দ্বিতীয় সংস্করণ : ১০ মার্চ, ২০২২
শোনো হে কিশোর
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes
ওয়ান্ডার হাউজ বুকস
My First Padded Board Books of Times Table
ওয়ান্ডার হাউজ বুকস
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
হাসান রাউফুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
হাসান রাউফুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
সিসিমপুর
আদর্শ গণিত প্রথম শ্রেণী
মোঃ আঃ জব্বার
বইটির বিস্তারিত দেখুন
| Title | শোনো হে কিশোর |
| Author | সামি খান |
| Publisher | গার্ডিয়ান পাবলিকেশনস |
| Edition | দ্বিতীয় সংস্করণ : ১০ মার্চ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 104 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | শিশু কিশোর বই |
| Weight | 0.15 Kg |
| ISBN | 9789848254516 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
16 Ratings and 14 Reviews
পাঠকদের মন্তব্য
১৪টিkobir , Oct 31, 2022
"দারুন একটি বই"
musahid vai , Oct 31, 2022
"বইটা পড়তে পড়তে মনে হচ্ছিল যে আমি না শেষ করে শান্তি পাব না। অনেক সুন্দর। thanks"
rohim rm , Oct 31, 2022
"ইসলাম ও ক্যারিয়ার উভয় দিকই অত্যন্ত সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক, যা সত্যিই অসাধারণ।"
Nasrin Nahar , Oct 31, 2022
"Excellent writing. like it"
kalimulla , Oct 31, 2022
"An excellent book"
Sahadhot , Oct 31, 2022
"Good book"
asar alo , Oct 31, 2022
"Really nice one"
Mostafizar , Oct 31, 2022
"ভালো❤️নিতে পারেন🧡সবাই"
Marzia Tabassum , Oct 31, 2022
"awesome books"
Ayesha Khanam Tinu , Oct 24, 2022
""শোনো হে কিশোর " কিশোরদের জীবনকে সুন্দরতম করে সাজাতে গার্ডিয়ান পাবলিকেশন্স এনেছে এই বইটি। বইটির রং-এ রংময় হয়ে উঠুক তোমার ভবিষ্যৎ যৌবন ও জীবন। যুবক, তোমরা কি জানো? তোমাদের দায়িত্ব ও কর্তব্যের বোঝা অনেক অনেক ভারী। নিজেকে কখনো আয়নার সামনে উপস্থাপন করে আত্মবিচার করেছ কি? আগামী পৃথিবী কে পরিচালনা করতে আদৌ কি প্রস্তুতি নিচ্ছ? মনে রেখো-- প্রস্তুতি না নিয়ে উপায় নেই।"
mdjihadul islam , Feb 25, 2022
"nice"
HM Riyaj , May 17, 2021
"ছোটদের মনে আগাছা জন্মানোর আগেই আমাদের বাগান তৈরি করতে হবে। আর সেই বাগানের ভিত্তিই হল ইসলামের যথার্থ জ্ঞান। যার উৎস উপকারী বই। #শোনো হে কিশোর, ইসলাম ও ক্যারিয়ার উভয় দিকই অত্যন্ত সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছেন লেখক, যা সত্যিই অসাধারণ। ইসলামের অনেক গুলো গুরুত্বপূর্ণ বিষয় ছোট্ট বইটাতে আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে মুসলিম কিশোররা নিজেদের শেকড়ের সন্ধান পাবে। পাশাপাশি বইটি একজন কিশোরের অন্তরে ভাবনা ও বিবেকের দোয়ার খোলে দিবে, ইনশাআল্লাহ। পড়ে মনে হল, ৮ম শ্রেণির উপরের শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি বই।"
Maksuda akter , Dec 17, 2020
"Very good book indeed."
আজমিন আক্তার ইভা , Oct 11, 2020
"শোনো হে কিশোর (পেপারব্যাক) লেখক : সামি খান, সৈয়দ মুহাম্মাদ জালাল উদ্দিন প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স বিষয় : শিশু কিশোরদের বই মূল্য : ১৭০ টাকা পৃষ্ঠা ১০৪ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ "শোনো হে কিশোর " কিশোরদের জীবনকে সুন্দরতম করে সাজাতে গার্ডিয়ান পাবলিকেশন্স এনেছে এই বইটি। বইটির রং-এ রংময় হয়ে উঠুক তোমার ভবিষ্যৎ যৌবন ও জীবন। যুবক, তোমরা কি জানো? তোমাদের দায়িত্ব ও কর্তব্যের বোঝা অনেক অনেক ভারী। নিজেকে কখনো আয়নার সামনে উপস্থাপন করে আত্মবিচার করেছ কি? আগামী পৃথিবী কে পরিচালনা করতে আদৌ কি প্রস্তুতি নিচ্ছ? মনে রেখো-- প্রস্তুতি না নিয়ে উপায় নেই। তোমাদের জন্য রয়েছে দুটো পথ-- °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°_° ১. হয় সচেতনভাবে যোগ্য হয়ে বেড়ে উঠে দুনিয়াকে নিয়ন্ত্রণ করে নেতৃত্ব দেবে, ২. অন্যথায় যোগ্যদের নিয়ন্ত্রণ ও নেতৃত্বের শৃঙ্খলে পিঞ্জিরাবদ্ধ হবে। সিদ্ধান্ত তোমার। প্রভাবক হয়ে উঠবে, নাকি বশ্যতা স্বীকার করবে। নেতৃত্ব দেবে, নাকি আনুগত্য করবে। কিশোরদের জন্য গার্ডিয়ান পাবলিকেশন এ গ্রন্থে বেশ কিছু উপদেশ উপস্থাপনের চেষ্টা করেছেন। আধুনিক পৃথিবীর নানামুখী সংকট উতরে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে এই কথামালা তোমাদের নিশ্চয়ই কিছুটা সহযোগিতা করবে। তোমাদের জন্য এই গ্রন্থটি লিখেছেন দুজন খ্যাতিমান প্রকৌশলী। প্রথম পর্ব ইঞ্জিনিয়ার সামি খান এবং দ্বিতীয় পর্ব লিখেছেন ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন। এই দুটি পর্ব একসাথে "শোনো হে কিশোর "। এই গ্রন্থের দুই ইঞ্জিনিয়ার সুন্দর বাড়ি নির্মাণের মতো তোমাদেরকে জীবনকে সুন্দর করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছেন। আমি আশা করি, গ্রন্থটি কিশোরদের চিন্তার জগতে পরিবর্তন আনবে, ইনশাআল্লাহ। কিশোরদের নেতৃত্বেই জাতি আলোর পথের দিশা পাবে, ইনশা আল্লাহ। কিশোরদের আগামী দিন হোক সুন্দর ও সাবলীল। কিশোরদের উদ্দেশ্যে কিছু কথাঃ- °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° তোমরা মনে রাখো-- তোমরা আর ছোট বালক নাহি। তোমরা কিশোর এবং যৌবনের দিকে এগিয়ে চলেছো। তোমাদের মনে আকর্ষন বোধ ও কার্যক্রমের পরিবর্তন আসছে। তোমরা চাও বন্ধুবান্ধব নিয়ে বেশি সময় অতিবাহিত করতে। তোমরা অনুভব করো প্রচন্ড কর্মসূচি এবং নিজের জীবনে অনেক কিছু করার চিন্তা ও চেষ্টা। জীবনের দ্রুত পরিবর্তনশীল ও অত্যান্ত উদ্দীপনাময়। জীবনেরে এবছরগুলো তোমাদের জন্য পরীক্ষামূলক বটে। এসময় তোমরা স্কুল জীবন এবং বন্ধু-বান্ধবের মাঝে পরিবার থেকে বিভিন্ন পরিবেশ অনুভব হতে পারে। এমনকি আচার-আচরণ এবং চলনে বিব্রতবোধ করতে পারে। জীবনের পরিবর্তনশীল উদ্দীপনাময় এই বছরগুলোতে মুসলিম কিশোর ও যুবক হিসাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঠিকভাবে সম্পাদন করার ক্ষেত্রে এই বই তোমাদের সাহায্য করবে, ইনশা আল্লাহ। তোমাদের প্রতি লেখক সামি খান একটি উপদেশ তুলে ধরছি-- "জীবনের প্রতিটি কাজ করার আগে একটু থামো, চিন্তা করো এবং নিজের বিবেক কে জিজ্ঞাসা করো, কেন এই কাজ করবে। আল্লাহ পাক আমাদের আগামী বছরগুলোতে সঠিক পথে পরিচালিত করুন এবং তোমাদের কাজকে সহজ করে দিন। আমিন। ..................... দ্বিতীয় ভাগে লেখক জীবনের শুরুতে যুবকদের কর্মঠ, আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাসম্পন্ন হিসাবে জীবন গঠনের অভ্যস্ত হওয়ার তাগিদ দিয়েছেন। এছাড়া লেখাপড়া, পেশা নির্বাচন ইত্যাদি বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পরিশেষে একটি বক্তব্য দিকে যুবকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। পবিত্র মক্কা শরীফে মসজিদুল হারামে জুম্মার খুতবায় ইমাম সাহেবের বক্তব্য দিয়েছিলেন-- তিনি বলেছিলেন, "আজকের পৃথিবীতে কোন দূর্বল জাতির স্থান নেই।" দুর্বলতা দুই ধরনেরঃ- এক. আদর্শিক দুর্বলতা এবং দুই. জাগতিক উপায়-উপকরণের দুর্বলতা। আমাদের কাছে আজে আল্লাহ প্রদত্ত নির্ভুল পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। এ ধরনের উন্নত জীবন দর্শন দুনিয়ার অন্য কোন জাতির কাছে নেই। আদর্শের অনুসারী হয়ে আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারি। অশান্ত মানবকে ইসলামের শান্ত শীতল ছায়া তলে আশ্রয় দিতে পারি। আমাদের দুর্বলতা শুধু ইসলামকে অনুসরণ করার ক্ষেত্রে। কিশোররা যদি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে কুরআন- হাদীসের জ্ঞান অর্জন ও সে অনুযায়ী কাজ করে রাসুল (সাঃ) ও খোলাফায়ে রাশেদীনের মত চেষ্টা করে, তাহলে আগামী দিনের সুখী সমাজ গড়ে তুলতে পারবে, ইনশা আল্লাহ্। এ ছাড়া জাগতিক উপায়-উপকরণের দুর্বলতা এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দুর্বলতা প্রত্যেক জাতিকে দুর্বল করে ফেলে। ইউরোপ, আমেরিকা, জাপান ইত্যাদি দেশগুলোতে এসব ক্ষেত্রে শুধু দুর্বলতা কাটিয়ে উঠেনি; বরং উন্নতির চরম শীর্ষে পৌঁছেছে। অন্যদিকে আমরা এ বিষয়ে সিরিয়াস নই। এই কারণে, মুসলমান বিশ্বের বিশাল প্রাকৃতিক ও মানব সম্পদকে আমরা মানব জাতির কল্যাণে ভালোবেসে কাজে লাগাতে পারছি না। যতদিন পর্যন্ত মুসলমানরা আদর্শিক শ্রেষ্ঠত্বের সাথে সাথে জ্ঞান-বিজ্ঞানও চর্চা করে ছিল ততদিন পর্যন্ত দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে ছিল। আজও মুসলিম জাতির মানবতার কল্যাণে জন্য পৃথিবীতে নেতৃত্ব দিতে সক্ষম। প্রয়োজন শুধু ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ এবং পূর্ব পুরুষদের মত বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা। আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ ও জন সম্পদকে মানবতার কল্যাণে কাজে লাগানোর জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এ বিষয়ে তোমরা একটু অবহেলা করবে না। চিন্তা করে দেখো-- বাস, ট্রেন, গাড়ি, মোবাইলফোন, টেলিফোন, হাসপাতাল যন্ত্রপাতি, কল কারখানার যন্ত্রপাতি ইত্যাদি বানানোর ফলে মানব জাতির জন্য কল্যাণকর হয়েছে। আল্লাহ পাক বলেছেন -- "তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দেবে। অন্যায় ও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে।" আল্লাহ তোমাদের ভালো মুসলমান হওয়ার এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের তাওফীক দিন। আমিন। " হে প্রভু আমাদের সন্তানদের দিয়ে আমাদের চক্ষু শীতল করে করো এবং তাদেরকে বিশ্বাসিদের নেতা বানিয়ে দাও। " (সূরা ফুরকান: ৭৪) "হে ঈমানদারগণ তোমরা নিজেদের এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে আগুন নিবন্ধন হবে মানুষের মানুষ ও পাথর।" (সূরা আত-তাহরিম: ৬) সূচিপত্রে একবার চোখ বুলিয়ে নেওয়া যাকঃ- °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°° প্রথম পর্ব _________ তোমার ঈমান তোমার বন্ধু তোমার সময় কিভাবে তুমি আল্লাহর প্রিয় হবে তোমার চারপাশের লোকজন তোমার পরিচয় তোমার শারীরিক পরিবর্তন শরীরের যত্ন নাও দ্বিতীয় পর্ব ____________ তোমার জীবনের বিধান মানবতার প্রয়োজনে ইসলাম জ্ঞানের শ্রেষ্ঠত্ব অর্জন করো পেশা নির্বাচন এবং পেশাগত যোগ্যতা অর্জন করো তোমার সময়ের পরিকল্পনা ও নিয়মানুবর্তিতা জীবনের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ ঠিক করে নাও তোমার চরিত্র গঠন সমাজসেবার কাজে অংশগ্রহণ করো ইসলামী সংগঠনের সাথে থাকো মুসলমানদের এবং অন্য জাতির সাথে তোমার সম্পর্ক নিজের কাজ নিজে করে এবং পিতা-মাতার কাজে সাহায্য করো জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হও চিন্তার দিগন্ত প্রসারিত করো শেষ কথা সাধারণ জ্ঞানের পরীক্ষা শোনো হে যুবকঃ- ________________ বালুর নিচে মুখ গুঁজে থাকলেই ঘুর্ণিঝড় থামে না। আর চাইলেও ঝড় থামানো যায় না; যা ঘটার তা ঘটেই। প্রাজ্ঞতা হচ্ছে ঝড়ের সময়টাকে ঠিকঠাক নিজেকে হেফাজত করা।কৈশোরের সংকট অবশম্ভাবী বাস্তবতা; চাইলেই কেউ উপেক্ষা করতে পারে না। কীভাবে আমরা তা সুন্দর করে হ্যান্ডেল করছি, সেটাই বিবেচনার বিষয়। বই টিঃ- __________ এই গ্রন্থে সুনির্দিষ্ট কিছু বিষয়ে কিশোরদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিশোর মানসকে পাঠ করা হয়েছে সুনিপুণভাবে। যেন একজন মেন্টর হাতে কলমে শিখিয়ে দিচ্ছে কৈশোর জীবনকে কীভাবে সুন্দর করে সাজাতে হয়।পিচ্ছিল পথের যাত্রীদের মঞ্জিলে পৌঁছতে হলে খুব সতর্ক থাকতে হবে। সেই সতর্কবার্তা আর আশু করণীয় নিয়েই এই আয়োজন ‘শোনো হে কিশোর’। সমালোচনাঃ- ____________ বইটিতে লেখক পরিচিত নাই। থাকলে খুব ই ভালো হতো। কারণ দুজন লেখক ই অপরিচিত আমার কাছে। আমি সম্ভবত এই প্রথম তাদের লেখা পড়লাম।এবং খুব ভালো লেগেছে। দু'কথা জানতে পারলে আরো ভালে লাগতো। আর বইটি পড়ে সব থেকে খারাপ লেগেছে যে হাদিস গুলো দেওয়া আছে অথচ একটারও রেফারেন্স নাই। শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসায়ি, ইত্যাদি বলা আছে। পরবর্তী সংস্থার বিষয়টি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি, প্রিয় গার্ডিয়ান পাবলিকেশনের দায়িত্বশীলদের। দুঃখজনক একটা কথাঃ- _________________________ কিশোর জন্য খুব ই ভালো এবং উপকারী একটা বই, আলহামদুলিল্লাহ। আমি হতাশ হয়েছি, বইটির প্রচর না দেখে। অথচ এটা খুব ই গুরুত্বপূর্ণ একটা বই। আশা করি দ্বীন প্রচারের স্বার্থে সবাই বইটির প্রচার করবেন। অন্যদের হাদিয়া দিবেন। যারা বই পড়েনা তাদের গুরুত্বপূর্ণ কথা গুলো বলে শুনাবেন, ইনশা আল্লাহ্। শেষ কথাঃ- ____________ বড়োরা যারা আছেন, তাদের উচিত ছোটোদের বইটি গিফট করার মাধ্যমে কিশোরদের সঠিক পথে বিকশিত হওয়ার সুযোগ করে দেয়া।আপনার কিশোর সন্তান, ভাইবোন, আত্মীয়স্বজনদের 'শোনো হে কিশোর' বইটি পড়তে দিন। পরিতৃপ্ত হবেন ইনশাআল্লাহ। #bookreviewguardian"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"শোনো হে কিশোর" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: