১ম প্রকাশ, ২০২১
সংসার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
বইটির বিস্তারিত দেখুন
| Title | সংসার |
| Author | আসিফ নজরুল |
| Publisher | প্রথমা প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 134 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.27 Kg |
| ISBN | 9789849515036 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
13 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টি
Mahfuzar Rahman , Aug 20, 2022
""লেখককে যারা ব্যাক্তিগত ভাবে চিনেন এবং জানানেন তারা যেনে রাখুক তার গল্প গুলোও তেমনি""
Foysal Hossain , Feb 14, 2022
"বাস্তবতার নিরিখে তুলে ধরা জীবনালেখ্য।"
Jabed Ahmed , Feb 1, 2022
"Nice"
Shahriar Shubo , Sep 14, 2021
"osadharan"
Anup Kumar Saha , Jun 16, 2021
"বর্তমান সময়ের যেকজন লেখকের লেখায় সমসাময়িক বিষয় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয় আসিফ নজরুল স্যার নিসন্দেহে তাঁদের মধ্যে অগ্রগণ্য। স্যারের প্রতিটা উপন্যাস-ই পেয়েছে তুমুল পাঠকপ্রিয়তা। এ পর্যন্ত লেখকের বেশকিছু গল্প প্রথম আলো-সহ বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন সময়ে প্রকাশিত হলেও মলাটবদ্ধ হয়ে স্বতন্ত্র গল্পগ্রন্থ হিসেবে এবারই প্রথম প্রকাশ। বইয়ের বিভিন্ন গল্পে বিভিন্নভাবে ভয়, ভালোবাসা, আশা, নিরাশা, লোভ, ত্যাগ ইত্যাদির মতো অনুভূতির বিচিত্র সব দিকগুলো উঠে এসেছে অত্যন্ত নিপুণতার সঙ্গে। . আসিফ নজরুল স্যারের গল্পের পেছনেও একটা গল্প থাকে, সেই সব গল্পগুলো সবসময়ই তুলে আনে সমাজ-বাস্তবতা, সমাজের নানা সঙ্গতি-অসঙ্গতি। প্রতিটা গল্পের ভেতরের গল্পে লুকিয়ে থাকে পাঠকের জন্য সূক্ষ্ম বার্তা। এই বার্তাগুলো পাঠককে ভাবতে বাধ্য করে চিরায়ত সব বিষয় নিয়ে, করে তোলে সচেতন। যেমন "এডিস সম্মেলন" শীর্ষক গল্পটা সমাজে-নিয়ন্ত্রকদেরর প্রতি এক ব্যাঙ্গাত্মক চোখরাঙানি; "পুরস্কার"-এ লেখক দেখিয়েছেন টাকা দিয়ে সবাইকে কেনা যায় না, এখনও কেউ কেউ বাঁচেন আত্মমর্যাদায়। . সমাজভাবনার এই গল্পগুলোর কথা শুনে কেউ যেন ভেবে না বসেন যে, বইয়ের সব গল্পই সমাজের নীতি-অনীতি, সঙ্গতি-অসঙ্গতি নিয়েই লেখা। এ বইয়ের কিছু গল্প আছে, যেগুলো নিখাদ প্রেমের, নিখাদ ভালোবাসার। মধ্যবিত্ত জীবনের প্রেম-ভালোবাসা-সংঘাত-সংঘর্ষ সবকিছুই উঠে এসেছে ভিন্ন ভিন্ন গল্পে। "সংসার"-এ আমরা দেখি ভালোবাসার দুর্বোধ্য অভিব্যক্তি; "রাশান রিং" মান, অভিমান, অভিযোগ, অনুযোগ আর ভালোবাসা নামের কিছু অপূর্ব অনুভূতিতে পূর্ণ একটা মিষ্টি গল্প; "ইন্টারভিউ"-তে দেখি বেকার জীবনে ভালোবাসার বিড়ম্বনা। . বইয়ে গল্প রয়েছে মোট সতেরোটি। আকারে বিচারে ছোট, মাঝারি, বড় তিন ধরনের গল্পই আছে এখানে। সতেরোটির মধ্যে সাত-আটটা গল্প এমন রয়েছে যা যেকোনও মানুষকে মুগ্ধ করতে সক্ষম। তবে কিছু কিছু গল্প আছে যেগুলোর বক্তব্য অস্পষ্ট মনে হয়েছে আমার কাছে; কয়েকটা গল্পে মনে হয়েছে লেখক কিছু জায়গা অযথাই দীর্ঘায়িত করেছেন, যা গল্পকে করেছে মেদবহুল, কাহিনীকে করেছে দুর্বল। তবু সার্বিক বিচারে সময় কাটানোর জন্য, আর চিন্তার খোরাকের উৎস জোগাতে দারুণ সঙ্গী হতে পারে বইটি। . বইটি প্রকাশ করেছে প্রথমা। বাংলাদেশের যেকটি প্রকাশনীর বই নিশ্চিন্তে, চোখ বুজে কেনা যায়, প্রথমা তার একটি। বানান-বিভ্রাটহীন একটা বই কী পরিমাণ স্বস্তি দেয় তা পাঠক মাত্রই জানেন। এই বইয়ে বানান-সংক্রান্ত কোনও ভজগট চোখে পড়েনি। প্রথমার বাঁধাই আর পৃষ্ঠার মান সবসময়ই অসাধারণ। . তো দেরি কেন! নির্দ্বিধায় চলে আসুন। স্বাগত জানাই অসম্ভব সুন্দর কিছু গল্পের সংসারে! সংসার আসিফ নজরুল"
Tayyeb Mohsin , Mar 17, 2021
"Good"
taslima akhter , Mar 9, 2021
"রিভিউ লেখক: দীপু মাহমুদ শরীর খারাপ থাকলে বই পড়া যায় না। মনযোগ থাকে না। আমি শরীর ভালো করার জন্য বই পড়লাম। ছোটোগল্প সংকলন। ১৭টি গল্প আছে। পড়া শুরু করেছি আগে। আচমকা অসুস্থতার জন্য পড়ায় ছেদ পড়লো। একসময় মনে হলো মনের সাথে শরীরের সম্পর্ক ঘনিষ্ঠ। সংসার পড়া শুরু করলে শরীর ভালো হয়ে যেতে পারে! আবার শুরু করলাম পড়া। অসুস্থতা আমাকে কাবু করতে পারলো না। প্রতিটি গল্পের ভেতর এমনভাবে ডুবে গেছি শারীরিক অসুস্থতা বুঝতে পারিনি। একটি গল্প পড়ার পর কিছুক্ষণ চুপচাপ থাকতে হয় সেই গল্পের ভেতর। গল্প শেষ হয়, গল্পের রেশ কাটে না। আবেশ থেকে যায়। আবার শুরু হয় নতুন একটা গল্প। নতুন এক জার্নি। পথের বাঁক, বাঁকের শেষে পথ ফুরালে আবার সেই অদ্ভুত ভাবনায় নিমজ্জিত হয়ে যাওয়া। একটা গল্প শেষে আরেকটা গল্পের শুরু মানে; একটা ভ্রমণ শেষ করে আরেকটা ভ্রমণ শুরু করা। সবকয়টি ভ্রমণ চমকপ্রদ। এক একটি নতুনকিছুর সন্ধান পাওয়া। ধন্যবাদ প্রিয় আসিফ নজরুল। সংসার আহামরি টাইপ পাঠকপ্রিয় হোক।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সংসার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: