১ম প্রকাশ, ২০২১
সঙ্গিনী
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | সঙ্গিনী |
| Author | জুনাইদ আবির |
| Publisher | এশিয়া পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.31 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
18 Ratings and 13 Reviews
পাঠকদের মন্তব্য
১৩টি
shohail ahmed , Feb 24, 2025
"যারা প্রেমের উপন্যাসে সামাজিক বাস্তবতা, মানসিক টানাপোড়েন এবং আবেগের সূক্ষ্ম পরত খুঁজে ফেরেন, ‘সঙ্গিনী’ তাদের জন্য নিঃসন্দেহে এক অনন্য সৃষ্টি। গল্পের গভীরতা, চরিত্রগুলোর বাস্তবসম্মত বিন্যাস এবং লেখকের লেখার কলমে প্রতিটি অধ্যায় প্রাণবন্ত হয়ে উঠেছে। ‘সঙ্গিনী’ কেবল একটি উপন্যাস নয়, বরং অনুভূতির এক নিখুঁত চিত্রণ, যা পাঠককে আবিষ্ট করে রাখবে শেষ পৃষ্ঠা পর্যন্ত। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক স্মরণীয় পাঠ-অভিজ্ঞতা নিতে চাইলে, এই বই আপনার সংগ্রহে অবশ্যই থাকা উচিত!"
marjana iben sulaiman , Feb 23, 2025
"কাহিনি সংক্ষেপ: একটি বিপজ্জনক স্থানে শুভ্রাকে দেখতে পায় রাফিন। প্রথমে সাধারণ ঘটনা মনে হলেও, পরে সে বুঝতে পারে মেয়েটি মানসিক ভারসাম্যহীন। অসহায় শুভ্রাকে ফেলে আসতে মন চায় না তার। একা পেলেই সমাজের নরপশুরা কতটা হিংস্র হতে পারে, সেটা সে ভালো করেই জানে। মানবিকতার জায়গা থেকেই সে মেয়েটিকে রক্ষা করে। কিন্তু সমস্যা হলো, শুভ্রা তার নাম এবং প্রেমিকের নাম ছাড়া আর কিছুই মনে করতে পারে না। পরিস্থিতির জটিলতায় পড়ে রাফিন সিদ্ধান্ত নেয় মেয়েটিকে নিজের ভাড়া বাসায় আশ্রয় দেওয়ার। ধীরে ধীরে নানা চড়াই-উতরাই পেরিয়ে সে শুভ্রাকে তার পরিবারে ফিরিয়ে দিতে সক্ষম হয়। কিন্তু এতদিন একসঙ্গে থাকার পর, শুভ্রার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে রাফিন। হয়তো প্রেমে পড়ে যায় সে। শুভ্রা তার বাবার একমাত্র মেয়ে এবং বিশাল সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু শুভ্রার পরিবার কি রাফিনকে জামাই হিসেবে মেনে নেবে? রাফিন কি আদৌ পাবে তার প্রিয় শুভ্রাকে সঙ্গিনী রূপে? জানতে হলে আপনাকে পড়তে হবে সঙ্গিনী। ভালো লাগার দিক: শুরুতে ভেবেছিলাম কয়েক পৃষ্ঠা পড়ে রেখে দেব, কিন্তু যতই পড়তে থাকলাম, ততই বইয়ের গভীরে ডুবে গেলাম। একসময় মনে হলো, আমি যেন কোনো উপন্যাস নয়, বরং বাস্তব কোনো ঘটনা প্রত্যক্ষ করছি। লেখক অত্যন্ত সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করেছেন। কোথাও কোথাও উদাহরণ দিয়ে বিষয়গুলো বুঝিয়েছেন, যা পাঠকের জন্য সহজবোধ্য হয়েছে। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, লেখক বিন্দুমাত্র অপ্রাসঙ্গিক এডাল্ট কন্টেন্ট ব্যবহার করেননি। বরং হাস্যরসের মাধ্যমে সেগুলো দারুণভাবে এড়িয়ে গেছেন, যা পাঠকের জন্য উপভোগ্য হয়ে উঠেছে। বইটি পড়ার সময় বহু জায়গায় হাসতে বাধ্য হয়েছি, যা গল্পের গতি ধরে রাখতে সাহায্য করেছে। শেষের দিকে সাদিয়া ও মাহির আগমন গল্পের মোড় নতুন মাত্রায় নিয়ে যায়, যা আমার বেশ ভালো লেগেছে। প্রকাশনা ও প্রোডাকশন: বইটির মুদ্রণ, বাঁধাই, কাগজের মান এবং প্রচ্ছদ সবকিছুই চমৎকার। প্রকাশনার মান নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই। ব্যক্তিগত রেটিং: ৯/১০ উপসংহার: যারা সামাজিক ও মনস্তাত্ত্বিক আবহে মোড়ানো প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসেন, সঙ্গিনী তাদের জন্য অবশ্যপাঠ্য। গল্পের গভীরতা, লেখকের মুন্সিয়ানা এবং বাস্তব জীবনের ছোঁয়া বইটিকে বিশেষ করে তুলেছে।।"
adnia tabassu , Feb 2, 2025
"এক বসাতেই শেষ করেছি পুরোটা। আমি এখনও সেই ট্রমা থেকে উঠতে পারিনি। একটা আনলাকি মেয়ে কিভাবে যে শেষ পর্যন্ত লাকি হয়ে উঠল... 🙂"
Dia rahman , Dec 27, 2024
"সঙ্গিনী একটি গল্প নয়, যেন হৃদয়ের অনুরণন। প্রেম, বেদনা আর জীবনের জটিলতায় মোড়ানো প্রতিটি পৃষ্ঠা পাঠকের অনুভূতিতে গভীর দোলা দেয়। সঙ্গিনী—যেখানে গল্প নয়, জীবনের ছোঁয়া।"
Tahura akter , Dec 24, 2024
"জুনাইদ আবিরের লেখা তৃতীয় উপন্যাস "সঙ্গিনী" একটি অনন্য এবং হৃদয়স্পর্শী সামাজিক উপন্যাস। বইটি একাধারে ট্র্যাজেডি, প্রেম, মনস্তত্ত্ব, এবং সামাজিক সমস্যাগুলোর মেলবন্ধন। উপন্যাসটির গল্প আবর্তিত হয়েছে একটি সাধারণ মেয়ের জীবনের চড়াই-উতরাই, তার সংগ্রাম এবং মানুষের প্রতি তার ভালোবাসা ঘিরে। লেখক অত্যন্ত সূক্ষ্মভাবে চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দিকগুলো ফুটিয়ে তুলেছেন। প্রেমের রোমাঞ্চকর অনুভূতি এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্যে লেখকের দক্ষ লেখনী পাঠককে গভীরভাবে ভাবতে বাধ্য করে। বইটির ভাষা সাবলীল এবং সরল, যা পাঠকদের সহজেই আকৃষ্ট করে। গল্পের প্রতিটি অধ্যায় পাঠকদের ভিন্ন ভিন্ন অনুভূতির মুখোমুখি দাঁড় করায়। কখনো এটি হৃদয়কে ভারাক্রান্ত করে, আবার কখনো আশার আলো দেখায়। কভার ডিজাইন: সজীব খানের ডিজাইন করা কভারটি বইটির আবেগ এবং থিমের সঙ্গে চমৎকারভাবে মানানসই। এটি বইটিকে পাঠকদের মাঝে আরও আকর্ষণীয় করে তুলেছে। উপসংহার: "সঙ্গিনী" শুধু একটি উপন্যাস নয়; এটি জীবনের প্রতিচ্ছবি। এটি পাঠকদের জীবনের গভীর অর্থ খুঁজতে অনুপ্রাণিত করবে। যারা সামাজিক এবং মনস্তাত্ত্বিক গল্প ভালোবাসেন, তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য। রেটিং: ৪.৫/৫ কেন পড়বেন: আবেগ এবং বাস্তবতার মেলবন্ধন। সমাজের গভীরতর দিক নিয়ে ভাবার সুযোগ। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের গভীরতা।"
Tammi jahan , Dec 22, 2024
"Mashallah"
Lily Library , Aug 22, 2024
"fine"
Repon Meah , Mar 14, 2022
"আমার কাছে এ উপন্যাসটি ইসলামিক রোমান্টিক উপন্যাস মনে হয়েছে। আপনার দুঃখিনী বইটিও ভিন্নরকম। এ বইটিও ভিন্নরকম ভালো লাগলো লেখক শুভকামনা। প্রিয়তমা কবে আসবে পরবর্তী মুদ্রণ?"
Mohona Mehzabin , Feb 16, 2022
"দারুণ একটি উপন্যাস। হাসি কান্না, শিক্ষণীয় উদাহরণ সহ সবমিলিয়ে চমৎকারভাবে ফুটিয়ে তোলতে পেরেছেন। থ্যাংকিউ সো ম্যাচ। অপেক্ষায় থাকলাম পরবর্তী বইয়ের।"
Tahmina akter , Feb 11, 2022
"সঙ্গিনী বইয়ের রিভিউ সমুহ পড়েই বইটি পড়তে মন আকুপাকু করছে। আমি দেশের বাইরে থাকায় বইটি সংগ্রহ করতে পারছি না। খুব শিগ্রী আমার হাতে আসবে বইটি🥰🥰🥰🥰"
Nabiha Zaman , Feb 8, 2022
"আমার পড়া চমৎকার একটা উপন্যাস হলো 'সঙ্গিনী' খুব ইচ্ছে হয় আমার লাইফেও একটা রাফিন আসুক। যে আমাকে শুভ্রার মতো কেয়ার করবে। এই উপন্যাসটা টানা তিনবার পড়েছি। লেখকের জন্য অনেক শুভ কামনা শুভেচ্ছা 😊😊"
moriyom , Nov 7, 2021
"নতুন বইয়ের জন্য অনেক শুভ কামনা🥰🥰🥰🥰 বইটির জন্য অধির আগ্রহে বসে আছি ভাল বরাবরের ন্যায় ভাল কিছু হবে এই কামনা"
Junaid Abir , Oct 20, 2021
"কৃতজ্ঞতা প্রগতি পরিবারের প্রতি। অনেক দোয়া, ভালোবাসা রইলো। শুকরিয়া। ____ বইটি পড়তে বসে আপনি আতঙ্কে পড়তে পারেন। কোন আতঙ্ক জানেন? আপনি মনে মনে বলতে পারেন ‘ধুর ছাই! বই কেনাটা বৃথা’ কেন বলবেন জানেন? শুধু প্রথম পর্বের জন্য। প্রিয় পাঠক, প্রথম পর্বটা তাৎপর্য সহকারে পড়ার জন্য অনুরোধ। এটা বলার কারণ হলো, প্রথম পর্ব পড়তে যেয়ে কেমন যেন বেখাপ্পা লাগতে পারে। এমনিতেই নিজের মনে মনে সুর আসতে পারে—‘বেমানান’ আপনি যদি প্রথম পর্বটা ধৈর্য সহকারে বোঝে–সুযে পড়ে উঠতে পারেন, তাহলে আমার আশ্বাস; সময়ে সময়ে আপনি গল্পের গভীরে যেতে পারবেন। একটা সময় দেখা যাবে আপনি লেখার মধ্যে হারিয়েই গিয়েছেন। এইটা আমার দৃঢ় বিশ্বাস। বাকিটা আপনাদের হাতেই তুলে দিলাম। ভালো–মন্দ জানার অধির আগ্রহ নিয়ে বসে আছি। ভুল মানুষ থেকেই হয়, আমি মানুষ। আমার ভুল হবেই। মমতাপূর্ণ দৃষ্টিতে দেখে ক্ষমা করে ভুলগুলো ধরিয়ে দেবেন বলে আশা করছি। জাযাকুমুল্লাহ্। junaid72bd@gmail.com"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
এটা হার্ডকাভার?
page koto?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সঙ্গিনী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: