১ম প্রকাশ, ২০২০
সন্দেহ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | সন্দেহ |
| Author | সাদিয়া খান সুবাসিনী |
| Publisher | বইবাজার প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.42 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
64 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Shaptashi Brahma , Mar 15, 2023
"দারুন একটা গল্পঃ"
Sultana Naznin Chameli , Jan 30, 2022
"It was an awesome book! I loved it!"
Jahirul Islam , Dec 9, 2021
"ধন্যবাদ প্রগতি কে আমাদের কে খুবই সহজে পছন্দের বই গুলো উপহার দেওয়ার জন্য"
Arefeen , Nov 17, 2021
"সাদিয়া খান মুন আপু অনেক সুন্দর লেখেন তার গল্প পড়া শুরু করি ফেসবুক পেজ থেকে । শুভকামনা আপু আপনার জন্য🥰"
Sanjana Tazreen , Sep 16, 2021
"Really good"
Ara Adiba , Jul 27, 2021
"Nice."
Fahim Mahmud Adi , Jul 17, 2021
"বেশ ভালো"
Muhommad Badiuzzaman Dider , Apr 9, 2021
"ভালো। সুন্দর উপস্থাপন।"
Zumana Akter Zim , Mar 8, 2021
"sadia apur boi er upor kono kothai nai tar golpo best"
Symon Shahriar Siam , Jul 12, 2020
"finally I get this... let's see what's special under it."
টি এ অনন্যা , Apr 28, 2020
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ বই সংক্ষেপঃ অণু নামের একটি চরিত্রের জীবনের ঘটনাবলীকে পুঞ্জীভূত করে বর্তমান সময়ের অনন্য লেখিকা সাদিয়া খান সুবাসিনী রচনা করেন "সন্দেহ" উপন্যাসটি। অমর একুশে বইমেলা ২০২০ এ পাঠকমহলে অন্যতম সমাদৃত উপন্যাসের কাহিনি অনেক পাঠকের অন্তরে নাড়া দিয়েছে। চার অক্ষরের একটি কঠিন শব্দ সন্দেহ যাকে প্রেক্ষাপট হিসেবে নিয়ে লেখিকা সাজিয়েছেন উপন্যাসের প্রেক্ষাপট। মাতৃহীন অণু বড় হয় মামার সংসারে। মাকে ছেড়ে অন্যের সংসারে বড় হওয়া একজন মানুষই বুঝে কতটা বেদনাদায়ক হয়। তাছাড়া মামীর অনাদরে শত অপমান ও লাঞ্চনা সয়ে কাটতে থাকে তার অসহনীয় দিন। কিন্তু তার কিছুই বলার ছিল না। কী হয়েছিল অণুর বাবা মায়ের? কেন তাকে থাকতে হয় পরের অধীনে? জীবনের পরিক্রমায় চলতে থাকে তার অণুর দুঃসহ জীবন। তারপর আসে তার জীবনে নতুন মানুষ নীলয়। স্বামী হিসেবে অণুর জীবনে তার অনুপ্রবেশ ঘটলেও সে কী পারবে অণুকে দিতে সুখের জীবন যার জন্য অণু এতদিন অপেক্ষার প্রহর গুনলো? কোনো এক কালবৈশাখী ঝড় এসে আঘাত হানে দুঃখিনী অণুরে সাজানো সংসারে। এলোমেলো করে দেয় তার জীবন। বপিত হয় সন্দেহের দানা যা পরবর্তীতে বিশাল বৃক্ষের মতো শাখা-প্রশাখা বিস্তার করে নিলয় এবং অণুর সংসারে। বাধ্য হয়ে বের হয়ে যেতে হয় তাকে নিলয়ের সংসার হতে। কিন্তু কী ছিল নিলয়ের সন্দেহের কারণ? কী কারণে উঠলো এমন ঝড়? অণু-ইবা এখন গর্ভাবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে? তার কি পুনরায় ঠাঁই হবে মামার সংসারে? নাকি সে অন্যত্র চলে যাবে? উপন্যাসের শেষ পরিণতি জানতে এবং সন্দেহের উপসংহার উপলব্ধি করতে পাঠককে পড়তে হবে সাদিয়া খান সুবাসিনীর "সন্দেহ " বইটি। পাঠ প্রতিক্রিয়াঃ বৃক্ষের শত্রু যেমন ঘুনপোকা কিংবা উইপোকা তেমনি সম্পর্কের শত্রু সন্দেহ। আর এই সন্দেহের প্রেক্ষাপটে লেখিকার প্রথম বই "সন্দেহ"। বইটি বা পড়লেই বুঝা যাবে এর নামকরণ কতটা সার্থক! সন্দেহ নামক বিষ যে সম্পর্কের শিরায় প্রবেশ করে তা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে উঠে। মাতৃহীন অনেক মানুষের জীবন আমাদের দেখা যারা অন্যের কাছে কঠিন বাস্তবতার সাথে বেড়ে উঠে। লেখিকা এমন একজন মানুষকে ঘিরেই সাজিয়েছেন উপন্যাসটি। প্রথম বই হিসেবে যথেষ্ট ভালো লাগা সৃষ্টি করেছেন তিনি। তার বইটি হতে আমরা আমাদের জীবনের অনেক কিছুই উপলব্ধি করতে পারি। তন্মধ্যে অন্যতম হলো সন্দেহ আমাদের জীবনে অভিশাপ ছাড়া আশীর্বাদ বয়ে আনে না তা উপলব্ধি করা। সবচেয়ে বড় কথা হলো নারী জীবন এই সমাজের কত কিছু সহ্য করে বেড়ে উঠে সেটাও লেখিকা দেখিয়ে দিয়েছেন বইতে। সহজ সাবলীল ভাষায় লেখা উপস্থাপন, শব্দচয়ণ, বাক্য বিন্যাস সবমিলিয়ে অনন্য একটি বই " সন্দেহ"। প্রিয় উক্তি- "ভালোবাসা ততটা পবিত্র হওয়া উচিত যতটা কাফনের কাপড় পবিত্র হয়।""
Adrika noyona , Apr 28, 2020
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ বইয়ের নাম: সন্দেহ লেখিকার নাম: সাদিয়া খান সুভাসিনীর প্রকাশক: সৈয়দ রবিউজ্জামান প্রকাশনী : বইবাজার প্রকাশনী ব্যাক্তিগত রেটিং: ৮/১০ "সন্দেহ" এই শব্দটি ব্যপক অর্থ বহন করে।সন্দেহের বেড়াজালে মধুর সম্পর্কেও ফাটল ধরতে খুব বেশি সময় নেয় না। ২০২০ সালে প্রকাশ হওয়া সাদিয়া খান সুভাসিনীর উক্ত বইটিতে সে বিষয়গুলোও খুব ভাল ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন লেখিকা।অবশ্যই একটি বইয়ের খারাপ ভাল দুই দিকই বিবেচনা করতে হবে।একপাক্ষিক বিবেচনা করলে গল্পের সারাংশ কখনই পাঠকের মন পর্যন্ত পৌছোবে না। "সন্দেহ" বইটির সারসংক্ষেপ:- এই বইটির মুল চরিত্র হচ্ছে অনুরুপা।যে মেয়েটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি কাটিয়েছে বাস্তবতার সাথে ধাক্কা খেয়ে খেয়ে।ছোট বেলায় নিজের মাকে হাড়িয়ে সৎ মায়ের থেকে যে অবহেলা পাওয়া সমাজের একটি পরিচিত দিক,সেইটা এখানে ভাল ভাবে ফুটে উঠাতে সক্ষম হয়েছে।পরবর্তীতে নিজের যৌবনে ভালবাসা থেকেও নানা ভাবে জানতে অজান্তে অবহেলা মেয়াটাকে আসতে আসতে বাস্তবতা বুঝিয়ে তোলে।তারপর বিয়ে হয়।সংসার হয়।কিন্ত সেখানে চলে আসে নানান ধরনের সন্দেহ।যেইটা সে তার শেষ আশ্রয় স্থল "স্বামী" নিলয় এর কাছ থেকে পেয়েছিল।সমাজের কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ যারা উস্কানোর কাজ খুব ভাল জানে তারা একটা সম্পর্ক ভাঙতে কিভাবে তাদের অবদান রাখে তা খুব ভাল করে ফুটে উঠেছে।সমাজের প্রত্যেক বার যে একজন নারীকেই অবহেলিত হতে হয় তা খুব সহজাত ভাষায় তুলে ধরেছেন লেখিকা।বইটিতে বাস্তবতার ছোয়া ব্যপকভাবে। ব্যক্তিগত মতামত:- গল্পের নেতিবাচক দিক আমার খুব একটা মনে হয় নি।প্রথমত লেখিকার প্রথম বই সেই হিসাবে শব্দ-চয়ন,বিভিন্ন উক্তিতে ঘাটতি থাকবে সেইটাই স্বাভাবিক। তবুও কিছু কিছু উক্তি ছিল অনেক অতুলনীয়। বইটির নেতিবাচক দিকের চেয়ে ইতিবাচক দিক গুলো আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে।গল্পের শেষে মুলভাব হিসাবে এইটা বলাই যায়, আমারা নারী সব পারি। আমারা অত্যাচার সহ্য করতে পারি, প্রয়োজনে প্রতিবাদীও হয়ে উঠতে পারি। সংসার সামলানোর ক্ষমতা যেমন আছে, তেমনি সংসার ভাঙারও শক্তি রাখি। পরিশেষে সুন্দর একটি বই। প্রত্যেক নারীরা বইটি পড়তে পারবে নিশ্চিত ভাবে। [আমি সাধারণ পাঠক মাত্র জ্ঞানী-গুনি কোনো ব্যাক্তি না।ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন] লেখা: আদৃকা নয়না"
Falak Hossain Ayat , Apr 28, 2020
"Ame boita akhono hate paini so facebook Ar story r upor review dissi. Boitate somajer bastobotar citro tule dhora hoyese. R sondheho manusk kotha thake kothai niea jai r somporker moddhe kmn tiktota niye ase tar bohoprokas ai khane dakhano hoyese. Onk onk shuvokamona Shubasini apuk unar 1st boi Ar jonno and best of luck for future."
Tamanna Jahan Esheta , Apr 28, 2020
"বইটি থেকে যতটুকু আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি ভালো লেগেছে। গল্পের প্রতিটি চরিত্রে যেন সাধারণ মানুষদের ই বাস্তব জীবন ফুটে উঠেছে। যতক্ষণ না শেষ হচ্ছিল বই ছেড়ে উঠতে পারিনি। চরিত্রগুলোর সাথে এমনভাবে মিশে যাচ্ছিলাম তাদেরকে একদমই কাল্পনিক চরিত্র মনে হচ্ছিল না। মনে হচ্ছিল ঘটনাগুলো আমার আশেপাশেই ঘটছে। মুখগুলো আমার খুব চেনা। ছোট খাটো বিষয়গুলো এতো সুন্দরভাবে উপস্থাপন করাটা আমাকে বেশি মুগ্ধ করেছে।"
তারেক আহমেদ , Apr 28, 2020
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ বইয়ের নামঃ সন্দেহ লেখিকাঃ সাদিয়া খান সুবাসিনী প্রকাশকঃ সৈয়দ রবিউজ্জামান প্রকাশনীঃ বইবাজার প্রকাশনী ব্যাক্তিগত রেটিংঃ ৯/১০ "সন্দেহ একটা বিষাক্ত বীজের মতো।এই সন্দেহের থেকে জন্ম নেওয়া চারা যখন বৃক্ষে পরিণত হয় তখন তুমি যতই গাছ কেটে ফেলো না কেনো বীজ কোথাও না কোথাও সুপ্ত অবস্থায় রয়েই যায়।যা একটু আলো পানির সাহায্যে পুনরায় নতুন বৃক্ষের জন্ম দেয়।" তিনটে অক্ষরের একটা শব্দ, অথচ এর পরিসর এবং ফলাফল যে কতটা বিস্তৃত হতে পারে তা লেখিকা সাদিয়া খান সুবাসিনী অত্যন্ত নিঁখুতভাবে উপন্যাসে উপস্থাপন করেছেন।সন্দেহ দিয়ে যেমন একটা মধুর সম্পর্কের ইতি ঘটতে পারে, তেমনি কিছু কিছু মানুষের জীবনের মূল্যহীন হতে পারে।উপন্যাসের প্রধান তিনটি চরিত্রের একটি হলো অনুরূপা।সে কখনো প্রেয়সী, কখনো বা কারো স্ত্রী।কিন্তু ক্ষুদ্র জীবনে তার সর্বশেষ পরিচয় সে মা।আহমাদ নামক একটা ছোট্ট রাজামশাই এর রাজকন্যে।সাম্য নামক চরিত্রটাও বড্ড অদ্ভুত।তার জীবনে সুখের থেকে প্রেয়সীর মুখের হাসি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।তাই তো সদ্য মা হারা অনুরূপাকে সাবলম্বী, আত্মনির্ভরশীল করতে ভালোবাসাকে আড়াল করে তার অজস্র প্রচেষ্টা চলেছে।আর নিলয়?সে হলো এই সন্দেহ নামক রাজ্যের সভ্রাট।নীল-অনুর ভাই বোনের সম্পর্কে কাঁদা ছেটাতে, নিজের সন্তানকে অস্বীকার করতে তার হৃদয় কাঁপে নি। তার হাত ধরেই অনুরূপা এবং আহমাদের জীবনের মোড় ঘুরে যায়।এছাড়াও আমাদের সমাজে এমন মেরুদন্ডহীন ইরাদের উপস্থিতি অনেক।তারা নিজদের স্বার্থের জন্য অনুর মতো হাজারও মেয়েকে বলি দিতে সক্ষম।অন্যান্য চরিত্র যেমনঃ নীল,সীমন্তিনী,নিলাভ্র,আশরাফুল ইসলাম সকলেই স্পষ্টবাদী চরিত্র।তারা অনুর জীবনে শুরু থেকে যেভাবে পাশে থেকেছে সর্বশেষেও তাদের ভূমিকা একই রকম ছিলো। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না।আসলেই তাই।ইরার পাপগুলোও তাকে ছাড়ে নি।সে পেয়েছে তার যথাযথ শাস্তি।তার শুধু একটাই দোষ।সে নীলয় শব্দটাতে আসক্ত ছিলো। আমরা নারী, আমরাই পারি।অনুর জীবনের সাথে কথাটা খাপে খাপে মিলে যায়।নারীদের জীবন কখনো একটা ধাপে বিভক্ত থাকে না।বয়সের পরিসীমাতে তাকেও পার হতে হয় জীবনের অনেক ধাপ। "এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে ফল, নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।" ~কাজী নজরুল ইসলাম নজরুলের উক্ত কথার মাধ্যমেই বোঝা যায় প্রকৃতিতে নারীদের অবদান। আমাদের সমাজে আরও একপ্রকারের লোক আছে যারা পুত্র সন্তানকে বংশের প্রদীপ বলে আখ্যায়িত করে।তাদেরই একজন অনুরূপার দাদা এবং তার পিতা।তার বংশ টিকিয়ে রাখতে তার দরকার ছিলো একটা নাতী।তার আশা অবশ্য পূর্ণ হয়েছিলো।তবুও অনুর জন্য অন্তরে দহনটা থেকেই গেলো। নারীরা যেমন কোমল, তেমন উড়নচন্ডী হতেও সময় লাগে না।তারা একরূপেই মা, স্ত্রী, প্রেয়সী, বিদ্যামতী, ঘরনী।আর সব রূপই প্রতিফলিত হয় অনুরূপা চরিত্রে। "মেয়ে মানুষের বেঁচে থাকতে হলে অবশ্যই একজন পুরুষমানুষের প্রয়োজন।যাকে আগলে ধরে বাঁচতে পারবে।" সমগ্র চরিত্র, কাহিনী বিবেচনা করে লেখিকা দক্ষতার সাথে উপন্যাসটি উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।আর এখানেই উপন্যাসটির যথার্থ সার্থকতা। পরিশেষে সন্দেহ মনের রোগ, বিশ্বাসের পচন ধরায়।আর মানবজীবনে স্থায়ী দন্ডটি হলো বিশ্বাস।বিশ্বাহীন জীবন হলো সৌরভহীন ফুলের সমতুল্য। (ভুল ক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন) লেখাঃ তারেক আহমেদ"
Jerin Chowdhury , Apr 28, 2020
"এক কথায় অসাধারণ একটি বই। লেখিকার প্রথম বই হিসেবে তিনি পাঠকদের হতাশ করেননি। সন্দেহ বইয়ের মাধ্যেমে একজন মেয়ের সংগ্রামের কথা ফুটে উঠেছে। পুরুষ ছাড়াও যে নারী চলতে পারে তা লেখিকা খুব সুন্দর করে তার লেখনীতে প্রকাশ করেছেন। আমি মনে করি,প্রত্যেক মেয়ের বইটি পড়া উচিত,এবং অনুর মতো নিজেকে তৈরি করা উচিত।😊 লেখিকার জন্য শুভকামনা, সামনে এরকম আরো বই চাই।✌👌"
Fatiha Yasin , Apr 20, 2020
"#রকমারী_রিভিউ_প্রতিযোগ বইয়ের নামঃ সন্দেহ লেখিকাঃ সাদিয়া খান সুবাসিনী প্রকাশকঃ সৈয়দ রবিউজ্জানান প্রকাশনীঃ বইবাজার প্রকাশনী ব্যাক্তিগত রেটিংঃ ৯/১০ সন্দেহ এমন একটা শব্দ যার অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। সন্দেহ উপন্যাস টি ২০২০ বইমেলা উপলক্ষে লেখিকা সাদিয়া খান সুবাসিনী এর প্রথম বই হিসেবে প্রকাশিত হয়। উপন্যাসের মূলভাবঃ সন্দেহ উপন্যাস টি রচয়িত হয়েছে একটা মেয়েকে কেন্দ্র করে, যার নাম অনু। সন্দেহের কারনে সাংসারিক জীবনে নানামুখী বাধাবিপত্তি বর্তমান সমাজে হরহামেশা হয়ে থাকে যা এই উপন্যাসে সাবলীল ভাবে উঠে আসছে। উপন্যাসের কাহিনী সংক্ষেপঃ অনু মা হীন একটা মেয়ে। সে ছোট থেকে লালিত হয় তার মামা-মামির কাছে। যেখানে তাকে সহ্য করতে হয় তার মামির শত অপমান সইতে হয়। অতঃপর তার বিয়ে নিলয়ের সাথে। বিয়ের পরে সুখী ছিলো তারা, কিন্তু মাঝে চলে আসে ইরা নামক এক চরিত্র। যে বীজ বুনে দেয় সন্দেহের নিলয়ের মনের মধ্যে অনুর প্রতি। যার কারনে নিলয় অনুকে বার বার শারিরীক মানসিক আঘাত করতে থাকে। এক সময় অনু সহ্য করতে না পেরে সব ছেড়ে গর্ভাবস্থায় চলে যায়। এরপরে তার খোজ নিয়ে বের করে তার বন্ধু সাম্য। যদিও সাম্য অনুকে পছন্দ করতো তবে সে অনুকে শ্রদ্ধা করতো। এরপর অনুর ছেলে আহমাদ নিয়ে এগিয়ে যায় কাহিনী। মাঝে আবার এসে উপস্থিত হয় নিলয়। এবার কি হবে! অনু কি করবে? সেকি তার অসময়ে তাকে সাপোর্ট দেওয়া সাম্য এর প্রেম গ্রহণ করবে? নাকি তার স্বামী তার ছেলে আহমাদের পিতা নিলয়ের কাছে ফিরে যাবে? জানতে হলে পড়তে হবে সন্দেহ উপন্যাস। ব্যাক্তিগত মতামতঃ আমি ব্যাক্তিগত ভাবে বলতে পারি সন্দেহ উপন্যাস টি আমাদের সমাজে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নারীরা শুধু মার খেয়ে পরে থাকার জন্য জন্ম নেয়নি! একটা মেয়ে কতো আঘাত সহ্য করে জীবন এগিয়ে নিয়ে যেতে পারে তার অনুপ্রেরণা আমি অনু চরিত্র থেকে খুব ভালো বুজতে পারছি। আমি বলবো উপন্যাস টি আমাদের সকলের পড়ে দেখা উচিত। উল্লেখ্য কিছু অংশঃ "ভালোবাসা ততটা পবিত্র হওয়া উচিৎ যতটা কাফনের কাপড় পবিত্র হয়" "সত্য কখনো বন্দী হয় না। সত্যের আলাদা খুশবু আছে। তুমি আমি চাইলেও,না চাইলেও সত্য বেরিয়ে আসবেই। শুধু মাত্র তোমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে।" ভুল ক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন লেখাঃ রওশন রৌশনী (আনশু)"
Rahid Ahmed , Apr 4, 2020
"আসলে এই বইটি একজন মানুষ এর জন্য পড়া হয়েছিলো, বইটি পড়ে ভালো লাগলো লাস্টের ফিনিশিং টা সুন্দর হয়েছে তবে বই অনেক গুলা কথা যেগুলা সচরাচর ফেসবুকে পোস্ট হওয়া গল্পগুলার মত।"
Shahnaj parvin , Mar 28, 2020
"অসম্ভব রকমের ভাল লেগেছে।"
Nusrat Nazrul , Mar 17, 2020
"নতুন বই হিসেবে যথেষ্ট ভালো বইটি। লেখিকার জন্য অনেক অনেক শুভেচ্ছা 😍"
Niyaj , Mar 14, 2020
"নেগেটিভ রিভিউ দেখেই বইটি কেনা আমি নিরাশ হই নাই সমাজের চিত্র ফুটে উঠছে খুব ভালোভাবেই আশ্চর্য হলাম এখানে একজন লেখিকার রিভিউ দেখে সে নিজে বই লিখছে বয়সের ছোট ছেলের সাথে প্রেম নিয়ে আবার অন্যকে বলতে আসে কিভাবে? কতটা হিংসাত্নক মনোভাব পোষণ করলে মানুষ এটা করে মেয়েদের বইটা অবশ্যই পড়া উচিৎ শেখা উচিৎ পুরুষ মানুষ সব না নারী একাই পারে শুভ কামনা লেখিকার জন্য"
arisha afzaal , Mar 13, 2020
"এই লেখিকা আর তার বোনরা যেই ভাব দেখায়। এদের ভাবের কতখানি আসল সেইটা দেখতে বইটা কিনেছিলাম। কিন্তু পড়তে পারিনি। পড়তে গিয়ে বমি চলে এসেছে। পুরাই স্টার জলসা। এ আবার বই বের করেছে। বই মোটা করতে গিয়ে মনের যা আসছে, সব লিখে গেছে পেইজের পর পেইজ।"
israt jahan nisha , Mar 13, 2020
"ফালতু একটা বই। টাকা পানিতে পড়ছে।"
Mirza Mahmood , Mar 12, 2020
"Is this any kind of book or something else? just a piece of shit has been published. nothing else. the writer has no minimum knowledge on writing novel. what she write is only can be seen as a drama. not worth to rate even!"
Nishat Avnin , Mar 8, 2020
"খুব ভালো লেগেছে উপন্যাস টা।"
Dr. Shaiket , Feb 29, 2020
"খুবই বাজে বই... এরকম লেখার থেকে না লেখাই ভালো ছিলো... হতাশ... 😐"
Sadia Sabrina , Feb 25, 2020
"বইটা কেন যেন মনে হলো তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। অযথা বইয়ের পাতা বাড়ানোর জন্য একগাদা উপমার প্রয়োগ হয়েছে। কাহিনী অসামঞ্জস্যপূর্ণ।"
Komol sheikh , Feb 24, 2020
"নতুন বই হিসেবে লেখিকা হতাশ করেন নি। খুব দ্রুত আরেকটি এমন বাস্তবাদী উপন্যাস আপনার থেকে আশা করছি।"
Rupom , Feb 23, 2020
"ভেরি ডিসেপয়েন্টিংং আফটার রিডিং দিস বুক😑লেখিকা বই বের করার তাড়াহুড়ো তে একদমই লিখার মান খারাপ করে দিয়েছে...কি থেকে কাহিনী ঘটলো কিছু বুঝা যাচ্ছে না..জাস্ট কিছু পাতা যোগ হইছে না আছে না আছে কোন রকম প্লট যে ভিত্তিতে একটু শিক্ষনীয় বা উৎসাহ পাওয়া যাবে😑 রেটিং ও দিতে পারলাম না..রেটিং এর পর্যায়ে বইটি যায় না"
MD. AHADUR RAHMAN , Feb 22, 2020
"বইটি অনেক ভাল। লেখক খুব সুন্দরভাবে তার লেখা গুলো ফুটিয়ে তুলেছে। সমস্ত বই টা পরে খুব ভাল লাগলো। সমাজের সমালোচনা কারী দের উপযুক্ত জবাব হল "সন্দেহ"। Good luck waiting for next book."
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"সন্দেহ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: