বর্তমান সময়ে একটি উপযুক্ত বই"
Sohanur Rahaman Sagor , Jan 5, 2020
"শোন হে যুবক, ড. রাগিব সারজানির লেখা যুবকদের জন্য অনেক মূল্যবান একটি বই। বইটিতে সংক্ষিপ্ত ভাবে খুব সুন্দর করে বর্তমান যুব সমাজের সমস্যা, এবং এ থেকে মুক্তির পথ নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ করেছেন বিভিন্ন যুবক, কিশোর সাহাবির সাহসিকতা ও সৎ কর্মের কথা। বই এর শুরুতেই একটা সুন্দর ছোট গল্প লিখেছেন, যে সবাই যার যার নিজের পাওয়া না পাওয়ার সমস্যা গুলো নিয়ে চিন্তা করে কিন্তু কেউ কখোনো দেশ ও সমগ্র জাতির সমস্যা নিয়ে চিন্তা করে না, কিন্তু আমরা সবাই দেশ ও জাতির ই অংশ।"
Sharfaraz Ahmed , Nov 24, 2019
"এই বইটিকে উত্তম বই বললেও ভুল হবে আরো আগে যদি হাতে পাইতাম এই বইটিকে ! হয়তোবা পথ চলতে অনেকটা সহজ হতো। জানান পেতাম আমার আসল জীবনের দ্বার কী। এতো দরদ ভরা লেখনি, জ্ঞানগর্ভ আলোচনা, হৃদয় নিংড়ে দেওয়া উপদেশ যেন জানান দেয় - তোমাকেই হতে হবে রিয়েল হিরো! রিয়েল মুসলিম। প্রাপ্তবয়স্ক বয়স থেকেই নিজেকে একজন মুসলমান হিসেবে গড়ে তুলতে, পরিবর্তনের সূচনায় নিজেকে পরিচালনা করতে যুবক ভাই বোনদের সহ সকল শ্রেনীর মানুষের জন্যে এই বইয়ের উৎসাহ আর দরদমাখা আবেদনের এক যুগান্তকারী লেখনি। স্কুল/কলেজ/ইউনিভার্সিটির সকলের প্রতি আকূল আবেদন সকলেই এই বইটি পড়বেন ইনশাআল্লাহ। যুবকদের জন্য বলছি অবশ্যই অবশ্যই এই বইটি পড়বেন জীবন বদলে যেতে কতক্ষ...."
samiul , Nov 18, 2019
"khubi oshadharon ekti boi. boi poray agrohi people der jonno onnotomo valo ekti choice. Student, job holder theke shuru kore shomajer shokol porjayer manushder ei boi ti pora uchit. ete kore ekdike jemon amader boi porar proti ashokti ba valobasha jai bolun na keno seta jonmabe abong pasha pashi amader shomaje gani manusher shonkha barte thakbe. khubi oshadharon ekti boi. boi poray agrohi people der jonno onnotomo valo ekti choice. Student, job holder theke shuru kore shomajer shokol porjayer manushder ei boi ti pora uchit. ete kore ekdike jemon amader boi porar proti ashokti ba valobasha jai bolun na keno seta jonmabe abong pasha pashi amader shomaje gani manusher shonkha barte thakbe."
Mahafuj Al Mamun , Nov 3, 2019
"যুবকদের জন্য সতিই অসাধারণ একটি বই । বইটি ছোট হলেও অনেক কার্যকরী । সবারই একবার হলেও পড়া উচিত ।"
Md. Robiul Islam Robi , Sep 27, 2017
"যুবসমাজ বিশ্ব সভ্যতার মেরুদণ্ড। পৃথিবীর ইতিহাসে যত মহান কাজ হয়েছে, তার প্রায় সবগুলোই যুবসমাজের হাত ধরে হয়েছে। প্রতিটি উত্থানের নেপথ্যে যুবসমাজের যে অনস্বীকার্য অবদান তা ইতিহাসের পাঠকমাত্রই জানেন। কিন্তু আফসোস, মুসলিম যুবসমাজ আজ নিজেদের সেই পরিচয় ভুলতে বসেছে।তারা আজ নানা সমস্যায় জর্জরিত। তাদের মৌলিক সমস্যাগুলো কী? ও তা থেকে উত্তরণের উপায়ই বা কী? এ সবকিছু ‘শোনো হে যুবক’ এ অত্যন্ত সংক্ষেপে সাবলীল ও মার্জিত ভাষায় বর্ণিত হয়েছে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শোনো হে যুবক" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: